অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

আমার প্রিয় পোস্ট

সাধারন থাকতে ভালোবাসি।

বুয়েটে ভর্তির জন্য কোচিং সংক্রান্ত হেল্প :|

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৮ |

শেয়ারঃ
0 0

আমার ছোট ভাইটা এবার এইচএসসি দিবে।এরপর ইচ্ছে বুয়েটে ভর্তি হওয়া।কিন্তু কোন কোচিং এ ভর্তি করাবো ডিসিশন নিতে পারছি না। ওমেগা/উদ্ভাস আরও কিছু কোচিং এর নাম শুনেছি।এর মধ্যে কোনটা ভালো হবে?

এক্সপেরিয়েনস্ড যারা আছেন একটু সাজেশন দেন।

আর আইবিএ'র জন্য কোথায় কোচিং করলে ভালো হয়? এটাও জানা থাকলে বলবেন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


৪২টি মন্তব্য

১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০১

রাজিউর বলেছেন: ওমেগা।

উদ্ভাস জামাতের। সুতরাং ঐখানে না পড়াই ভালো

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: জামাত হোক আর যাই হোক,ভালো পড়ানোটাই আসল কথা ভাইয়া।

ধন্যবাদ সাজেশনের জন্য। এখন ভর্তি করালে নাকি ৩০০০টাকা ছাড় দিচ্ছে।

২. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০১

রাজিউর বলেছেন: আইবিএর জন্য সাইফুর"স ই ভালো

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: মেন্টরস কেমন হবে?

৩. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৬

অরিত্রবচন বলেছেন: সানরাইজ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৪. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৯

রাজিউর বলেছেন: মেন্টরস খারাপ না।

ভালো ওমেগাতেই পড়ায়, উদ্ভাস -সানরাইজের চেয়ে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: আচ্ছা তাহলে ওমেগাতেই খবর নিয়ে দেখি :)

৫. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৩

ধুসর বালক বলেছেন: উদ্ভাস ওমেকা একটা হইলেই হল ঐ তিন মাস নিজে পরায় আসল বেশির ভাগ স্টুডেন্ট ই প্রথম দিকে খুব জোস নিয়ে ক্লাস করলেও কিছু দিন পরে ঢিল দিয়ে দেয় তাই নিজে পরায় আসল
উদ্ভাস এ ওমেকার তুলনায় ক্লাস ভাল নেয় কিন্তু পরীক্ষা গুলতে competition
কম হয় আর ওমেকার model test গুলতে ভাল competition হয় কিন্তু ক্লাস দুর্বল আর সানরাইজ আর্কি এর জন্য ভাল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: আপনি তো কনফিউজড করে দিলেন ভাই।
আমার ভাই মাশাল্লাহ স্টুডেন্ট ভালো তাই কোচিং ঢিলামি দিলেও ও দিবেনা। দেখি আরও কিছু সাজেশন আসে কিনা...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য :)

৬. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৮

গাধা মানব বলেছেন: আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি- আপনার ভাই যদি নটরডেম বা রেসিডেন্টশিয়াল অথবা রাজুউক কলেজে পড়ে তাহলে ওমেগা বেস্ট। কিন্তু, যদি মফস্বলের কোন কলেজে পড়ে তাহলে উদ্ভাস ভাল হবে। কারণ, ওমেগায় মডেল টেস্ট গুলোর প্রশ্ন খুব কঠিন হয়। আর শুরুতেই মনোবল হারিয়ে ফেললে খুব অসুবিধা হবে। গত বছরের আগের বছর ওমেগাতে ভর্তি হয়ে জীবনের চরম ভুল করেছিলাম। প্রশ্ন কঠিন হত বলে মডেল টেস্ট দিতাম না এবং যার প্রায়শ্চিত্য করেছিলাম বুয়েটে না টিকার মাধ্যমে। :( :(

