আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

ডেলিসিয়াস! - একটি সোশ্যাল বুকমার্ক সার্ভিস

২২ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:০৬

শেয়ারঃ
0 0 1

আমার এক বন্ধু প্রায়ই তার ব্রাউজারের বুকমার্ক লিস্টটা হারিয়ে ফেলে। আরেক বন্ধু মাঝে মাঝে সাইবারক্যাফেতে বসে নিজের পিসিতে সংরক্ষণ করা বুকমার্কগুলোকে মিস্‌ করে। এই দুই বন্ধু যদি তাদের বুকমার্কগুলো পিসিতে সংরক্ষণ না করে অনলাইনে করতো তা হলেই এই সমস্যা থেকে সহজে বাঁচতে পারতো। তা হলে করছে না কেন? সম্ভাব্য উত্তর দু'টো- ১) তারা জানে না, ২) জানলেও অলসতার কারণে করি করি করে করে না (আমার মত)!... তো এই দু'টো বিষয়ের যেকোন একটিও যদি আপনার বেলায় হয়ে থাকে তা হলে লেখাটা আপনার জন্যই..

ইনন্টারনেট ভিত্তিক বিভিন্ন সোশ্যাল সার্ভিসগুলো যে আমাদের কত উপকার করছে সেটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই। তেমনি একটি মহা উপকারী সাইট হচ্ছে delicious.com. আপনার পছন্দের লিঙ্কগুলো নিজের পিসিতে বুকমার্ক না করে এখানে করলে একদিকে যেমন সেগুলো হারিয়ে যাওয়ার ভয় থাকছে না অন্যদিকে যেকোন জায়গা থেকে ব্যবহার করার সুবিধা পাচ্ছেন। আপনার লিঙ্ক যাতে অন্য কেউ দেখতে না পারে তার জন্য বুকমার্ক করার সময় প্রাইভেট করে রাখতে হবে। তবে বন্ধুদের সাথে যদি আপনার পছন্দের লিঙ্কগুলো শেয়ার করতে চান তার জন্য শেয়ার দিয়ে রাখতে পারেন।যেমন আমার পাবলিক লিঙ্কের তালিকাটা এখানে পাবেন- http://delicious.com/trivuz

এটা শুধু যে আপনার বুকমার্কগুলোকে সংরক্ষণ করবে তাই না, বরং প্রতিটি বুকমার্ককে ট্যাগিং করতে পারবেন। ট্যাগ ব্যবহারের ফলে কোন নির্দিষ্ট বিষয়ের উপরে বুকমার্ক করা লিঙ্কগুলো খুঁজে পেতে সুবিধা হবে। এই ট্যাগিং যে শুধু আপনার নিজের কাজে লাগবে তাও না, বরং পুরো পৃথিবী জুড়ে অসংখ্য মানুষের সাথে আপনার ট্যাগটি মিলে গেলে সেই তালিকা আপনিও দেখতে পাবেন। বিষয়টা পরিষ্কার করার জন্য ছোট একটা উদাহরণ দিচ্ছি-

ধরুন আপনি একটি লিঙ্ক বুকমার্ক করে ট্যাগ করেছেন php। বুকমার্ক করা শেষ হলেই দেখতে পাবেন php লিখে আরো অসংখ্য মানুষ ট্যাগ করেছে। ক্লিক করলেই সবার পছন্দের php লিঙ্কগুলো একসাথে পেয়ে যাচ্ছেন। আর যেহেতু কোয়ালিটি সাইট বা লিঙ্ক না হলে কেউ বুকমার্ক করে না সেহেতু ঐ তালিকায় থাকা লিঙ্কগুলোর প্রায় সবগুলোই আপনাকর কাজে লাগবে, সার্চ ইঞ্জিন থেকে যা পাওয়া এতটা সহজ ছিল না।

একই সাথে আপনার বন্ধুদের আপনার নেটওয়ার্কে যুক্ত করার মাধ্যমে প্রয়োজনীয় লিন্কগুলো শেয়ার করতে পারেন। সাম্প্রতিক ও বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ের উপরে গুগরুত্বপূর্ন সব লিঙ্ক পেতে পারেন যা সার্চ ইঞ্জিনে অত সহজে খুঁজে পাওয়া যায় না। বিশ্বজুড়ে লোকজনের সাম্প্রতিক ইন্টারেস্ট সম্পর্কে একটা ধারণা পাবেন।

