আমার প্রিয় পোস্ট
- হ য ব র ল-১(রস গল্প) - তারকে
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- ওয়েব টিপস: নেট স্পিড বাড়িয়ে নিন - ত্রিভুজ
- টিউটোরিয়াল: মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ডায়ালআপ কানেকশন যেভাবে বানাবেন... - ত্রিভুজ
- টিপস এন্ড ট্রিকস: Window XP/Vista - ত্রিভুজ
- এক্সপি টিপস: আপনার পিসিটি আরো সুন্দর ভাবে চলার জন্য যা প্রয়োজন (২) - ত্রিভুজ
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪) - ত্রিভুজ
- সহজ নেটওয়ার্কিং ও ইন্টারনেট শেয়ারিং - ত্রিভুজ
- টিপস এন্ড ট্রিকস: মজিলা ফায়াফক্সে ব্রাউজিং স্পিড বাড়াতে (২) - ত্রিভুজ
- জেনারেল মইন খুব নরম মনের মানুষ--কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এইডা কি বললেন ??
- রাঙা মীয়া
- সব ব্লগার বন্ধুদের জন্মদিন বিষয়ক একটি জরিপ - মিলটন
- প্রয়োজনীয় ১০০+ Run Command - লুলুপাগলা
- তিনদিনে পিএইচপি শিখুন (১ম দিন) - মদন
- মোবাইলের একটা কল মানে........... - দিনমজুর
- আপনার প্রিয় মুভির তালিকা দিন - সাঈফ শেরিফ
- CCNA বিষয়ক একটি সংক্ষিপ্ত ক্যাচাল - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- অনলাইন ফ্রিল্যান্সি আউটসোর্সিং -ঘরে বসে বিপুল আয়ের উপায় - রাজ্
- অচিরেই যীশুর প্রতিশ্রুত পুনরাগমন - রাযহান
জ্ঞানী
২২ শে জুলাই, ২০০৮ ভোর ৪:৩৩
![]()
বরেনবাবু মস্ত জ্ঞানী, মস্ত বড় পাঠক,
পড়েন তিনি দিনরাত্তির গল্প এবং নাটক,
কবিতা আর উপন্যাসের বেজায় তিনি ভক্ত,
ডিটেক্টিভের কাহিনীতে গরম করেন রক্ত;
জানেন তিনি দর্শন আর নানা রকম বিজ্ঞান
জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাইতো আছে দিক্-জ্ঞান;
ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ,-
এসব কথা ভাবলেই তাঁর ফুলতে থাকে বক্ষ।
সব সময়েই পড়েন তিনি, সকাল থেকে সন্ধ্যা,
ছুটির দিনে পড়েন তিনি, পড়েন পূজোর বন্ধে।
মাঝে মাঝে প্রকাশ করেন গূঢ় জ্ঞানের তত্ত্ব
বিদ্যাখানা জাহির করেন বরেন্দ্রনাথ দত্তঃ
হঠাৎ ঢুকে রান্না ঘরে বলেন, ওসব কী রে?
ভাইঝি গীতা হেসে বলে, এসব কালো জিরে।
বরেনবাবু রেগে বলেন, জিরে তো হয় সাদা,
তিলও কালো, জিরেও কালো? পেয়েছিস কি গাধা?
রান্না করার সময় কেবল পুড়িয়ে হাজার লঙ্কা,
হনুমতী হয়েছিস তুই, হচ্ছে আমার শঙ্কা।
হঠাৎ ছোট্ট খোকাটাকে কাঁদতে দেখে, দত্ত
খোলেন বিরাট বইয়ের পাতা নামটি "মনস্তত্ত্ব"।
খুঁজতে খুঁজতে বরেনবাবু হয়ে গেলেন সারা-বুঝলেন না, কেন খোকা মাথায় করছে পাড়া।
হঠাৎ এসে ভাইঝি গীতা দুধের বাটি নিয়ে,
খাইয়ে দিয়ে পাঁচ মিনিটে দিল ঘুম পাড়িয়ে।
বরেনবাবু ভাবেন, 'খোকার কেমনতর ধারা
আধ ঘণ্টার চেঁচামেচি পাঁচ মিনিটেই সারা?'
বরেনবাবুর কাছে আরো বিরাট একটি ধাঁধা,
হলদে চালের রঙ কেন হয় ভাত হলে পর সাদা?
পাথর বাটির গরম জিনিস ঠাণ্ডা হয় তা জানি,
পাহাড় দেশে গরম কেন এমন ছটফটানি?
পথ চলতে ভেবে এসব ভিজে ওঠেন ঘামে,
মানিকতলা যেতে চাপেন ধর্মতলার ট্রামে।
বরেনবাবু জানেন কিন্তু নানা রকম বিজ্ঞান,
জ্যোতিষশাস্ত্র জানেন তিনি তাইতো এমন দিক্-জ্ঞান।।
কবি : সুকান্ত ভট্টাচার্য (আমার প্রিয় একজন কবি)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, সুকান্ত ভট্টাচার্য ;
অচিন অচেনা বলেছেন:
কবিতা শেয়ারের জন্য প্লাস । নাইস কবিতা ।
লেখক বলেছেন: ধন্যবাদ ।
লেখক বলেছেন: তার প্রায় কবিতাই মজার ।
কঁাকন বলেছেন:
কবিতা শেয়ারের জন্য +
লেখক বলেছেন: ধন্যবাদ ।
চাঁদের বুড়ি বলেছেন:
++++
লেখক বলেছেন: ++++++
রুখসানা তাজীন বলেছেন:
ছুডুবেলা শিখা কবিতাটা অনেকদিন পরে পড়লাম আবার।
লেখক বলেছেন: কেমন লাগছে ?
চিটি (হামিদা আখতার) বলেছেন:
সুকান্ত ভট্টাচার্যের " বেজে উঠলো কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি।" --কবিতাটি আমি অনেক দিন ধরে খুঁজছি।আপনার কি আছে??
দিলে ধন্য হব।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: বিদ্রোহের গান
.......................
বেজে উঠল কি সময়ের ঘড়ি?
এসো তবে আজ বিদ্রোহ করি,
আমরা সবাই যে যার প্রহরী
উঠুক ডাক।
উঠুক তুফান মাটিতে পাহাড়ে
জ্বলুক আগুন গরিবের হাড়ে
কোটি করাঘাত পৌঁছোক দ্বারে
ভীরুরা থাক।
মানবো না বাধা, মানবো না ক্ষতি,
চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি
রুখবে কে আর এ অগ্রগতি,
সাধ্য কার?
রুটি দেবে নাকো? দেবে না অন্ন?
এ লড়াইয়ে তুমি নও প্রসন্ন?
চোখ-রাঙানিকে করি না গণ্য
ধারি না ধার।
খ্যাতির মুখেতে পদাঘাত করি,
গড়ি, আমরা যে বিদ্রোহ গড়ি,
ছিঁড়ি দুহাতের শৃঙ্খলদড়ি,
মৃত্যুপণ।
দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে,
বসে থাকবার বেলা নেই মোটে,
রক্তে রক্তে লাল হয়ে ওঠে
পূর্বকোণ।
ছিঁড়ি, গোলামির দলিলকে ছিঁড়ি,
বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি
খুঁজি কোনখানে স্বর্গের সিঁড়ি,
কোথায় প্রাণ!
দেখব, ওপারে আজো আছে কারা,
খসাব আঘাতে আকাশের তারা,
সারা দুনিয়াকে দেব শেষ নাড়া,
ছড়াব দান।
জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান।
লেখক বলেছেন: এটাইতো চেয়েছেন , নাকি ?
চিটি (হামিদা আখতার) বলেছেন:
হুমম এইটা।আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব...........ভাষা খুঁজে পাচ্ছিনা।
এত্ত এত্ত ধন্যবাদ।
কবিতাটি আমি অনেক দিন খুঁজছি.........
সে স্কুলে থাকতে আবৃতি করেছিলাম ..........এর পর কোথায় যে হারিয়ে ফেললাম। স্কুলের স্যার একটা কাগজে লিখে দিয়েছিলেন। বই ছিলোনা বলে হারিয়ে গেছে..........।কবিতা টি আমি ড্রাফট করে রাখবো।
এই দূর পরবাস থেকে আপনাকে অনেক শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন।
লেখক বলেছেন: আপনিও ভালো থাকবেন । আমার সংগ্রহে সুকান্তের প্রায় কবিতাই আছে প্রয়োজন হলে বলবেন ।
লেখক বলেছেন: ওকে ।
আশরাফ মাহমুদ বলেছেন:
ধন্যবাদ আপনাকে.....।
লেখক বলেছেন: থেংক্স ।
আসিফ আহমেদ বলেছেন:
অনেক ধন্যবাদ সুন্দর কবিতাটা শেয়ার করার জন্য।
লেখক বলেছেন: ওয়েলকাম ।


















