পুলা পাইন সুরা ইয়াসিন আওড়াইতে থাক্। পারলে আশে পাশে মাজার থাকলে দুইটা আগরবাতি দিয়া আইস্। তামিম মিয়া যেই হারে হাত ঘুরাইতাছে, তাতে দেশের কয়েক কোটি লোকের হার্টে ব্যামো আজকেই হইয়া যাইবো। হালায় তুই ব্যাট ওয়ালশ এর মতো দুই পাওয়ের ফাঁকে ঢুকাইয়া আল্লাহ্ বিল্লাহ্ কর। তাতেও না হইলে মন্দিরা মন্দিরা কর। ব্যাট উইন্ড মিলের লাহান ঘুরাইছ না।
বাশার আজকে যদি মাঠে গড়াইয়া রান নিতে গিয়া আউট হয় তাইলে ওরে ভিকারুন্নিসার চাইরপাশে চক্কর দেওয়ামু। আজাইরা কামে রান আউট হয়। নাফিসরে মনে হইতাছে অয় একটু ইজি থাকতে চাইতাছে। ইজি থাকলেই ভালো। খালি ব্রাজিলের মত গোলের পর গোল খাইয়া ইজি হইলে সমস্যা।
এর মধ্যি আশরাফ ভাই আবার হাজির হইছে ব্লগে। উনার কাম কারবার দেখলে, শক্তির নিত্যতার সূত্রের কথা মনে হয়। উনার সূত্রের নাম হইতে, '' ইন্ডিয়ান শত্রুতার নিত্যতার সূত্র''। পাক নিয়া অবশ্য উনার দিল একদম পাক। উনি পাকিদের সমর্থন করেন না।
হিমু হালায় বাংলাদেশী খেলোয়াড়ের জাঙ্গিয়া রহস্য সমাধান কইরা ফেলছে। মুখফোড় যদি দেখে মগাদিশু'র ভাত মারবার লাইগা হিমাংশু নামছে, তাইলে হিমুর জাঙ্গিয়া নিয়া টানাটানি পড়বো।
বদ্দা দেখি আবার ব্লগে আইসা কি জানি কইতে চায়। বাল বলিয়া থামিয়া যায়। দ্রোহী একটু চামে আছে, অবশ্যু নতুন জামাই'রা একটু চামেই থাকে। এখনোতো চামড়া বলবৎ আছে তাই মনে হয়।
পাব্লিকেরা ইজি থাকেন, এবং মন্দিরা মন্দিরা করেন। নাইলে আইজকা খবর আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

