মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

আসক্ত

২৬ শে মে, ২০০৭ দুপুর ২:৫৪

শেয়ার করুন:                   Facebook


নিরাসক্ত বোধ আবিষ্কারের জন্যই বোধকরি এখন
একটি আসক্তি দরকার।।
কাকাতুয়ার ঢেউ খেলানো ঝুঁটিতেও কারো কারো নেশা হয়,
যদিও কাকতাড়ুয়ার নেশা কদাপি শুনিনি;
নারী এবং পুরুষে সম্পুরক নেশা হয়
যদিও ক্ষত্রিয় নারী-পুরুষ নিরাসক্ত বোধ করে, আসক্তিতে।।

ক্রমাগত সাহচর্যে থাকবার অন্তর্গত প্রেরণা বুঝি আমাদের আসক্ত করে। ব্লগাসক্ত, মদাসক্ত, নৃসক্ত, নানাবিধ আসক্তির পর, নতুন আসক্তির সন্ধানে ব্যাকুল এই আজি এই আসক্তরা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগাসক্তব্লগাসক্ত ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে ।

 

  • ৮ টি মন্তব্য
  • ১৭৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৩:৪৬
comment by: হাসান মোরশেদ বলেছেন: 'এতো সহজেই ভালোবেসি ফেলি কেনো
জানিনা আমার রক্তে কি আছে দোষ? '
২. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৩:৫৫
comment by: ধুসর গোধূলি বলেছেন: নৃসক্ত কি জিনিষ হযুদা?
৩. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:০৬
comment by: হযবরল বলেছেন: নৃ মানে মানুষ। মানুষে আসক্ত । নর কিম্বা নারীতে আসক্ত। সাম্যবাদ বুঝেছিস। নর এবং নারী।
৪. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:১০
comment by: হাসান মোরশেদ বলেছেন: হযু, আমার কনিষ্ঠ ভ্রাতঃ কে আপনি কি বোঝাতে চান?
নৃসক্ত মানে উভগামী?
৫. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:১৫
comment by: হযবরল বলেছেন: উভগামী নয়। একগামীই । কিন্তু নৃ দিয়ে নর-নারী দুটোই বুঝিয়েছি। পড়বার সময় যে যেটাতে আসক্ত
সেটা বুঝে নেবে। কেউ উভগামী হলে সেটাও ভাবতে পারে। উভগামী এখনো দেখিনি।
৬. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:১৭
comment by: হাসান মোরশেদ বলেছেন: প্রভু তাহাকে সমস্ত পাপাচার হইতে নিরাপদ রাখুন ।
৭. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:২১
comment by: হযবরল বলেছেন: কাকে ধূসর গোধূলি কে ?
পাপের আচার্যবিধিতে ডুবে থাকা বালককে কে টেনে তুলবে, কোন সে মহিয়সী উদ্ধার কর্মে প্রেরিত হবে, কি তার দশা হবে , তার মঙ্গল কামনায় প্রার্থনা করুন @ হাসান মোরশেদ।
৮. ২৭ শে মে, ২০০৭ রাত ৩:৫১
comment by: দ্রোহী বলেছেন: আসক্তি বলতে দুটোই- একটু ইয়ে খাই আর একটু ইয়ে করি।

 



 


জন্ম চট্টগ্রাম। শৈশব এবং কৈশোর চট্টগ্রামে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ ঢাকা শহরের বুকে। কর্ণেল অরেলিয়ানোর মত বত্রিশটা বিফল বিপ্লবের নায়ক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫৪৬৪৭