মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

সম্ভাবনাময় বিকেল

৩০ শে মার্চ, ২০০৭ রাত ১১:০৪

শেয়ার করুন:                   Facebook

ঠিক নিশ্চিত নই
কিভাবে সম্বোধন করবো
ডান হাত পিছনে ভাঁজ করে , বাম হাত বাড়িয়ে দেবো
সম্ভ্রান্ত পুরুষের গোপন আহবানে ।

ঠিক নিশ্চিত নই
তবুও এগিয়ে যাচ্ছি, প্রস্তুতি শুরু করেছি
সদ্য জন্মানো বিকেল থেকে,
হালের বেহাল দশা, পালের তোবড়ানো
বলে দেয়, অনেককাল নীল জল চিরে ছুটিনি
তাই বলে থেমে নেই, আমাদের আশৈশব পৃথিবী
ঠিক মেপে মেপে ঘুরছে, সে হন্তারক অভ্যেসের বশে
একবারও তার মনে হয়নি, আজ এই বিকেলে
হুট করে কি থেমে যাওয়া যায় না। ফালি ফালি রোদের চকচকে অবকাঠামোয়
তরল যে উষ্ণতাটুকু আসছিলো, সেই উষ্ণতার মোহেও তো থামা যায়।

ঠিক নিশ্চিত নই
বিকেল কিভাবে প্রক্রিয়াজাত করতে হয়
জানলে আজ প্যাকেটজাত বিকেলে বাজার সয়লাব করে দিতাম,
বোকা বাক্সের মোহাবিষ্ট কিশোর-কিশোরীদের তালুতে তুলে দিতাম একটা রোদেলা বিকেল।




এত সব অনিশ্চয়তার মাঝে ও পেরিয়ে গেল বেশ কয়েকটা সকাল
একঘেঁয়ে, পানা জলে সাঁতরানো কিছু দুপুর
এবং সম্ভাবনাময় কিছু বিকেল।

ঠিক সেই রকম, সম্ভাবনাময় এক বিকেলে
দুহাতের আঁজলায় মুখচ্ছবি নিয়ে
দুর্বিনীত ভালবাসার ঘোষণা করেছি ।।





 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ৭ টি মন্তব্য
  • ১৮৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩১ শে মার্চ, ২০০৭ ভোর ৫:২৪
comment by: অঃরঃপিঃ বলেছেন: এইটা কার লেখা? এইটা কে লিখছে? কেমনে লিখছে? যেই লিখুক দুর্দান্ত লিখছে। ও হযবরল লিখছে। হযবরল দুর্দান্ত একটা কবিতা লিখছে।
২. ৩১ শে মার্চ, ২০০৭ ভোর ৬:৩৩
comment by: রাগ ইমন বলেছেন: কবিতা কাহাকে বলে, কেউ এসে একটু দেখে যাক।

চমৎকার।

ভীষন ভালো লাগলো !
৩. ৩১ শে মার্চ, ২০০৭ সকাল ৭:২৯
comment by: অতিথি বলেছেন: কী দারুণ শব্দের খেলা !
৪. ৩১ শে মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:০২
comment by: অতিথি বলেছেন: হযু, ঘটনা কি? হঠাৎ এই দুর্দান্ত মতি?
৫. ৩১ শে মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
comment by: অংকন বলেছেন: আসলেই সম্ভবনাময় বিকেল !আস্তে আস্তে প্রস্তুতি নিতে হবে ।
ভালো লাগলো ।
৬. ০১ লা এপ্রিল, ২০০৭ সকাল ৭:৫৯
comment by: হযবরল বলেছেন: প্রজাপতয়ে নমঃ ব্লগাঠকেরা । অসংখ্য ধন্যবাদ।
৭. ০৩ রা মে, ২০০৭ রাত ২:২০
comment by: মাশীদ বলেছেন: নাহ! অনেক লেখা মিস হয়ে যায় হঠাৎ হঠাৎ।
এইটা সিম্পলি দুর্দান্ত।
সম্ভাবনাময় বিকেলের ভালবাসা প্রক্রিয়াজাত হোক।

 



 


জন্ম চট্টগ্রাম। শৈশব এবং কৈশোর চট্টগ্রামে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ ঢাকা শহরের বুকে। কর্ণেল অরেলিয়ানোর মত বত্রিশটা বিফল বিপ্লবের নায়ক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫৪৬৪২