দেখতে দেখতে আর ফেসবুকে স্ট্যাটাস লেখতে লেখতে তিন হপ্তার দেশ ভ্রমন শ্যাষ। আতেল ভাই ব্রাদাররা এইটারে ক্যান "দেশভ্রমন" বলা হইল... হাত তুইলা জিগাইতে পারে। নিজের বাড়িত আসলা এর মইধ্যে ট্যুরিজমের কি আছে!
হুম। আছে ভাতিজা। আছে। লাষ্ট তিন হপ্তায় ঢাকা দিনাজপুর বীরগঞ্জ কক্সবাজার সবখানে পাক খাইছি। মানে বাংলাদেশের নর্থ এন্ড সাউথ, দুনো সাইড কভার দিছি। দিনাজপুরের আম বাগান, লিচু বাগান থিকা শুরু কইরা, কক্সবাজারের শুটকি বাগান
চামে দুইটা কনসার্টেও গেলাম... ওয়ারফেজ রুলঝ (জুনিওররা এরকমই কয়
অহহো ট্রাজেজিক পার্টটা বলা হয় নাই... দুইটা বিয়াও খাইলাম(নিজের বিয়ার কোন খবর নাই
যা হউক আইজ শ্যাষ ডিজুস রজনী... ডিজুস নেটোয়ার্কে শ্যাষ রাত। সারাদিনের লাফালাফির পরে...মাথার ভিতরটা দপদপ কইরা লাফাইতেছে। মহা পেইন। মুবাইল্টা বন কইরা ঘুমামু আইজকা।
"কিছু রাত জেগে থাকার জন্য, কিছু রাত আড্ডার
সবরাতে কি ঘুম হয়, কেউ করে এপাস ওপাস
কেউ করে ভুল
কেউ স্বপ্ন দেখে, তুলে ভাবনার মাস্তুল"
৩১ মে, ২০০৯
রাত ২:৪৫মিনিট
ঢাকা
--------------------------------------------------
অন্যান্য লেখাঃ খুচা দিয়া পড়েন
বাংলাদেশ: কিরম আস?
ঢাকায় থাকি
আমার বউ কই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