আর কোচিং এর চেয়ে নিজে নিজে পড়াটা অনেক গুরুত্বপূর্ণ। যদি সম্ভব হয় তাহলে বুয়েটের কোন বড় ভাইয়ার কাছে প্রাইভেট পড়লে খুব উপকার হবে।


আপনার ভাইয়ের জন্য অনেক শুভকামনা। :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: আমার ভাই গভ: ল্যাব থেকে এসএসসি দিয়ে এবার সিটি কলেজ থেকে এইচএসসি দিবে। গোল্ডেন ফাইভ পেয়েছিলো এসএসসি তে।

দোয়া করবেন ওর জন্য।

প্রশ্ন কঠিন হত বলে মডেল টেস্ট দিতাম না এবং যার প্রায়শ্চিত্য করেছিলাম বুয়েটে না টিকার মাধ্যমে।
মডেল টেস্ট না দিলে কোনো সমস্যা হতোনা?মানে কোনো বাধ্যবাধকতা ছিলোনা?

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫২

নাহিয়ান বিন হোসেন বলেছেন: ওমেকার মডেল টেস্ট গুলো সাধারনত কঠিন হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে নিয়মিত মডেল টেস্ট গুলো দিলে ( শুধু দেয়ার জন্য দিলে হবে না, খুব ভালোমত লেকচার শীট সলভ করে , বইয় পড়ে প্রস্তুতি নিয়ে দিতে হবে ) খুব উপকার হয়! কঠিন কোশ্চেন এর উপর থেকে ভয়টা চলে যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ন ব্যাপার হচ্ছে বই এর প্রবলেম সলভ করা এবং থিওরী সম্পর্কে খুব ভালো বেসিক থাকা। অনেকেই দেখা যায় কঠিন মডেল টেস্ট আর লেকচার শীটের পেছনে ছুটে বই ভুলে বসে থাকে। এটা করা যাবে না। আসলে বুয়েটের এডমিশন টেস্ট এর কোশ্চেন একেকবার একদম একেক রকম হয়, কোন নির্দিষ্ট ধারা নেই। এই কারনে সহজ থেকে কঠিন সব ধরনের প্রবলেম সলভ করা শিখতে হবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলব, ওমেকাই ভালো । তবে ওমেকায় পড়লে একটু বেশি পড়াশোনা , পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে! আর হ্যাঁ , আপনার উচিত হবে এটা খেয়াল রাখা যে আপনার ভাই নিয়িমিত পরীক্ষা দিচ্ছে কিনা! ওমেকায় প্রতিদিনই পরীক্ষা থাকে। অনেকেই ভয় পেয়ে পরীক্ষা গুলো দেয় না, বাসায় বলেও না। এটার ফলাফল ভালো হয় না! ব্যক্তিগত ভাবে আমার মনে হয় ওমেকাই ভালো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ন হচ্ছে নিজে নিজে বসে লেকচার শীট এবং বই সলভ অব্যাহত রাখা ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: ও এখনি ডেইলি ২টা করে মডেল টেস্ট দিচ্ছে আর সারাদিন পড়াশোনা করতেসে।ওকে দেখে আমারই মায়া লাগে যে এখন পড়াশোনা কতটা কঠিন হয়ে গেসে :(

মেইন বই পড়াটাই আসল দরকার।

আমার মনে হয় ওমেকাই ভালো হবে ওর জন্য। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই। দোয়া করবেন।

৮. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৮

অযুত বলেছেন: প্রশ্ন হলো আপনার ভাইকে কি দিতে চান?

চাপ? নাকি দক্ষতা? আপনার ভাইয়ের কোনটা পছন্দ??

চাপের জন্য যে কোন কোচিং সেন্টারই ভালো। ওমেকা একটূ স্পেশাল আরকি! দক্ষতা বাড়াতে উদ্ভাসই ভালো হবে।

এবার আমার কথা বলি....... (বলতে খুবই ইচ্ছা করলো,অন্য ব্লগাররা মাইন্ড কইরেন না!)

