মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

গর্দভোদায়ক

২২ শে মে, ২০০৭ সকাল ৮:২৯

শেয়ার করুন:                   Facebook


জনাব
গর্দভোদায়ক সরকার

বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থাকে আদিমযুগে নিয়ে যাওয়ার প্রক্রিয়া কবে সমাপ্ত হবে জানা বড় দরকার।

ভাবছি ট্রান্সআটলান্টিক কবুতর পোষা শুরু করবো। দেশে ফোন করার চাইতে কবুতরের ডানায় খবর পাঠানো অনেক সহজতর কাজ। এই তত্ত্বাবধায়ক োদাই এর কল্যাণে জীবন বিপর্যস্ত হতে আর বেশী বাকী নেই।

গত চার মাসে সফল কল এবং কল প্রচেষ্টার অনুপাত ০.০১ এ ঠেকেছে। টিএন্ডটি মুখে ফিডার নিয়ে বসে থাকবে অনন্তকাল, যতদিন একে মনোপলি দেওয়া হবে। গাঢ় ভাড়া দিয়ে পয়সা আনতে পারলেই এই প্রতিষ্ঠান খুশী, উদ্যেগ নেবার কি দরকার।

কোন ধরণের বিকল্প ব্যবস্থার চিন্তা মাথায় না রেখেই, জনপ্রিয়তা অর্জনে নেমেছিল হাঁটুবুদ্ধির খাকির দল। ঘোড়ার মত মুখ ফেনিয়ে ফেনিয়ে ইতং বিতং আর রাজা-উজির মারুর দল। এখন সাবমেরিন ক্যাবল থেকে শুরু করে, পারলে খোদ আকাশের নিয়ন্ত্রণ নিতে যায় আমাদের গাঢ়ল টেলিযোগাযোগ কোম্পানী। নিয়ে কি করবে? ভাড়ায় খাটাবে, বেসরকারী কোম্পনীগুলোর কাছে। নিজেদের আওকাতে একটা এক্সচেঞ্জ বসানোর সামর্থ্য নেই।

দয়া করে আমাকে জানান, কবুতর পোষা কবে শুরু করবো জনাব গর্দভোদায়ক সরকার।

বিনীত

হযবরল

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): টেলিফোন ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে ।

 

  • ১২ টি মন্তব্য
  • ১৯৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২২ শে মে, ২০০৭ সকাল ৮:৪৩
comment by: কেমিকেল আলী বলেছেন: বস, দেশে ফোন করার কথা মনে হইলেই কান্দন আসে।

ষ্টারটেক (লং ডিসটেন্স সার্ভিস প্রোভাইডার) আগে দেশে ৩.৯ সেন্টস/মিঃ দিত এখন বাড়িয়ে ১৩.৯ সেন্টস/মিঃ করছে।
একবার ভাবেন তাইলে এই গরিবের কি অবস্থা। লাইন তো পাওয়া যায় না, মাঝে মাঝে পাইলে কয়, আপনার ডায়ালকিত নম্বরটি বন্ধ আছে। আম্মার সাথে কথা বলার সময় যদি জিজ্ঞেস করি মা ফোন বন্ধ করে রাখ ক্যান? আমার মা বলে, কারেন্ট নাই ৩ দিন ধরে, তাই ফোনে চার্জ ছিল না।

তাহলে বুঝেন অবস্থা? কোথায় যে যাব তা আল্লাহই মালুম!!
২. ২২ শে মে, ২০০৭ সকাল ৮:৪৭
comment by: হযবরল বলেছেন: তোমার কান্দন আসে। আমার এখন কান্দন আসে না। আইজকা মনে হইতাছিল আছাড় দিয়া ফোনটা ভাইঙ্গা ফেলি।
৩. ২২ শে মে, ২০০৭ সকাল ৮:৫০
comment by: কেমিকেল আলী বলেছেন: কত বার সেট আছার মারছি তার ঠিক নাই।
৪. ২২ শে মে, ২০০৭ সকাল ৯:০৬
comment by: দ্রোহী বলেছেন: আমি তিনদিন ধরে ফোন করতে পারতেছি না। যেই কার্ড দিয়াই ফোন করি কয়, "এই কলটি আপনার বর্তমান ব্যালান্স কে অতিক্রম করবে।"

আচোদা কথা শুনলে কি করতাম? ইয়াহু মেসেঞ্জার থেকে মাঝে মাঝে কল করা যায়। কিন্তু আগুন খরচ!
৫. ২২ শে মে, ২০০৭ সকাল ৯:৩২
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: ফোনের হ্যান্ডসেট নিয়া ঘন্টার পর ঘন্টা বসে থাকি।
৬. ২২ শে মে, ২০০৭ সকাল ৯:৫২
comment by: জ্বিনের বাদশা বলেছেন: তাই নাকি @ সৌরভ
৭. ২২ শে মে, ২০০৭ দুপুর ১২:২০
comment by: রাগ ইমন বলেছেন: গুগুল টক দিয়ে ট্রাই মারেন । আমেরিকা থেকে বাংলাদেশ টাইম রাতে কল দিবেন । গভীর রাতে ।
ডাটা ট্রান্সফার স্পীড ঠিক থাকলে , কথা একদম স্পষ্ট শোনা যায় ।

পরীক্ষীত দেশ , সুইডেন , জার্মানী ইত্যাদি ।

দেখেন একবার।
৮. ২২ শে মে, ২০০৭ দুপুর ২:৪৮
comment by: সাজেদ বলেছেন: গুগুল টক দিয়ে কি পিসি টু টেলিফোন করা যায়?
৯. ২২ শে মে, ২০০৭ দুপুর ২:৫৫
comment by: জামাল ভাস্কর বলেছেন: দেশে এখন কেউ টিএন্ডটিতে ফন করে নিকি!?
১০. ২২ শে মে, ২০০৭ বিকাল ৪:২২
comment by: এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: দুস্কের কতা কি বলিব আর!
১১. ২৪ শে মে, ২০০৭ সকাল ৭:৩৫
comment by: হযবরল বলেছেন: কেউ করে না, করবেও না। টিএন্ডটি কল টার্মিনেশনে মনোপলি রাখতে চায়, কিন্তু লোড হ্যান্ডেল করবার উপযোগী এক্সচেঞ্জ বানাইতে বাষট্টি মাসে বছর হইতাছে। এদিকে সেলফোন অপারেটররা এতদিন দু-নম্বরী ব্যবসা করেছে। ওরা ধরা খাওয়ার পর এখন সব রকম কল মোটামুটি বিকল। উর্দি এবং ননউর্দি গর্দভ গুলারে বাঘের সামনে ছাইড়া দেওন দরকার।
১২. ২৪ শে মে, ২০০৭ সকাল ৭:৩৫
comment by: হযবরল বলেছেন: @জামাল ভাস্কর।

 



 


জন্ম চট্টগ্রাম। শৈশব এবং কৈশোর চট্টগ্রামে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ ঢাকা শহরের বুকে। কর্ণেল অরেলিয়ানোর মত বত্রিশটা বিফল বিপ্লবের নায়ক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫৪৬৩৫