আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

বাংলাদেশ শব্দটায় এত এলার্জি থাকলে দেশটার নামও পরিবর্তন করে দিক....

৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:০০

শেয়ারঃ
0 17 0

বাংলাদেশের মানুষ আর নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিতে পারবে না.. তারা শুধু কাগজে কলমেই কিছুটা বাংলাদেশি থাকতে পারবে। তাও পারতো না, যদি এতদিন ধরে সকল কাগজ কলমে বাংলাদেশি পরিচয় তারা বহন করতো। খবরে প্রকাশ-

"আপিল বিভাগ ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে এনেছে। পুনঃস্থাপিত হয়েছে বাঙালি জাতীয়তাবাদও। তবে পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র সংশোধনের ঝক্কি-ঝামেলা ও মানুষের দুর্ভোগের কারণ দেখিয়ে নাগরিকত্বের পরিচয় 'বাংলাদেশি' রাখা হয়েছে।"
source: prothom-alo (29-July-2010)

উল্লেখ্য ঝক্কি-ঝামেলা না থাকলে পুরোপুরি ভাবে আমাদের 'বাংলাদেশি' পরিচয়টা মুছে ফেলা হতো।

বাংলাদেশের মানুষ নিজেদের বাংলাদেশি ভাবলে সমস্যাটা কোথায়? পশ্চিম বঙ্গের মানুষও তো বাঙালি... কিন্তু তারা তো নিজেদের ঠিকই ভারতীয় ভাবতে স্বাচ্ছন্দবোধ করে। বাংলাদেশের মানুষ হোক বাঙালী, কিন্তু নিজেদের বাংলাদেশি জাতীয়তায় এমন কী ক্ষতি?

আজকে দেশের বাইরে যদি একজন বাংলাদেশের মানুষকে যখন বাঙালি হিসেবে পরিচয় দিতে হবে তখন কতৃপক্ষ তাকে ভারতীয় বাঙালি ভাববে না বাংলাদেশি বাঙালি ভাববে? উল্লেখ্য, বাংলাদেশি বলে কোন কিছুর অস্তত্বই রাখার পক্ষে নয় সরকার... তাহলে বাংলাদেশের কী হবে? বাংলাদেশ শব্দটায় এত এলার্জি থাকলে দেশটার নামও পরিবর্তন করে দিক....

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হায় বাংলাদেশ! ;
প্রকাশ করা হয়েছে: আওয়ামীলিগআমার দেশপর্যবেক্ষন  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:০২
কেউটে সাপ বলেছেন: সারাদিন আলু আলু করবেন , আবার source: prothom-alo বলবেন ...কাহিনী কি ?
৩. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:০৪
ত্রিভুজ বলেছেন: একটা সম্পুরক প্রশ্ন- বাংলাদেশের নাম পরিবর্তন করলে কী নাম রাখা যেতে পারে? পূর্ব বঙ্গ? পশ্চিমবঙ্গ - পূর্ববঙ্গ... ঠিক যেন পশ্চিম পাকিস্থান-পূর্বপাকিস্থানের মত। কবে নাগাত আমরা অফিসিয়্যালি ভারতের আরেকটা রাজ্য 'পূর্ববঙ্গ' নামে পরিচিতি লাভ করতে যাচ্ছি কেউ বলতে পারেন?

হায় বাংলাদেশ....
৪. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:০৪
এক্স বলেছেন: বাঙ্গালী বাংলাদেশ বিতর্ক এইগুলা আজাইরা কামে গজাইরা গীত.

ভাই জামাত এখন কি করবে? ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়ায় জামাত গনতান্ত্রিক ভাবেই তাদের গনতান্ত্রিক অধিকার হারিয়েছে.
৫. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:০৪
সাজিদ বলেছেন: আলাদা দেশের কি দরকার?

বাঘ দিবসে বন ও পরিবেশ মন্ত্রীর কথা খেয়াল কইরেন। তার চোখে মুখে খুশির ঝিলিক কারণ বাঘ কোন রাজনৈতিক সীমানা মানে না ভারতের বাঘ বাবা আর বাংলাদেশের বাঘ মা মিলে বাঘ সন্তানের জন্ম দেয় এটা উনি বের করেছেন এজন্য বাংলাদেশ ভারত যৌথভাবে উদ্যোগ নিচ্ছে। কয়দিন পর সুন্দরবনও দিয়ে দিবে হয়ত। সুন্দরবনের সাথে বাংলাদেশের নাম যে জড়িয়ে আছে এটা বিশ্ব ভুলে যাবে। তাই দেশ এক করে ফেললেই ভাল হয়। বাঘ শিশুদের নাগরিকত্ব নিয়ে সমস্যা হবে না :)
৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:০৭

লেখক বলেছেন: সেই পথেই আছে সম্ভবত....

৭. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:০৭
শৈল্পিক ভাবনা বলেছেন: সাজিদ বলেছেন: আলাদা দেশের কি দরকার?

বাঘ দিবসে বন ও পরিবেশ মন্ত্রীর কথা খেয়াল কইরেন। তার চোখে মুখে খুশির ঝিলিক কারণ বাঘ কোন রাজনৈতিক সীমানা মানে না ভারতের বাঘ বাবা আর বাংলাদেশের বাঘ মা মিলে বাঘ সন্তানের জন্ম দেয় এটা উনি বের করেছেন এজন্য বাংলাদেশ ভারত যৌথভাবে উদ্যোগ নিচ্ছে। কয়দিন পর সুন্দরবনও দিয়ে দিবে হয়ত। সুন্দরবনের সাথে বাংলাদেশের নাম যে জড়িয়ে আছে এটা বিশ্ব ভুলে যাবে। তাই দেশ এক করে ফেললেই ভাল হয়। বাঘ শিশুদের নাগরিকত্ব নিয়ে সমস্যা হবে না :)


হাসতে হাসতে পড়ে গেলাম। মাগো। =p~ =p~ =p~
৮. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:০৭
সুধাসদন বলেছেন: ৫ম সংশোধনী বাতিল করা হয়েছে। কিন্তু ওই সংশোধনীর আলোকে গৃহিত পদক্ষেপগুলো বাতিল করা হয় নাই! সেটি হলে আওয়ামী লীগও বাতিল হয়ে যেত। কারণ জিয়ার আমলেই আওয়ামী লীগ পুনঃজন্ম লাভ করে।
৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:১০

লেখক বলেছেন: এটা একটা পিওর ভন্ডামী...

৯. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:০৮
আমি রোদের ছেলে বলেছেন: এভাবে যেতে যেতে ত্রিভুজ কয়দিন পর "নিখিল পাকিস্তানের অর্থনীতিতে বঙ্গবন্ধুর অবদান" শিরোনামে পোস্টও প্রসব করিবেন।

আন্ডার যে এতো খ্যামোতা, আগে জান্তাম না।

অল ক্রেডিট গোজ টু আন্ডা!
১০. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:১২
মুন্না_৯৭ বলেছেন: ত্রিভুজ বলেছেন: একটা সম্পুরক প্রশ্ন- বাংলাদেশের নাম পরিবর্তন করলে কী নাম রাখা যেতে পারে? পূর্ব বঙ্গ? পশ্চিমবঙ্গ - পূর্ববঙ্গ... ঠিক যেন পশ্চিম পাকিস্থান-পূর্বপাকিস্থানের মত। কবে নাগাত আমরা অফিসিয়্যালি ভারতের আরেকটা রাজ্য 'পূর্ববঙ্গ' নামে পরিচিতি লাভ করতে যাচ্ছি কেউ বলতে পারেন?

হায় বাংলাদেশ....
১১. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:১২
কথা সত্য বলেছেন: রক্ষে করো মাতাদেবী....
১২. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:১৩
দ্বীপ রয় বলেছেন: আচ্ছা, এ দেশের নামটা বাংলাস্থান করে দিলে কেমন হবে ভাই?? দিলের মাঝে একটু খুশী খুশী লাগবে কি??..................এতো পূর্ব-পশ্চিম টানাটানি করতে হবে না-----দুধের সাধ অন্তত ঘোলে মেটানো যাবে!!
৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: মাঝে মাঝে ঘুমের ভান ধরা ভাল...

