আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

ব্রাজিল বা আর্জেন্টিনা ছাপিয়ে যেদিন উড়বে আমাদের পতাকা...

১৭ ই জুন, ২০১০ রাত ৮:৪৯

শেয়ারঃ
0 9 0

ব্রাজিল দেশটার সাথে আমার পরিচয় ছোটবেলা স্ট্রিট ফাইটার গেম খেলতে গিয়ে। ব্লাঙ্কা নামের এক জংলি প্লেয়ার ছিলো ব্রাজিলের যার গা থেকে ইলেক্ট্রিক রে বের হতো। যদিও আমার প্রিয় ক্যান এর আদু-কেট বা ক্যাট-ক্যাট-ক্যাট এর সামনে নো-বেইল পাইয়া েশষ পর্যন্ত ব্রাজিল অক্কা পেত। B-)


ব্রাজিল নামের ফুটবল দলের প্রথম খবর পাই সম্ভবত পেলের মাধ্যমে। আমাদের পাঠ্য-পুস্তকে পেলে নিয়ে একটা চ্যাপ্টার ছিলো। সেই সময় আমাদের দেশে ফুটবল বেশ জনপ্রিয় খেলা ছিলো। আবহানী-মোহামেডান এর খেলা নিয়ে স্টেডিয়ামে প্রায়ই মারামারি এবং পুলিশের দাবড়ানি খাওয়ার ঘটনা ঘটতো। জীবনে প্রথম টিয়ার গ্যাসের সাথেও পরিচিত হই ঐ খেলা দেখতে গিয়ে। সুতরাং জীবনের প্রথম বিশ্বকাপ আমাদের জন্য বিরাট আনন্দের বিষয় ছিলো সন্দেহ নাই। আর সেই বিশ্বকাপে আমরা প্রথম পরিচিত হই ম্যারাডোনার সাথে। ঐ সময় বাংলাদেশের বেশির ভাগ সমর্থকই সম্ভবত আর্জেন্টিনার সমর্থক ছিলো কারণ আর্জেন্টিনা আর ম্যারাডোনা ছাড়া অন্য কোন কিছু আমরা শুনেছি বলে মনে পড়ে না। তখন আমরা ছোটরা মিলে ফুটবল খেলার সময় একদল হতো আর্জেন্টিনা আরেকদল ম্যারাডোনা। :D


৯৮ এর শেষের দিকে বা ৯৯ এর প্রথম দিকে সম্ভবত ফুটবল সম্পর্কে সবচাইতে বেশি জ্ঞান অর্জন করেছিলাম। সেটা আর কারো জন্য নয়, কম্পিউটার গেম ফিফা ৯৮ এর বদৌলতে। ফিফা ৯৮ এর সবচাইতে বড় আকর্ষন ছিলো বাংলাদেশ দলের অন্তর্ভুক্তি। বাংলাদেশ নিয়ে কতবার যে ওখানে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি তার কোন ইয়াত্তা নাই। দুইজন মিলে যখন খেলা হতো (একজন কীবোর্ডে আরেকজন মাউসে) তখন আমার প্রিয় দল অবশ্য ছিলো এসিমিলান। যদিও আমাদের পিসিতে সেটা ছিলো একটা কাষ্টমাইজড দল। ফিফা ৯৮ এ বন্ধুদেরকে হারাতে গিয়ে একেকজন হয়ে ওঠেছিলাম ফুটবল বিশেষজ্ঞ। এর জন্য EA Sports এর কাছে আমরা কৃতজ্ঞ।

পরবর্তী সময়গুলোতে বাংলাদেশে ফুটবলের ক্রেজ কমতে থাকে। ক্রিকেট নিয়ে চরম মাতামাতির ভেতরেও অবশ্য আমাদের ফিফা ৯৮ চলতে থাকে। কিন্তু বিশ্বকাপ না আসা পর্যন্ত পথে-ঘাটে-হাটে-বাজারে আর ফুটবলের আলোচনা হয় না। চার বছর পর পর হুট করে একটা বিশ্বকাপ এসে সবাইকে মাতিয়ে দিয়ে যায়। দেশে ফুটবল ক্রেজ কমে গেলেও একটা বিষয় নিশ্চই সবাই লক্ষ্য করেছেন যে বিশ্বকাপ মৌসুমে আমাদের মাঝে কি পরিমান উত্তেজনা বিরাজ করে। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কিন্তু এতটা হৈ হৈ রৈ রৈ হয় না। বিশ্বকাপ ক্রিকেট আর বিশ্বকাপ ফুটবল এর মৌসুম পর্যবেক্ষন করলে এটাই পরিষ্কার হয় যে আমরা এখনো মনে প্রাণে ফুটবলকে ভালবাসি। রাস্তায় নামলে আর্জেন্টিনা, ব্রাজিল আর জার্মানীর পতাকাগুলো দেখে এই বিশ্বাসটা আরো তীব্রভাবে জেগে ওঠে।


যে খেলাটা আমরা এত ভালবাসি সেই খেলাটা আমাদের দেশ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে যা কোন ভাবেই কাম্য নয়। ফিরে আসুক আমাদের ফুটবল ক্রেজ... আমরা ফুটবলকে ভালবাসি.. আমরা আমাদের দেশকে বিশ্বকাপে দেখতে চাই। আর্জেন্টিনা আর ব্রাজিলের পাশাপাশি বিশ্বব্যপি উড়বে আমাদের পতাকা, এটাই আমাদের স্বপ্ন।



Bengal Tigers roar again
'bangladesh in fifa' লিখে সার্চ দিতেই এই পেজটায় চলে এলাম। অসম্ভব ভালো লাগলো দেখে...

