মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

হা ঈশ্বর। এও হয়। এও শুনতে হয়।

১৯ শে মে, ২০০৭ রাত ২:০৮

শেয়ারঃ
0 0 0


আজ ক্রিকইনফোতে মাশরাফি মুর্তাজা’র উপর একটা লিখা পড়ছিলাম। সিদ্ধার্থ মঙ্গা’র লিখা। অনেকদিন পর ক্রিকইনফোতে একটা ভাল লিখা পেলাম। পড়ছিলাম আর ভাল লাগছিল। মাশরাফির জন্য ভাল লাগছিল। গর্ব হচ্ছিল। নতুনভাবে মনের কোণে সুলুক সন্ধান করছিলাম। নড়াইলের ছেলে, চিত্রা নদীর পাড়ের ছেলে মাশরাফি। আমাদের মাশরাফি।

চিত্রা নদীতে সাঁতার কেটে বড় হওয়া ছেলে মাশরাফি। নড়াইলের রাস্তায় বাইক নিয়ে উড়ুক্কুবাজ ছেলে মাশরাফি। এই বয়সে একটা টেস্ট টিমের মূল বোলার, বাম হাঁটুতে তিনটে অপারেশন, ডান হাঁটুতে একটা, গোড়ালির লিগামেন্ট ইনজুরি দুবার, ব্যাক স্ট্রেস, কাঁধের ইনজুরি সব কিছুর সাথে যুদ্ধ করে আজ বাংলাদেশের সেরা বোলার। সম্ভবত পৃথিবীর সেরা বোলারের একজন হওয়ার পথে। নিজের ভালো-খারাপ দুটো দিকই খুব ভালভাবে অনুভব করতে পারা একটা মানুষ।

আচ্ছা কেউ কি বলে দেয়, তোমার বাড়ীর পাশের চিত্রা নদী তোমাকে ভালোবাসতে হবে। নিজের নদী অনুভব করবার কথা কি মুখ ফুটে উচ্চারণ করতে হয়। নিজের মায়ের হাতে মাছ, ভাত, পেঁয়াজ, সব্জি কাটার পর একটা গন্ধ থেকে যায়। হাত ধোয়ার পরও একটা গন্ধ থাকে। সেই উষ্ণ গন্ধটা সবাই চেনে। পাঠ্যপুস্তকে লেখা থাকেনা, কিম্বা স্কুলে হোমওয়ার্ক দেয় না, যে যাও মায়ের হাতের মিষ্টি গন্ধটা নাও।

এটা আমরা সহজাত প্রবৃত্তির বশেই করি। আমার বাসার পাশেই কনগ্যারী নদী। একটু জেদী, একটু চটুল কিন্তু সহজিয়া, আমি বুঝতে পারি। বই না পড়েই, নদীর পানির অম্ল-ক্ষার মাত্রা না জেনেই, নদীর দৈর্ঘ্য না জেনেই আমি অনুভব করতে পারি নদীকে।


একসময় বিটিভি যখন ছিলো একমাত্র চ্যানেল, তখন দিনের বেলা মাঝে মাঝে টেস্ট ট্রান্সমিশন চলতো। তখন আমি অনেক ছোটো ক্লাস থ্রি হবে হয়তো। কয়েকটা গান খুব বেশী প্রচার হতো।

‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গানটা কানে গেলেই মনে হতো, আমাদের সবার, সারা দেশের প্রাণভোমরা ঐ একটা ফুলে। ‘এক সাগর রক্তের বিনিময়ে’, ‘সব কটা জানালা খুলে দাও না’ এই গান অনুভব করবার জন্য, শুনবার জন্য আমার বাসায় কিন্তু কোন টিভি ছিলনা। ছিলনা কোন প্লেয়ার।
কিন্তু গানগুলো অনুভব করেছি।

এখন আমার আইপড আছে। সেখানে কিন্তু এই গানগুলো নেই। কিন্তু আমার মাথায় গানগুলো মাঝে মাঝেই বাজে। আমি নিজের সাথে বোঝাপড়া করি। আমি ইতিউতি তাকাই, কিন্তু দেখতে পাইনা কোন পুস্তক, কোন ধ্বজাধারী ভাষণ কিম্বা আধহাত মোটা কোন হরলাল রায়ের রচনা বই যেখানে লিখা আছে;
এগুলো আমাদের রক্তের দামে লিখা স্বরলিপি। এগুলো আমাদের ছিন্নভিন্ন বাংলার এক চিলতে উঠোন।

