ঘুরছে দেশে সিভিল ড্রেসে গিন্নীরুপী পকেটমার
করলে নালিশ থানা পুলিশ লাগিয়ে দেবে ধুন্ধুমার
মামলা হবে হামলা হবে তার উপরে কত কী
লজ্জা-হায়া বেচেখুচে গুনতে হবে উকিল ফি
বন্ধ হাঁড়ি, শ্বশুরবাড়ি, সবকিছুতে হরতাল
মনের আগুন লাগলে ঘরে, পোড়ে না কার কপাল
পৃথিবীতে বউ সত্য, মিথ্যা শুধু টাকা
টাকা দিয়ে যায় কি ভাই মাথার টাঁক ঢাকা
জামা কাপড় ময়লা থাক পকেট হোক সাফ
মর্জি মতো দর্জি ডেকে বদলে দাও খাপ
বউ মানে নয় প্যানপ্যানানি, বউ মানে নয় ঘ্যানঘ্যান
সবার উপরে বউ সত্য, তার উপরে সিলিং ফ্যান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


