আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

ওয়েব প্রোগ্রামিং পাঠ - ৩ (MySQL সেটাপ)

২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৪

শেয়ারঃ
0 0 0

আগের পর্বগুলো-
- ওয়েব প্রোগ্রামিং পাঠ-১ (ওয়েব সার্ভার সেটাপ)
- ওয়েব প্রোগ্রামিং পাঠ-২ (পিএইচপি সেটাপ)

*** এই লেখার ভাষার ব্যবহারে 'আপনি' ব্যবহার না করে 'তুমি' ব্যবহার করার কারণ প্রথম পর্বে জানানো হয়েছে। এই বিষয়টি নিয়ে কারো আপত্তি থাকলে কিছু করার নেই। ***

--
অ্যাপাচি ওয়েব সার্ভার এবং পিএইচপি সেটাপ করার পর আমরা একটি ডেটাবেস সার্ভার হিসেবে MySQL সেটাপ করা শিখবো। তাহলে চলো শুরু করা যাক।

১) http://dev.mysql.com/downloads থেকে MySQL এর Windows MSI Installer ডাউনলোড করে নাও।
২) ডাউনলোড শেষে সাধারণ সফটওয়্যারের মত করে সেটাপ করে নাও।
৩) সেটাপ শেষ হলে Configure the MySQL Server now এ চেক করলে MySQL কনফিগারেশন উইজার্ড শুরু হবে। অথবা স্টার্ট মেনু হতে MySQL > MySQL Server Instance Config Wizard এ ক্লিক করতে হবে।


৪) কনফিগার টাইপ Detailed Configuration করে Next করো।


৫) সার্ভার টাইপ Developer Machine নির্বাচন করে Next করো।
৬) ডেটাবেস ইউজেস Multifunctional Database নির্বাচন করো।
৭) InnoDB Tablespace Settings এ \Data\ নির্বাচন করো।
৮) নাম্বার অব কনকারেন্ট কানেকশনে Decision Support (DSS)/OLAP নির্বাচন করো।
৯) এরপরের ধাপে অবশ্যই Enable TCP/IP Networking চেক করতে হবে যার পোর্ট হবে 3306 ।

১০) ক্যারেক্টার সেটে Standard Character Set নির্বাচন করো।
১১) উইন্ডোজ অপশনে Install As Windows Service চেক করলে MySQL সার্ভিস হিসেবে ইনস্টল হবে। এবং Launch the MySQL Server automatically চেক করা থাকলে প্রতিবার উইন্ডোজ ওপেন হওয়ার সময় নিজে থেকে MySQL চালু হয়ে যাবে। দু'টো অপশনই চেক করে Next করো
১২) এরপর সিকিউরিটি অপশনে রুট পাসওয়ার্ড নির্ধারন করো। সার্ভারের নিরাপত্তার জন্য Enable root access from remote machines আনচেক থাকা ভাল। তবে অন্য মেশিন থেকে সরাসরি MySQL এডমিন একসেস করতে চাইলে চেক করে Next করো।
১৩) সব শেষে Execute বাটনে ক্লিক করলে কনফিগার হয়ে যাবে। সব ঠিকঠাক মত হলে নিচের মত দেখাবে।


এটুকু হয়ে যাওয়ার পর PHP5 কে তোমার MySQL এর সাথে কাজের উপযোগী করতে আরে কিছু কাজ করতে হবে। এরজন্য PHP যেখানে সেটাপ করা হয়েছে ওখান থেকে libmysql.dll বা php_mysql.dll ফাইলটিকে উইন্ডোজে(Windows\System32\) কপি করতে হবে। সংক্ষেপে-
C:\php\ext\php_mysql.dll কপি হবে C:\Windows\System32\php_mysql.dll এ।

এবার C:\php\ থেকে php.ini ফাইলটি খুলো ;extension=php_mysql.dll লাইনটি এডিট করে extension=php_mysql.dll করো। মানে পেছন থেকে সিমিকোলনটি ( ; ) সরিয়ে দিতে হবে।

সব শেষে অ্যাপাচি Restart করো। MySQL সেটাপ এখানেই শেষ। এবার আমরা দেখবো MySQL ঠিকমত সেটাপ হয়েছে কিনা।

১) স্টার্ট মেনু থেকে MySQL > MySQL Command Line Client-টি খুলে কনফিগার করার সময় যে root পাসওয়ার্ডটা ব্যবহার করা হয়েছিলো সেটি টাইপ করে লগইন করতে হবে।
২) Status কমান্ড দিলে MySQL সম্পর্কিত কিছু তথ্য দেখাবে। যেখানে সার্ভার Uptime: দেখে বুঝতে পারবে সার্ভারটি যথাযথভাবে চলছে কিনা।

--

আগামী পর্বে আমরা PHP5 এর সাথে MySQL ঠিকমত কাজ করছে কিনা তা পরিক্সা করতে ছোট একটি কোড লেখা শিখবো। সেই সাথে ডেটাবেস ম্যানেজ করার জন্য phpMyAdmin সেটাপ করা শিখবো। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন।

--
আপডেট: ৪ নং পর্ব এখানে দেয়া হয়নি আর.. আমাদের বই লেখার প্রজেক্টে পাওয়া যাবে পরবর্তী আরো কিছু পর্ব। এর পরের লেখাটা এখানে- Click This Link

এবং সবগুলো এখানে - http://phpbook.ofhas.in/

এবং গুগল গ্রুপে কিছু লেখা পাওয়া যাবে- http://groups.google.com/group/phpbook

(যেকোন কারণেই হোক বইটি শেষ পর্যন্ত লেখা কন্টিনিউ হয়নি.. ভবিষ্যতে ইচ্ছে আছে পুরোটা শেষ করার)
--
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ওয়েব প্রোগ্রামিং ;
প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তিপিএইচপি (PHP)  বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১০ ভোর ৫:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন: আমি xampp দিয়া সব ঝামেলা শেষ করছি। অ্যাপাচি-পিএইচপি-মাই এসকিউএল - ফাইলজিলা সব এক ধাক্কায় সেটাপ শেষ!
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: হ্যাঁ... xampp ব্যবহার করলে সব ঝক্কি এক ধাক্কায় শেষ। বছর তিনেক আগে xampp নিয়ে পোস্ট দিয়েছিলাম। কিন্তু প্রফেশনালদের জন্য ম্যানুয়ালী সব শেখা জরুরী।

এই সার্ভারগুলো লিনাক্সে সেটাপ করার পদ্ধতি নিয়ে লেনিন ভাই লিখে ফেলেছেন আগে। নতুবা লিনাক্সে সেটাপের পদ্ধতি আসতো। সত্যিকার অর্থে ওয়েব এপ্লিকেশন ডেভেলপার হতে হলে xampp টাইপ রেডিমেড সিস্টেমগুলো এড়িয়ে চলা উচিত।

২. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১:১৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন: এবার C:\php\ থেকে php.ini ফাইলটি খুলো ;extension=php_mysql.dll লাইনটি এডিট করে ;extension=php_mysql.dll করো। মানে পেছন থেকে সিমিকোলনটি ( ; ) সরিয়ে দাও।
--------------------------------
:-*
এডিট করার পর লাইনটি কি এরকম হবে?
extension=php_mysql.dll
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: ওহ... মিসটেক। extension=php_mysql.dll হবে।

থ্যাংকস

৩. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৪২
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ভাই আপনার লেখাটা আমার ব্যক্তিগত ব্লগে ( http://buet07.org/blog/shafiul )রেফারেন্স লিংক সহ কপি-পেস্ট করতে চাই। আপনার অনুমতি থাকলেই আমার ব্লগে দেব। :)
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: রেফারেন্স থাকলে সমস্যা নাই :)

২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০৩
আশরাফুল আলম রকিব বলেছেন: দারুন লাগছে। বন্ধ করবেন না প্লিজ।
২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: কোন অংশ বুঝতে সমস্যা হলে জানাবেন।

৬. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৮:৩৪
সাইফ ভুইয়া বলেছেন:
১) http://dev.mysql.com/downloads থেকে MySQL এর Windows MSI Installer ডাউনলোড করে নাও।


এই লিংক থেকে
আমি Windows MSI Installer ফাইলটি পাইনি।
২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: এই লিংকে গেলে আপনি ডাউনলোড অপশন পাবেন। MySQL Community Server নামে আছে। ওখানে ক্লিক করলেই MSI Installer-টা পেয়ে যাবেন। পুরো লিংকটা হবে-
Click This Link

৭. ২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৮
মিলটন বলেছেন: ত্রিভুজ ঠিকই বলেছেন, সবগুলো ম্যানুয়ালী সেটাপ শেখা উচিত। তবে ওয়াম্প সেটাপ দিলে একবারে সব কাজ হয়ে যায় মনে হয়।

আপনি পিএইপি বা অন্য কোন নামে একটা বিভাগ খুলে সব পোষ্ট গুলো ওখানে লিংক করে দেন। তবে মনে হয় ভালো হবে। তবে এই সিরিজের সব গুলো লেখা ওখানে পাবো।

ধন্যবাদ চালিয়ে যান, সাথে আছি। তবে মাঝখানে দুইদিন সময় নষ্ট করেছেন। :)
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫০

লেখক বলেছেন: বিভাগ খোলার পরামর্শটা ভাল। খুলে ফেললাম।

প্রতিদিন লেখার সময় বের করা যায় না আসলে। লেখাগুলো যেহেতু বইয়ে যাবে সেহেতু কোথায় বুঝতে সমস্যা হচ্ছে বা কোথায় কেমন হলে আপনাদের ভাল লাগতো জানালে ঘষামাজা করা যেতো।

৮. ০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫০
সাজ্জাদ আহাদ বলেছেন: ১) http://dev.mysql.com/downloads থেকে MySQL এর Windows MSI Installer ডাউনলোড করে নাও।

কিন্তু আমি ডাউনলোড করতে পারছি না। ছবিতে দেখালাম।


হেল্প মি
৯. ১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৬
ফজলুল করিম বলেছেন: ওয়েব প্রোগ্রামিং পাঠ - ৩ (MySQL সেটাপ)

ওয়েব পোগ্রামিং কি এখানেই শেষ???

ত্রিভুজ ভাই, প্লিজ চালিয়ে যান শেষ পর্যন্ত।

১১. ২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
কোর আই সেভেন বলেছেন: ওরাকলের সাথে বিল্ট ইন একটা SQL debugger থাকে। MySQL এর সাথে ব্যবহার করার মত কিছু আছে কি?
১৫. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৫
মাসুদ চৌধুরী বলেছেন: প্রিয়তে রাখলাম পরে দেখব +++

 

মোট সময় লেগেছে ১.০৫৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