আমি সরকারের প্রশংসা করতে চাই... সাহায্য করেন প্লিজ!
২১ শে মার্চ, ২০১০ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগে যখন সারাদিনরাত ব্লগে পড়ে থাকতাম তখন অনেক মেইল পাইতাম। এখনো লোকজন মাঝে মাঝে মেইল দেয়, দেশের অবস্থা নিয়া কি ভাবতাছি, ব্লগে কেন কিছু লিখি না ইত্যাদি ইত্যাদি প্রশ্ন সহযোগে। আমার আগের পোস্টটা দেয়ার পর আরো বেশ কিছু মেইল পেলাম.. কয়েকজন খুব কষ্টের সাথে যা লিখেছে তার সারমর্ম হলো দেশের এই খারাপ অবস্থায় আপনি দেশ নিয়ে কিছু লিখার সময় পান না কিন্তু এক ঝুড়ি জোক পোস্ট করার সময় পান.. ইত্যাদি ইত্যাদি। তাদেরকে আসলে কি বলবো খুঁজে পাই না.. আবার দেশ নিয়ে কি লিখবো তাও খুঁজে পাই না। সমালোচনা তো তখনই করা যায় যখন অনেকগুলো ভাল কাজের মাঝে কেউ দুইএকটা খারাপ কাজ করে.. কিন্তু এখন তো ঘটতেছে উলটোটা... বরং অনেকগুলো খারাপ কাজের ভেতরে সরকার কি ভাল কাজ করতেছে সেইগুলো খুঁজে বের করা যাইতে পারে.. সমালোচনা করতে গেলে তো সারাদিনরাত শেষ হয়ে যাবে!
অনেক ভাল কাজের মাঝে যখন কেউ খারাপ কাজ করে তখন আমরা তাদের সমালোচনা করি যাতে সে ঐ খারাপ কাজ হতে নিবৃত হয়। কিন্তু এই খারাপ কাজের সংখ্যার ভেতরে যখন ভাল কাজের সংখ্যাই খুঁজে পাওয়া দুস্কর হয় তখন নিশ্চয় ভালকাজগুলো খুঁজে খুঁজে প্রশংসা করা উচিত যাতে সে ভাল কাজে উৎসাহী হয়। সুতরাং বন্ধুগন, সাহায্য করেন প্লিজ! ক্ষমতায় আসার পর থেকে এই সরকারের করা ভাল কাজগুলো দয়া করে এখানে জানিয়ে যান.. আমি তাদের প্রশংসা করতে চাই।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন