দোব্বে,মেরাকোল আরাবে,ফাকদোল আবে,মেগরেজোল আবে,আলইয়াম,মেসরেজ,আলকোর, আলকায়েদ।উজ্জলতা প্রথম তারা থেকে 1.95,2.44,2.54,3.4,1.68,2.16,4.0,1.91।
ভারতীয় পুরানে এই সাতটি তারা সাতজন ঝষির নামে পরিচিত।সপ্তর্ষী মন্ডলে অবস্হিত ছায়াপথ থেকে সবচেয়ে কাছের গ্যালাস্কীগু্চ্ছটি হচ্ছে M81 গ্রুপ, এটি মাএ 11 মিলিয়ন আলোকবর্ষ দুরে,আমাদের স্হানীয় গ্রুপের পাশেই অবস্হিত।M81 গ্রুপটি একডজনের বেশী গ্যালাস্কী নিয়ে গঠিত।এখানে একটি ব্যাপার খুব গুরত্বপূর্ন যে "M81 গ্রুফ" এবং M81 গ্যালাস্কী এ দুটো বস্তু কিন্ত এক নয়। ধরবো।
প্রথমেই M81 (NGC 3031):একে বোডের নীহারিকা বলে।এটি পেচানো গ্যালাস্কী এই মন্ডলে অনেক বিখ্যাত গ্যালাস্কী আছে,আমি ধারাবাহিক ভাবে গ্যালাস্কী গুলোর ছবি এবং বর্ননা তুলের মধ্যে সবচেয়ে সুন্দর এটি M81গ্রুফের মধ্যে সবচেয়ে বড় গ্যালাস্কী,এর আর একটি সাথী গ্যালাস্কী হলো M82।এই M81,M82,এবং NGC 3077 এই তিনটি গ্যালাস্কী একে অপরের মধ্যাকর্ষন বন্ধনে আবদ্ব। মন্ডলের দুটি তারা পুলস্ত্যকে ক্রতু পর্যন্ত একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করে সরলরেখাটিকে সামনে 1 ডিগ্রী বাড়িয়ে দিলে M81 গ্যালাস্কীটি পাবেন,
একটি 7x50মিঃমিঃ ফাইন্ডারস্কোপে একে কুয়াশার মত দেখতে পাওয়া যাবে।8" দুরবীনে মাঝারী বিবর্ধনে এটিকে উজ্জল আভার মত দেখাবে।1993 সালে স্পেনিশ সৌখিন জ্যেতির্বিদ গারসিয়া ডায়াজ M81 এ একটি নবতারা (Super nova) আবিস্কার করেন।13" দুরবীনে এই গ্যালাস্কীর পূর্বের ঝাপসা বাহুটি মোটামুটি স্পস্টই দেখা যাবে,এর দুরত্ব 12 মিলিয়ন আলোকবর্ষ। একদম অন্ধকার স্হান থেকে M81 গ্যালাস্কীকে আমেরিকার আ্যরিজোনার অধিবাসী ব্রায়ান স্কিফ খালি চোখেই দেখতে সমর্থ হন,এটি একটি রেকর্ড।M81 গ্যালাস্কী থেকে 1 ডিগ্রীর সামান্য বেশী উওর-পশ্চিম গেলে আর একটি প্রতিবেশী গ্যালাস্কী পাওয়া যাবে, NGC 2976 গ্যালাস্কী এর আকার কিছুটা ডিম্বাকৃতির,এবং এটি 135 ডিগ্রী কোন করে কিছুটা প্রসারিত।হাবল দুরবীন এর ভিতরে নতুন তারার সৃস্টির প্রমান পেয়েছে,।এর কেন্দ্র প্রায় 5,000 আলোকবর্ষ পর্যন্ত বিস্তার করে আছে। একটি 13" দুরবীনে এর সামান্য উজ্জল কেন্দ্রটি দেখা যাবে,দুরবীনে উচ্চ বিবর্ধনে এর পূর্ব প্রান্তে খুব ছোট অস্পস্ট কিছু তারার আভাস পাওয়া যায়।
এই মন্ডলের দ্বিতীয় তারা ক্রতুর একটু পশ্চিমে আর একটি গ্যালাস্কী দেখা যাবে এর নাম NGC 3079।এটি M81 গ্রুফের অন্য গ্যালাস্কীর তুলনায় মোটামুটি 4 গুন দুরে অবস্হিত,যা দুরবীনে স্পস্ট বোঝা যায়।এর কেন্দ্রটি স্ফিত জ্যেতির্বিদদের ধারনা,এর ভিতর তারার সৃস্টি হবার সময় উচ্চগতিতে এর ভিতরের গ্যাসীয় অংশ বাইরে ছড়িয়ে পড়ছে,এর ভিতরের পুরানো তারার বিস্ফোরনের ফলেও এই গ্যাস বাইরে বেরিয়ে আসতে পারে।এই গ্যালাস্কীটি লাল,নীল,
এবং সবুজ রংয়ের দেখায়।8" দুরবীনে এর কৌনিক ব্যাপ্তি দেখা যাবে 6'x2'।যার দক্ষিন দিকটা বেশ অনুজ্জল এবং পূর্ব প্রান্তটি সবচাইতে বেশী উজ্জল।এর দুরত্ব 50 মিলিয়ন আলোকবর্ষ।
