আমার প্রিয় পোস্ট

Every man dies, not every man really lives.

শতভাগ ডাটা পুনরুদ্ধারের ‍উপায়

২০ শে জুলাই, ২০০৮ রাত ২:২০

শেয়ার করুন:                   Facebook

যদি আপনি নিজেকে একজন হার্ডকোর কমপিউটার ব্যবহারকারী হিসেবে ভাবেন, তাহলে কোন অবস্তাতেই নিশ্চয় ডাটা হারানোর মতো অনাকাঙ্খিত ঝুট-ঝামেলায় পড়তে চাইবেন না কোনো অবস্থাতেই৷ কিন্তু তারপরও আমাদেরকে কোনো না কোনোভাবে ডাটা হারানোর মতো অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখি হতে হয় প্রায়ই৷ আর এমন ঘটনা ঘটে থাকে দুঘটনাক্রমে ফাইল ডিলিট, ফাইল করাপ্ট, ভাইরাস অ্যাটাক, হার্ডডিস্ক ম্যালফাংশন অথবা হঠাৎ করে ল্যাপটপ পড়ে যাওয়ার কারণে৷ ডাটা হারানোর ঘটনা বেশ কিছু কারণে ঘটে থাকলেও তার পুনরুদ্ধারের জন্যও রয়েছে বেশ কিছু কৌশল বা টেকনিক৷



ডাটা হারাতে পারে দুভাবে- ডাটা করাপ্টশন এবং ফিজিক্যাল ড্যামেজের কারণে৷ সুতরাং ডাটা উদ্ধারের জন্যও রয়েছে দুটি প্রধান লেভেল- সফটওয়্যার ও হার্ডওয়্যার৷ এ লেখায় ব্যবহারকারীদের উদ্দেশে ডাটা উদ্ধারের কম জটিল পদ্ধতিগুলোর পাশাপাশি অপেক্ষাকৃত জটিল পদ্ধতিগুলোও তুলে ধরা হয়েছে৷ প্রথম ধাপে এ লেখায় ডাটা উদ্ধারের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন এরিয়ায় কাজ করে এমন কয়েকটি ডাটা রিকভারি টুল নিয়ে আলোচনা করা হয়েছে৷ আর দ্বিতীয় ধাপে এই টুলগুলোর বিস্তারিত বর্ণনাসহ আলোচনা করা হয়েছে ডাটা উদ্ধারের হার্ডওয়্যার লেভেল নিয়ে৷

ডিলিট করা ডাটা রিস্টোর করা :

আমরা মোটামুটিভাবে অনেকেই জানি ডাটা ডিলিট করে রিসাইকেল বিন খালি করা হলে ডাটা সম্পূর্ণরূপে মুছে যায়৷ কিন্তু এ ধারণাটি ভুল৷ কেননা রিসাইকেল বিন খালি করা হলেও ডাটা সম্পূর্ণরূপে বা স্থায়ীভাবে মুছে যায় না, বরং অদৃশ্য হয়ে ডিস্ক স্পেস দখল করে থাকে৷ যতক্ষণ পর্যন্ত না অন্য কোনো ডাটা ওই ডিস্ক সেক্টরে ওভাররাইট করা হচ্ছে৷ আনডিলিট প্লাস সফটওয়্যার নামের একটি সফটওয়্যার রয়েছে সেটি এক্সটারনাল ড্রাইভ, যেমন ইউএসবি ফ্ল্যাশ নিজেই চালু করে ওভাররাইটকে প্রতিহত করার জন্য৷ এরপর আপনি এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে ডিলিট করা বা করাপ্ট করা ডাটা পুনরুদ্ধার করতে পারবেন৷

প্রথমে ড্রাইভ লেটার সিলেক্ট করে Search-এ ক্লিক করুন৷ এই প্রসেস সম্পন্ন হতে বেশ কিছু সময় নেবে৷ ২৫০ গি.বা.-এর হার্ডডিস্ক সার্চ করতে আনুমানিক ৩০ মিনিট সময় লাগবে৷ সার্চের ফলাফল মূল উইন্ডোতে প্রদর্শিত হবে এবং সেই সাথে ফাইলের স্ট্যাটাসও প্রদর্শিত হবে৷ যদি Very good মেসেজ প্রদর্শিত হয়, তাহলে বুঝতে পারবেন যে ফাইলটি সম্পূর্ণ অক্ষত আছে এবং সম্পূর্ণ ডাটা পুনরুদ্ধার করা যাবে৷ আর যদি ফলাফল অন্যরকম হয়, তাহলে বুঝতে পারবেন ফাইলটি করাপ্ট করেছে অথবা ফাইলটি ওভাররাইট হওয়ার কারণে ফাইল পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না৷ ওয়েবসাইট http://undelete-plus.com

