মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

নটরডেমিয়ানস ঃঃ ডাক দিয়েছে ফাদার পিশোতো

১৩ ই জুলাই, ২০০৬ রাত ১১:০৫

শেয়ারঃ
0 7 0


ফাদার পিশোতো ফিজিক্স এর টিচার ছিলেন। আমাদের গ্রুপে উনি পড়াতেন না। একবার আমাদের সুশীল স্যার না আসায় উনি ক্লাস নিবেন। পড়ানো শুরু করলেন জিম আর ডেলার গল্প। একসময় সেই লাইন আসলো যেখানে দেখা যায় জিম অফিস থেকে আসে, ডেলা দরজা খুলে এবং জিম ডেলাকে জড়িয়ে (Hug) ধরে। ঐ জায়গায় এসে ছয় ফিট চার ইনচি লম্বা মানুষটা কাচু মাচু হয়ে ডায়াসের এক কোণায় গিয়ে বলেন,

'' তমরা সবাই চখ বনদ্ কর্, ওদেরকে একটু প্রাইভেসী দাও''।

উনি নিজে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন কয়েক সেকেন্ড।

======================================

নটরডেমের হারামী যেগুলি এই ব্লগে আছ ছয় ডিজিটের স্বাক্ষর করে যাও।

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৬ রাত ১১:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই জুলাই, ২০০৬ ভোর ৫:০৭
ইমরান হাসান বলেছেন: আমি # 6021011

বাই দা ওয়ে, খুব শিগগিরই নটরডেমের ওয়েবসাইট আসছে !!! দায়িত্ব পড়েছে এই অধমের ঘাড়ে ।

নটরডেমিয়ানদের কি কি চাই এই সাইটে ? মন্তব্য করে জানান ।
৩. ১৪ ই জুলাই, ২০০৬ ভোর ৬:০৭
হযবরল বলেছেন: ইমরান সাত ডিজিট জমানার পোলা। খুব ভাল খবর শুনাইলা ইমরান। সাদিক কি ভুইলা গেছ রোল নম্বর।

তোমরা মনে হয় যীশু বন্দনা কর নাই। তাই এই অবস্থা।
৪. ১৪ ই জুলাই, ২০০৬ ভোর ৬:০৭
অতিথি বলেছেন: ইমরান,
একটা খুব ভালো ডাটাবেইজ চাই যেখানে বর্তমানে কে কোথায় আছে, কাজ, পড়াশুনা, দেশ এমনকি ঠিকানা ইত্যাদি আলাদা আলাদা ভাবে সার্চ করা যাবে।

খুব সহজ ইন্টারফেসে ডাটা ইনপুট দেওয়ার সুবিধাটা দরকার।

ব্লগের স্টাইলে একটা ফোরাম থাকতে পারে সেখানে।
৫. ১৪ ই জুলাই, ২০০৬ ভোর ৬:০৭
কনফুসিয়াস বলেছেন: নটরডেমিয়ানদের ডিজিট দেখি লম্বা লম্বা!
আমাদেরগুলা ছোট ছোট। তিন অথবা চার।
আমারটা - তিন ডিজিট। 743!
৭. ১৪ ই জুলাই, ২০০৬ সকাল ৭:০৭
অঃরঃপিঃ বলেছেন: আমি নটরডেম না, আইডিয়াল থাইকা পাশ করার পর বেশিরভাগের গন্তব্য যদিও ওইটাই ছিল। যাক পিশোতোর গল্প অনেক শুনছি। তবে যে জিম ডেলার গল্পর কথা প্রসঙ্গে তা সেটা কী গিফট অব দ্য ম্যাজাই? ও' হেনরীর? অসাধারণ এক প্রেম কাহিনী ভাই! নস্টালজিক কইরা দিলেন তো
৮. ১৪ ই জুলাই, ২০০৬ সকাল ৮:০৭
অতিথি বলেছেন: আমিও!!! **608।
ভাই ভূলে যাবেন না টেরেনস ফিনেরো স্যারের কথা। হাহাহাহাহা
৯. ১৪ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭
অতিথি বলেছেন: 976031

সুশান্ত স্যার না থাকায় ফাদার পিশোতো বেশ কয়েকদিন ক্লাশ নিয়েছিলেন। সরল দোলকের সেই দিন গুলি, "এটা এদিকে যায়, আবার এদিকে আসে"..... কুইজের ডেট দিতে গিয়ে বলে "ওহ্, সেদিনতো খালেদা আর হাসিনা আপা ক্লাশ নিবে..."

