মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

দোহনবাজ

২৩ শে মে, ২০০৭ সকাল ৭:৫৬

শেয়ার করুন:                   Facebook


এক নম্বর কার্পাস তুলার বালিশে মাথাটা ছটফট করে নাড়ছেন গাইসিদ্ধ ইসলাম। খুব সম্ভবত বেটা লেভেলে আছেন তিনি এখন।

সাড়ে সাত কিলো রাস্তার দুধারে বৃক্ষ রোপন করেছেন, ইট ফেলেছেন ৩০ হাজার। যদিও বন বিভাগের নিয়ম ছিলো প্রতি তিন ফিট অন্তর চারা লাগাতে হবে; কিন্তু ম্যানেজার কুতুব কে দিয়ে........।

যাই হোক, তিনি সদয় এবং ভাল লোক। জনগণের খেদমত করেন।

কিন্তু কি কারণে ঘুমের মধ্যে ছটফট করছেন সেটা বলা মুস্কিল।

সোনাই বরাবরই খুঁচিয়ে দেখার আদমী। দুগন্ধ ঠেকানোর জন্য ছোট সাইজের দুটো কড়ই গাছ নাকে গুঁজে, টুপ করে মগজে ঢুকে গেল সোনাই, গাইসিদ্ধ সাহেবের বিপুল সাইজের ডান কান দিয়ে।

===============================

মগজদৃশ্যঃ

দ্রুতগতির ছবির মত সোনাই যা দেখলো সে এক অভূতপূর্ব দৃশ্য। অস্ট্রেলিয়া মহাদেশের এক মাথা থেকে শুরু করে আরেক মাথা পর্যন্ত্ সব গাইয়ের দুধ দোহন করছেন গাইসিদ্ধ। এখন তিনি সিডনী অপেরার সামনে। বিশাল এক গাই অপেরা হাউসের বর্তুলাকার অংশে হেলান দিয়ে আছে। গাই'কে খোঁচানো হচ্ছে। সে ঊঠলে পরেই তিনি ওলান ধরে ঝুলে পড়বেন এবং দোহন করবেন। এই গাই দোহন হলেই সত্যিকারের গাইসিদ্ধ হবেন
তিনি। কিন্তু ওলানের সাইজ দেখে, কিঞ্চিৎ ভীত গাইসিদ্ধ ইসলাম।

ঠিক এসময়টাতেই তিনি ছটফট করছিলেন ঘুমের মধ্যে।

সকালে নাস্তার টেবিলে বসে, তার দেশদোহন কোম্পানীর ম্যানেজারের সাথে শতকরা হিসাব করছেন গাইসিদ্ধ। ইলেকশনের খরচ ছয় কোটি টাকা। বাজারে তার মাল বেশী চলে বাচ্চাদের দুধের কৌটো, এর পরেই আছে মাঝারী সাইজের (মধ্যবিত্তের চায়ের দুধ) গুঁড়ো দুধের কোটো। গত চার বছরের বিক্রি দেখে অফিসে গিয়ে ঠিক করতে হবে, কোনটার দাম কত বাড়াবেন। প্রতি ইলেকশনের পরই দাম বাড়ান, ইলেকশনে রেজাল্ট যাই হোক না কেন।

মনটা একটু ফুরফুরে হয়ে গেল, এবার দিল খুলে ইলেকশনবাজী করতে পারবেন গাইসিদ্ধ ইসলাম। খরচ নিয়ে চিন্তা নেই। লাগে টাকা দেবে, দেশদোহন।

* দেশের প্রধান এবং মূল দুগ্ধ আমদানীকারক প্রতিবার ইলেকশনে খাড়ান, হারেন এবং ইলেকশনের পর দাম বাড়ান গুঁড়ো দুধের। এই দাম বৃদ্ধি সরাসরি গুঁড়ো দুধের ভোক্তার ঘাড়ে পড়ে। গাইসিদ্ধ ইসলামের স্বপ্নটা বাস্তব হলে মন্দ হতো না। সোনাই এবং আমি দুজনেই স্বপ্ন দেখি দোহনের মধ্য দিয়েই এসব দোহনবাজদের মোলাকাতের।


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গুঁড়োদুধগুঁড়োদুধ ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে ।

 

  • ৭ টি মন্তব্য
  • ১৭৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৩ শে মে, ২০০৭ সকাল ৮:৫৬
comment by: মিসফিট বলেছেন: আমি আপনার লেখা দেখলেই আগ্রহ নিয়ে পড়ি এবং প্রতিবারই আগ্রহ জাগে আরেকটি নতুন লেখার জন্য।
২. ২৩ শে মে, ২০০৭ সকাল ৯:১৫
comment by: যীশূ বলেছেন: ব্যবসায়ীদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত।
৩. ২৩ শে মে, ২০০৭ সকাল ৯:২৫
comment by: রাগ ইমন বলেছেন: দুনিয়া।
৪. ২৩ শে মে, ২০০৭ সকাল ৯:৩৫
comment by: তেলাপোকা বলেছেন: ছাগল দিয়ে হালচাষ হয়না। উচিৎ ছিলো ঐ ছাগলগুলারে খোয়াড়ে চির জীবনের জন্য বন্দি করে রাখা। তাহলে দেশের একটা কিনারা হতো বুঝি।
৫. ২৩ শে মে, ২০০৭ সকাল ৯:৩৮
comment by: তারেক রহিম বলেছেন: হা হা হা। এমনেই তো চলে।
৬. ২৩ শে মে, ২০০৭ সকাল ১০:১৫
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: লেখাটার স্টাইলটা এক কথা দারুন।

আর বিষয় নিয়াতো নতুন কইরা বলার কিছু নাই। সব কিছু নষ্টদের অধিকারেই যাইতাছে।
৭. ২৫ শে মে, ২০০৭ রাত ১:১৫
comment by: দ্রোহী বলেছেন: ওরে োদন............হযু .............ফাটাইয়ালাইছো!!!!!!!!!!!!!

 



 


জন্ম চট্টগ্রাম। শৈশব এবং কৈশোর চট্টগ্রামে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ ঢাকা শহরের বুকে। কর্ণেল অরেলিয়ানোর মত বত্রিশটা বিফল বিপ্লবের নায়ক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫৪৬৭০