আমি ওমেকায় পড়তাম। ওখানে প্রচুর স্টুডেন্ট পড়ে, সেই তুলনায় জায়গা কম। ওখানে কারা পড়ায়? বুয়েটের ছাত্ররাই তো(মানে আমার বন্ধুরা যায়, ক্লাশ নেয়, আমার ভালো লাগে না, যাই না)। উদ্ভাস, সানরাইজ সব জায়গাতেই একই অবস্থা।ওরা যায় ক্লাশ নেয়, যায় ক্লাশ নেয়, যায় ক্লাশ নেয়......

এতে আপনার ভাই কি শিখে? মোটামুটি কিছু অতিরিক্ত নিয়মকানুন (যাকে বলা যায় শর্টকাটে অব্জেকটিভ করার জন্য) এর থেকে বেশী কিছুই না(এগুলার বেশীরভাগ ইন্টারে আমি নিজেই বার করেছি)। ও এমনিতেই দারুণ প্রেশার নিয়ে এইচ,এস,সি দিয়েছে। অনেক কিছু জানে। আর প্রেশারের দরকার নেই। কোচিং সেন্টারের আজাইরা শিট সলভ করে ওর আখেরে কোন লাভই হবে না। বরঞ্চ এমন অনেক প্রব্লেম ওমেকায় দেয়, যা সমাধান করতে না পেরে হতাশ হয়ে যেতে পারে। আমি নিজে ওমেকায় পড়তাম। আমারো একি অবস্থা হয়েছিলো। শেষে ফাইনাল মডেল টেস্ট (ভর্তি পরীক্ষার মাত্র ১০ দিন আগে হয়) না দিয়ে ঘরে দরজা বন্ধ করে পড়েছি। এতেই লাভ হয়েছে। আমার মতে চান্স পাবার জন্য ১০ দিনই যথেষ্ট। মেরিট ২০০-র ভিতর নিতে ১ মাস। ও নিজেই পারবে। শুধু ভালো কোন বুয়েটিয়ানের কাছে দিয়ে দিন। সার্বিক হেল্প হবে। বাড়িতে কোন প্রেশার দিয়েন না।

মনে রাখবেন, বুয়েটে চান্স পেলে আজীবনই বাঁশ খেতে হবে (এক্সট্রা অর্ডিনারিদের ও মাফ নাই!)। সুতরাং বাঁশ মুক্ত কয়েকটা দিন কাটুক না আপনার ছোট্ট ভাইয়ের!!

বড় মন্তব্যের জন্য দুঃখিত।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: কোচিং কখনোই আপনাকে ১০০% গড়ে তুলতে পারবেনা যদিনা আপনি নিজে চেস্টা করেন,এটা আমি বিশ্বাস করি। কোচিং এ দেওয়ার উদ্দেশ্য একটাই যে একটু গাইডলাইন পাওয়া আর মডেল টেস্টগুলো দিয়ে চর্চা করা। তাহলে কোয়েশ্চেনের ধরণের ব্যাপারে আন্দাজ পাওয়া যায়।

ভাইয়া আপনি কি বুয়েটে পড়ছেন?

ধন্যবাদ বড় মন্তব্যের জন্য। :#)

৯. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৮

কাহিনীবাজ বলেছেন: কোচিং ফোচিং বাদ দেন। সবচেয়ে ভালো হবে BUET/DU এর কোন ভাই এর কাসে HSC পরীক্ষার পর রেগুলার পড়াশুনা করলে। আমি এই কোচিং এর পিছনে দৌড়াইয়া লাইফটা নস্ট কইরা ফালাইসি। তবে শেষের দিকের মডেল টেস্ট এর জন্য ভর্তি করাতে পারেন। অন্য কিছুর জন্য না. আপ্নের ভাই এর জন্য শুভকামনা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: আপাতত সেরকম পরিচিত কোনো ভাই নাই :(
ধন্যবাদ মন্তব্যের জন্য।

