মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

কইন্যা গিরির উপাখ্যান

১২ ই জুন, ২০০৬ রাত ১০:২২

শেয়ারঃ
0 0 0


ফ্লোরিডা তে জমাট বাঁধা হারিকেন আলতা (Alberto) সদ্য যৌবনার মত আসি আসি করে এখনো এলো না। কিন্তু তার লাজুক লতার মত ঘোমটা খানি একটু সরাতেই আমারে কাৎ করিয়া দিল। আপনারাই বলেন এটা খুদার কেমন তরো বিচার।

আলতা পায়ে, আলতা মনি
নুপুর পায়ে রিনিঝিনি
লাজুক লতা,বল দেখিনি
আমার বুকে পড়লি কেনি ?

সাজ সাজ রব দুই দিন ধইরা, বিয়া করবো শ্বশুর বাড়ী যাইবো। আট বেহারার পালকি আর মন পবনের নাও সব ঠিক। কিন্তু মাইয়ার কি হইল মন সরে না ? আইজকা কয় ফরিইদ্যা (Florida) তো কাইলকা লতিফ্যা (louisiana।)। আমি নিধিরাম র্সদার আছিলাম সিলিবাসের বাইরে । আমি রব্বত(Robert), বইল্যা (BolYuba), পাশা (Sasha ) রে লইয়্যা লোউসে ঘুরতাছি । বইল্যা লোহার রড কিনবো তিন সূতার, হুইনা আমি তিন হাত দূরে ঘুরতাছি। কিন া কি কামে লইতাছে, আবার শিবির এর রুকন হইলে আমার আর নামাজে রুকু তে যাইতে হইবো না। এই ভাইবা আমি লিদার এর একটা গেলাভস কিনলাম। রেডিওশিক থিইক্যা মালটিমিটার কিইন্যা , আয়া দেখি, এ কি এবাক কান্ড। আমার ভাইটু মর্ুশেদ একি করছে। অশ্বথ গাছের মত এক খান পলুয়ান খাড়া করায়া দিছে। পুলাডা ভালা, আমারে দিখলাম লাইনে ঢুকাইয়া দিছে। আম্রিকান ইমবেচাইল গো ইমবেসীর মত একখান লাইন, ঐ লাইন সাতরাইয়া ব্লগবদনে উঠা মনি হয় আর এই জিবনি হবি না বুঝলাম। ভাইটু আমার এদিকে রসিকতা কইরা পড়ছে ধমকা ধমকির মইদ্যে। তেরভূজ কইতাছে আকশি দিয়া ভাইটুরে ধরবো , একবার ফুলিশ এর খাতা হইতে নামডা উডলে। আমি ওরে কইছি ভাইটু এই নিধিরাম কইলাম তুর লাইগা আছে, তুই ভাপিস না। এলা ইর মইদ্যে আবার কি হইল আমাগো মাধুরি আফা আমার কইল কি নিধি , '' দিল দক দক করনি লাগা, তুমারা চোপা বহুত চলনি লাগা ''। আমি কইলাম আফা এই চোপা টাই তো সম্বল, আন্নেগো মতন তো গ্রি মিটার লইয়া আহি নাইকা। এই চোপা দিয়া গুলিস্তান ভি কাইত কইরা লাইছি, এ হন ব্লগিস্তান আইয়া দেহি আমার চোপা ফেইল, আপকি বিরিন কি সামনি।

যাই হুক নিজেরে কইলাম নিধি বিয়া ভি করস নাইকা এহনো এই বিয়ান বিয়ান জানডা খুয়াবি। যেই ভাবা অই কাজ, গাট্টি বুঁচকা লইয়া বাইরাতে গিয়া দেহি , যৈবতি কন্যার মনে আমারে ধরছে। হেইয়া কান্না । যাই ছাতা লইয়া আহি। ছাতা মাতায় বাইরাইয়া দেহি , একি কারবার। আমার আপিসের পিছনের কন্যাগিরি ( Congaree River ) ফুসলাইতাছে । কও দিহিনি দিদি কি কারবার।
পিত্তিক দিন আপিস আইতে দিহি এইরহম ঢবকা একটা ছুড়ি সিনান করতাছে, মাতার চুল হুকাইতাছে , আমি আমার মায়ের জুয়ান পুলা
একডু ইটিশ পিটিশ করছি, চুকে চুকে একডু কতা কইছি । আমি কিনতুক কইলাম বদু ভাইজানের মত চনচু তে চনচু রাকি নাই । এহন হেইয়া কন্যা কানতাছে , হেই ভাবছে আলতা মনি আইছে হের চুলের ঝুটি দইরা ঝুইলা নিধি যাইবো গা। আমি ও যি মনি মনি একডু খুসি আছিলাম না তা না। ভাবছিলাম দেহি আলতা মনির সালতামামি। কাহারা এক ঢিপি পানি পারাইছি , হাতে আমার চপ্পল, মাতায় ছাতা আর পিডে বুচকা। এর মইদ্যে এক কলু হালায় দিছে এক নৌকা পানি ছিটাইয়া ওর গারি দিয়া। চুকে মুকে পানি , ইদিকে কন্যার র্গজন, সব কুনু রকমে থুইয়া আমি পলটি খাইয়া আয়া পরছি আমার মাযা ( Mada '86 ) ভাঙ্গা চাইর চাককার কাছে। ওরে লইয়া আলতা মনি র খুশি তে যাইতাছি দেহি কেরোসিন ( Kangaroo Expres , petrol pump ) এর দুহানের সামনে দুইডা ফরিং ( Ford ) কাইত। কি করি,

