মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

বিষয়ঃ ডালপুরি ভাজন এবং খাওন
২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:০৫
ভোর রাতের ভীমরতিতে ভাবলেন কিছু একটা করবেন। গিয়ে ধুয়ে ফেললেন হাড়ি-কুড়ি। এরপর মনে হলো আড়াইশো মাইল দূর থেকে কিনে আনা ডালপুরি গুলো ফ্রিজে মন খারাপ করে গাল চিপে বসে আছে। ওদের গাল ফুলোতে হবে, যেই ভাবা সেই কাজ। প্রস্তরীভূত নিয়ার্ন্ডথাল জমানার ডালপুরি ভাজতে বসে গেলেন। সকাল এখনো উঁকি দেয়নি। ঘড়িতে বাজে ৫.৩০। আপনি ডালপুরি খাচ্ছেন, যার এক পৃষ্ঠ মঙ্গলের ন্যায় রুক্ষ-কর্কশ অপর পৃষ্ঠ চাঁদের উজ্জ্বলতা নিয়ে দীপ্যমান।
আহা দেশে যেদিকে তাকাও সেদিকেই ডালপুরির দোকান।
* এর সাথে জাতীয়তাবাদের সম্পর্ক খুঁজবেন না দয়া করে।
১. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:২৭
জ্বিনের বাদশা বলেছেন:
ব্লগীয়তাবাড খুঁজতে তো দোষ নাই, নিকি?
জ্বিনের বাদশা বলেছেন:
ব্লগীয়তাবাড খুঁজতে তো দোষ নাই, নিকি?
২. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:২৯
হযবরল বলেছেন:
খান-খানা-বাদ বলতে পারেন।
হযবরল বলেছেন:
খান-খানা-বাদ বলতে পারেন।
৩. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:৩৪
ধুসর গোধূলি বলেছেন:
বাল, হেরলাইগাই আপনেগো বলোগ পড়ি না। একটা না একটা এমুন খাওনের কথা কইবেন যে মনেলয় তখনি একটা রিক্সা ডাইকা কই, মামু যান দেহি ফকিরাপুলের মোড়ে!
ধুসর গোধূলি বলেছেন:
বাল, হেরলাইগাই আপনেগো বলোগ পড়ি না। একটা না একটা এমুন খাওনের কথা কইবেন যে মনেলয় তখনি একটা রিক্সা ডাইকা কই, মামু যান দেহি ফকিরাপুলের মোড়ে!
৪. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৫:০৯
লুনা রুশদী বলেছেন:
ডালপুরী ভাজলেন রাত ৩ টায়? এইরকম আমরা করতাম আগে। রাতের বেলার বাসার মধ্যে পিকনিক অনেক মজার।
৫. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৫:১৭
তারেক রহিম বলেছেন:
আমার সমস্যা নাই। চাইলে এখনি গিয়া খাইয়া আসতে পারি, কিন্তু যামু না। আমার ডিম পরটা খাইতে ইচ্ছা করতেছে।
তারেক রহিম বলেছেন:
আমার সমস্যা নাই। চাইলে এখনি গিয়া খাইয়া আসতে পারি, কিন্তু যামু না। আমার ডিম পরটা খাইতে ইচ্ছা করতেছে।
৬. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৫:৫৭
শুভ বলেছেন:
হযবরল,
হুম, তিন মাথাঅলা পরোটা বানানো বাদ দিয়া এখন ডাইলপুরির দোকান খুলছেন!
ইয়ে, জেনী আছে, না পগারপার?
শুভ বলেছেন:
হযবরল,হুম, তিন মাথাঅলা পরোটা বানানো বাদ দিয়া এখন ডাইলপুরির দোকান খুলছেন!
ইয়ে, জেনী আছে, না পগারপার?
৭. ২৭ শে মে, ২০০৭ রাত ৩:৫৭
দ্রোহী বলেছেন:
আহারে ডালপুরী!! কতদিন খাওয়া হয় না!
দ্রোহী বলেছেন:
আহারে ডালপুরী!! কতদিন খাওয়া হয় না!

