কে জানি আমার পুরাতন একটা পোস্টে ব্লগিয় রি-ইউনিয়নের কথা বলেছিল। করবেন নাকি হ্যাফাজার্ড দাদা!
১০. ১৪ ই জুলাই, ২০০৬ সকাল ১০:০৭
সারিয়া তাসনিম বলেছেন: আমার খুব ইচ্ছা ছিল নটরডেমে পড়ার , মাগার আমার জেনডার টা প্রব্লেম কইরা দিল
১১. ১৪ ই জুলাই, ২০০৬ সকাল ১১:০৭
অতিথি বলেছেন: 6992065
কমার্সে পড়ায় ফাদার পিশোতোর ক্লাস কখনো পাইনি। কিন্তু একদিন ক্লাসে এসেছিলেন আমাদের সেকশনের সবাইকে টি-সি দেয়ার জন্য ! শান্ত মানুষটির সেদিন কী রাগ! উহ্!!!
সে গল্প অন্যদিন হবে।
১২. ১৪ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৭
অতিথি বলেছেন: হযু, আমার বয়স 100। তয় বাপের জন্মেও পড়াশুনার ধান্দা নিয়া নটরডেম কলেজে যাই নাই।
১৪. ১৪ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৭
হযবরল বলেছেন: তোরে যে চোরা কই মাইন্ড খাস না তো । তুই তো বড় আমার চাইতে।
১৫. ১৪ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৭
অতিথি বলেছেন: হে হে, আমার কোনো নাম্বার নাই।
কাল্পনিক একটা দিয়া দেই: 921012
১৬. ১৪ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৭
হযবরল বলেছেন: ইয়েস গিফট অফ দ্যা মেজাই। নষ্টালজিক হইলেন কেন অমি ভাই। কেউ কি আপনারে ঘড়ির বেলট কিইন্যা দিছে ?

আমার পরিচিত আরো একটা মেয়ে বলেছিল নটরডেমে পড়ার শখ ছিল তার। আমরা কলেজে মনে মনে সব সময় কো-এডুকেশনের জন্য আন্দোলন করেছি।

নটরডেমের রোল নম্বর হয় এইভাবে,
সাল, গ্রুপ, রোল নম্বর
যেমন আমি 96 এ ইন্টার, গ্রুপ 7, রোল নম্বর 88 ।
আমারটা হচ্ছে , 967088।
১৭. ১৪ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭
অরূপ বলেছেন: খান মহম্মদ শরীফ ওরফে খামশের কথা দেখি কেউ কয় না..

আমি পাইছি ফাদার বেনাস-রে.. ব্যাটা বাপ হিসাবে মহা বদ ছিল...
১৮. ১৪ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭
সারিয়া তাসনিম বলেছেন: হযু , এক কলেজে পড়ি নাই তাতে কি হইছে , একই সালে ইন্টার দিসি । তাই আইজ থাইকা ' তুই' ডাকুম ,, কি করবি পারলে কর
১৯. ১৪ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭
হযবরল বলেছেন: র্যাব পাঠামু কইলাম,
২০. ১৪ ই জুলাই, ২০০৬ রাত ৮:০৭
নওরীণ সুলতানা বলেছেন: সারিয়া আপুর মতো আমার ইচ্ছে ছিল নেডিসি পড়ার। কিছুটা আঁচ অবশ্য পেয়েছি হলিক্রসে থাকার কারনে। আর কিছুটা পূরণ করেছি টেরেনস পিনেরো স্যারের কাছে পড়ে...আমার সবচেয়ে প্রিয় স্যার।
২৩. ১৪ ই জুলাই, ২০০৬ রাত ৯:০৭
অমি রহমান পিয়াল বলেছেন: নাব্জ্বর ভাই, ব্জ্বকউ ব্জ্ববলট ব্জ্বদয় নাই। গল্পটা পইড়া ভীষণ মুগ্ধ হইছিলাম। বিটিভিব্জ্বত এইটার অসাধারণ একটা নাট্যরূপ হইছিল। ব্জ্বতা রাপু খাপাং হওয়ার উপাদান মজুত ছিল প্রচুর।
২৫. ১৪ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭
অতিথি বলেছেন: মোখতার স্যার চানসে থাকতো কখন কিভাবে আদি রসাত্মক গল্প শুরু করবে।

এসি দাসের ছোড়া ডাস্টার ক্যাচ ধরতে ওস্তাদ ছিলো আমাদের তানিম।

আজমল স্যারের ফাকিবাজীটা পুষিয়ে দিতো অমল স্যার।

টেরেনস পিনেরু ছিল মুর্তিমান বিভীষিকা - যেমন সন্ত্রাসীর কাছে র্যাব।

ফাদার বেনেডিক্টের রোড এ্যাক্সিডেন্টে মৃত্যুটা বেশ কষ্ট দিয়েছে।
২৬. ১৪ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭
অতিথি বলেছেন: সংশোধনঃ ঢাক-ঢোল ও Chit Chat নামে দুটো ম্যাগাজিন....

