আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

ব্লক বা ব্যান হওয়া সাইট যেভাবে ভিজিট করবেন

২১ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৩

শেয়ারঃ
3 0

অনেক সময় বিভিন্ন দেশের সরকার বা প্রতিষ্ঠান বিভিন্ন সাইট ব্লক বা ব্যান করে রাখেন। এরকম ব্লক করে রাখা সাইটগুলো সাধারণ ভাবে ভিজিট করা যায় না। কিন্তু একেবারেই যে যায় না তাও কিন্তু নয়। ব্লক করা সাইট যারা ভিজিট করতে চান তাদের জন্য এই পদ্ধতি-


সহজ সমাধান
*** অনেকেই Vidalia সেটাপ বা ব্যবহার করতে পারছেন না। তাই তিন ধাপের এই সহজ সমাধান দেয়া হলো।

১) নিচের লিঙ্কে গিয়ে Tor Browser Bundle ডাউনলোড করে সেটাপ করে নিন।
Click This Link

২) মজিলার সাইট থেকে টর বাটন সেটাপ করে নিন- Click This Link
(মজিলা ডাউনলোড করতে তাদের অফিসিয়াল সাইট mozilla.com বা এখানে ক্লিক করুন ।)

৩) আপনার ফায়ারফক্সে টর এনাবল করে নিশ্চিন্তে ব্রাউজ করতে থাকুন-



(বাকীটুকু আর না পড়লেও চলবে.. তবে Vidalia ব্যবহার করতে পারলে ভালো)
---

Vidalia

১) প্রথমে আপনাকে Vidalia নামের একটি সফটওয়্যার প‌্যাক ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
http://www.vidalia-project.net/download.php
(Stable Bundles থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ফাইল খুঁজে নিন।)

২) আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্যবহার করে থাকেন তাহলে সরাসরি সফটওয়্যারটি সেটাপ করে ফেলুন। আর মজিলা ব্যবহার না করে থাকলে মজিলা ডাউনলোড করে সেটাপ করে নিন।


ছবি: vidalia সেটাপ হচ্ছে।

৩) সফটওয়্যারটি সেটাপ করার পর TOR নামের একটি এক্সটেনশন সেটাপ করতে চাইবে। ইনস্টল বাটনে ক্লিক করে সেটাপ করে নিন।


৪) সবকিছু ঠিকঠাক মত হলে পিসি রিস্টার্ট দিন।

৫) পিসি বুটিং হওয়ার পর vidalia কন্ট্রোল প‌্যানেল দেখতে পাবেন। ওখান থেকে প্রয়োজনীয় অপশন পরিবর্তন করে নিতে পারবেন।



৬) মজিলা ফায়ারফক্স খুলে ডান দিকে নিচে দেখুন লেখা আছে 'Tor Disabled'। ওখানে ক্লিক করে 'Enable' করুন।


৭) এবার সিস্টেম ট্রে-তে থাকা vidalia'র আইকনে ক্লিক করে 'New Identity' কমান্ড দিয়ে যেকোন সময় নিজের আইপি পরিবর্তন করতে পারবেন।


--
ধন্যবাদ।

--
লেখাটা দুই বছর আগে প্রথম আলো ব্লগ ও আমার ব্যক্তিগত ব্লগে প্রকাশিত হয়েছিলো।

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১০ বিকাল ৩:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫০
এপোলো বলেছেন: থ্যাংক ইউ ব্রাদার। এবার তারা যাবে কই কন তো দেহি>>>>
২১ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৪

লেখক বলেছেন: সামনের দিকে...

২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ

২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৯

লেখক বলেছেন: Thx

৫. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৫
হেডফোন বলেছেন: ১. ফায়ারফক্স পোর্টেবল এ চলবে?

২. যদি ফায়ারফক্স পোর্টেবল এ চলে তাহলে যে কম্পিউটারে এই সফটওয়ার ইন্সটল করা হয় নাই সে কম্পিউটারে চলার কথা, অন্য কম্পিউটারে ফায়ারফক্স পোর্টেবল দিয়ে চালানো যাবে?

৩. এই টুল এনাবল অবস্থায় পাসওয়ার্ড দেয়া কি নিরাপদ?
২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৮

লেখক বলেছেন: ১) চেক করে দেখিনি
২) পোর্টেবল ফায়ারফক্স যদি থান্ডারবার্ডের মত আনজিপ অবস্থায় ব্যবহার করা সম্ভব হয় তাহলে এক্সটেনশনটা ঐ ফোল্ডারে থাকলে কাজ করার কথা.. কিন্তু এর সাথে আরো কিছু টুল রান করে.. এক কম্পিউটারে সেটাপ করার পর অন্য কম্পিউটারে চলার সম্ভবনা দেখছি না..
৩) নিরাপদ

৬. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৭
মিলটন বলেছেন: দুঃখিত, এখনও পুরোপুরি খুশি হতে পারিনি। ব্যাপারটা বুঝবেন আশা করি।
২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২১

লেখক বলেছেন: গড়তে ৪ বছর লাগলেও ধ্বংস করতে এক রাতও লাগেনি.. এটা বেশ উপভোগ করেছিলাম মনে হয়... দেখি আবার ফিনিক্সের জন্ম হয় কিনা...