সামহোয়্যারইন এ আপনার পছন্দের পোস্টগুলোকে এখানে যুক্ত করতে চাইলে পোস্টের উপরে 'শেয়ার করুন: ' এর সাথেই প্রথম আইকনটা দেখুন ডেলিসিয়াসের। প্রিয় পোস্টগুলো ট্যাগ করে বুকমার্ক করে রাখুন.. কাউকে জানতে দিতে না চাইলে প্রাইভেট করে দিন। ব্যাস...

--
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।

 

প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১২
দারাশিকো বলেছেন: খুলিলাম একখানা একাউন্ট। ধন্যবাদ আপনাকে
২২ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:২২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩. ২২ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩০
হাবিব রাজু বলেছেন: অপেরা মিনি বা জিমেলেও এটা করা যায়,তাই না ত্রিভুজ ভাইয়া?
২২ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: অপেরা মিনিতে সবধরনের সাইট-ই খুলে বলে জানি। এই সাইটটা চেক করে জানাবো। আপনি পিসি থেকে একাউন্ট তৈরি করে বুকমার্ক করুন। পরে মোবাইল থেকে লগইন করার চেষ্টা করুন। লগইন করা না গেলে বুকমার্ক করার সময় প্রাইভেট না করলেই হয়.. সরাসরি একসেস করা যাবে।

৪. ২২ শে জুলাই, ২০০৯ রাত ৮:০৩
শয়তান বলেছেন: আমি speedtile ব্যাবহার করি
২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৫৪

লেখক বলেছেন: ওটাও ভাল... আমার কাছে ডেলিসিয়াসটা বেশি ভাল লাগে। টেকি টপিকগুলোতে বেশী ম্যাচ খুঁজে পাই বলে হয়তো..

৫. ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:১৩
পান্থ বিহোস বলেছেন: ধন্যবাদ ত্রিভুজ ভাই। কিন্তু পিএইচপি পরবর্তী পর্ব কখন দিচ্ছেন? অপেক্ষায় কিন্তুক আছি...। অপেক্ষা অনেক কষ্টের.. :((
২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৮:০৭

লেখক বলেছেন: আজকেই আসবে...

৬. ২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:০১
কাঙাল মামা বলেছেন: হ, এইডা আমি অনেক আগে থেকে ব্যাব হার করি
২৩ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: পরিচিত অনেকে দেখলাম জানে না.. কেউ কেউ জানলেও অলসতা করে ব্যবহার করে না। তাদের জন্য বিস্তারিত লিখলাম।

৭. ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৮:২৭
মৃদুভাষী বলেছেন: ত্রিভুজ ভাই, বুকমার্ক কি, কাকে বলে, আমার জানা নাই। এবিষয়ে বিস্তারিত বলবেন ? আমার মত নাখান্দা মানুষের জ্ঞান হইতো।
ব্রাউজারে দেখি বুকমার্ক, কিন্তু বুঝি না।
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:০২

লেখক বলেছেন: এটা পড়ুন-
Click This Link

৮. ২৫ শে জুলাই, ২০০৯ রাত ১:৩৫
শওকত বলেছেন: অনেক চেষ্টা করলাম কিন্তু showkatali নামে একাউন্ট করতে পাররাম না.
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: অন্য নামে করে দেখুন...

৯. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ৩:২৭
শওকত বলেছেন: উপরের সমস্যার সমাধান দেন প্লিজ....

১০. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৩
শওকত বলেছেন: (১) These fields are incomplete or incorrect

(২) You must use at least one number or symbol in your password: 0-9,-, _, .
২৬ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: আপনার পাসওয়ার্ডে কমপক্ষে একটা নাম্বার বা সিম্বল থাকতে হবে। ধরুন আপনি পাসওয়ার্ড দিলেন- mypass

এখন এই mypass এর সাথে একটি নাম্বার বা সিম্বল যুক্ত করুন। যেমন,
mypass2 বা mypass$

১১. ২৬ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৫১
শওকত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ত্রিভুজ ভাই।

 

মোট সময় লেগেছে ১.০৬২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