১৭. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:১৮
রুদ্রপ্রতাপ বলেছেন: শুধু পাতা দুই, ছিলো মোর ভুঁই, সামহয়্যারইনে-
ছাগু কহিলেন, বুঝিছ ফলেন, ব্লগের দখল লইব কিনে।
কহিলাম আমি, এহেন ছাগলামি না করিলেই কি নয়?
শূন্য এই মাঠে, তুমি একা বটে, তোমারই তো সুসময়।

শুনি ছাগু কহে, ঝরা- জানো তো হে, করিয়াছি আমি পণ,
সামহয়্যারইন, করিব স্বাধীন, ভাড়া করিয়াছি লোকজন।
যত মুক্তমনা, নাস্তিক-জনা, করিব সবারে চিরতরে আউট,
ব্লগখানি জুড়ে, থাকিবে খালি ঘিরে, রাজাকার, ছাগু, টাউট।
বহুদিন ধরে, বহু প্ল্যান করে, বানাইয়াছি মোরা মডুরাম,
বাক-স্বাধীনতা, ফালতু কথা, চালাইবো কাঁচি অবিরাম।

হে ছাগুরাজ, সামহয়্যারে আজ, করিলে আমায় পরবাসী,
ব্লগ জুড়ে তুমি, করিছ ছাগলামি, খুলিছ নিক রাশি রাশি।
এই ব্লগে হায়, মডুরাম ভাই, করে যাহা তার মনে লয়,
করিব তোরে ব্যান, দিতে আসিস জ্ঞান, রাগিয়া সুফী কয়।

বহুদিন পরে, আজি এই ভোরে, মন করিলে বড় আনচান,
আসিলাম ফিরে, হারানো সে ঘরে, সামহয়্যার যার নাম।
হঠাত শুনিলাম, হুংকারে মডুরাম, সব ডিস্টার্বিং এলিমেন্টস,
আমরাই হাগিব, আমরাই মুতিব, ব্লগে খুলিয়া শর্টস-প্যান্টস।
দূর হয়ে যা, ওরে হতভাগা, ভেকধারী এলিট ব্লগার
এই ব্লগ ভরি, থাকিবে বাহারী, ছাগলের ম্যাতকার।

আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই বুঝি হলো হাল-
তুমি ছাগুরাম সাধু হলে আজ, আর আমি হনু বাল-ছাল।


কৃতজ্ঞতা : রবি ঠাকুর , দুই বিঘা জমি
১৮. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:১৯
রুদ্রপ্রতাপ বলেছেন: শয়তান, অসভ্য, ফাজিল, নোংরা, ইতর, অভদ্র, বেয়াদপ, বেইমান, মুনাফেক, কাফের, মফিজ, মফিদুল, আতেল, কুক্কা, ঘাগু, চাঙ্গে-মাঙ্গে, কিপটা, ফকিন্নি, দুষ্ট, ভুদাই, মিস্কা শয়তান, চেঙ্গিস, পেঙ্গিস, মার্টিনা হেঙ্গিস,সা.কা চৌধুরী, হালায় একটা আকাশের লাউ, হুটকি, ঢেকি, মদন, হাবলা কেবলা, হাবোল, হাব্বত, বদ, বদমাইস, ভকলু, পাকলার বাচ্চা, টিকটিকির ডিম, বরকীরপুত, হালারপো হালা, শালার বাচ্চা, নন সেন্স, ইডিয়ট, স্টুপিট, মগা, হাদা, হাদারাম, বাংলাভাই, সাহারা খাতুন।
১৯. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:২৪
এক্স বলেছেন: ত্রিভুজ - সোজাসুজি বলেন না কেন, মানব রচিত সংবিধান হারাম. কাজেই সত্য ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই এজন্য কাজ করতে চাই ... গালি দিবে তো দিক... এমনিতেই তো দিচ্ছে ...