আমি হতাশ হই। মাঝে মাঝে মনে হয়, আমার বাসার পাশের নদীটা থেমে গেছে অভিমান করে। আমি লজ্জিত হই, যখন শুনি কেউ বলছে;


৭১ নিয়ে আমার কোন আগ্রহ ছিলনা
জানিনা কারণ আমাদের হোমওয়ার্ক ছিলনা
জানিনা কারণ বিরক্ত বোধ করতাম ৭১ নিয়ে ধান্ধাবাজী দেখে,
জানিনা কারণ ভোট পাওয়ার জন্য নেতারা এটাকে ব্যবহার করেন।

ভোট পাওয়ার জন্য সবাই মাথায় কাপড় দেন, কই সবাইতো মাথায় কাপড় দেবার আগ্রহ হারায় না।
ভোটের জন্য মসজিদ বানায়, মন্দির বানায়, কলতলা বাঁধিয়ে দেয়, ইসলাম বেচে, শরিয়ত বেচে, ক্রিকেট বেচে, জগন্নাথ বেচে;

কই আমরাতো আগ্রহ হারাই না।

আমি নুয়ে যাই,
আমার নদী থেমে যায়,
এবং আমার আকাশ চিরে অতিবেগুনী রশ্মিরা হানা দেয়,
গোপন অলিন্দে;

কত লক্ষ মারা গেলে পরে আমরা অনুভব করতাম, এটা একটা যুদ্ধ ছিল। একত্রিশ লাখ, এক কোটি, দু কোটি, সাত কোটি, পুরো জনগোষ্ঠী। একটা সংখ্যা কত বড় হলে সেটা আমাদের চোখে পড়ে, আমাদের আগ্রহ তৈরি করে।

আমি বিস্ময়াহত, আমি স্তব্ধ।
আমার কবরের এপিটাফ বোধ করি,
অনেক বেশী প্রাণোচ্ছল হবে। কারণ সে জানেনা,
সে মৃতের উপরে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব ঘোষণা করছে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ৭১৭১৭১ ৭১৭১ ৭১ ৭১ ৭১ ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৭ রাত ২:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ১৯ শে মে, ২০০৭ রাত ২:১৬
দ্রোহী বলেছেন: অসাধারণ হযু..........হ্যাটস অফ।
৬. ১৯ শে মে, ২০০৭ রাত ২:২৪
মুনতাসির হাসান বলেছেন: কথাগুলো পড়লে রাগ, দু:খ, ঘৃণা অনেকগুলো অনুভূতি একসাথে হয়। আপনার পোস্টে সবগুলোর প্রকাশই অসাধারণ। অসংখ্য ধন্যবাদ।
৮. ১৯ শে মে, ২০০৭ রাত ২:৩৮
অলৌকিক হাসান বলেছেন: স্যালুট দিলাম আপনেরে। আজ থেকে আপনি আমার প্রিয় ব্লগার হইলেন। ৫ দিয়া রেজিস্ট্রেশন করলাম আপনার ব্লগে নিজেরে।
৯. ১৯ শে মে, ২০০৭ রাত ২:৪১
ধুসর গোধূলি বলেছেন: দাদাগো আসেন, বুকে আসেন!
বানেছাপরী বাদ, আইজকার দিন কেবল আপনার জন্য।
১০. ১৯ শে মে, ২০০৭ রাত ২:৪৭
ফ্রুলিংক্স বলেছেন: হযু ভাই, রেটিং দিবো না। লেখাটা মনেই থাক।
১১. ১৯ শে মে, ২০০৭ রাত ২:৪৮
দ্রোহী বলেছেন: হযু, তুমি মাঝে মাঝে ঝিলিক মাইরা উঠ। আগুনটা ঠিক তখুনি বোঝা যায়।
১২. ১৯ শে মে, ২০০৭ রাত ২:৪৯
গোপাল ভাঁড় বলেছেন: অসাধারণ.. কাপায়া দিলেন তো মিয়া..
নো বলে ৪ রান , সব মিলায়া ৫ দিলাম..
১৪. ১৯ শে মে, ২০০৭ রাত ২:৫২
অলৌকিক হাসান বলেছেন: বস। আমি চেইতা গেলে গালি ছাড়া কিছু কইতে পারি না। আপনি আশু ফাউলরে এইরকম একটা জাঝা লেখা দিয়া কাপাইয়া দেন তো। হালা যেন এক লাফে ইরান থাইকা ওর পেয়ারে পাকি চইলা যাইতে পারে। আপনার মতো এতো শক্তিশালী লেখা আমি লেখতে পারি না। তাই আপনার কাছে অনুরোধ রইল।
১৫. ১৯ শে মে, ২০০৭ রাত ২:৫২
মাশীদ বলেছেন: বাহ, হযুদা!
দুর্দান্ত!
এই তো চাই!
১৭. ১৯ শে মে, ২০০৭ রাত ৩:০২
হযবরল বলেছেন: আশরাফ অতীব পিছলা@অলৌকিক হাসান। কিন্তু একদিন কাপাঁনো হবে নিশ্চিত, আপনার অনুরোধ মত।
১৮. ১৯ শে মে, ২০০৭ রাত ৩:০৭
হযবরল বলেছেন: ধন্যবাদ@ সাদিক, ধূসর ছায়া, মানচুমাহারা, বদ্দা, হাসিব, ধূসর গোধূলী, দ্রোহী, মুনতাসির হাসান, ম রহমান, মাশীদ, অলৌকিক হাসান, হাসান , গোপাল ভাঁড়, ফ্রুলিক্স ।

