(১)
--আচ্ছা বলো তো, জেলখানা না অফিস কোনটায় সময় কাটানো সবচেয়ে ভাল?
----এ আবার কী কথা। জেলখানা একটা জায়গা হলো!
---উঁহু ভেবে উত্তর দাও। যুক্তিপুর্ণ উত্তর দেওয়ার আগে অনেক ভেবেচিন্তে দেখা উচিত।।
আমি কয়েকটা তুলনা টেনে আনছি।
নম্বার ১,
জেলে বেশিরভাগ সময় কাটানো হয় ৮ফুট বাই ১০ ফুট সেলে। অফিসে বেশির ভাগ সময় কাটে ৬ফুট
বাই ৮ফুট সেলে।
নম্বর ২,
জেলে তিনবার খাবার দেওয়া হয় বিনামুল্যে।
নম্বর তিন,
অফিসে টিফিন টাইম একবার।তাও সেখানে পয়সা দিতে হয়।
নম্বর ৩,
জেলে ভাল কাজ করলে সাজার সময় কমিয়ে দেওয়া হয়। অফিসে ভাল কাজ করলে বোঝা বাড়ানো হয়।
নম্বর৪,
জেলে যখন তখন টিভি দেখা সম্ভব কিন্তু অফিসে কাজের ফাঁকে টিভি দেখা দুরের কথা, কম্পিউটারে
ব্লগিং করলেই বসের ধমক।
নম্বর ৫,
জেলে যে যার নিজের টয়লেট ব্যবহার করে। অফিসে কমন টয়লেট।
নম্বর ৬,
জেলে বাড়ির লোকজনের বা বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে নির্দৃষ্ট সময় আছে। কিন্তু অফিসে বাড়ির
লোকজন বা বন্ধুর সঙ্গে আড্ডা । কভি নেহী।
(২)
--বউ আর বসের মধ্যে মিল অমিল কি কি?
নম্বর ১, দুজনেই ধমক দিতে অভ্যস্ত।
নম্বর ২, বউ কাজ করে, বরকে কাজ করায়। বস কাজ না করে অধঃস্তন কর্মীকে কাজ করায়।
নম্বর ৩,বস মাসের শেষে মাইনের টাকা পকেটে ভরে দেন, বউ মাইনের টাকা আঁচলস্থ করে।
নম্বর ৪, বস অফিস টাইমে মারাত্মক, বউ ২৪ ঘন্টা।
নম্বর ৫, বউদের সচরাচর বস থাকে না কিন্তু বসদের ঘরে শ্রীমতি ভয়ঙ্করী বউ থাকে, যাঁদের কাছে তাঁরা
বশ থাকেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