শুধু শুধু গনতন্ত্রের কোর্টে খেলতে গিয়ে গালি খাচ্ছেন. আপনার মত প্রতিভাবান কোডার গালি খেলে খারাপ দেখায়. ...
২০. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:২৬
ডিজিটাল সময় বলেছেন: বাংলাদেশের নাম বঙ্গবন্ধু রাখা হোক ।অচিরেই বাংলাদেশ সিকিমের মতো হচ্ছে ।
২২. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:২৮
ইবনে সালাম বলেছেন: চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের ক্ষমতা কেড়ে নেয়া হয়েছিলো। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে ক্ষমতা ফিরিয়ে দিয়েছিলেন। পঞ্চম সংশোধনীর মাধ্যমে যে ক্ষমতা ফিরিয়ে দেয়া হয়েছে সুপ্রিমকোর্ট তা গ্রহণ করেছে। আপিল বিভাগ সেটা বহাল রেখেছেন। যেগুলো উনাদের (বিচারপতি) পক্ষে গেছে সেটা তারা বহাল রেখেছেন। যা জনগণের পক্ষে গেছে তারা তা বহাল রাখেননি।

সামরিক ফরমান দিয়ে সংবিধান সংশোধন যদি অবৈধ হয় তাহলে ৫ম সংশোধনীর কিছু জিনিস রাখলাম কিছু জিনিস বাদ দিলাম এটা কি দ্বৈত নীতি নয়। রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ থাকছে, আবার ধর্মনিরপেক্ষতাও থাকছে এটা কি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে না?
২৪. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:২৯
রংধনুর সাত রঙ বলেছেন: সোনার বাংলার সার্বভৌমত্ব আজ হুমকীর মুখে। সীমান্ত থেকে শিশু ধরে নিয়ে গেলেও সরকারের কোন হুশ নাই। যেন ভারতের গোলাম সরকার।
২৫. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:৩১
রংধনুর সাত রঙ বলেছেন: ত্রিভুজ ভাই পোস্ট টা বড় অসময়ে দিলেন।

রাত ১২টার পরে ব্লগে গান্জাসেবীদের আনাগোনা বৃদ্ধি পায়।
২৬. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:৩২
খাই দাই বলেছেন: এই দেশে মরার আগে আর কত ভন্ডামি দেখতে হব +++
২৭. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৬
ইকারুস বলেছেন: সবকিছু এত সহজ নয়, পত্রিকাগুলো যত সহজে দেখাচ্ছে সংবিধান পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যাচ্ছে।

প্রাচীনপন্থি সংবিধান বাঙ্গালী জাতীয়তাবাদের যে ধারনা দিয়েছিল তা ছিল একটা ভুল সিদ্ধান্ত। বাংলাদেশের আদীবাসীদেরকে কোন প্রকার স্বীকৃতি প্রদান না করে এ ধরনের স্বিদ্ধান্ত মূলত বিচ্ছিন্নবাদীতা কে উষ্কে দেবে।

পঞ্চম সংশোধনী বিচারালয় কর্তৃক বাতিল হয়েছে। কিন্তু তা ১৫ কোটি জনতার রেফারেন্ডাম থেকে বাতিল হয়নি। তাই যেভাবে সহজভাবে এই পরিবর্তনকে দেখানো হচ্ছে তা যে পরবর্তী নির্বাচনে কোন প্রভাব ফেলবেনা তা কিন্তু নয়।

ভারতের প্রতি কুকুরসদৃশ দাসত্ব প্রদর্শন করতে যারা অভ্যস্ত তাদের জন্য এ পরিবর্তন বগলবাজানো আনন্দের উদ্রেক করে তাদের মতামতে তেমন গুরুত্ব না দিয়ে, সারা দেশে কষ্ট করে জরিপ চালিয়ে দেখলে ব্যপারটা স্পষ্ট হবে।


২৮. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৭
কখনও মানব কখনও দানব বলেছেন: বাঙ্গালীতে আপত্তি কিসের?
৩০ শে জুলাই, ২০১০ ভোর ৪:৩১

লেখক বলেছেন: বাংলাদেশি-তে আপত্তি কিসের?