শেষ লাইনটি ছিলঃ
I really feel you, Notre Dame, really feel you.....

২৭. ১৪ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭
অতিথি বলেছেন: নটরডেমে ফিজিক্স এর প্রাকটিক্যাল করতে হতো প্রায় পঁচিশ/ত্রিশটির মতো। আমার নটরডেমের স্মৃতি মানেই সেইসব প্রাকটিক্যাল ক্লাশ করার স্মৃতি।.... আমি প্রায়ই শীটের মধ্যে ভাল ছঁবি আকার জন্য 'এক্সিলেন্ট' রিমার্কস পেতাম, যেটি এখনো আমার খুব আনন্দের স্মৃতি।... এছাড়া আমাদের সময়ে (1980-81) 'ঢাক-ঢোল' ও " নামে দু'টো ম্যাগাজিন বেড়ুতো, যার কথা খুব মনে পড়ে।... মনে পড়ে ক্যান্টিন এর কথাও... কি একটা হালুয়া জাতীয় খাবার পরাটার মাঝখানে দেওয়া হতো, সেটা অনেকে পছন্দ করতো না, কিন্তু আমার ভালো লাগতো।

নটরডেমকে ঘিরে আমার সবচেয়ে দুঃখজনক স্মৃতিটা এরকমঃ- নটরডেমে পড়াশোনার বাইরেও অন্যান্য ক্রিয়েটিভ কাজে অংশগ্রহণের প্রচুর সুযোগ ছিল... যেমন, বিজ্ঞান ক্লাব, বিতর্ক, নেচার স্টাডি ক্লাব, ম্যাগাজিন প্রকাশ.... ইত্যাদি, কিন্তু আমি নটরডেমে শুধু পড়াশোনাই করে গেছি, একটিও এঙ্ট্রা ক্রিয়েটিভ কাজে জড়াইনি। কিন্তু পরবতর্ীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে পড়ার সময় আমি খুব বেশী বেশী সেই কাজ গুলোতেই জড়িয়ে গেলাম...। নটরডেমে অতো সুযোগ থাকা সত্বেও বিতর্ক, আবৃত্তি, লেখালেখি, বিজ্ঞান মেলার প্রজেক্ট বানানো, ইলেক্ট্রনিঙ্রে কাজ- এগুলোতে জড়াইনি....কিন্তু পরে... আমার নিত্য সঙ্গী হয়েছিল এ কাজ গুলোই।...

অনুভব করি, আসলে নটরডেমই আমাকে ভেতরে ভেতরে তৈরী করে দিয়েছিল.... কিভাবে সিস্টেমেটিক হওয়া যায়, সিস্টেম মেইনটেইন না করলে যে জীবনের কোন কাজেই সফলতা আনা যায়না, শিখেছিলাম নটরডেম থেকেই। নটরডেমই শিখিয়েছিল-- নিত্য নতুন অপরূপ সৃষ্টিশীলতায় ডুবে গিয়ে, জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করার অপার সুযোগগুলো চারিপাশের প্রকৃতি থেকে খুঁজে নিতে....

ও ৎবধষষু ভববষ ুড়ঁ ঘড়ঃৎব উধসব, ও ৎবধষষু ভববষ ুড়ঁ...
২৮. ১৪ ই জুলাই, ২০০৬ রাত ১১:০৭
হযবরল বলেছেন: ঢাক ঢোল, চিট-চাট এখনো আছে সুনীল সমুদ্্র। নটরডেম আসলেই অনেক সুযোগ দেয়, জীবনকে দেখে নেওয়ার চেখে নেওয়ার।

আশার আলো আপনি 96 , গ্রুপ 1 এ ছিলেন। আপনার দোস্ত তানিম এর বাড়ী কি কুমিল্লা।

খাড়ান মোখতার স্যারের গল্প করুম, হেভি লোক।

নওরীন খুব কষ্টের সাথে বলতে হচ্ছে টেরেন্স ছিলো আমার সবচেয়ে অপ্রিয় মানুষ।
আমার প্রিয়দের একজন কর্াতিক স্যার মারা গেলেন সেদিন, যেদি ন আমি উনার বাসায় যাবো উনার সাথে কথা হয়ে ছিল।

খামোশ এর কাহিনী লিখুম নাকি অরুপ । সাথে বিদ্যাসাগর মল্লিক ।

গিফট অফ দ্যা মেজাই পড়িয়ে সুশীল স্যার আমাদের পুরা পাগল বানিয়ে দিয়েছিলেন। নাটক আমি দেখি নাই, সো নো রাপু খাপাং ।