আবার বিক কইরা আয়া ইকডা মালবোরো আলটেরা লাইট আগরবাতি জ্বালাইয়া, শুখ টান দিতাছি। আলতা -- কইন্যা , কইন্যা -- আলতা , ছাতা মাতায় কাছা মারিয়া আইতাছে শ্রী অমিতিশ ( Amitesh Shrivastava ) ওর আবার বৈকালে চা না অইলে চলে না। আমি কই দাদা এডি কি অইতাছে, তুমি এড্ডু আলতারে বুঝাইয়া কও এইরহম ছিনালি পনা ভালা না। অয় কইল ওরে বিআককিল ইডা আলতা কানতাছে না, হাচ্চি দিতাছে। ফরিইদ্যার লুঙ্গির কাছা খুলিয়া এইডা ইহানে আয়া পরছে। আমি হয়া গেলাম উজবুক, ওমা কি কয়।

যাইকগা অমিতিশ রে ওর ঘরে আগউয়া দিয়া আমি এই আলতামনির নাকের চুকের জল পারাইয়া দহলিজে আয়া দিকি আমার বসতবাটি ভাসাইয়া দিছে। আমার গণকের চিপা ( CPU ) থই থই। যিয়া ভাই বিয়া করার খুসি তে আমারে হের সিংগিল তোষকটা দিছিল ঐডা ভাসতাছে। এহন কইন্যা ক্ষেপছে কাইলকা ঝামটা দিবে নে।

নিধিরাম র্সদার
নাই ঢাল তলোয়ার
ছাড়িয়া আমারে
পাবি কোন নদীরে
আমি তোর সপ্পন
দিন রাত সব ক্ষণ
দেখিলে মোরে তুই
কাম কাইজ সব থুই
আসিবি মোর পানে
বাহুডোরে রাখিবনে
স্বপনের তোষকেতে
পাবি তুই আধোরাতে
কাকলির কলরবে
মর্ূছনা সব হবে
দিনমণি দিলে উঁকি
আমি তোরে দিব ফাঁকি
দিন মান সারা ক্ষণ
করিবি অবগাহন
আমাতে ডুবিয়া রবি
ডুবি ডুবি জল খাবি
জলপান হলে পরে
আবার আসিব ডোরে।


=======================================

12'ই জুন, 2006
রাত 10:13
কলাম্বিয়া।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই জুন, ২০০৬ ভোর ৪:০৬
অতিথি বলেছেন: নদীর কাছেই ইউনিভার্সিটি? ওয়াও। খুব বৃষ্টি হয় নাকি?
২. ১৩ ই জুন, ২০০৬ ভোর ৪:০৬
হযবরল বলেছেন: আজকে খুব বৃষ্টি হল একদম হাটু পানি , থই থই , মৌচাকের মত।
৪. ১৩ ই জুন, ২০০৬ ভোর ৫:০৬
অতিথি বলেছেন: আপনিও দেখি হিমু, রাসেল(.......) আর মুখফোড়ের প্রতিদ্্বন্দ্বী হয়ে মাঠে নেমেছেন। এিরত্নের ভাত মারার ব্যবস্থা করছেন। হে হে...
৫. ১৩ ই জুন, ২০০৬ দুপুর ২:০৬
হযবরল বলেছেন: ত্রিরত্নের প্রতিদ্্বদ্বী হওয়া সহজ না।
৬. ১৩ ই জুন, ২০০৬ বিকাল ৫:০৬
হযবরল বলেছেন: থ্যাংকস জনাব, হালে পানি পাইলাম
৭. ১৩ ই জুন, ২০০৬ বিকাল ৫:০৬
অতিথি বলেছেন: দারুন কল্পনা, তারচেয়ে আরো দারুন বর্ণনা, আর নিদারুন রস...।
নামগুলো খুব সুন্দর দিয়েছেন। প্রথম চমকে উঠেছিলাম......।
৯. ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৬:০৬
অতিথি বলেছেন: যত্ন করে লেখা ভাল লাগলো
১০. ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
অতিথি বলেছেন: মাশআল্লাহ......থু থু.....থুতু দিলাম না হয় আবার মুখ পরতে পারে ।
১১. ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
হযবরল বলেছেন: থুথু দিবার চাও দাও। এই তো হইতাছে ব্লগে তুমি তো তাও থুথু দিতাছ , অনেকে ঘাড়ে লাফাইয়া পড়ে।
১২. ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
অতিথি বলেছেন: আরে মিয়া এই থুতু দিলাম লিখা আরো ভাল হবার যন্য
১৩. ১৪ ই জুন, ২০০৬ ভোর ৪:০৬
হযবরল বলেছেন: সত্যিকারের রোমান্স আনা জীবনে বেশ কঠিন, আর লিখায় আনা কঠিন কারুকাজের ব্যাপার।
১৪. ২৯ শে জুন, ২০০৬ রাত ১২:০৬
হযবরল বলেছেন: তীরন্দাজ , আড্ডাবাজ আপনাদের ধন্যবাদ।
১৬. ২৪ শে এপ্রিল, ২০০৭ সকাল ১০:৪৭
হযবরল বলেছেন: অনেক দিন পর এই লেখায় কমেন্ট পড়লো আবার। পুরোনো কিছু কমেন্ট গেছে মুছে। ধন্যবাদ ইমন ।

 

মোট সময় লেগেছে ০.৯৪৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্ম চট্টগ্রাম। শৈশব এবং কৈশোর চট্টগ্রামে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ ঢাকা শহরের বুকে। কর্ণেল অরেলিয়ানোর মত বত্রিশটা বিফল বিপ্লবের নায়ক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