চতুর্দিকে ব্যাপক্স অবস্থা। যথারীতি ভালো লাগে নাই, নতুন লে-আউট। যদিও সার্চ ইঞ্জিন খুব এফিশিয়েন্ট হয়েছে। ইউনিকোড অনেক আগেই লিখা শুরু করেছিলাম, তাই বিলুপ্ত হাত হওয়ার হাত থেকে রক্ষা। কিন্তু যত্রতত্র খাবলা খাবলা রং মাখা এই ব্লগ চক্ষু প্রদায়ক হচ্ছে না। এর মধ্যি টপ রেটেড পোস্ট দেখি ডান পাশে গড়াগড়ি খাচ্ছে বিপুল আনন্দে। আগের ব্লগে একটা এ্যাডমিন প্যানেল ছিল, এখন সেটা কোন সম্বন্ধীর বাড়ীতে নাইওর গেছে মাবুদ জানে। আর থাকলেও হয়তো শহীদবাগ হয়ে গেছে।
লিখবার সময় ডান দিকে ইমোটিকনের পাশে,
''গাঢ়'', , ''ইটালিক'', '' রঙীন '' এরকম কিছু ট্যাব থাকলে
কারো খুব একটা ক্ষতি হবে বলে মনে হয় না।
রেটিং এর ক্ষেত্রে ১-৫ এর বাইরে একটা এ্যাবস্ট্রাক্ট রেটিং চালু করা যেতে পারে। কিছু বাটন থাকতে পারে, '' ভুদাই '',
'' গাঞ্জুটি '', '' লাইনম্যান '' , '' খাম্বা '' ।
আরো নতুন এবং রেড হট আইডিয়া আসবে পোস্টে ধীরে ধীরে, জনগণ ও দিতে পারেন মন্তব্যাকারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