সুনীল সমুদ্্র ফিজিক্স এর প্রথম প্র্যাকটিক্যাল Meter Scale এ কয়বার ধরা খাইছিলেন ।
আমি দুইবার , আমার এক দোস্ত আট বার।

২৯. ১৫ ই জুলাই, ২০০৬ রাত ৮:০৭
পরবাসি বাঙালি বলেছেন: #78623
আপনাদের কাকার বয়সি যদিও। ওয়েব সাইটের অপেক্ষায় থাকলাম। অনেক অনেক ধণ্যবাদ।।
৩০. ১৫ ই জুলাই, ২০০৬ রাত ৮:০৭
ইমরান হাসান বলেছেন: কেউ দেখি জেল ক্লাস এর কথা বলে না । আমি সেকেন্ড ইয়ারে উঠে এতো বাং মেরেছি যে শেষে গিয়ে দেখা গেল 56% প্রেজেন্ট !!! তো আমাকে ধরিয়ে দিল 24 দিনের জেল ক্লাস পরদিন সকালে আব্বা কে নিয়ে দরখাস্ত সহ হাজির হলাম - আমি যে কত মূমুর্ষ একজন তা বোঝাতে !! হেঃ হেঃ মাফ পেয়ে গেলাম চামে ।

(যারা নটরডেমিয়ান না, তাদের বলছি: জেল ক্লাস হল টেস্ট পরীক্ষার শেষে প্রস্তুতির মধ্যের দিনগুলোতে সকাল 8 টা থেকে বিকাল 4 টা পর্যন্ত লাইব্রেরি তে বাধ্যতামূলক পড়াশুনা করা)

এখানের নটরডেমিয়ানদের রেজালট কেমন হতো দাদারা ? আমি ফার্স্ট ইয়ারে 182তম ও সেকেন্ড ইয়ারে 81 তম হয়েছিলাম !!! কুইজ: বলেন তো ইন্টারে কি রেজালট করেছিলাম ??
৩১. ১৫ ই জুলাই, ২০০৬ রাত ৮:০৭
পরবাসি বাঙালি বলেছেন: আপনাদের সাথে আবার তরুণ হয়ে যেতে ইচ্ছে করে।
ফাদার পিসোটো আমাদের সময় পদাথ বিদ্যা পড়াতেন।
৩২. ১৫ ই জুলাই, ২০০৬ রাত ৯:০৭
অঃরঃপিঃ বলেছেন: কী রে ভাই, এই ব্লগে ঢাকা কলেজের কেউ নাই নাকি! নটরডেমের বকবকানি শুইনা তো চেত উইঠা গেল। সুনীল সমুদ্র, আপনি আমার টিটু ভাইর ব্যাচ, উনি আর্কিটেকচার থাইকা পাশ করছেন বুয়েট। আসল নাম ভুইলা গেছি। এখন টেক্সাস, এইটাই জানি, লম্বা 6 ফুট 1 বা 2 হবে, তার কাছেই শেখা ট্রিগোনোমিট্রির সেই সুত্র আলফা কিউ বি কস ইউ আর টু সেক সি
৩৩. ১৫ ই জুলাই, ২০০৬ রাত ৯:০৭
হযবরল বলেছেন: ইমরান তো মজার পাবলিক । টেস্ট পরীক্ষার আগে আমি সহ 6 জনরে টেরেন্স ডাকল। কারণ ফিজিক্সের , কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল জমা দিই নাই অনেকগুলি। কইল সাত দিনের মধ্যে না দিলে , টেস্ট দিতে দিব না। ওরে ঠিকই ঘোল খাওয়াইছি , জমা দিই নাই। একদম এইএসসি এক্সাম এর সময় লিখছি পরে।

অমি ভাই ক্ষেপছে, লিইখা ফালান ঢাকা কলেজ নিয়া।
৩৪. ১৫ ই জুলাই, ২০০৬ রাত ৯:০৭
অতিথি বলেছেন: ঢাকা কলেজ নিয়া লিখা যাইবো না কারন ঢাকা কলেজের লোকজন অনেক হইলেও ওগোর ভিতরে যোগাযোগ কম,
৩৫. ১৫ ই জুলাই, ২০০৬ রাত ৯:০৭
হযবরল বলেছেন: কন কি তাইলে আমি পোস্টাই , আমি ঐহানে সামাদ স্যারের কাছে কয়দিন রসায়ন, খুজির হায়াতের কাছে পরিসংখ্যান পড়ছি এক মাস।
৩৬. ১৫ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭
অতিথি বলেছেন: নটরডেমকে ঘিরে কিছু সুন্দর স্মৃতিচারণার মধ্যে ডুবিয়ে দেওয়ার জন্য হযবরল-কে অনেক অনেক ধন্যবাদ।