২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২৯

লেখক বলেছেন: কী হইছে?

৮. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৩০
মিলটন বলেছেন: বোধহয় আমার অনুরোধেই পিএইচপি নামে একটা বিভাগ করে সেটাতে পিএইচপির টিউটোরিয়াল গুলো রাখছিলেন। কিন্তু সেটা হঠাৎ করেই থেমে গেলো। আশা করি, ঐ পর্বগুলো সম্পূর্ণ করবেন। আবারো লিখবেন।

আবার ওদিকে হাসিন ভাই, তার ঐ সাইটেও টিউটোরিয়াল দিতে দিতে বন্ধ হয়ে গেলো, কিছুই বুঝলাম না। হতাশ!!!!
২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪২

লেখক বলেছেন: পিএইচপি সিরিজটা কন্টিনিও করবো ইনশা'আল্লাহ। সময়ের অভাবে হাসিন ভাইও লিখতে পারছে না... আমি আবার লেখা শুরু করবো ভাবছি... ওখানে আর এখানে, দুই জায়গাতেই একসাথে পোস্ট করবো ভাবছি।

২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪৪

লেখক বলেছেন: আরেকটা বিষয়.. আপনি পিএইচপি শিখতে এত আগ্রহী বুঝতে পারিনি... সময় করে একদিন চলে আসেন অফিসে... ঘন্টা তিনেক বসলেই অনেক কিছু পানির মত পরিষ্কার হয়ে যাবে... যেকোন শুক্রবারে ফোন করে চলে আসুন।

৯. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৩৬
চন্দন বলেছেন: ত্রিভুজ কি খবর ? অনেক দিন ব্লগে দেখিনা।
নতুন ট্যুর প্লান করতেছি, ফাক পাইলেই পালাব :)
২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪৫

লেখক বলেছেন: ব্লগিং করার সময় কৈ? পালানোর আগে আওয়াজ দিয়েন.. আমারো পালানো দরকার.....

১০. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০৫
মোঃ আবুল কালাম আজাদ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব কাজের।


-------------------------------------------------
আমি এবং আমার ব্লগ
২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। তবে আপনার মন্তব্যের নিচে "আমি এবং আমার ব্লগ" লেখার প্রয়োজনটা বুঝলাম না.. আপনার নিক এ ক্লিক করলে এম্নিতেই আপনার ব্লগে যাওয়া যায়...

১১. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৬
তায়েফ আহমাদ বলেছেন: পোষ্ট সব ড্রাফ্‌টে নিয়া উধাও হইলেন!
এখন, হাজির হইয়া জিগান, কি হৈছে??:)
২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫০

লেখক বলেছেন: সব কিছু একটু নতুন করে সাজাচ্ছি.. আর তেমন কিছু না।

১২. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫৩
দাম বলেছেন: যাক ভাল হইছে। +
২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১০

লেখক বলেছেন: ধন্যবাদ

১৩. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১৮
আকবর হোসেন বলেছেন: আপনার দেয়া সাইট আমার এখানে ব্লক। এখন কি করবো?
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৪

লেখক বলেছেন: পরিচিত কাউকে ডাউনলোড করে মেইলে বা অন্য কোন ভাবে পাঠিয়ে দিতে বলুন।

১৪. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৮
হেডফোন বলেছেন: সেটাপের পর প্রয়োজনীয় Tor.exe ফাইলটাই নাই। তাই চলে না।

ভুয়া সফটওয়ার... ভুয়া পোষ্ট... আমার প্লাস ফেরত... শোকেস থেকে আউট...

আর শ্লোগান...

ভুয়া.. ভুয়া.. ভুয়া.. ভুয়া...
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৯

লেখক বলেছেন: এটা ডাউনলোড করুন। ইনস্টল করার প্রয়োজন হবে না। ফ্লাশ ড্রাইভ থেকেও চালাতে পারবেন-
Click This Link

১৫. ২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:২২
হেডফোন বলেছেন: হ্যাঁ ভাই। এটা কাজ করছে। আপনার প্লাস আবার ফেরত দিলাম এবং শোকেসে রাখলাম। এটা আমার অনেক কাজে আসবে। ধন্যবাদ
১৬. ২৪ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২২
সাইফুল ফারদিন বলেছেন: ধন্যবাদ ত্রিভুজ ভাই।
১৪ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ..