১০. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০০

প্রদীপ মিত্র বলেছেন: বুয়েটঃ ওমেকা
আইবিএঃ মেন্টরস

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: থ্যংকস :)

আপনি কি সবার প্রবলেম সলভ করে থাকেন নাকি? প্রোপিক টা তো তাই বলছে B:-/

১১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৩

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ। ক্লিক করলাম। :#)

১২. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০২

বুড়ো শালিক বলেছেন: রাজিউর সাহেব, আপনি যে দাবি করলেন, উদ্ভাস জামাতের, আপনার এই দাবির স্বপক্ষে প্রমাণ দেন। আর না পারলে আজাইরা ফালতু প্যাচাল বাদ দেন। আর বাকিটার নাম ওমেকা, নট ওমেগা।

লেখক, সময় নীলার্ধ এর পোস্ট থেকে আপনার এই পোস্টের লিংক পেলাম। মনে হয় সেখানে লিংক অ্যাড করতে আপনার সমস্যা হচ্ছিলো। তাই সে ব্যাপারে একটু বলি। লিংক যখন অ্যাড করবেন, তখন খেয়াল করবেন, যাতে ফরম্যাটটা "http://www....." এভাবে থাকে। আপনার দ্বিতীয় লিংকে "http" দুইবার চলে এসেছিলো। আমি উপরে একটা লিংক পেস্ট করেছি। সেটার উপরে মাউজ নিলে আপনার ব্রাউজারের নিচে লিংকের ডেস্টিনেশন দেখানোর কথা। সেটা খেয়াল করলে আশা করি ক্লিয়ার হবে।

এবার আপনার ভাইয়ের জন্য বলি। আসলে যেকোনো কোচিং সেন্টারেই পড়তে পারে। নিজের পড়াটাই আসল। কোচিং সেন্টারে পড়লে লাভ হয় একটাই, সেটা হচ্ছে ইন্টার থেকে ভর্তি পরীক্ষা পর্যন্ত তিন মাস পড়াশুনার টাচে থাকা যায়। ওমেকার মডেল টেস্টগুলো অনেক কঠিন হয়। এতো কঠিন প্রশ্ন খোদ বুয়েটেও আসে না! :P

উদ্ভাস আমাদের সময়ে ছিলো না, কাজেই সেটা কেমন তা সম্পর্কে তেমন আইডিয়া নাই। তবে উদ্ভাসের পড়াশুনার স্টাইল অনেক ভালো বলে শুনেছি। উদ্ভাসের পরিচালক সোহাগ ভাই তো লিজেন্ডারি টিচার। যতদূর জানি, সেখানে পড়লে আপনার ভাইয়ের কন্সেপশন অনেক ক্লিয়ার হবে। সময় নীলার্ধ এর ঐ পোস্টে দুটা কমেন্ট করেছিলাম। ঐ কমেন্ট দুটো আপনার ভাইকে দেখিয়েন।

আপনার ভাইয়ের প্রতি অনেক শুভকামনা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪১

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ বুড়ো শালিক :#) আরেকটা হেল্প করতে পারেন? ফোনেটিক দিয়ে "অ" কিভাবে লিখে? আমি এটা অন্যকোনো লেখা থেকে কপি করে লিখি :(( :((

নিজের পড়াটাই আসল।এটা আমিও বিশ্বাস করি। :) :)

১৩. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৮

বুড়ো শালিক বলেছেন: ao = অ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২২

লেখক বলেছেন: অ :#) :#) নিজে নিজেই লিখলাম :-B এতো সহজ এটা এতোদিন পারলাম না! আপনাকে অঅঅঅনেক ধন্যবাদ।

১৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৪

ম. হাসান বলেছেন: কে কোন দল করে শোনার দরকার নাই। ওমেকা অথবা উদ্ভাস যেইটাতে কমে ভর্তি হওয়া যায় ভর্তি হইয়া যাও। দুইটাই ভালা। তবে একটা কথা প্রত্যেকটা পরীক্ষায় উপস্থিত থাকিবা পরে আমার কথার মর্তবা বুঝিবা। আমি ওমেকায় করসি উদ্ভাসে আমার ভাই। দুইতাই ভালা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২৪

লেখক বলেছেন: ভাইজান ইনফরমেশনটা আমার ভাই এর জন্য,আমার জন্য না। আপনি,আপনার ভাই বুয়েটের উদ্দেশ্যেই কি পড়েছিলেন? দুইজনই কি চান্স পেয়েছিলেন?