আগে হযবরল এর লেখা তেমন পড়া হয়নি।... ভাবছি , একদিন সময় করে তার পুরনো লেখাগুলো সব পড়বো। যে কোন নটরডেমিয়ানের মাঝে ব্যতিক্রমধমর্ী সৃষ্টিশীলতা থাকবে , এটি আমি খুব বিশ্বাস করি।.... আগামী তে 'নটরডেমের স্মৃতি' নিয়ে পূর্ণ একটা পোষ্ট লেখার ইচ্ছে জাগছে....।
৩৭. ১৫ ই জুলাই, ২০০৬ রাত ১১:০৭
হযবরল বলেছেন: সুনীল সমুদ্্র পোস্ট দিন নটরডেম নিয়ে সেটা আমাদের মধ্যে অনেক পুরোনো স্মৃতি জাগ্রত করবে।



৩৮. ১৫ ই জুলাই, ২০০৬ রাত ১১:০৭
লুনা রুশদী বলেছেন: হযবরল, ভালো লাগলো লেখাটা।

অঃরঃপি - গিফট অফ দ্যা মেজাই'য়ের অনুকরণে একটা হিন্দী সিনামা দেখলাম সেদিন - রেইনকোট, ঐশ্বরিয়া আর অজয় দেবগান ছিল। ভালো লেগেছে আমার। চাইলে দেখতে পারেন।

আর ঢাকা কলেজ বিষয়ে মনে পড়লো, আমার জামাই ঢাকা কলেজের। আখতারুজ্জামান ইলিয়াস নাকি ওদের টিচার ছিল। উনি নাকি কথা বলার সময় ফোসফোস করতো। তাই ওরা উনারে ডাকতো - ইলিয়াস কোবরা।
৩৯. ১৬ ই জুলাই, ২০০৬ রাত ১২:০৭
অতিথি বলেছেন: আর আমাদের জওহর লাল স্যার ক্লাশ নিলে আমার মনে হতো কোন ওষহুধের লেকচার শুনছি।

"পশুওওওও" বলে চিৎকার দিলেও খারাপ লাগতো না মোটেও।
৪১. ১৬ ই জুলাই, ২০০৬ রাত ৩:০৭
হযবরল বলেছেন: রেইনকোট আমারও ভাল লেগেছে।
কিন্তু আপনি মনে হয় ভুল করছেন গিফট অফ দ্যা মেজাই এর ঘটনা পুরোপুরি ভিন্ন।

গোধূ জওহরলালের নাম ছিল ক্যানভাসার ভুইলা গেলি। ফিজিক্সের ফোকলা ইউসুফ (চটি ইউসুফ ) এর কথা মনে আছে।
৪২. ১৬ ই জুলাই, ২০০৬ ভোর ৪:০৭
অতিথি বলেছেন: কার লেখাতে যেন অনুরোধ এসেছিল নটরডেমিয়ানদের ব্লগ রি-ইউনিয়ন করার ব্যাপারে একটা উদ্যোগ নেওয়ার।... সেটাতে মন্তব্য লেখার আগেই কোথায় যেন হারিয়ে গেল লেখাটা...।1 থেকে 15 পৃষ্ঠা পর্যন্ত খুজেও পেলামনা।

যাক, এ কারনে ঐ লেখার জন্য রেডি করা মন্তব্য টা দিচ্ছি এখানে।...।আমার ধারণা মতে নটরডেমিয়ানদের ব্লগ রি-ইউনিয়ন করা যেতে পারে এইভাবেঃ

(ক) একটি নির্দিষ্ট দিন, তারিখ ও সময় ঘোষণা করে ঐ দিন নির্ধারিত সময়ে সকল নটরডেমিয়ান ব্লগার একসঙ্গে অনলাইনে আসবেন এবং কোন একজন নটরডেমিয়ান ব্লগারের মন্তব্যের পাতায় তারা একের পর এক স্মৃতিচারণমূলক মন্তব্য লিখতে থাকবেন।

(খ) ঢাকায় অবস্থানকারী নটরডেমিয়ান ব্লগাররা ঐদিন ঐমুহুর্তটিতে তাদের সকল ভার্চুয়াল আবরণ ভেদ করে ঢাকার কোন একটি স্থানে (নটরডেম প্রাঙ্গনও হতে পারে..) একত্রিত হতে পারেন। চলতে পারে স্মৃতিচারণ, আড্ডা, গান কবিতা-সহ নটরডেমিয়ানদের আরো নানা কারিশমাটিক প্রতিভার অপরূপ পরিবেশনা।...

