somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট খেলার নিরাপদ পদ্ধতি-শেষাংশ

৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনদিন বিছানায় শয্যাশায়ী রাজা মন্ত্রীকে ডেকে বললেন--মন-তিরি,
ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেলার জন্যে রাণীমা মানে তোমাদের রাণীমার
কাছে ভীষণ বকুনি খেয়েছি।কিন্তু আমিও নাছোড়বান্দা,ক্রিকেটের
এসপার না হয় ওসপার না করে ছাড়ছি না।

--কী করবেন?
--আমি করব না,তুমি করবে।শোন মন-তিরি,আমি তিনদিন সময়
দিচ্ছি,এরমধ্যে তুমি যদি ক্রিকেট খেলার নিরাপদ পদ্ধতি আবিস্কার
না করতে পারো,মৃত্যুদন্ড দেব।

মন্ত্রী পড়লেন বিপাকে।বাড়ি গিয়ে রাতদিন চিন্তা করেন তিনি,
কিন্তু কমলালেবুর চেয়ে আর কি নিরাপদ পদ্ধতি হতে পারে ক্রিকেট
খেলার,ভেবে পান না।



একদিন তাঁর ছোট মেয়ে বলল--বাবা তুমি রাতদিন কি-সব
ভাবছো বলো-তো?
--সে আর তুই শুনে কি করবি মা,মাথার উপরে খাঁড়া ঝুলছে
আমার।
--আহা বলোই-না ,শুনি,যদি তোমার কোন কাজে লাগতে
পারি।


মেয়েকে সব বললেন মন্ত্রী ।মেয়ে বলল--এ-তো আমার বাম
হাতের খেলা বাবা।
--তারমানে।
--তারমানে লুডোর ক্রিকেট,যেটা আমি বাম হাতে খেলি।
--ধেত্ লুডোর আবার ক্রিকেট হয় নাকি?
--হবে না কেন বাবা,খুব সুন্দর ক্রিকেট খেলা হয় লুডোতে,টেস্ট,
ওয়ান-ডে,টুয়েন-টি-টুয়েন-টি,স-ব হয়।আমি কত খেলেছি।

--চুপি-চুপি বল তো মা শুনি।
---বলতে হবে কেন,তুমি নিজে খেলে শিখে নাও,তবেই-তো
তোমাদের খামখেয়ালী রাজাকে বোঝাতে পারবে।

পরদিন বুকে সাহস নিয়ে রাজার সামনে দাঁড়ালেন মন্ত্রী ।রাজা
বললেন--পেয়েছো?
--হ্যাঁ,মহারাজ।
--কই,দেখাও ,দেখি?

মন্ত্রী তাঁর ঝোলা থেকে লুডোর ছক-গুটি আর খাতা পেন্সিল বের
করলেন।রাজা বললেন--আহাম্মক,আমি বাচ্চা ছেলে নই যে
লুডো খেলব।
--না মহারাজ,আপনি ক্রিকেট খেলবেন,লুডোর ক্রিকেট।
--সেটা কী রকম?

মন্ত্রী বললেন--আসুন খেলে দেখুন।ক্রিকেট আর লুডো দুটোতেই
ছক্কা হয়,হয় কিনা।
রাজা বললেন-হয়।
--চারও হয়।
--হুম।
---এক-দুই-তিন,সব হয়।
--হুমম।
--শুধুমাত্র পাঁচ মানে অস্বাভাবিক রান।একমাত্র ওভার-থ্রো ছাড়া
কিছুতেই হয় না।তাই পাঁচ বাদ মানে আউট।
--তারমানে লুডোর ছকে পাঁচ পড়লেই সে-ই ব্যাটসম্যান আউট,

এই-তো?
--ঠিক তাই।বাকী রইল অতিরিক্ত রান,সেটা ব্যাটিং-সাইড যত
চার-ছয় মারবে,ততগুলো অতিরিক্ত রান দল পাবে।
--হুমমমম্!তারপর?
--তারপর আর কি,খেলা শুরু করুন।প্রথমে দুটো দলের নাম ঠিক
করুন,ভারত আর বাংলাদেশ।একটা একটাকার কয়েন ছুঁড়ে টস
করুন।তারপর সিদ্ধান্ত নিন টসজয়ী দল ব্যাট করবে নাকি বল।
--বেশ।


--যে দল ব্যাট করবে তাদের দুই সূচনাকারী ব্যাটসম্যানের নাম
খাতার উপরে লিখুন।নিচে লিখুন বিপক্ষ দলের দুই বোলারের
নাম।
--তারপর?
--লুডো-তে ছক চালুন।প্রতিটি চালে যে রান হবে তা-ই এক
ওভারের রান।আউট হলেই জানবেন অমুক বোলার উইকেট
পেল।খাতায় লিখুন।নতুন ব্যাটসম্যানের নাম লিখুন।মাঝেমাঝে
বোলার পরিবর্তন করুন।আর হ্যাঁ,প্রতিটি ছক্কার বিনিময়ে ব্যাটসম্যান

আরো একটি অতিরিক্ত চাল পাবেন,যতবার মারবেন,ততবার।কিন্তু তিন ছক্কায় পচান নাই।
রাজা বললেন--হুম,বুঝেছি,যুবরাজ-সোবার্সের রেকর্ড ভাঙবে।
মন্ত্রী একটু থেমে বললেন--একদলের ইনিংস কিম্বা ওভার শেষ হলে
বিপক্ষ দলকে নামান।তারাও খেলবে একই পদ্ধতিতে।ভেবে দেখুন
মহারাজ,ক্রিকেট খেলার এমন নিরাপদ পদ্ধতি আর আছে কিনা।সারা

দিনের খেলা একঘন্টায় শেষ।
--হুমম,খরচাও নাই।

রাজা প্রথমে একটু হাসলেন,তারপর বললেন--না-হে মন্ত্রী,
তোমার বুদ্ধি দিন-দিন খুলছে দেখছি।এই খেলায় আমি নিজেই
ব্যাটসম্যান--বোলার--ফিল্ডার--আম্পায়ার--স্কোরার,সবই।

--দুজন হলে খেলাটা আরো জমবে।
--এর পুরস্কার তুমি পাবে।তোমাকে আমি ব্রেনাচার্য পুরস্কার দেব
ভাবছি।আর রাণীমা মানে তোমাদের রাণীমা-কে আমার খেলার
পার্টনার করব ভাবছি।
--তাই করবেন মহারাজ,তা-হলে উনি আর আপনাকে বকাঝকা
করবেন না।বললেন মন্ত্রী।তাঁর খুব ইচ্ছে করছিল মেয়ের কথা
বলতে,পারলেন না।কী জানি খামখেয়ালী রাজা হয়তো বলে
বসবেন--মাথায় অত বুদ্ধি ভাল না,মাথাটা ছেঁটে ফেলার হুকুম
দিলাম।;)
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×