ধন্যবাদ সবাইকে, এক তেঁতুল পাতায় ১৩ জন না, ১৫ জন হয় দেখা যাচ্ছে।
১৯. ১৯ শে মে, ২০০৭ রাত ৩:০৯
অলৌকিক হাসান বলেছেন: হযবরল @ ধন্যবাদ অধমের কথা শোনার জন্য। আমি নিশ্চিত আপনি আশুরে কাপাইয়া দিতে পারবেন।
২০. ১৯ শে মে, ২০০৭ রাত ৩:৩০
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: অসাধারণ বললে কিছুই বলা হয়না !
২১. ১৯ শে মে, ২০০৭ ভোর ৪:০৪
অমিত বলেছেন: চ চ চ চ চ..(এইটাকিন্তুচামচামির "চ")
২৪. ১৯ শে মে, ২০০৭ ভোর ৫:০১
সন্ধ্যাবাতি বলেছেন: খুব শক্তিশালী পোস্ট... কিন্তু...

"ভোট পাওয়ার জন্য সবাই মাথায় কাপড় দেন, কই সবাইতো মাথায় কাপড় দেবার আগ্রহ হারায় না।
ভোটের জন্য মসজিদ বানায়, মন্দির বানায়, কলতলা বাঁধিয়ে দেয়, ইসলাম বেচে, শরিয়ত বেচে, ক্রিকেট বেচে, জগন্নাথ বেচে

কই আমরাতো আগ্রহ হারাই না। "...

কথাটা কি ঠিক হলো? হারাই না আমরা আগ্রহ? এই প্রজন্মে কয়জন আগ্রহী আসলে ধর্ম নিয়ে? ধর্মের বেচা কেনা দেখেই কি অনাগ্রহী হয় নি? যারা এখনও আগ্রহী আছে, তারা হয় এই সব বেচাকেনা কম দেখেছে আর না হয়, এমন মানুষদের দেখেছে যারা ধর্মকে ভালবাসে প্লাস বেচাকেনাকারীদের অপছন্দ করে।

