মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

অ্যাবসার্ডঃ স্মৃতিখেলাপী
৩১ শে মে, ২০০৭ সকাল ১১:৪০
বড় ধরণের বিপর্যয় হবে যদি, একদিন সব কথা শেষ হয়ে যায়। সেরিবেলাম উল্টে পাল্টে, দেখা যাবে দেউলিয়া ঘোষিত হয়েছি। কিম্বা স্মৃতিখেলাপী ও ঘোষণা করা হতে পারে। ভেস্ট্রিবিউলোসেরেবেলামের বদৌলতে উচ্চ সুদের হারে স্মৃতি ধার করতে হবে। জলপাই মামাদের মত কিছু ধূসর পদার্থ হাঁটুতে স্থানান্তর একটা গ্রহণযোগ্য সমাধান হতে পারে। সে ক্ষেত্রে বোশেখ মাসে, আমাদের নদীতে হাঁটুজলে মজে যাবে অবশিষ্ট স্মৃতিটুকু ও। তখন উচ্চ আদালতে সমন জারি করে, ঢ়্যাঁডা পিটিয়ে তত্ত্বাবধানকারী বানিয়ে দেবে।
সে কারণেই ঠিক করেছি সব কথা বলা যাবে না,সব স্মৃতি কৌটো উপুড় করে দেওয়া যাবেনা। প্রতিটি পোস্টের বরাদ্দ থেকে কেটে রাখব ৩০ শতাংশ। এভাবে যখন তিনশো হাঁকাব, তখন ব্যাংক ব্যালান্স হবে নব্বুইটি পোস্ট।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অ্যাবসার্ড ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে ।
সুমন চৌধুরী বলেছেন:
সুদ?
প্রজাপতি বলেছেন:
গদ্যে কবিতা, ভাবনায় কবিতা...ভাইটু, আপনি কেমনে যে এত সুন্দর করে লিখেন!
হযবরল বলেছেন:
দুটো পাঁচ পেতে কালঘাম ছুটে যায় বোনটি। বাজারদরে লিখা বড় কঠিন, বড় হিসেবী লোকজন আজকাল ব্লগে, ভুলেও কারো পকেট থেকে একটা আধূলি উঁকি দেয়না।

