NGC 3184:উরসা মেজরিস নামক নামক তৃতীয় উজ্জল তারাটি থেকে 1 ডিগ্রীরও কম দুরত্বের মধ্যে এই গ্যালাস্কীটি দেখা যাবে।এটি বেশ বড় গ্যালাস্কী কিন্ত এর কেন্দ্র তুলনামুলক ছোট,
কিন্ত পেচানো বাহুগুলি বিশাল।এর ভিতরে hundreds of billions of stars আছে,এর পেচানো বাহুর রং নীল,কারন এর ভীতরে বেশ কিছু নীল রংয়ের নবীন তারা আছে।দুরবীনে এর আকার দেখা যাবে গোলাকার,এবং এর পরিধি থেকে এর উজ্জল কেন্দ্রটির দুরত্ব 4 মিনিট।এই গ্যালাস্কীটি গত 80 বছর পর্যন্ত তিনটি নবতারার (Super nova) দেখা গিয়েছে।
M97, NGC 3574, আউল নেবুলা (Owl nebula): এই মন্ডলের চমকপ্রদ বস্তু হলো এই নীহারিকা,এর আকারের জন্যই এমন বিদঘুটে নাম,1781 সালে Pierre Méchain এটি আবিস্কার করেন।এর চোখ গুলো কয়েক হাজার বছর আকাশ পর্যবেক্ষকদের কাছে আকর্ষনীয় বস্তু ছিল।এটি একটি গ্রহ নীহারিকা।এই নীহারিকার চাকতিগুলো এর পরিধি থেকে প্রায় 2.5 ভিতরে অবস্হিত।এর কেন্দ্র খুব বেশী উজ্জল নয়।এর চারিদিকে বেশ কয়েকটি গ্যাসের আবরন পরিলক্ষিত হয়।এর ভিতরে মৃত প্রায় তারাটির কারনে এর পৃস্ঠ তাপ প্রায় 1 লক্ষ ডিগ্রী সেন্টিগ্রেড।এর দুরত্ব 15,00 থেকে 25,00 আলোকবর্ষ।জ্যেতির্বিদরা একটি আর্কষনীয় তথ্য উম্মোচন করেন,তা হলো একটি বর্ন বলয় ধীরে ধীরে এই নীহারিকাটির দিকে এগিয়ে আসছে যা এর কেন্দ্রের অনুজ্জলতাকে দুর করতে পারবে।
M108 NGC 3556:মন্ডলের দ্বিতীয় তারা পুলহ এবং আউল নীহারিকার একদম পাশে এই সর্পিল গ্যালাস্কীটিকে পাবেন।এই উজ্জল গ্যালাস্কীটি 75 ডিগ্রী কোন করে অবস্হান করছে।একটি 12 শ্রেনীর উজ্জল তারা এর সম্পূর্ন কেন্দ্র জুড়ে অবস্হান করছে।এই গ্যালাস্কীতে টাইপ II 1969 B সুপার নোভা আছে। এর দুরত্ব 45 মিলিয়ন আলোকবর্ষ।
NGC 3077:M81 থেকে কিছুটা পৃর্ব দিকে এটি অবস্হিত।এটি একটি অনিয়মিত বামন স্টারবার্স্ট (যে গ্যালাস্কীতে নতুন তারার সৃস্টি হয়) গ্যালাস্কী।একটি 13" দুরবীনে একে মোটামুটি দৈর্ঘ্যে 3 মিনিট এবং প্রস্হে 2 মিনিট আকারে দেখা যাবে,এর উজ্জল কেন্দ্রটির আকার মোটামুটি প্রায় 1 বর্গ মিনিট।সাম্প্রতিক এক হিসাবে দেখা গেছে M81 এবং এর ভিতরকার দুরত্ব মাএ 2 মিলিয়ন আলোকবর্ষ।যার সাথে আমাদের ছায়াপথ এবং উওর আকাশে খালি চোখে দেখা যায় দুটি গ্যালাস্কী(লার্জ ও স্মল LMC ও SMC ম্যাগেলানিক মেঘের একটির) সাথে এর তুলনা করা চলে।NGC 3077 মাঝে মাঝে M81 এর কক্ষপথে ঢুকে পরে।আজ থেকে 400 মিলিয়ন বছর আগে এটি এবং M81 এর দুরত্ব বর্তমান দুরত্বের এক তৃতীয়াংশ ছিল।
NGC 3726:অত্রি থেকে পুলস্ত্য পর্যন্ত একটি সরলরেখা কল্পনা করে একটু সামনে বাড়িয়ে দিলে এটি পাওয়া যাবে,এটি একটি 4th উজ্জলতার তারা সাই উরসা মেজরিস হতে এক ডিগ্রীর এক তৃতীয়াংশ দক্ষিনে অবস্হিত।এটি প্রন্তবিশিস্ট স্পাইরাল গ্যালাস্কীর অন্যতম উদাহরন।বেশীরভাগ দুরবীনে একে 4 মিনিট লম্বা এবং 45 ডিগ্রী কোন করে অবস্হিত একটা সরু আলোর রেখা হিসেবে।বড় দুরবীনে ভালভাবে লক্ষ্য করলে বোঝা যাবে এর কেন্দ্রে একটি অতি অনুজ্জল তারা আছে।