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৭ ই জুন, ২০১০ রাত ৮:৫৬

লেখক বলেছেন: হ্যাঁ.. সেই দিনের অপেক্ষায়...

৩. ১৭ ই জুন, ২০১০ রাত ৮:৫৫
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: একদিনতো আসবেই যেদিন আমরা বুক ফুলিয়ে বলতে পারবো আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশের সাপোর্টার।
১৭ ই জুন, ২০১০ রাত ৯:০০

লেখক বলেছেন: হ্যাঁ... আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থকরা একসাথে বসে একটা দলকে সমর্থন দিয়ে গলা ফাঁটাচ্ছে দেখতে খুবই মধুর হওয়ার কথা...

১৭ ই জুন, ২০১০ রাত ৯:০৩

লেখক বলেছেন: আমি ভাই মোটেও ভাল লিখি না। তবে যা লিখি মন থেকে লিখি... সহজ সরল করে লেখার চেষ্টা করি। ধন্যবাদ পড়ার জন্য।

১৭ ই জুন, ২০১০ রাত ৯:০৮

লেখক বলেছেন: হু..

১৭ ই জুন, ২০১০ রাত ৯:১০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৭ ই জুন, ২০১০ রাত ৯:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৮. ১৭ ই জুন, ২০১০ রাত ৯:০৪
হিবিজিবি বলেছেন: ধন্যবাদ আপনাকে চিন্তার নতুন খোরাক দেয়ার জন্য। সেই দিনের অপেক্ষাতে আছি......
১৭ ই জুন, ২০১০ রাত ৯:২৭

লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

৯. ১৭ ই জুন, ২০১০ রাত ৯:১৩
বিদ্যালয় বলেছেন: আপনের সাথে বাংলা পতাকা খাপ খাচ্ছে না ।


চাঁদটারা আর তিন্কোনা
১০. ১৭ ই জুন, ২০১০ রাত ৯:১৩
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:




আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থকরা একসাথে বসে একটা দলকে সমর্থন দিয়ে গলা ফাঁটাচ্ছে দেখতে খুবই মধুর হওয়ার কথা...

বস, সুমধুর দৃশ্যটা চোখে ভেসে উঠলো :)
১৭ ই জুন, ২০১০ রাত ৯:৩২

লেখক বলেছেন: :)

১১. ১৭ ই জুন, ২০১০ রাত ৯:১৮
নষ্ট ছেলে বলেছেন: ঝান্ডা সব বিদেশী হলেও ডান্ডা কিন্তু সবই দেশী :D
১৭ ই জুন, ২০১০ রাত ৯:৪৯

লেখক বলেছেন: হুমমম

১২. ১৭ ই জুন, ২০১০ রাত ৯:২১
শাওন বলেছেন: সহজ সরল চিন্তা ভাবনায় সহজ সরল লেখা । :)
১৭ ই জুন, ২০১০ রাত ৯:৫৭

লেখক বলেছেন: হু... :)

১৭ ই জুন, ২০১০ রাত ১০:০৫

লেখক বলেছেন: থ্যাংকস..

১৪. ১৭ ই জুন, ২০১০ রাত ৯:২৭
মঈনউদ্দিন বলেছেন: ধন্যবাদ +++++++++++

দারুন পোষ্ট
১৭ ই জুন, ২০১০ রাত ১০:১৬

লেখক বলেছেন: থ্যাংকস...

১৫. ১৭ ই জুন, ২০১০ রাত ৯:৫২
দারাশিকো বলেছেন: পুরা পোস্টের লাস্টের ছবিটায় প্লাস... অপেক্ষায় আছি আমিও
১৭ ই জুন, ২০১০ রাত ১০:২৪

লেখক বলেছেন: হ্যাঁ.. আমরা সবাই..

১৬. ২০ শে জুন, ২০১০ সকাল ১০:৫৮
হাসান মোহাম্মাদ বলেছেন: বেশি আশা দেখাবেন না কইলাম। খবর আছে
২১ শে জুন, ২০১০ রাত ৩:৩৩

লেখক বলেছেন: :)

২১ শে জুন, ২০১০ রাত ৩:৫৩

লেখক বলেছেন: থ্যাংকস...

২২ শে জুন, ২০১০ রাত ১২:৪১

লেখক বলেছেন: !

 

মোট সময় লেগেছে ১.৭২৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