আপনাদের সময়ে ব্যাপারটা ওভাবে শুরু হয় নি হয়তো, কিন্তু আমরা যখন ছোট ছিলাম আর এখনকার প্রজন্ম যারা ছোট, তারা কিন্তু খুব ক্রিটিক্যাল সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ব্যবসা হতে দেখেছে। এই সময়ে যারা মুক্তিযুদ্ধ ব্যবসায়ীদেরই কেবল দেখেছে, প্রকৃত মুক্তিযুদ্ধা এবং দেশপ্রেমিকদের দেখে নি, তাদের অনাগ্রহ জন্মে যাওয়া কি খুব অস্বাভাবিক?
২৫. ১৯ শে মে, ২০০৭ ভোর ৫:০৫
ফারহান দাউদ বলেছেন: আমার অনাগ্রহ জন্মায়নি,এইটুক বলতে পারি।তাহলে তো বলা লাগে,দুনিয়াতে এত খারাপ কাজ হয়,সেটা দেখে ভালো জিনিসের দিকে অনাগ্রহ চলে আসা উচিত,এরপরেও তো মানুষ ভালো কিছু করে,তাই না?
২৬. ১৯ শে মে, ২০০৭ ভোর ৫:০৯
ফারহান দাউদ বলেছেন: হাসিনা অকেশনালি মাথায় কাপড় দেয় বলেই আমার নামাযে অনাগ্রহ চলে আসেনি,আর মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয় বলেই সেটা নিয়ে অনাগ্রহও জন্মায়নি,কে কি করবে সেটা তার ব্যক্তি মানসিকতার উপর নির্ভর করে,অন্যে কি করলো সেটা দেখেই সব ঠিক করতে হলে নিজেকে মননশীল দাবী করার কোন দরকার নেই।
২৭. ১৯ শে মে, ২০০৭ ভোর ৫:২০
মুহম্মদ জুবায়ের বলেছেন: পড়তে পড়তে ভাবছিলাম - অসাধারণ, দুর্দান্ত। আগের মন্তব্যগুলিতে দেখি অনেকবার এই শব্দগুলি ব্যবহার করা হয়ে গেছে। আমি এখন কী করি? নতুন শব্দ তো বানাতে পারবো না। সুতরাং আমিও বলি, অসাধারণ এবং দুর্দান্ত একটি লেখা।
২৮. ১৯ শে মে, ২০০৭ ভোর ৫:২২
তীরন্দাজ বলেছেন: শক্তিশালী লেখা। অশেষ ধন্যবাদ।
২৯. ১৯ শে মে, ২০০৭ ভোর ৫:৫০
হযবরল বলেছেন:
তুমি আর আমি কিন্তু একই জেনারেশনের আস্তমেয়ে। আমার বুদ্ধির সময় এরশাদ ক্ষমতায় এসেছে। আর যারা আমার আগে এসেছে তাদের ক্ষেত্রে কথাটা কি হবে?

ব্যাবসা এবং রাজনীতি এই দুনিয়ায় সবকিছু নিয়েই হয়। মা নিয়ে মা দিবস, বাবা নিয়ে বাবা দিবস, ভালোবাসার মানুষ নিয়ে ভালোবাসা দিবস হয়। এই ব্যাবসার ভীড়ে কি আমরা হারিয়ে ফেলি আমাদের মূল্যবোধ? যদি কারো হারিয়ে যায় সে দায়িত্ব যতখানি সমাজের, ততখানিই ব্যক্তির। শুধু সমাজ এবং পরিমন্ডলের দায় দিয়ে কিয়দংশ এড়ানো যায়। কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের দায়িত্ব থাকে ইতিহাস জানবার, চর্চা করবার, শিখবার এবং শেখাবার সেটা কোন অজুহাতে এড়ানো যায় না।

এই কথা যদি একজন বারো বছর বয়েসীর মুখে মানায়, কিন্তু আঠারো উর্ধ্ব কারো মুখে না। ইসলাম যেমন বলে সতেরোর পর নামাজ নিজ দায়িত্ব পড়তে হবে, না পড়লে শাস্তি। একটা দেশে জন্মালে, সে দেশের ইতিহাস জানা, ইতিহাসকে শ্রদ্ধা করা তেমনি একটা কাজ। এটা না করতে পারার দায়, শুধু সমাজের একার না। কারণ সমাজের একটা অংশ তুমিও। @ আস্তমেয়ে।

ধন্যবাদ পোস্ট পড়বার জন্য।
৩০. ১৯ শে মে, ২০০৭ ভোর ৫:৫৯
হযবরল বলেছেন: সন্ধ্যাবাতি বলা উচিত ছিলো দুঃখিত। তোমার নতুন নিকের সাথে এখনো ঠিক পরিচিত হইনি।
৩১. ১৯ শে মে, ২০০৭ ভোর ৬:১০
মম বলেছেন: "৭১ নিয়ে আমার কোন আগ্রহ ছিলনা
জানিনা কারণ আমাদের হোমওয়ার্ক ছিলনা
জানিনা কারণ বিরক্ত বোধ করতাম ৭১ নিয়ে ধান্ধাবাজী দেখে,
জানিনা কারণ ভোট পাওয়ার জন্য নেতারা এটাকে ব্যবহার করেন। "
আমার ঘড়ের খবর পরে জানল কেমনে?
কাইল যে রাজশাহী তে ডাকতার ধরমোঘট এর জটিলতায় ৫ জন মানুষ মরলো, তার বিরুধে আপনের কিছু কৈতে ইচছা হৈলো না?
আপনের কি " ফাকার-উদদিন" এর নামে হ্ত্যা মামলা করতে ইচছা হয় নাই?
আপনের কি ইচছা হয় না, যারা ১৯৭১ র পর ৩৬ বছর বাংলাদেশের কফিনে শেস পেরেক টা মারসে তাগো মুখে ছ্যাপ মারতে ?