অবশ্য তখন তাদের সাথে নেট কানেকশান সহ কমপক্ষে 2 টি কম্পিউটার ও 1টি মাল্টিমিডিয়া প্রজেক্টর থাকতে হবে। মাল্টিমিডিয়া প্রজেক্টর-এর মাধ্যমে ঐ মুহুর্তে (ক)-তে উল্লেখিত ব্লগারের মন্তব্য পাতা থেকে প্রবাসী ও দেশের অন্যান্য নটরডেমিয়ানদের অনুভূতি ও মন্তব্যগুলি বড় পর্দায় দেখানো যেতে পারে ও একজন সেগুলো পড়ে শোনাতে পারে।

(গ) দ্বিতীয় কম্পিউটারে ওয়েবক্যাম সংযোজন করে 'ইয়াহু ম্যাসেঞ্জার উইথ ভয়েস' এর মাধ্যমে প্রবাসী নটরডেমিয়ানদের (যাদের ইয়াহু আইডি আছে) ঐ অনুষ্ঠান শোনা ও দেখার সুযোগ করে দেওয়া যেতে পারে।

এগুলো ছাড়া আর কারো কোন পরিকল্পনা বা মতামত থাকলে এখানে উলেস্নখ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।

৪৩. ১৬ ই জুলাই, ২০০৬ ভোর ৫:০৭
লুনা রুশদী বলেছেন: হযবরল, না ভুল করি নাই। ঘটনা ভিন্ন ঠিকই কিন্তু রেইনকোন ওই গল্পেই ইনসপায়ারড। সেখানেও দুইজনই তাদের শেষ সম্বলটা আরেকজনের জন্য দিয়ে দেয়। কাজেই কাজটা একই, রেইনকোট শুধু ইন্ডিয়ানাইজড ভারসান একই গল্পের।
৪৪. ১৬ ই জুলাই, ২০০৬ ভোর ৫:০৭
হযবরল বলেছেন: সুনীল দা আপনি যে পোস্ট খুঁজছেন সেটা ধূসর গোধূলির ব্লগে পাবেন।

৪৫. ১৬ ই জুলাই, ২০০৬ ভোর ৬:০৭
হযবরল বলেছেন: সেটা হওয়া সম্ভব, শুধু জিস্ট নিয়েছে গল্পের আপনি বলছেন। থ্যাংক ইউ ভুলটা ধরিয়ে দেবার জন্য। ছবিটা আমার ভাল লেগেছে, যদিও ঋতু র্পণ 'র স্বভাব সুলভ ন্যাকামি আছে ছবিটায়।
৪৮. ১৬ ই জুলাই, ২০০৬ রাত ৯:০৭
নওরীণ সুলতানা বলেছেন: হযবরল, আপনার মতো আমি কারো কাছেই শুনিনি টেরেনস স্যার তাদের প্রিয়। না হওয়াই স্বাভাবিক। কিন্তু কি জানেন, প্রিয়- অপ্রিয়তা দিয়ে মানুষের ভাল- মন্দ বিচার করা যায় না। মানুষের আচরনের পেছনে নানা কারন থাকে। যাই হোক, আপনারা স্যারকে যেভাবে পেয়েছেন আমি সেভাবে না পাওয়ার কারনেই হয়ত তিনি আমার কাছে প্রিয়।
৪৯. ১৬ ই জুলাই, ২০০৬ রাত ৯:০৭
হযবরল বলেছেন: গোধূ তোদের ব্যাচের আরো একজন পাওয়া গেছে ।
৫০. ১৬ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭
পথিক!!!!!!! বলেছেন: পাস করার পরও চার বছর ঘুরেছি ভুইয়া স্যারের সাথে, নেচার স্টাডি ক্লাবে। সত্যি একজন ভাল মানুষ।
প্রকুতির প্রতি ভালবাসা ওনার কাছ থেকেই পেয়েছি।

টেরেনস স্যারের পার্সোনালিটি আমাকে মুগ্ধ করেছিল। যদিও অনার আচরণে অস্বাভাবিক উদ্ধাত্ব পাওয়া যায়। বেশী বেশী।

আমাদের 97 ব্যাচের বদমায়েশই বেশী মনে হচ্ছে।
৫২. ১৬ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭
অতিথি বলেছেন: ব্লগ রি-ইউনিয়নের চাইতে গুরুত্বপূর্ণ হলো রিয়েল টাইমে কিছু করা সুনীলদা। তবে আপনার দেয়া এই আইডিয়াটাও তো জোশ। এর জন্য দায়িত্ব দেয়া যেতে পারে ইমরাণ হাসানের ঘাড়ের ওপর।

পিয়াল ভাই, স্যার পাই নাই, তবে ভুঁইয়া স্যার পাইছি। নিজেই বলতো, 6 ফুট লম্বা আপদ। মজার কিছু ডায়ালগ ছাড়তেন নেচার স্টাডি ক্লাব নিয়ে। আমাকে বলা ওনার একটা (অশ্লিল) কথা আমি এখনো চামে চিকনে ছেড়ে দেই জনগনের সামনে।
৫৪. ২৫ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১১:০৭
অতিথি বলেছেন: আমি বোধহয় সবশেষে দ্যাকলাম