ধরুন, কিছু নির্দিষ্ট ছবি ও ভিডিও পুনরুদ্ধার করা দরকার৷ এ ধরনের কাজের জন্য হাই প্রোফাইল ডাটা রিকভারি টুল বা টেকনিক ব্যবহার করা দরকার নেই৷ এ জাতীয় কাজের জন্য ইন্টারনেটে প্রচুর টুল রয়েছে৷ উদাহরণস্বরূপ রিকভারি টুল-পিসি ইনস্পেক্টর-এর ফ্রি ভার্সনের কথা বলা যেতে পারে৷ এই টুল দিয়ে বেশিরভাগ ইমেজ ফরমেট যেমন- GIF, JPG সহ প্রোপাইটরি ফরমেট যেমন সনির DCR, নোকিয়ার NRF ও অলিম্পাসের ORF ফরমেট ইত্যাদি রিকভার করা যায়৷ এরপরও যদি কাজ না করে, তাহলে আপনাকে অ্যাডভান্সড ভার্সনের অনলাইন সফটওয়্যার কিনতে হবে৷ আপনার কাঙ্খিত ছবি যদি মেমরি কার্ড বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে স্টোর করা থাকে, তাহলে এই সফটওয়্যার ব্যবহার করে ডাটা পুনরুদ্ধার করতে পারবেন খুব সহজেই৷

ডিলিট করা বা করাপ্ট করা ছবি পুনরুদ্ধারের সময় এই প্রোগ্রাম কমপিউটারের সাথে সংযুক্ত সব স্টোরেজ মিডিয়াকে শনাক্ত করতে পারবে এবং সেগুলোর লিস্ট তৈরি করবে যাতে করে ড্রপ-ডাউন মেনু থেকে কাঙ্খিত ইমেজটি বেছে নিতে পারেন৷ এর জন্য আপনাকে ফাইল ফরমেট নির্দিষ্ট করতে হবে এবং যে ফাইল রিকভার করা যাবে এই প্রোগ্রাম তা থাম্বনেইল প্রিভিউতে প্রদর্শন কবে৷ পরিশেষে রিকভার করা ফাইল যেখানে স্টোর হবে তার পাথ নির্দিষ্ট করে দিতে হবে৷ পিসি ইনস্পেক্টরের ফ্রি ভার্সনের ওয়েবসাইট http://www.pcinspector.de

হারানো পার্টিশনের পুনর্গঠন

উইন্ডোজ এক্সপ্লোরারে কোনো এক সময় আপনার হার্ডড্রাইভ প্রদর্শিত নাও হতে পারে৷ অবশ্য এর মানে এই নয় যে, আপনার ডাটা হারিয়ে গেছে৷ বেশিরভাগ ক্ষেত্রে পার্টিশন টেবল বা মাস্টার বুট রেকর্ড (MBR) যদি যথাযথভাবে রিড করা না যায়, তাহলে এমন অবস্থা সৃষ্টি হতে পারে৷ এমবিআরটুল 2.3.1 (MBRtool 2.3.1) সফটওয়্যার দিয়ে খুব সহজেই এ সমস্যার প্রতিকার করা যায়৷ এই সফটওয়্যারটি পার্টিশনের অবস্থানকে শনাক্ত করতে পারে এবং বিদ্যমান ডাটা স্ট্রাকচারের ভিত্তিতে সেগুলোকে পুনর্গঠন করতে পারে৷

পার্টিশন পুনরুদ্ধারের নিরাপদ উপায় এবং ডাটা হারানো ব্যাপারকে প্রতিহত করার সহজতম উপায় হলো ভিন্ন ড্রাইভে একই ক্ষমতার বা উচ্চতর ক্ষমতার আপনার হার্ডডিস্কের আরেকটি ক্লোন হার্ডড্রাইভ তৈরি করা৷ এক্ষেত্রে আপনি এইচডি ক্লোন 3.2 (HD Clone 3.2) সফটওয়্যার ব্যবহার করতে পারেন৷ এই সফটওয়্যারটি http://www.miray.de/products/sat.hdclone.html পারবেন৷ এই সফটওয়্যার দিয়ে হার্ডড্রাইভের প্রতিটি সেক্টর কপি করতে পারবেন হুবহু৷ এমনকি এররসহ কপি করতে পারবেন৷

