মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

সেলফ এপ্রিসিয়েশন
২৫ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
পদোন্নতি পেলে কার না ভাল লাগে। পদের উন্নতি বলে কথা। কর্তা থেকে কর্ম, কর্ম থেকে করণ এভাবে শনৈ শনৈ উন্নতি কার না ভাল লাগে। আরো ভালো হয় সে উন্নতি যদি তারকা মন্ডিত হয়। আমাদের সমরপ্রবররা দেশ ও জনগণের চরম ও পরম উন্নয়ন কর্ম সম্পাদন করবার পর ভাবলেন একটা তৃপ্তির ঢেকুর তুলি। যেমনটি সচরাচর সারা সপ্তাহ ব্লগিং এর পর সপ্তাহান্তে আমি ভূনা খিচুড়ি খাই, ঠিক তেমনি। আমি এটির নাম দিয়েছে, সেলফ এপ্রিসিয়েশন।
আমাদের কুতুবখানার প্রধানরাও নিজেদের পিঠ চাপড়ে দেবেন ঠিক করেছেন। প্রত্যেকে নিজেদের উর্দিতে একটা করে অতিরিক্ত তারকা যোগ করেছেন, এবং সাথে জুনিয়রদের উর্দিতেও একটা করে তারকা যুক্ত করেছেন। তারায় তারাময় কাঁধে দেশের ভার।
ইদি আমিন এক সকালে ঘুম থেকে উঠে ঘোষণা করেছিলেন, তিনি কনক্যুয়েরার অফ দি বৃটিশ এম্পায়ার। কারণ তিনি দেশ থেকে বৃটিশদের ভাগিয়ে দিয়েছিলেন। হঠাৎ করে ইদি আমিন দাদার কথা মনে পড়ছে।
আমাদের সমরনায়কদের জন্য শুভকামনা। শুভস্য শীঘ্রম।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সেলফ এপ্রিসিয়েশন ;
তিমুর বলেছেন:
ক্যা? আমার ঢোল কী ধর্মের কল যে বাতাসে বাজবো?
কনফুসিয়াস বলেছেন:
শুভ কামনা।
হযবরল বলেছেন:
সেইটাই কথা। দেশে পনের কোটি থাকতে নিজে বাজাইবেন কেন? দেশবাসীরে দেন দেখেন কেমন বাজায়। নাইলে ব্লগবাসীরে আপনারটা বাজাইয়া ফাটাইয়া ফালামু।
দ্রোহী বলেছেন:
হযু কাকা, কাল তাহলে খিচুড়ী খাচ্ছ?
দ্রোহী বলেছেন:
হ........সব খাঙ্কির পোলার জন্য সমকামনা, সমবেদনা, শুভকামনা।
রাগ ইমন বলেছেন:
হযু , আমার পোস্টে ধাঁ ধাঁর উত্তর দাও ।
ভেড়া বলেছেন:
আপনি নাকি কলেজিয়েট ?
তিমুর বলেছেন:
আছে রে ভাই আছে । একটা পদাতিক ডিভিশনে যদি ১০-১২ হাজার সৈন্য দিয়ে হয় (ন্যাটো স্ট্যান্ডার্ড) তাহলে একটা কোর ২-৩ ডিভিশনে হবে । আমাদের ১ লাখ প্লাস আর্মিতে অনায়াসে ২ বা ২ এর অধিক কোর থাকতে পারে । কোর কমান্ডার অবশ্যই একজন লেফটেন্যান্ট জেনারেল হবেন । আর চিফ অভ স্টাফ অবশ্যই লে. জেনারেলের উপরে অর্থাৎ চার তারকা জেনারেল হবেন ।
কথা সেইটা না । কথা হচ্ছে পদোন্নোতিটা কী ভাবে দেয়া হলো ।
জ্বিনের বাদশা বলেছেন:
হ ... আমিও ভাবতাছি আইজকা থেকা নেইম কার্ডে নতুন পদবী লাগামু ... ক্যাডায় চেক করতে আইব?
আড্ডাবাজ বলেছেন:
এতে দেশের ইজ্জত বাড়ল। বিদেশে গেলেও তাদেরকে আর ২নাম্বার সারিতে বসতে হবে না। মোবারকবাদ।
হযবরল বলেছেন:
প্রশ্ন সেটাই। কেমনে ? সংখ্যায় কি হয় ? নিজের পিঠে নিজে চাপড় দিতে হলে হাত ভালই লম্বা হতে হয়। এনাদের হাত বেশ দুরুস্ত লম্বা বলে মনে হচ্ছে।

