এই গ্যালাস্কীটি ভালভাবে পর্যবেক্ষন করতে চাইলে উচ্চ বিবর্ধনের লেন্স ব্যাবহার করতে হবে,যাতে সাই উরসা মেজরিস তারাটি দুরবীনের আইপিসের বাইরে থাকে।সময় পেলে এই গ্যালাস্কী গুলো দেখে নিবেন।বর্তমানে সপ্তর্ষী মন্ডলকে ভোর রাত 3.00 টার সময় উওর পূর্ব আকাশে দেখতে পাবেন।কিছু দুরবীনের তালিকা দিলাম,কারো কাছে যদি থাকে তবে এগুলি দিয়ে দেখার চেস্টা করতে পারেন।ছবি গুলো প্রসেস করা হয়েছে Regi stax6 এবং Photo scape অ্যাস্ট্রোফটোগ্রাফ এডিটিং সফটওয়্যার দিয়ে।
নীচে এই আটটি গ্যালাস্কীর চারিত্রিক বৈশিস্ট দিয়ে দিলাম
M81:Constellation Ursa Major
Right ascension 09h 55m 33.2s
Declination +69° 3′ 55″
Apparent dimension (V) 26.9 × 14.1 moa
Apparent magnitude (V) 6.94
NGC 2976:Constellation Ursa Major
Right ascension 09h 47m 15.4s
Declination +67° 54′ 59″
Redshift 3 ± 5 km/s
Distance 11.6 ± 1.2 Mly (3.56 ± 0.38 Mpc)
Type SAc pec
Apparent dimensions (V) 5′.9 × 2′.7
Apparent magnitude (V)
NGC 3079:Constellation Ursa Major
Right ascension 10h 01m 57.8s
Declination +55° 40′ 47″
Redshift 1116 ± 1 km/s
Distance 50 Mly
Type SB(s)c
Apparent dimensions (V) 7′.9 × 1′.4
Apparent magnitude (V) 11.5
NGC 3184:Constellation Ursa Major
Right ascension 10h 18m 17.0s
Declination +41° 25′ 28″
Redshift 0.001975
Helio radial velocity 592 ± 1 km/s
Distance 39.8 ± 12 Mly
(12.2 ± 3.7 Mpc)
Type SA(s)b: II
Apparent dimensions (V) 7′.4 × 6′.9
Apparent magnitude (V) 10.4
M97:Right ascension 11h 14.8m
Declination +55° 01′
Distance: 2,600 ly
Apparent magnitude (V) +9.9
Apparent dimensions (V) 3.4 × 3.3 arcmin
Constellation: Ursa Major
M108:Constellation Ursa Major
Right ascension 11h 11m 31.0s
Declination +55° 40′ 27″
Redshift 699 ± 9 km/s
Distance 14.1 Mpc
Type SB(s)cd
Apparent dimensions (V) 8′.7 × 2′.2
Apparent magnitude (V) 10.7
NGC 3077:Constellation Ursa Major
Right ascension: 10h 03m 19.1s
Declination: +68° 44′ 02″
Redshift: 14 ± 4 km/s
Distance: 12.8 ± 0.7 Mly (3.9 ± 0.2 Mpc)
Type: I0 pec
Apparent dimensions (V) 5′.4 × 4′.5
Apparent magnitude (V) 10.6
NGC 3726: Spiral Galaxy in Ursa Major
RA:11 hours 33 minutes
Dec:+47 degrees 01 minutes
Distance: Million Light years
Mag: 14.3
তথ্য সুএ:Wikipedia free encyclopedia.
Telescopes up to 70mm, binoculars up to 50 mm, and finders
Telescopes 71mm - 100mm (2.8" - 3.9"), binoculars 51mm - 70mm।
Telescopes 101mm - 141mm (4" - 5.5"), binoculars 71mm - 100mm।
Telescopes 141mm - 177mm (5.6" - 6.9")।
Telescopes 178mm - 234mm (7" - 9.2")।
Telescopes 235mm - 305mm (9.25" - 12")।
Telescopes 306mm - 381mm (12.1" - 15")।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১২ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