২৯. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৮
লেবফিউম বলেছেন: বালাদেশ এর নাম টা পাল্টায়া মদ্ধভারত রাখতে পারলে হাচ্চিনার বড় সুখ হইত বলে মনে হয়েক ।
৩০. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৯
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: চিফ আবার ফর্মে , পুলাপান তালি বাজাও

৩১. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:৪২
গ্রাউন্ড ফ্লোর বলেছেন: ফাকিস্তান রাইকলে বালু অয়, না?
৩২. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:৫০
জেনারেলিসিমো বলেছেন: বাচ্চালোগ বাজাও তালি ত্রিভুজ একটি জীবন্ত গালি
৩৩. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:৫২
মুরুববী বলেছেন:
"আপিল বিভাগ ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে এনেছে। পুনঃস্থাপিত হয়েছে বাঙালি জাতীয়তাবাদও।"

খবর টা পড়ি নাই। দেশে থাকি না, খাইট্টা খাই, তাই সবসময় খবর আপডেট রাখতে পারি না। ঘটনাটা কি একটু খুইল্যা বলবেন ? ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনার ব্যাপারটা বুঝছি। কিন্তু বাকীটা বুঝি নাই, কাউকে আলাপও করতে শুনলাম না। খুলে বলবেন?
৩০ শে জুলাই, ২০১০ রাত ১:১৬

লেখক বলেছেন: ২৯ জুলাই ২০১০ এর পত্রিকাগুলো পড়ুন.. অনলাইনেই পাওয়া যায়।

৩৪. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১:০৬
মামুন বিদ্রোহী বলেছেন: হ নাম পাল্টায়া ফাকিস্তান রাখতে হইবো।

তাইলে দিলে শাস্তি =p~ =p~ =p~
৩৫. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১:২৭
দুখী মানব বলেছেন: কবে নাগাত আমরা অফিসিয়্যালি ভারতের আরেকটা রাজ্য 'পূর্ববঙ্গ' নামে পরিচিতি লাভ করতে যাচ্ছি কেউ বলতে পারেন? /:) /:)
৩৬. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১:৫২
মুরুববী বলেছেন:

ধন্যবাদ পড়লাম গিয়া প্রথমআলো তে/ আমার যদিও কোন বিকার নাই। সংবিধান লইয়া যার যা খুশী করুক গিয়া, আমার কি? আমি দিন আনি দিন খাই..এইসব বালছাল করলে আমাগো চলে না।

যাই হোক, একটা কমেন্ট পড়লাম ঐ খানে, সাফি নামের কেউ লেখছে। যদিও আমি এই বিষের কোন সাইডেই নাই, তবুও কমেন্ট খান লেজিটিমেট মনে হইছে।


=============================================


Shafi Khan
২০১০.০৭.২৯ ২০:৪৬
State, by definition a is secular entity whether some one calls it so or not, since it deals with the welfare of the people in this world, not the world after. Bangladesh encountered a very unique situtation while fighting its liberation war. People in the name of religion wanted to discriminate, kill, or rape. So framers of our constitution took this into account and made that very explicit in the constitution. I see nothing wrong, but those who were against our freedom were the one who distorted the constitution. So the court has corrected this for all time to come. Dear friends, please do not see the world wearing a religious spectacle. Even prophet Mohammad established a secular state in Medina where muslims, jews and others enjoyed equal right, they are all called to form a Ummah: A secular concept! Bangladesh constitution got this right from the very beginning. So called Islamic parties in Bangladesh don't understand Islam, they rather distort it.
৩০ শে জুলাই, ২০১০ ভোর ৪:২৪

লেখক বলেছেন: মূর্খতাপূর্ন মন্তব্য... আপনার কাছে লেজিটিমেট মনে হতেই পারে... অনেকের কাছেই মনে হয়। বাংলাদেশি মুসলমানরাই সম্ভবত ইসলাম সম্পর্কে সবচাইতে কম জানে কিন্তু বলে বেশি।

৩৭. ৩০ শে জুলাই, ২০১০ রাত ২:০৩
নষ্ট ছেলে বলেছেন: পোস্টের বিষয়বস্তুর জন্য না, মনে হচ্ছে পোস্টের লেখকের জন্য এত মাইনাস।
৩০ শে জুলাই, ২০১০ ভোর ৪:২৬

লেখক বলেছেন: বাস্তব জীবনেও আমি এমন অনেক বাংলাদেশি লোককে দেখেছি যারা নিজেদের বাংলাদেশি বলতে লজ্জ্বা পায়, কেউ কেউ বাংলাদেশি বললে তেড়ে আসে... তারা নাকি বাঙালি। এটাই বাস্তবতা... পোস্টের মাইনাসগুলোও সেই বাস্তবতার কিছুটা প্রতিফল ঘটাচ্ছে....