আহমাদ ছফা' রে জারা খমতার জোড়ে বুদধিহিন বিবেচনায় মিরপুরে গোর দিতে দেয় নাই... এই সামান্য সমমান যারা দেখাইতে পারে না .. তাগো আপনে ধরমো শিখাইবেন?
ভাইজান, এই হানে আপনের কথা সুইনা যারা মারহাবা মারহাবা কৈয়া তালি দিলেন, তাগো ধরমো টা কি দেইখেন তো?
তারা তো এহনো মানুষ ই হৈতে পারে নাই; হেগো আপনে সভ্যতা নাগরীক দায়িত্ববোধ শিখার কথা বললেন!?
ডরাইসি।
তাগো গাইল বাজিতে মনে হৈতেসে আমার বণধা অপবাড এইবার ঘুচলো। হুসেইন / দোরহী/ আশরাফ
আলম/ আজু . গাইল দিয়া আমরে টিরিপল গরভো-বতী বানাইতে পারে......


৩২. ১৯ শে মে, ২০০৭ ভোর ৬:১৮
হাসান মোরশেদ বলেছেন: হযুঃ
এরকম ও হয়, এরকম ও শুনতে হয় ।
কি আসে যায়? কতিপয় দালালের পাপাচার রুখতে পারেনি বিজয়, ডিসেম্বরের ষোলো ।
দালালের ছানাপোনাদের না জানা কিংবা জেনে না জানা- কিচ্ছু আসে যায়না । আসলেই কিচ্ছু না ।


৩৩. ১৯ শে মে, ২০০৭ সকাল ৭:১১
তারেক রহিম বলেছেন: কিচ্ছু হবে না হযুদা, আমরা তো জানিই তারা পরাজিত। আমরা মরতে ও মারতে শিখেছি। তারা পলায়নপর সবসময়। তখনও, এখনও।
৩৪. ১৯ শে মে, ২০০৭ সকাল ৮:৫১
সোনার বাংলা বলেছেন: অসাধার।
খুব ভালো লেগেছে,
অনেক অনেক ধন্যবাদ।
৩৫. ১৯ শে মে, ২০০৭ সকাল ৯:১৫
মানবী বলেছেন: খুব ভালো লিখেছেন হযবরল.
৩৬. ১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮
হযবরল বলেছেন: ধন্যবাদ হে ব্লগবাসীগণ । কিন্তু মম কি বললো বোঝা বড় দুষ্কর।
৩৭. ১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
লাল মিয়া বলেছেন: পুরা পিষে ফেলা লেখা...
৩৮. ১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫৩
হনুমানজী বলেছেন: মম আমাদের বন্দু আশরাফের নারী সত্তা
৩৯. ১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:০১
সন্ধ্যাবাতি বলেছেন: তাও পার্থক্য আছে। আমার বুদ্ধির সময় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। খুব সুন্দর এক একটা গানকে ওভারডোজ দিয়ে ওরা যেভাবে পঁচিয়ে ফেলতে চেয়েছে, সেটা তো চোখের সামনেই দেখা! আগের বছরের ভাইয়ার বই বরাবর পড়তাম, কিন্তু সেই বছর সমাজ বই পুরা চেঞ্জ। নতুন বই কিনতে হল। আমাদের রাষ্ট্রীয় গার্ডিয়ানরা কনফিউজিঙ ম্যাসেজ দিলে অনাগ্রহ জন্মাবে না? যেই সব বাবা মায়েরা কনফিউজিং ম্যাসেজ দেয় ওদের সন্তানদের কি দশা হয় দেখবেন! দায় একেবারেই রাষ্ট্র বা সমাজকে দেয়া যাবে না, এটা ঠিক না হযবরল। ভুল যেখানে হয়েছে সেটা দেখতে পেলে শুধরানো সহজ হবে।