ই-মেইল পুনরুদ্ধার : ফোনিক্স আউটলুক পিএসটি

যদি দুর্ঘটনাক্রমে মাইক্রোসফট আউটলুট থেকে ই-মেইল ডিলিট করে ফেলেন, তাহলে সেগুলো স্টেলার ফোনিক্স আউটলুক পিএসটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে পুনরুদ্ধার করতে পারবেন৷ এই অ্যাপ্লিকেশনটি দিয়ে করাপ্ট করা পিএসটি ফাইল থেকে রিপেয়ারিং, রিকভারি ও রিস্টোর করতে পারবেন, যেসব ফাইল আউটলুকে ই-মেইল স্টোর করে সেগুলো৷ এই অ্যাপ্লিকেশনটি পিএসটি ফাইলের জন্য হার্ডডিস্ক স্ক্যান করে, করাপ্ট করা ফাইলকে রিপেয়ার করে এবং সবশেষে এটিকে সেভ করে আলাদা পিএসটি ফাইল হিসেবে৷ এটি ডিলিট করা বা হারানো ই-মেইলকে রিট্রাইভও করতে সক্ষম৷

ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ও ফ্লপি ডিস্ক : বর্তমানে ফ্লপি ডিস্ক কদাচিৎ ব্যবহার হলেও হার্ডড্রাইভ ও ফ্ল্যাশ ড্রাইভ থেকে ডাটা পুনরুদ্ধারের জন্য ব্যবহৃত টুলগুলো দিয়েই ফ্লপি ডিস্কের ডাটা পুনরুদ্ধার করা সম্ভব৷ জিপডিস্ক, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ও মিডিয়া কার্ড যেমন মেমরি স্টিক, এসডি কার্ড, এমএমসি কার্ড, কম্প্যাক্ট ফ্ল্যাশ ইত্যাদি৷ ডাটা রিপেয়ার করার জন্য বেশ কিছু টুল রয়েছে৷ স্টেলার ফনিক্স ডিজিটাল নামের মিডিয়া রিকভারি সফটওয়্যার যথাযথভাবে কাজ করতে পারে উপরোল্লিখিত সব ধরনের ডিজিটাল মিডিয়াতে৷ এটি ডিজিটাল ক্যামেরা থেকে ফটো রিকভার করতে পারে এবং স্টোর করতে পারে অডি, ভিডিও ও ইমেজসমূহ৷ ফিজিক্যালি ড্যামেজ ফ্ল্যাশ মিডিয়া থেকেও স্টেলার ডাটা পুনরুদ্ধার করতে পারে৷ এক্ষেত্রে চিপকে ক্যাসিং থেকে আলাদা করে অভিজ্ঞ প্রফেশনাল দিয়ে রিপেয়ার করতে হবে৷ এরপর ওয়ার্কিং সার্কিটের সাথে পুনরায় সংযোগ করতে হয়৷ এ পর্যায়ে সফটওয়্যার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং ডাটা পুনরুদ্ধারের কাজ করে৷

ফ্র্যাগমেন্টেশন : যখন ডিলিট করা ডাটা রিকভারের চেষ্টা করবেন, তখন কোনো অবস্থাতেই হার্ডড্রাইভকে ফ্র্যাগমেন্ট করবেন না৷ এমনকি হার্ডডিস্ক খালি দেখালেও৷ ফ্র্যাগমেন্টেড ডাটা হার্ডডিস্কেই থেকে যায় এমনকি ডাটা ডিলিট করার পরও৷ তারপরও তা পুনরুদ্ধার করা যায় ড্রাইভ ডিফ্র্যাগ করলে ওভাররাইট হয় এবং ডিলিট স্থায়ীভাবে কার্যকর হয়৷

অ্যাটাচমেন্ট ফাইল ওপেন করার আগে নিশ্চিত হয়ে ওপেন করুন এবং ভাইরাইস, ওয়ার্ম, ট্রোজান থেকে নিরাপদ থাকুন৷



 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কম্পিউটার জগত ;

 