৩৮. ৩০ শে জুলাই, ২০১০ রাত ২:৩৪
তাকা বলেছেন: চিফ অনেকদিন পরে আপনেরে ফর্মে দেইখা ভাল লাগতাছে।
৩৯. ৩০ শে জুলাই, ২০১০ রাত ২:৪১
জন্ম থেকে জ্বলছি বলেছেন: ত্রিভুজ ভাই মানুশ যে এত ছাগল হয় কেমনে। পোষ্ট না পইড়াই মাইনাস আর আবালীয় কমেন্ট করটাছে X(( X(( X(( X((
৪০. ৩০ শে জুলাই, ২০১০ রাত ৩:৫২
মো : সোহেল রানা বলেছেন: বাংলাদেশের নাম রাখার দরকার কি? পূর্ব বঙ্গ (ভারতের অঙ্গরাজ্য) আর প্রধানমন্ত্রীর তো কোন দরকার নেই। এখানে হবে মূখ্যমন্ত্রী। পূর্ববঙ্গের মূখ্যমন্ত্রী।
৪১. ৩০ শে জুলাই, ২০১০ ভোর ৪:২৯
ধ্রুব তারা বলেছেন: nationality আর ethnicity এর পার্থক্য আশা করি জানেন। ইউকেতে যখন nationality জিজ্ঞেস করা হয় সবাই বলে ব্রিটিশ আর ethinicity জিজ্ঞেস করলে, ওয়েলশ, স্কটিশ, ইংলিশ প্রমুখ।
৪২. ৩০ শে জুলাই, ২০১০ ভোর ৪:৫১
বুড়ো বলেছেন: খুব বেশি দেরি নেই।

আসুন দেখি আমাদের তথাকথিত সেকুলারবাদীরা ভবিষ্যতে কী করবে-
১। প্রথমে আবেদন আসবে বাংলাদেশী বলা যাবে না।

২। পরে আবেদন আসবে মসজিদে উচ্চ আওয়াজে আযান দেয়া যাবে না।

৩। এরপর আবেদন আসবে জুম্মার নামাজের দীর্ঘ সারি মূল রাস্তা পর্যন্ত আসতে পারবে না।

৪। তারপর আওয়াজ আসবে সেহরির সময় মানুষকে জাগানো যাবে না এবং ইফতারির সময় সাইরেন বাজানো যাবে না।

৫। এরপর বাধা আসবে সালাম বিনিময়ের উপর। যেমন রাস্তায় কারো সাথে দেখা হলে সালাম দেয়া যাবে না। বলতে হবে নমষ্কার এবং জোড়হাতে প্রণাম করতে হবে।

৬। কোন কিছুর উদ্ভোধন করতে হলে দোয়া করা যাবে না। মঙ্গলপ্রদীপ জ্বালাতে হবে। কারণ, এটি অসাম্প্রদায়ীকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

৭। বিয়ে করার ট্রাডিশন হবে উলুধ্বনি ও ১৩ পাক দিয়ে।

৮। পরিবারে নতুন সন্তান জন্ম নিলে আযানের বদলে তাকে রামায়ান শুনাতে হবে।

৯। বাচ্চাদের ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিয়ে শ্রী হনুমানের জীবনী পড়াতে হবে।

এমন হাজারো ধর্মনিরপেক্ষতা আমরা দেখতে পাবো। জাস্ট অপেক্ষা এণ্ড সি।

_____________________________________________
প্লাস-মাইনাস কিছুই দিতে পারলাম না। ব্লগের আস্তিক-নাস্তিকদের অবিরাম অভিযোগের মুখে আমার কাগজ ও কলম কেড়ে নেয়া হয়েছে।