১৭. ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০৫
নাজির বলেছেন: ধন্যবাদ। মনে হয় কাজে লাগবে।
২৯ শে মে, ২০১০ রাত ৯:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৯ শে মে, ২০১০ রাত ১০:১৮

লেখক বলেছেন: ওয়েলকাম

১৯. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৯
আত্মঘাতি বলেছেন: প্লাস। আপনি না চলে গিয়েছিলেন?
৩০ শে মে, ২০১০ রাত ৯:৪৪

লেখক বলেছেন: Thx

২১. ০১ লা মে, ২০১০ রাত ১২:৫৪
মুভি পাগল বলেছেন: যে কোন ভাবে ব্যান করা সাইটই কি ভিজিট করা যাবে? তার মানে সাইট ব্লক করাটা কর্তৃপক্ষের জন্য কোন স্থায়ী সমাধান নয়?

আমার তো কর্তৃপক্ষের জন্য দুশ্চিন্তা হচ্ছে। তাদের তো সিকিউরিটির ব্যাপারে আরেকটু বেশি সতর্ক হওয়া উচিৎ।
০৩ রা মে, ২০১০ ভোর ৪:০৩

লেখক বলেছেন:

এটা আসলে সিকিউরিটির সমস্যা না... সরকার সিকিউরিটি নিয়ে যত বড় এক্সপার্টিই হোক না কেন প্রক্সির বিষয়ে কিছু করার কোন উপায় নেই.. তবে এধরনের প্রক্সি সার্ভিস যারা দিচ্ছে তাদের সাইটগুলো ব্লক করে রাখতে পারে বড়জোর... কিন্তু অন্য কোন মাধ্যমে এধরনের টুলগুলো যোগার করে যেকেউ সরকারকে বুড়ো আঙুল দেখাতে পারে..

ডিজিটাল বিশ্বে ব্যান করে কিছু আটকে রাখা যায় না, এটাই বাস্তবতা।

২৩. ০২ রা মে, ২০১০ রাত ১২:৫৯
রাজিব খান০০৭ বলেছেন: ত্রিভুজ ভাই আই ই দিয়ে সামু ব্রাউজ করলে অটো লগআউট হয়ে যায়। এর সমাধান কি?
০২ রা মে, ২০১০ রাত ১:২১

লেখক বলেছেন: IE ব্যবহার না করা। IE এর মত ফালতু জিনিষ মানুষ কেন ব্যবহার করে এটা অনেক গবেষণা করেও আমি এখনো বের করতে পারিনি..

০৪ ঠা জুন, ২০১০ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: হুমম..

২৫. ২৯ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
তৃিষত বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++
খুবই উপকার করলেন।
০১ লা জুন, ২০১০ দুপুর ১:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ

২৭. ৩০ শে মে, ২০১০ রাত ১২:০৯
প্রলেতারিয়েত বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৮. ৩০ শে মে, ২০১০ রাত ১:০৬
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: অলরেডি হটস্পটশিল্ড লাগাইয়া ফেইসবুকে ডুকচি, অখন কি কর্তাম?
২৯. ৩০ শে মে, ২০১০ রাত ১:০৮
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: অলরেডি হটস্পটশিল্ড লাগাইয়া ফেইসবুকে ডুকচি, অখন কি কর্তাম?
৩০. ৩০ শে মে, ২০১০ সকাল ১০:৩৯
জন রাসেল বলেছেন: ভাইয়া আপনার দেখানো ওয়েতে আমি ফেসবুকের হোম পেজটা আনতে পারছি কিন্তু সেখানে লগ ইন হচ্ছে না কোন ভাবেই। আবার ডাইরেক্ট যদি কোন গ্রুপের লিংক দেই তাও ওপেন হয় কিন্তু লগ ইন হচ্ছে না কেন? একটু যদি হেল্প করেন...
৩১. ৩০ শে মে, ২০১০ রাত ৯:৫৪
অ্যামাটার বলেছেন: একটা বিশেষ কারণে মোটামুটি লম্বা সময় 'অনাকাঙ্খিত' ছুটি পেয়েছি। বান্দরবনে কয়দিনের ট্রিপ মারলেন? এর পর একটু আওয়াজ দিয়েন।
৩২. ৩১ শে মে, ২০১০ বিকাল ৪:৫০
সাফির বলেছেন: ধন্যবাদ আমার কাজে লাগবে।
৩৩. ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:১০
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: আমাদের দেশে তো তেমন কোন ব্লকড সাইট নেই। তাই আর কষ্ট করছি না। তবে বাইরে থাকতে পেলে চেষ্টা করতাম। কারণ সেখানে মাত্রাতিরিক্ত ব্লকড সাইটএর ছড়াছড়ি....

রাখলাম প্রিয়তে.

হয়তো কখনো লাগবে কাজে..

ধন্যবাদ....
৩৪. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২২
আমি কেহই না বলেছেন:
ওরে আল্লাহ.. :( B:-) ব্লক বা ব্যান হওয়া সাইট দেহনের দরহার নাই....
৩৫. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০৪
আমি কেহই না বলেছেন:
ওরে আল্লাহ.. :( B:-) ব্লক বা ব্যান হওয়া সাইট দেহনের দরহার নাই....

 

মোট সময় লেগেছে ২.৯১৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