6013002

টেরেন্সের ডগ থাকাকালীন শেষ ব্যাচ!
৫৫. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৪০
হযবরল বলেছেন: তার মানে এখনও পর্যন্ত যে কয়জন সাইন করলো , সবই আন্ডারডগ। আফটার ডগ কেউ কি এখানে নাই ?
৫৬. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
অতিথি বলেছেন: শুনেছি, কস্তার দূর্নীতির বিপক্ষে থাকায় টেরেনসের চাকরি যায়! কতটুকু সত্য জানি না। কেউ কি জানেন?
৫৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:২১
হযবরল বলেছেন: কস্তা কি দূর্নীতি করতো জানিনা , তবে টেরেন্স নিজেই দূর্নীতি করতো নটরডেমের নাম ভাঙ্গাইয়া বলা হয়।
৫৯. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:১৫
অতিথি বলেছেন: amio cilam..
ei post aizka nozore porlo...
hariye zaoa dingulo firbe abar kobe???
৬০. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:৩৫
অতিথি বলেছেন: টেরেনসের ক্লাস করতে খুব ভালো লাগতো। কিন্তু বেশী পাই নাই
৬১. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:১৫
পরাগ জাফর বলেছেন: ভাই আমি ও আছি 1037052
৬২. ০৩ রা জুন, ২০০৭ রাত ১:২৪
মনযূর মান্নান বলেছেন: আমি #৬০২৩১০২ কমার্স-সি পাশ-২০০২।
৬৩. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৯
জুবাঈর_সাঈদ বলেছেন: আমি 1037145 টেরেন্স বা পিশাতো স্যারকে পাই-নি; কিন্তু মুখতার স্যারকে পেয়েছিলাম দীর্ঘসময় - তাকে নিয়ে লেখার ইচ্ছা রাখি। NDCর একটা গ্রুপ করলে কেমন হয়? সেখানে সবাইকে একসাথে পাওয়া যেত।
৬৪. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: 1027110
সিগনেচার করে গেলাম
প্রিয়তে যোগ করলাম
৬৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০৪
রাহা বলেছেন: 97711* আমি । এইখানেও তো দেখি সব গ্রুপ সেভেন ।
৬৬. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১০
রাহা বলেছেন: blue and gold ,ঢাক-ঢোল ও chit-chat
সম্পাদনা করেছিরাম । আর খামোশ .... জটিল ।
আচ্ছা বেলাসী মিল্টন কে কে পাইছে ? এখন তো হে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় ।
৬৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৪
মৃন্ময় আহমেদ বলেছেন: মিল্টন ঢাকায় কবে আইলো!! হে না চট্টগ্রাম আছিলো।।
৬৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: টেরেন্সকে দেখা শেষ ব্যাচ , ফাদারদের সাথে ঝামেলা হওয়ার পর টেরেন্স আর নিমাই স্যারকে সাসপেন্ড করা হয় ।

আমাদের কয়েকটা ক্লাশ নিয়েছিলেন টেরেন্স স্যার , অসাধারণ ছিলেন, কিন্তু উনার ইতিহাস শুনে সবাই ভয়ে মূর্তি হয়ে বসে থাকতাম । টেরেন্স স্যার কিছুদিন আগে মারা গেছেন ।

কেমিস্ট্রি নিতেন গুহ স্যার । প্রাইভেট পড়তাম এসি দাসের কাছে । মাসখানেক আগে বিদ্যাসাগর মল্লিক মারা গেছেন ।

পরিসংখ্যানের খামোশ !!! আহা , দেখতে সেই একই রকম আছে , গিয়ে দেখে আসতে পারেন । কোনও চেইন্জ নাই , এখনও ২৭/২৮ বলে চালিয়ে দেয়া যায় ।

মিল্টন বিশ্বাসের অনেক প্রশংসা শুনেছিলাম গ্রুপ ১ এর বায়ো ফ্রেন্ড দের কাছে । আমরা কলেজে ঢুকার মাসখানেক পর চিটাগাং ভার্সিটিতে চাকরি নিয়ে চলে গেলেন । ৫/৬ মাস আগে পেপারে দেখলাম , এক ছাত্রীকে পরীক্ষায় হেল্প করায় চিটাগাং ইউনি থেকে বরখাস্ত ।

বাংলা পড়াতেন এরশাদের শ্বশুর (বিদিশার বাবা) কবি আবু বকর সিদ্দিক । পরে এসেছিলেন মারলিন ক্লারা ,লুইস মোখতার .......

ইংলিশ নিতে বাদ ছিল না কেউ , কিন্তু আমার হৃদয় জয় করেছিলেন ডঃ সুশীল ।

ফিজিক্সে সুশান্ত .............এখনও চোখ বন্ধ করলে উনার লেকচার শুনি
৬৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৭
রাহা বলেছেন: টেরেন্স স্যার কিছুদিন আগে মারা গেছেন ???
সিওর....!!!!!
৭১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০১
সোহানের রোজনামচা বলেছেন: আহারে আমি তো অনেক বুইড়া। খুব সম্ভবত আমার নম্বর ছিল 95864। নটরডেম ওয়েবসাইট সতি্য আছে নাকি?
৭৩. ০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ২:০৫
বহুরূপী মহাজন বলেছেন: আমারটা ****014, মোক্তারের খবর কি?
৭৪. ০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ২:০৬
বহুরূপী মহাজন বলেছেন: টেরেন্স মারা গেছে.........কিন্তু কবে?
৭৫. ১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০৪
অযৌক্তিক বলেছেন: ব্যাচ ২০০৩
গ্রুপ ২
৭৬. ৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:২৮
আরিফুর রহমান বলেছেন: এই নস্টালজিক পোস্টটা চোখে পড়লো এইমাত্র। আমি ৯৫৩১১৭।
৭৭. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৯
হযবরল বলেছেন: নটরডেমের লোকজন কম না দেখা যায়।
সবাইকে শুভেচ্ছা।
৭৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৬
আবু সামিহা বলেছেন: "সত্যসন্ধান বলেছেন: ৯০৭০২৯" আমি আপনার ইয়ারে, #৯০১০৫৭।
৮১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১১
খেজুর কাঁটা বলেছেন: আমি ৭ ডিজিটের :(
১০২১১৭০
৮৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: #৯৩২০৭৪

পিশোতো রেগে গেলে বলতেন- টুপ করো এখনো কথা ভলছো
৮৫. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৫
ড়ৎশড় বলেছেন: ১০৪৩০২২

আহা! আমিও এক গর্বিত নটরডেমিয়ান।
৮৭. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:০৭
বরফ মাখা জল বলেছেন: গর্বিত নটরডেমিয়ান, আমার সবচেয়ে গভীর আনন্দের স্মৃতির সময়টুকু জুড়ে এনডিসি, গ্রুপ ওয়ান, রোল ৯৭১০০৯১
৮৮. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১৫
েতজপাতা বলেছেন: আমি এত লেইট?????

ছি ছি আমি এত খ্রাপ?? ----১০২৬০৬১

সব গাধা...রাশেদা ম্যাডাম

সেদিন অবসরের কাগজপত্রে টেরেন্স স্যারের কাগজ অবহেলায় পড়ে থাকতে দেখে মনে হয়েছিল, এই লোক্টা একসময় কত ক্ষমতাশালী ছিল...
৯০. ২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৭
এনটনি বলেছেন: প্রথম ক্লাসের দিন ক্লাসে হাউ-কাউ বেশি করার কারনে বাস্কেটবল খেলার জায়গায় কান ধরে দাড়া করাইসিল টেরেন্স স্যার আমাদের...

৯৮৭০৬১

৯২. ২৭ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৭
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: ৯৩২০৭৪,কত স্মৃতি কোনটা বলব?ফাদার পিশোতোর বিশাল হোম ওয়ার্কের স্তুপ নিয়ে তিন তলায় আমাদের ক্লাশে আসা,দুস্টামি করলে`ছুপ করো,এখনও কথা বলছো` করে হাসির ধমক দেওয়া,টেরেন্স পিরেনোকে ভুলা সম্ভব না।আরও অনেক কিছু।আমি গর্বিত এখানে পরতে পেরে।
৯৪. ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৮
তোমাদের নাসিফ বলেছেন: আমি ৬১২২০৯৭

সবচেয়ে লেটেস্ট।
আমার আপাতত মনে পরছে আজ যে কুইজ টা দিলাম তাতে পাশ করবি নাকি।
সব বড় ভাইদের ভীড়ে আর কিছু বলছি না।

''সর্বনাশ করে ছেড়ে দিব'' - মোক্তার স্যার
৯৬. ০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০০
উরনচণ্ডী বলেছেন: আমার রোল ছিল ৮৬৭১২। ন্যাভি ব্লু কালারের আইডি কার্ডটা অনেক দিন ছিল। যদিও এখন আর নেই।

 

মোট সময় লেগেছে ১.০৮৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্ম চট্টগ্রাম। শৈশব এবং কৈশোর চট্টগ্রামে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ ঢাকা শহরের বুকে। কর্ণেল অরেলিয়ানোর মত বত্রিশটা বিফল বিপ্লবের নায়ক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