somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অভিজ্ঞতাঃ ইভটিজিং এর প্রতিবাদ

৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে (৩০.১০.২০১০) ধানমন্ডি স্টার এ দশবার জন উরনচন্ডি ছেলে পাশে বসা দুইজন মেয়েকে জ্বালিয়ে অতিস্থ করে তুলেছে দেখলাম।বারবার নানা আজেবাজে কমেন্ট করছে।মেয়ে দুটো কয়েকবার প্রতিবাদ জানিয়েও লাভ হচ্ছে না।

আমি একাই ছিলাম,তারপরও রক্ত গরম হল।তাদের বললাম ব্যাপারটা কিন্তু ভাল হচ্ছে না।তাদের আবার উদ্ধত পালটা প্রশ্ন,কোন ব্যাপারটা?

আমার সাথে ক্যামেরা ছিল,স্টার এ ফোটোসুটে গিয়েছিলাম।আমাকে বলে আপনি আপনারে কাজ করেন।কানে এত কথা যায় কেন ?

হেহে তারপর ধুয়ে দিলাম শালাদের।অনেক দিনের জমানো রাগ গুলো মুখ দিয়ে বোমার মত বেড়িয়ে এল।অসম্ভব ভাল লাগল, যখন দেখলাম পাশের টেবিল গুলোতে এতক্ষন চুপ করে থাকা মানুষগুলোও ওদের রুখে দাঁড়াতে শুরু করেছে।নিজেকে আর দুর্বল একা মন হল না। এতগুলো ষান্ডা টাইপ বখাটের দলকে তখন মনে হল তুচ্ছ,ভয়ে জড়সড় হয়ে পালায়নপর একটি পশুর দল।

বখাটেরা চুপ করে গেল এবং কিছুক্ষণ পর বেরিয়ে গেল।কিন্তু এথেকে কোন শিক্ষা মনে হয়না নিল না।আবার তারা সুযোগ পেলে এই একই কর্ম ঘটাবে।কোন অপরাধ করে নি এমন মুখে চারপাশে উদ্ধত চোখে তাকাবে।তখন হয়ত আমি থাকব না।কিন্তু আজ মনে হচ্ছে হয়ত অন্য কেউ থাকবে,তাদের রুখে দাঁড়াবে।তাদের চারপাশের চুপকরে থাকা মানুষগুলোও তখন এসে তার পাশে দাঁড়াবে।

বাংগালি ভীতু জাতি,অল্প চোখরাগানি ধমকধামকেই সে ভয় পেয়ে যায়।নিজ পরিবার স্বজনদের নিরাপত্তা নিয়ে সে সবসময়ই থাকে ব্যতিব্যস্ত।কিন্তু চরম প্রয়োজনের সময় সেই ভীতু মানুষটিই নির্দ্বিধায় নির্ভয়ে মাথা উঁচু করে দাঁড়ায়।এই ভীতু জাতি অনেক আগে একসাথে একবার সাহসী হয়েছিল।আবার একসাথে সেই নির্ভয় নির্ভীক জাতি হবার অপেক্ষায় রইলাম।

ইচ্ছা হয় এমন একটা জায়গা থাকবে যেখানে আমাদের মত সাধারন মানুষ গুলো তাদের অভিজ্ঞতা গুলো জমা করে রাখবে।যাতে আমার মত 'আমি একা' ভেবে চুপ করে নির্বাক বসে থাকা মানুষগুলো বুঝতে পারে আমরা আসলে একা নই।এখন অসংখ্য 'আমি' নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছি আমরা।

*******************
লেখাটি যেকোন খানে বিনা অনুমতিতে share দিবার অধিকার দেওয়া হল
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ১:২৯
২০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×