১৫. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪২

অযুত বলেছেন: হুম। মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ৩/১ ফাইনাল চলছে।

আইবিএ-র জন্য মেন্টরস-ই ভালো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: ওহ আচ্ছা। :)

১৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৫৬

বেঈমান আমি বলেছেন: নো আইডিয়া :P :P :P দেশের বাহিরে থাকি তো।

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৬

লেখক বলেছেন: :|

১৭. ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৫৬

সাহিদ হাসান বলেছেন: উপরে একজন বললেন উদ্ভাস নাকি জামাতের। অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। উদ্ভাসের পরিচালক সোহাগ ভাই বামপন্হী (জাফর ইকবালের প্রিয় শিষ্য) এবং ইভিএম এর আবিস্কারক।
http://blog.bdnews24.com/laboni/60283

কোচিং ওমেকা বা উদ্ভাস একটিতে করলেই হয়।
তবে আমার মতে ইঞ্জিনিয়ারিং কোচিং এর ক্ষেত্রে-
২০০০ পর্যন্ত সানরাইজ সেরা ছিল।
২০০১-২০০৯: ওমেকা অপ্রতিদন্দ্বী ছিল।
২০১০ হতে উদ্ভাস ভাল করছে।

উল্লেখ্য ওমেকাতে কোচিং করে এখন বুয়েটে ইইই তে পড়ি। ওমেকা বা উদ্ভাসে ক্লাশ নেওয়ার সৌভাগ্য বা দূর্ভাগ্য আমার হয়েছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য। আপাতত ওমেকাতেই দেওয়ার ইচ্ছা। দোয়া করবেন। :)

১৮. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৩

জাওয়াদ তাহমিদ বলেছেন:
আপু আপনাকে নিঃস্বার্থ মনে একটা কথা বলি। এটা মানলে আশা করি আপনার ভাই ভর্তি পরীক্ষায় ঠিকই ভাল করবে। একেবারে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি।

কোনো কোচিং এর দরকার নাই। হ্যাঁ আবারও বলছি কোনো কোচিং এর দরকার নাই।
শুধুমাত্র এইচ এস সি এর পড়া গুলি নিজের মত আরেকটা এইচ এস সি আসছে এই মনে করে ঠিক মত রিভাইজ দিলেই যথেষ্ট।

কোচিং করতে গেলে যে পরিস্থিতি দাঁড়ায় তাতে খুব প্রতিভাবান মানুষ না হলে ধরা খাওয়ার সম্ভাবনাই বেশি। কেননা কোচিং সেন্টার গুলা ভর্তির সময় খুব মুখরোচক সুবিধা , পড়ার স্টাইল এগুলার কথা বলে। ১ ২ সপ্তাহ ক্লাস করার পর তাদের আসল রুপ ফুটে ওঠে। খালি ফাঁকি আর নিজেদের বিদ্যার ভাব দেখানো।

আর আপনি জানেন ভর্তি কোচিং এর নামে ওই বদমাইশ গুলা কি পড়ায়? বিশেষ করে ম্যাথে ওরা অনার্স লেভেলের অনেক কিছু পড়ায় যা কিনা ছাত্রদের কাছে একেবারেই নতুন।

ফলে ঠিক মত তাল মিলাতে না পেরে অনেকেই কিছুদিন পর হতাশ হয়ে পড়ে । শেষে দেখা যায় যে আসল পড়াও ঠিকমত হয়নি। এ কূলও গেল ও কূলও গেল।