আপাতত ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দারের ভুমিকায় এক্টিং করছি।

৪৩. ৩০ শে জুলাই, ২০১০ সকাল ৮:১৭
মেজো ছেলে বলেছেন: লাখ ছাগুর ম্যাতকারে এত বিনুদন নাই চীফের একটা পুস্টে যা পাওয়া যায়। আবার দেখি অন্য নিকে নিজের পোস্টে নিজেই কমেন্ট দেয় (যেমন ইকারুস)। বুড়ো নামের ছাগলটা অশিক্ষিত বুঝা যায়, কোনো যুক্তিবাদী লোক এইভাবে চিন্তা করতে অক্ষম। তয় ছাগু হাজার হাজার, আমরার চীফ কইলাম একটাই। পিলাস দিয়া গেলাম
৪৪. ৩০ শে জুলাই, ২০১০ সকাল ১১:৪৩
মুরুববী বলেছেন:
লেখক বলেছেন: মূর্খতাপূর্ন মন্তব্য... আপনার কাছে লেজিটিমেট মনে হতেই পারে... অনেকের কাছেই মনে হয়। বাংলাদেশি মুসলমানরাই সম্ভবত ইসলাম সম্পর্কে সবচাইতে কম জানে কিন্তু বলে বেশি।


হৈতারে। আমি নিজেই এক মহা মুর্খ। তাছাড়া এই লাইনে আমার জানাশোনা শুন্যের কাছাকাছি। তবে ব্যাটা কমেন্টখান করছে বেশ গুছায়া। আপনে এখন আমারে একটু বলেন যে কেন মূর্খতাপূর্ন ? মানে ঠিক কোন জায়গাটায় ভুল?
৩০ শে জুলাই, ২০১০ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: কোন কিছু না জানাটাকে মূর্খতা বলে না। আমি নিজেও অনেক বিষয়ে অনেক কিছুই জানি না.. অনেক বিষয়ে জানাশোনা শূন্যের কাছাকাছি... কিন্তু সেটা দোষের না। দোষ হচ্ছে যখন কেউ কোন বিষয় না জেনেও সেটা নিয়ে বিজ্ঞের মত কথা বলে। মূর্খরা এই কাজটা করে থাকে।

রাসুল (সাঃ) স্যেকুলার ছিলো এই টাইপ বক্তব্যের কোন জায়গাটা ভুল দেখাতে যাওয়াও এক ধরনের মূর্খতা। যাদের এটা বোঝার জ্ঞান নাই তাদেকে বোঝানো আমার কাজ নয়, আমি ধর্ম প্রচারক নই... ইসলাম নিয়ে আপনি ভুল জানলে বা কিছু না জানলেও আমার কিছু যায় আসে না।

৪৫. ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ১২:১৯
মুরুববী বলেছেন: লেখক বলেছেন: "রাসুল (সাঃ) স্যেকুলার ছিলো এই টাইপ বক্তব্যের কোন জায়গাটা ভুল দেখাতে যাওয়াও এক ধরনের মূর্খতা।"

হু, বুঝতে পারতেছি এখন। ধন্যবাদ :)
৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: বুঝতে না পারলেও সমস্যা নাই... আপনার হিসাব আপনার আমার হিসাব আমার।

৪৬. ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ১২:২১
চাষী বলেছেন: বাংলাদেশের নাম হতে পারে মুজিবল্যান্ড।
৪৭. ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ২:২৮
দ্বীপ রয় বলেছেন: চাষী বলেছেন: বাংলাদেশের নাম হতে পারে মুজিবল্যান্ড।



ভাইজান্‌----আমাদের প্রিয় দল জাগোদল,থুক্কু--বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি আরে ধুর!! বি এন পি... এ দেশের অনেক গ্রাম,শহর এমনকি থানা কেও জিয়া নগর নামকরন করে ছেড়েছে...উদাহরন না দিলে তো আবার আমার চৌদ্দগোষ্ঠি আবাল বনে জাবে,তাই না? আমি যেখানে থাকি (স্থান বলা যাবে না) ঠিক তার পাশের একটি বাজার চুলকানি বাজার বলে পরিচিত---তো কি হলো? আমাদের মহামান্য ৪দলের এম পি সাহেবের চুলকানি আরম্ভ হল,আর তিনি চুলকানি বাজার কে জিয়া নগর বাজার বানিয়ে দিলেন। আল্লামা সাঈদী সাহেবের পিরোজপুরে একটা বাজার কে জিয়া নগর বাজার বানিয়ে রাখা হয়েছে। চন্দ্রিমা উদ্দ্যানকে জিয়া উদ্দান করা হয়েছে--এক সময় দেখতাম,রাস্তার মোড়ে মোড়ে,কলেজের মাঠে এমন কি পার্কের মধ্যেও জিয়া মঞ্চ তৈরি করে রাখা হতো...মহান আওয়ামিদের যোগ্যতায় এখন সেগুলো বিলিন হয়ে গেছে......তো এই যখন অবস্থা!! তখন নিজের পশ্চাত দেশের খবর না নিয়ে অন্যের ছিদ্র অন্বেষন করাটা কি উচিৎ?? আজ থেকে ৩৯বছর আগেও এ দেশের এক শ্রেনীর মানুষ- দেশ গেলো ইসলাম গেলো সব ভারত হয়ে গেলো হিন্দু হয়ে গেলো বলে এ দেশের মুক্তিযোদ্ধাদের কাফির বলে বিচ্ছিন্নতাবাদি বলে অনেক সর্বনাশ করেছে...আর এখনো সেই তারাই সেই একই কাজ করছে,করে চলেছে। সে কথা শুনেই যদি আমরা নাচতে থাকি--তাহলে তো বলতেই হয় আমরা স্বাধীনতার যোগ্য নই, দেশ যদি ভারতের অঙ্গ রাজ্য হতে চায়, এবার না হয় আওয়ামি বিরোধীরাই সেটা রক্ষা করবে!! যে আওয়ামিলিগ স্বাধীনতার একক দাবিদার--আগামিতে না হয় আমরা তাদেরকেই রাজাকার বলব.....কেমন হবে,দিলে খুশী খুশী লাগছে কি???
৪৮. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:২২
শাকালাকা বুম বলেছেন: আমাদের এই প্রিয় বাংলাদেশ 'পূর্ববঙ্গ' হবার পথে যাচ্ছে।

আর আমাদের নাম-মাত্র প্রধানমন্ত্রী তো আগে থেকেই ভারতের অন্গরাজ্যের মূখ্যমন্ত্রী হয়েই আছেন।
৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: হুমম...

৪৯. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:২৫
শাকালাকা বুম বলেছেন: ভারতীয় দালাল গুলা সব মাইনাহ দিতাসে না পড়েই।
৫০. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৩৩
ঝড়ানিলপাতা বলেছেন: আমি রোদের ছেলে বলেছেন: এভাবে যেতে যেতে ত্রিভুজ কয়দিন পর "নিখিল পাকিস্তানের অর্থনীতিতে বঙ্গবন্ধুর অবদান" শিরোনামে পোস্টও প্রসব করিবেন।
আন্ডার যে এতো খ্যামোতা, আগে জান্তাম না।
অল ক্রেডিট গোজ টু আন্ডা!


@আমি রোদের ছেলে: তুমিতো ভারতীয় আন্ডা থেকে জন্মাইছো !! :D অল ক্রেডিট গোজ টু ইন্ডিয়ান আন্ডা!
৫১. ৩০ শে জুলাই, ২০১০ রাত ৮:৪৬
গ্রাউন্ড ফ্লোর বলেছেন: আপনি আসলে চাইলে অনেক বড় মানের জোকার হতে পারতেন। তবে দুঃখ কিছু মিথ্যেবাদী আপনাকে চিফ-এর আসন দিয়েছে। আসনটির উপযুক্ততা প্রমানে আপনাকে আরো ভাল মানের কিছু পোস্ট করতে হবে।

 

মোট সময় লেগেছে ১.২১৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