আর প্রাপ্তবয়স্ক হলেও যারা নামায পড়ে না, তাদের আমি ১০০% দায়ভার দেই না কখনও, তাই এক্ষেত্রেও আমি কনভিনসড না হতেই পারি, স্ট্যান্ডার্ড ঠিক রেখে।
৪০. ১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৫
চোর বলেছেন: বাতি ঠিক আছে। ত্রিভুজের আদর্শে আদর্শায়িত।
৪১. ১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৭
হনুমানজী বলেছেন: আসলেই উনি পোস্টের ভাবসম্প্রসারন করিয়া নিজের মনে মাধুরী মিশাইয়া এক কল্পজগতে বাস করিতেচেন
৪২. ১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:১২
চোর বলেছেন: হনুমানজি কল্পনার জগত না। জাইনা-শুইনা বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াসের জগত ঐটা।
৪৩. ১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩০
হযবরল বলেছেন: এই সব লিখা জোশ আসলে লিখে ফেলি, পরে মনে হয় যুক্তি দেখানোর দরকার সে আজমীর শরীফের দোহাই দিয়া যুক্তি দিতে পারে লিখে কোন লাভ নাই ।
৪৪. ১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩২
লাল মিয়া বলেছেন: কনফিউজিং মেসেজ কিগো সইন্ধাবাতি?
৪৫. ১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
হাসান মোরশেদ বলেছেন: উত্তর যখন হতে পারে কেবল 'হ্যাঁ' অথবা 'না' তখনই ইতংবিতং প্রসংগ টেনে মুল বিষয় আড়ালে ঠেলে দেয়া-- পুরনো কৌশল। খেয়াল কইরা !

প্রশ্ন করে দেখুন- 'নিজামী আল-বদর বাহিনীর প্রধান ছিলো কিনা?', 'আল-বদর বাহিনী পাক সেনাদের কার্যক্রমে সহযোগীতা করার জন্য গঠিত হয়েছিলো কিনা?' , 'পাক সেনারা কার্যক্রম গনহত্যা ও ধ্বংসযজ্ঞ ছিলো কিনা?'
এরকম প্রশ্নের উত্তরে ও বহুজাতিক আবলুশি তত্বতাবিজ এসে হাজির হবে ।
৪৬. ১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪২
সুমন চৌধুরী বলেছেন: সরাসরি কথা কইতে নকশবন্দী গো নিষেধ আছে@হাসান মোরশেদ
৪৭. ১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪৩
হযবরল বলেছেন: মরমে কইলেই তো হয়, অনুবাদ করায়া লমু @সুচৌ।
৪৮. ১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮
লাল মিয়া বলেছেন: হয়। হয় মরমে নয় শরমে কিম্বা গরমে
৪৯. ১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮
হাসান মোরশেদ বলেছেন: হ, আমগো মতো অচ্যুত গো লগেই, নকশবন্দী আর মওদুদীবাদীরা এদানিং একই লয়ে কথা কয়-পরস্পর!@সুচৌ
৫০. ১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
লাল মিয়া বলেছেন: [লিংক= যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/নষড়ম/ঃড়ৎবঃড়শশধনষড়ম/4593]মরদুদী গো জন্যে এই গানটা [/লিংক]
৫৩. ২০ শে মে, ২০০৭ রাত ১:৪০
ধূসর ছায়া বলেছেন: এতো কমেন্ট পড়লো । টপরেটেড হলো । মাগার তেরভুজ কোন কমেন্ট দিল না । এটাই তো স্বাভাবিক !!! কি কন মিয়া ভাইরা ? আমি যখনই লগইন করি তখনই এই পোস্টটা চেক করি তেরভুজ মহাশয় কোন কমেন্ট করলেন কি না ?
৫৪. ২০ শে মে, ২০০৭ রাত ২:১৭
রাগ ইমন বলেছেন: একটা সঠিক মাপের উত্তরের জন্য ধন্যবাদ হযু । দরকার ছিলো , খুব দরকার ছিলো ।

লেখনী অসাধারন সুন্দর , যা তোমার সহজাত ।
৫৫. ২০ শে মে, ২০০৭ রাত ২:১৮
চোর বলেছেন: অফ টপিক, হযু কি বিয়া করেছে?
৫৬. ২০ শে মে, ২০০৭ ভোর ৪:১৬
হযবরল বলেছেন: ধন্যবাদ @ লালু, প্রজাপতি, ধূসর ছায়া, হাসান মোরশেদ, রাগ ইমন এবং চোরা।

অন টপিক। আপনার শালী মুখ ফিরাইয়া নেওয়ার পর গামছা বাঁধার ইচ্ছা চইলা গেছে গা @ চোরা।
৫৭. ২০ শে মে, ২০০৭ ভোর ৪:২১
চাঁদের শহরে বলেছেন: চাঁদের শহরের পক্ষ থেকে চাঁদে বেড়ানোর অগ্রিম দাওয়াত । কারণ এমন সুন্দর পোস্টের জন্য ফ্রি দাওয়াত ।
৫৮. ২০ শে মে, ২০০৭ সকাল ১০:২২
তেলাপোকা বলেছেন: দারুন পোষ্টু। তয়, হাবা গঙ্গারাম কয়েকটা গাধা যারা পোষ্ট না পড়েই অন্যের মন্তব্য লইয়া টানাহেঁছড়া করিয়া নিজেরে বিজ্ঞ বলিয়া সকলকে জানাইবার চায় তাহাদের ধৈর্য্যের প্রশংসা না করিয়া পারি না।

তবে এটা ঠিক, কোন কিছু ভাবিয়া এক্কেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে কাটশাট করে লেখা পোষ্ট পড়িয়া তেমন মজা পাইনা, এটা যেমন পেলাম।

চোরের প্রশ্ন পড়িয়া হাসিবো না নিজেও একই প্রশ্নু করিবো?
৫৯. ২০ শে মে, ২০০৭ সকাল ১১:০০
রাগ ইমন বলেছেন: ৫০ এর উপর মন্তব্য , ৫ মাত্র ১৫টা কেন?

ঐ কে কোথায় আছেন , এইটারে ৫ দিয়ে ঠেলে উঠান ।
৬১. ২০ শে মে, ২০০৭ বিকাল ৪:০৯
তাসনিম নুসরাত বলেছেন: "আমার কবরের এপিটাফ বোধ করি,
অনেক বেশী প্রাণোচ্ছল হবে। কারণ সে জানেনা,
সে মৃতের উপরে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব ঘোষণা করছে।"
------------------------
কি অদ্ভুত! আমরা প্রত্যেকেই আসলে সেই এপিটাফ, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এখনও আমরাই জামাতের ঢোল পিটাই, রাজাকারের দালালি করি...

অদ্ভুত...

[আমার প্রিয় পোস্টে যোগ করলাম]
৬২. ২০ শে মে, ২০০৭ বিকাল ৪:১৩
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: এই পোস্ট না পড়লে এবং ৫ না দিলে অপরাধ করতাম।
৬৪. ২০ শে মে, ২০০৭ রাত ১০:১১
দ্রোহী বলেছেন: ধন্যবাদ তোমাকেও, তয় এন্ডিং ডায়লগ এখনই মারলা কেন? কমেন্টানো তো শেষ হয়নাই এই পোষ্টে।
৬৫. ২০ শে মে, ২০০৭ রাত ১০:১২
দ্রোহী বলেছেন: মাস খানেক পরে আবার ধন্যবাদ দিও। তার আগে না।
৬৬. ২১ শে মে, ২০০৭ সকাল ১০:৪৩
জ্বিনের বাদশা বলেছেন: চমৎকার পোস্ট ... মনের কথা @হযু ...৫

কষ্টের বিষয় হলো, দেশে এখন এরকম ভাবনার ছেলেমেয়ের সংখ্যা অনেক ... আমি আশ্চর্য হয়ে গেছি ...
মুক্তিযুদ্ধ টপিকটা আলোচনায় আসলে এরা 'পুরান প্যাঁচাল' বলে নাক সিটকায় ... ব্যাকডেটেড বলে গালি দেয়..
সেদিন কথাপ্রসঙ্গে এসেছিল, এখনও টিভিতে নাটকে গোলাম-আজম , নিজামী'দের নাম নেয়া হয়না ...এটা কেমন কথা?
৬৮. ২১ শে মে, ২০০৭ বিকাল ৩:১৪
ঝরা পাতা বলেছেন: হা ঈশ্বর কেন এমন হয়!!! অসাধারণ !!!
৬৯. ২১ শে মে, ২০০৭ রাত ১১:৩৮
শাওন বলেছেন: পোস্টের জবাব নেই ।
৭১. ২২ শে মে, ২০০৭ রাত ৯:২২
অলৌকিক হাসান বলেছেন: এই পোস্টটা আমারে ভালো লেখার জন্য বেশ অনুপ্রাণিত করছে। বিপদ হইল যে ভালো লিখতে গিয়া এখন আর কী-বোর্ডে শব্দ খুঁইজা পাইতাছি না।