এরচেয়ে বরং বুয়েটের কার কাছে কিছুদিন পড়লেও কাজে লাগবে। প্রশ্নে ম্যাথ এর ব্যাপারটাই প্রধান। এটা ভালমত পার দিতে পারলে ফিজিক্স আর কেমিস্ট্রি অত কঠিন না।

আর এক্সট্রা পড়া বলতে খালি নৈর্ব্যক্তিক গুলা। বই ভালমত দখলে থাকলে এটাও ব্যপার না।
তাই বলব কোচিং বাদ দিয়ে এইচএসসির মত প্রিপারেশন নেয়া উচিত। বই দখলে থাকলে তাকে ঠেকানো খুব মুশকিল।

আপনার ভাইয়ের জন্য শুভকামনা রইল।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৭

লেখক বলেছেন: ভাইয়া আপনি যা লিখেছেন সেটা আমিও মানি। মেইন বই পড়া আর নিজের চেষ্টাটাই সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু এই মুহুর্তে এতো বড় রিস্ক নিতে চাচ্ছিনা। মনের কথাটাই বললাম।

আর বুয়েটের কোনো পরিচিত ভাই নেই যার কাছে পড়া যাবে। তাই কোচিংই ভরসা। অন্তত গাইডলাইন তো পাওয়া যাবে। বাকিটা নিজের চেষ্টা।

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৯. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৭

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: আমার মতামত হল , পড়াশুনা নিজের মত করুক । কোচিং এ তো যেতেই হবে , এখনকার সময় অন্ত:ত কাউকে আটকে রাখা যাবেনা।তবে ওদের লেকচার শিট বাদ দিয়ে মূলবই ফলো করতে হবে।আর কোচিং এ পরীক্ষাগুলো দিতে হবে নিয়মিত , যাতে করে আপনার ভাই প্রতিযোগিতার বাজারে নিজের অবস্থানটা বোঝার সুযোগটা পায়।

ওমেকাতে যা পড়াতো সব আমার মাথার উপর দিয়ে যেত।জীবনে যে ভালো ডিসিশনটা নিয়েছিলাম তা হল , অ্যাডমিশন টেস্টের দেড় মাস আগে থেকে কোচিং এর ম্যাটেরিয়ালস পুরা বাদ দিয়ে শুধু মূলবই পড়েছিলাম।এটা না করলে বুয়েটে পড়া স্বপ্নই থেকে যেত , পরিস্কার বুঝি এখন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২২

লেখক বলেছেন: হুম ভালো বলেছেন। ইনশাল্লাহ যা হবে ভালোই হবে। দোয়া করবেন।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

২০. ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২২

কোডনেম ৬৬৬ বলেছেন: আমি নিজে উদ্ভাসে পড়েছি। ওদেরকে জামাতি বলে মনে হয় নি।আমার জানা মতে রেটিনা,ফোকাস এই ২ টা কোচিং শিবির নিয়ন্ত্রিত।
@রাজিউর আপনি একটি ফাউল মন্তব্য করেছেন।
--------------
আমার ক্লাসমেটরা ওমেকা,উদ্ভাস,সানরাইজ ৩টাতেই ক্লাস নেয়।একটাতে ভর্তি হলেই হল।পড়ার মান দিয়ে কোচিং আলাদা করে লাভ নেই।পার্থক্যটা ১৯-২০।যদি একান্তই ভর্তি হওয়া লাগে যেটা বাসার সবচেয়ে কাছে সেটাতে ভর্তি করান।
----------
কোচিংকে গুরুত্ব দিলে পা হড়কানোর ভালো সম্ভাবনা আছে। এটা আমার ব্যক্তিগত অভিমত।জাওয়াদ তাহমিদ আমার মনের কথাগুলোই বলে দিয়েছেন।তাই আর রিপিট করলাম না।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২১. ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: উদ্ভাস।

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন