মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

বোষ্টমী বলেছে মোরে, যেতে হবে সদানন্দ সাগরে

১৬ ই এপ্রিল, ২০০৭ সকাল ১০:২৪

শেয়ার করুন:                   Facebook

খরচের খাতায় যাওয়ার শখ
কদাচিৎই হয়,
দেনা কর্জের ফাঁপরে পড়ে
ইলিশ মাছ খাই না,
কিন্তু
তাই বলে যৌবন তো আর দাদনে
চাষ করিনা।।


সবটা শুনে ঘাটের মড়াও বল্লে
হরি হরি মরারে জাগিয়ে, আবার মারবি কেন গো।
এইখানেই কবি এবং কাঁথা-বালিশে তফাৎ
কাঁথা-বালিশ কাজে, আসে এবং সময়ে সময়ে ওম দে।
ওমের কথা আসলে উমদা কথাটাও চলে আসে,
এখনই উমদা সময় বল্লে, ‘জ্ঞানীজন’
খেটে-খুটে পাস মার্ক তুলে ফেলো
আখেরে আখরোট মিলবে।
আখরোট এর আশায় যৌবন জীবনানন্দে সঁপিয়া
তাই এখন একমনে বোষ্টমীর ধ্যান করিতেছি।।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আজাইরা-১২ ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে ।

 

  • ১১ টি মন্তব্য
  • ২২৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৬ ই এপ্রিল, ২০০৭ সকাল ১০:৩১
comment by: শ্যাজা বলেছেন: দিব্য...

একটা প্রশ্ন, 'বোষ্টমি'ই কি লিখতে চেয়েছেন?
২. ১৬ ই এপ্রিল, ২০০৭ সকাল ১০:৩৯
comment by: হযবরল বলেছেন: একটা রেটিং ও না দিয়ে চলে গেলে? খুচরা ফুটো-ফাটা কিছু ও তো দে লোকে।

দীর্ঘ ই-কার হবে , হ্রস্ব ই-কার দিয়ে দিয়েছিলাম। ধন্যবাদ শ্যাজা
৩. ১৬ ই এপ্রিল, ২০০৭ সকাল ১০:৪৭
comment by: প্রিজম বলেছেন: মাছ খাই না, মাংস খাই না ধর্মে দিছি মন,

খড়ের মালা গলায় দিয়ে যাচ্ছি বৃন্দাবন
৪. ১৬ ই এপ্রিল, ২০০৭ সকাল ১০:৪৭
comment by: শ্যাজা বলেছেন: পাঁচ দিলাম :-)

৫. ১৬ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:১৩
comment by: অঃরঃপিঃ বলেছেন: ফাট্টাফাট্টি
৬. ১৬ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:২৭
comment by: মানচুমাহারা বলেছেন: ভালো লেগেছে দাদা
৭. ১৬ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:৩৪
comment by: রাগ ইমন বলেছেন: আরে ! চারুকলা!
৮. ১৬ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:৪১
comment by: ফাহা বলেছেন: সোন্দর
৯. ১৬ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:৫৪
comment by: বাকী বিল্লাহ বলেছেন: ঋষমঐংশ, ঋষমঐংশ! পাঔভ রমফপশপণ নভ শভপশ ফল? মভসভা ৎুগছহভ মভফস লাংসএ
১০. ১৭ ই এপ্রিল, ২০০৭ সকাল ৮:৫৩
comment by: হযবরল বলেছেন: ধন্যবাদ প্রিজম, অরপি, মানচুমাহারা, রাগ ইমন, ফাহা এবং বাকীবিল্লাহ্
১১. ১৭ ই এপ্রিল, ২০০৭ সকাল ৯:১৯
comment by: দ্রোহী বলেছেন: হযু-

ধ্যানেই নির্বান। করতে থাক!

 



 


জন্ম চট্টগ্রাম। শৈশব এবং কৈশোর চট্টগ্রামে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ ঢাকা শহরের বুকে। কর্ণেল অরেলিয়ানোর মত বত্রিশটা বিফল বিপ্লবের নায়ক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫৪৬৪৪