আমি ৫ দিছি বহুত আগেই। এখন আশু এন্ড গংদের কাঁপাইয়া দেয়ার মতো আরেকটা লেখার অপেক্ষায় আছি।
৭২. ২৫ শে মে, ২০০৭ রাত ১:১২
হযবরল বলেছেন: আকন্দের পোস্টে আধা ঘন্টায় ৩০ টা পাঁচ। আমার দেড় হপ্তায় ২৩ ।

ইজি থাকতে হবে।
৭৩. ২৫ শে মে, ২০০৭ রাত ১:১৩
দ্রোহী বলেছেন: তুমি কি আকু কাকার মতো ল্যাখতে পারবা? এত ৫ দিয়া কি হইবো?
৭৪. ২৫ শে মে, ২০০৭ রাত ১:১৩
দ্রোহী বলেছেন: আগে কাকুর মতো ল্যাখা শিখো।
৭৫. ২৫ শে মে, ২০০৭ রাত ১:১৭
মাহবুব সুমন বলেছেন: হযবরল, কিছু লেখা একাধিকার পড়ি তবে কমেন্ট করি না ও রেটিং দেই না। রেটিং দিলে মনে হয় কম দেয়া হয়ে গেলো।
মনের কথা বলেছেন। অনেক অনেক ধন্যবাদ
৭৬. ০২ রা জুন, ২০০৭ ভোর ৫:৪৭
চাঁদের শহরে বলেছেন: আকন্দের পোস্টে আধা ঘন্টায় ৩০ টা পাঁচ। আমার দেড় হপ্তায় ২৩ । ইজি থাকতে হবে








তুমি কি আকু কাকার মতো ল্যাখতে পারবা? এত ৫ দিয়া কি হইবো?




আগে কাকুর মতো ল্যাখা শিখো।
৭৭. ০৮ ই জুন, ২০০৭ সকাল ৭:৫০
চাঁদের শহরে বলেছেন: আকন্দের পোস্টে আধা ঘন্টায় ৩০ টা পাঁচ। আমার দেড় হপ্তায় ২৩ । ইজি থাকতে হবে








তুমি কি আকু কাকার মতো ল্যাখতে পারবা? এত ৫ দিয়া কি হইবো?




আগে কাকুর মতো ল্যাখা শিখো।
৭৮. ০৮ ই জুন, ২০০৭ সকাল ৭:৫৬
অনামিকা বলেছেন: আর কিছু বলার অপেক্ষা রাখে না! ৫ দিলাম।
৭৯. ০৮ ই জুন, ২০০৭ সকাল ৮:২৯
সাধারন বলেছেন: লেখাটা এতদিন চোখে পড়েনি, আপনার অসাধারণ অনুভূতিকে স্যালুট।
৮০. ০৯ ই জুন, ২০০৭ রাত ৮:৩৫
হযবরল বলেছেন: যারা পড়েছেন তাদের অনেক ধন্যবাদ। যারা উপলব্ধি করেছনে তাদের জন্য নোনাজলের ভালোবাসা।
৮১. ০৯ ই জুন, ২০০৭ রাত ৮:৩৭
রাগ ইমন বলেছেন: নিলাম কিছু নোনা জলের ভালোবাসা ।
৮২. ২৯ শে জুন, ২০০৭ রাত ৩:৪৮
ভাইটামিন বদি বলেছেন: সবাই এত বলেছে....
আমি আর বলবোনা.....
তবু বলি.....
আমার ভেতরটাই হযহযরবরলবরল করে দিলেন...
৮৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০৫
হযবরল বলেছেন: ধন্যবাদ ভাইটামিন বদি এবং রাগ ইমনকে ।
৮৬. ২৪ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫১
হাসিব বলেছেন: পুরান দিনের কতা সব
৮৮. ০৯ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৫
'লেনিন' বলেছেন: গদ্য আর পদ্য
সব মিলিয়ে অনবদ্য।

 

মোট সময় লেগেছে ০.৯৭৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্ম চট্টগ্রাম। শৈশব এবং কৈশোর চট্টগ্রামে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ ঢাকা শহরের বুকে। কর্ণেল অরেলিয়ানোর মত বত্রিশটা বিফল বিপ্লবের নায়ক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