  • ৪৫ টি মন্তব্য
  • ৬৩৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৪ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২০ শে জুলাই, ২০০৮ রাত ২:২৭
comment by: পরাগ জাফর বলেছেন: ধন্যবাদ তথ্যের জন্য
২০ শে জুলাই, ২০০৮ রাত ২:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ ।

২. ২০ শে জুলাই, ২০০৮ রাত ২:২৮
comment by: একরামুল হক শামীম বলেছেন: ভালো।
ভিডিও উদ্ধারের কোন উপায় জানেন?
৩. ২০ শে জুলাই, ২০০৮ রাত ২:৩২
comment by: ত্রিভুজ বলেছেন:

@একরামুল হক শামীম
ভিডিও-কেও সিস্টেম একটা ফাইল হিসেবে রাখে। সুতরাং অন্য ফাইলের বিষয়টা ভিডিওর জন্যও প্রযোজ্য... তবে সমস্যা হচ্ছে ভিডিওর সাইজ বেশী বড় হওয়ার কারণে এটা হার্ডডিস্কের অনেকগুলো সেক্টর জুড়ে থাকে.. আর যখন ফাইল ডিলিট করে দেয়া হয় তখন সেই জায়গাটাকে অন্য ফাইল রাইট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। ফলাফল পুরো ফাইলটা রিকোভার করা সম্ভব হয় না। তবে সাথে সাথে চেষ্টা করলে হয়ে যাবে নিশ্চিত ভাবেই...


@তারকে
গুডিশ পোস্ট... +
২০ শে জুলাই, ২০০৮ রাত ২:৩৩

লেখক বলেছেন: ত্রিভুজ ভাইকে ধন্যবাদ ।

৪. ২০ শে জুলাই, ২০০৮ রাত ২:৩৬
comment by: ত্রিভুজ বলেছেন:

পোস্টটা কম্পিউটার গ্রুপে রাখলে আরো অনেকে সহজেই খুঁজে পাবে। এডিট করে নিচে গ্রুপ নির্বাচন করে দিতে পারেন।

আপনার লেখার হাত ভাল।..সহজবোধ্য... আইটি নিয়ে নিয়মিত লিখুন...

২০ শে জুলাই, ২০০৮ রাত ২:৩৮

লেখক বলেছেন: কম্পিউটার গ্রুপেই প্রকাশিত ।

৫. ২০ শে জুলাই, ২০০৮ রাত ২:৩৮
comment by: তামিম ইরফান বলেছেন: থ্যাঙ্কু।
২০ শে জুলাই, ২০০৮ রাত ২:৪৫

লেখক বলেছেন: থ্যাঙ্কু।

৬. ২০ শে জুলাই, ২০০৮ রাত ২:৪৭
comment by: তামিম ইরফান বলেছেন: ওয়েলকামB-)
২০ শে জুলাই, ২০০৮ রাত ৩:০০

লেখক বলেছেন: :)

৭. ২০ শে জুলাই, ২০০৮ রাত ২:৪৭
comment by: একরামুল হক শামীম বলেছেন: @ত্রিভুজ
একবার একটা সফটওয়ার দিয়ে ফটো রিকভারি দিয়েছিলাম। সব ছবি আসে। কিন্তু সেভ করা যায় না। যখন সেভ করতে গেলাম তখন রেজিস্ট্রেশন কি চায়। ফ্রি কোন সফটওয়ার আছে আপনার খোঁজে, যা খুবই ভালো? রেজি: কি ছাড়াই?
২০ শে জুলাই, ২০০৮ রাত ২:৫৬

লেখক বলেছেন: আপনি পিসি ইনস্পেক্টর-এর ফ্রি ভার্সনটি ইউজ করতে পারেন ।

৮. ২০ শে জুলাই, ২০০৮ রাত ৩:২৫
comment by: অনন্ত দিগন্ত বলেছেন: ইয়াহুর ট্রাশ থেকে ডিলিট করে দেয়া ফাইল ফিরে পাওয়ার কোন ব্যাবস্হা আছে কি ?

