(১)
গ্রাম পঞ্চায়েতে বিশাল ঝামেলা। দুইজন মহিলা একজন হ্যান্ডসাম যুবককে নিয়ে টানাটানি করছেন। দুজনেই
দাবী করছেন, ছেলেটি তাঁর জামাই।
পঞ্চায়েত প্রধানের সামনে প্রথম মহিলা বললেনঃ"এই ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে একেবারে পাকা।
দ্বিতীয় মহিলা তেড়েফুঁসে বললেনঃ মিথ্যুক কোথাকার, এর সঙ্গে আমার মেয়ের আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছে।
মিমাংসা হয় না দেখে প্রধান বললেনঃ তলোয়ার নিয়ে এসো, আমি ছেলেটাকে দু টুকরো
করি, তোমরা দুজনেই তাহলে ভাগ পাবে।
প্রথম মহিলা রাজী। দ্বিতীয়জন বললোঃ থাকগে, বেচারা বেঘোরে প্রাণ হারাবে।
প্রধান রায় দিলেনঃ এই ছেলেটি প্রথম মহিলারই জামাই।
দ্বিতীয় মহিলা তখন রেগেমেগে বললোঃ তা কেন হবে,ওতো রক্তপাত চাইছিল,ছেলেটাকে মেরে ফেলতে
চাইছিল।
প্রধান বললেনঃ হুম, ছেলেটাকে অর্ধেক করতে চেয়ে ও প্রমাণ করে দিয়েছে, ওই প্রকৃত শ্বাশুড়ি।
(২)
তিনজন ডাক্তার আলোচনা করছিলেন, কোন ধরনের লোককে অপারেশন করা সবচেয়ে সহজ।
প্রথম জন বললেনঃ আমার লাইব্রেরিয়ানদের অপারেশন করতে হেভী লাগে। ওদের মধ্যে সবকিছু
ঠিকঠাক সাজানো, গোছানো, একদম "এ" থেকে "জেড"পর্যন্ত।
দ্বিতীয় ডাক্তার বললোঃ নারে, ইলেকট্রিশিয়ানদের অপারেশন করা আরো সহজ। ওদের ভেতরে সবকিছুরই
একটা রং আছে, বুঝতে সুবিধা হয়।
তৃতীয়জন বললোঃ তোরা তা হলে কোনদিন রাজনৈতিক নেতার অপারেশন করিসনি। ওদের না আছে মেরুদন্ড, না আছে হার্ট,ওদের মাথা আর পশ্চাদ্দেশ আরামসে বদলে দেওয়া যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