(আউটলুক থেকে নয়...ইয়াহুর ক্ল্যাসিক ভার্শন থেকে )
২০ শে জুলাই, ২০০৮ ভোর ৪:১৪

লেখক বলেছেন: এরকম একটা ওয়েবসাইটের নাম শুনেছিলাম । যেটা দিয়ে ইয়াহু আইডি থেকে ডিলিট করা ইমেল পড়া যায় । এই মহুর্তে মনে পড়ছেনা , পরে আপনাকে জানিয়ে দিব ।

৯. ২০ শে জুলাই, ২০০৮ ভোর ৪:৫৯
comment by: বড় ভাবী বলেছেন: ডাটা হারাইলে ত্রিভুজরে ডাক দিলেই চলবো।
২০ শে জুলাই, ২০০৮ ভোর ৫:২৯

লেখক বলেছেন: বড় ভাবীযা বলেন আরকি ।

১০. ২০ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৩০
comment by: বড় ভাবী বলেছেন: কিন্তু আপ্নের নাম তারকে হইলো ক্যামতে?
২০ শে জুলাই, ২০০৮ ভোর ৬:১৫

লেখক বলেছেন: আর কইয়েননা ভাবি, তারেক লিখতে যাইয়া তারকে হইয়া গেছে ।

১১. ২০ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৫৯
comment by: রাশেদ বলেছেন: থ্যাঙ্কস।
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৫৮

লেখক বলেছেন: থ্যাঙ্কস।

১২. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ৭:২৯
comment by: বিবর্তনবাদী বলেছেন: ভাইরে একটা বছর আগে যদি এই পোস্টটা দিতেন, লম্বা একটা সালাম দিতাম। এখনও সেই দীর্ঘ শ্বাস ফেলি। প্রোজেক্ট প্রেজেন্টেশনের জাস্ট পাঁচদিন আগে আমার সব সম্বল হারায়া গেল। আইডিবি, এলিফেন্ট রোড ঘোরাঘুরি কইরা একটাই সমাধান পাইছিলাম, তা হইল !! ফরমেট!! :((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৫৮

লেখক বলেছেন: একবছর আগের কথা চিন্তা কইরা মন খারাপ কইরেন , এইটা যে সামনে আবার ঘটে সে দোয়াই করি ।

১৩. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৫৫
comment by: দ্রগবা বলেছেন: দরকারি পোস্ট। প্রিয়তে রাখলাম।
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:০২

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১৪. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৩
comment by: অনিশ্চিত বলেছেন: ভালো পোস্ট। কাজে লাগার মতো পোস্ট।
২০ শে জুলাই, ২০০৮ সকাল ১০:০১

লেখক বলেছেন: থ্যাঙ্কস।

১৫. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৫৬
comment by: বিবেক সত্যি বলেছেন:
+
২০ শে জুলাই, ২০০৮ সকাল ১০:০৪

লেখক বলেছেন: থ্যাঙ্কু।

১৬. ২১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১৭
comment by: পারভেজ বলেছেন: কি যে কইয়া ধইন্যাপাতা দিমু....
২১ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: আপনি না দিলেও আমি নিয়ে নিলাম।

১৭. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১২
comment by: রহস্য বলেছেন: ধন্যবাদ।+
২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ

১৮. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:১১
comment by: কিবরিয়ারাফি বলেছেন: ধন্যবাদ , অনেকের উপকারে আসবে।
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: আপনাকেও ।

১৯. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৭
comment by: কেএসআমীন বলেছেন: প্রিয়তে রাখলাম
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ

২০. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৫
comment by: দেবতা বলেছেন: ধন্যবাদ+
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: ধন্যবাদ

২১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৪
comment by: মোহাম্মদ হাবীব উল্যাহ বলেছেন: থ্যাঙ্কু।
থ্যাঙ্কু।
থ্যাঙ্কু।
২২. ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
comment by: ক্রুদ্ধ বলেছেন: কম্পুটার নিয়া বেহুদা প্যচাল।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১০

লেখক বলেছেন: প্যাচাল পাড়তে কারনা ভালো লাগে, বলেন?

২৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ২:৩৬
comment by: শিবলী বলেছেন: ইশ ইশ

কিছুদিন আগে এরকম কিছু খুজছিলাম!!!
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৯

লেখক বলেছেন: ইশ ইশ

২৪. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৫৭
comment by: মিটুল বলেছেন: GoBack সফটওয়্যারটি সম্পর্কে আপনার মতামত চাই।

 



 


বন্দ্ধু মানেই একসন্ঙ্গে অনেকটা পথ চলা
বন্দ্ধু মানেই প্রানের কথা যা কাউকে যায়না বলা
যতই নামুক রাত্রি গভীর ঘনাক আঁধার কালো
বন্দ্ধু মানেই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৩৪৯২