মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

শহীদ জননী তোমায় সালাম

০২ রা জুলাই, ২০০৭ রাত ১২:০০

শেয়ার করুন:                   Facebook

লম্বা সময় পর হপ্তাখানেকের একটা ছুটি নিয়েছিলাম সমস্ত কাজ থেকে। সত্যিকারের বিরতি। ছুটির মাঝে একবারের জন্যে, কাজ নিয়ে গবেষণা নিয়ে ভাবিনি। সকালে ঘুম থেকে উঠে ভরপেট খাওয়া, এক কাপ চা, একটা সিগারেট। এরপর আড্ডা কিছুক্ষণ। অবশ্য ছুটিতে সিগারেট খাওয়া কিছুটা কমে গিয়েছিলো। এটার কারণ হতে পারে, কাছের মানুষদের সাথে সময় কাটানো। সিগারেট সম্ভবত সঙ্গ দেয়। দুপুরে কড়া রোদে ঘন্টা খানেক পানিতে ভেসে থাকা, সব মিলিয়ে আদর্শ ছুটি।

এই ছুটিতে হঠাৎ করে ''একাত্তরের দিনগুলি'' আবার পড়লাম। ভালো লাগা বই, পছন্দের বই বার বার পড়া উচিত বলে আমি মনে করি। এক বসায় অনেকবার পড়বার কথা বলছিনা, দুবছর কিম্বা তিনবছর বাদে পড়বার কথা বলছি। সময়ের সাথে সাথে আমাদের মনোজগতের মাঝে অনেক পরিবর্তন হয়। সে পরিবর্তনগুলো আমরা সচরাচর সনাক্ত করতে পারি না। নিজের মাঝে পরিবর্তন সনাক্ত করবার জন্য পরিচিত, ভালো লাগা বই একটা চমৎকার পদ্ধতি। একই শব্দ, একই লাইন আমরা নতুন আঙ্গিকে দেখি প্রতি পঠনে।

শহীদ জননী যখন ''একাত্তরের দিনগুলি'' বইটা লিখেছিলেন তখন নিশ্চয়ই প্রতিদিন নিজের জীবনের ঘটনাগুলো, কষ্টগুলো, আনন্দগুলো তুলে ধরছিলেন। তিনি নিশ্চয়ই ভাবেননি, তিনি ইতিহাস লিপিবদ্ধ করছেন। বইটা যখন প্রথম পড়েছিলাম, ভেবেছিলাম যুদ্ধের দিনগুলোর ইতিহাস পড়ছি। এখন পড়তে গিয়ে (কতবার পড়েছি ?) আবিষ্কার করলাম বইটা নিজেই ইতিহাসের অংশ হয়ে গেছে। একজন মায়ের রোজনামচা নেই বইটা আর, একটা দেশের রোজনামচা, একটা মুক্তিকামী মিছিলের কণ্ঠস্বর হয়ে গেছে, ''একাত্তরের দিনগুলি''।

আমাদের এক জীবনে, আমরা কয়টা জীবন্ত বই পড়বার সুযোগ পাই। আমি একটা পড়বার সুযোগ পেয়েছি। আমি নিজেকে ভাগ্যবান ভাবি এই কারণে।

(সচলায়তনের জন্মদিনে সবার জন্য নিজের ভাললাগাটুকু উপহার দিচ্ছি। সচলায়তনে প্রথম প্রকাশিত)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শহীদ জননীশহীদ জননী ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে ।

 

  • ১৯ টি মন্তব্য
  • ৩৪২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১২:০৩
comment by: অনন্তমৈথুন বলেছেন: সালাম, শহীদ জননী..

বাবা হযু, কেমন আছেন আপনি?
২. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১২:০৬
comment by: হযবরল বলেছেন: ভালো। কি খবর অনন্ত ? চাকরী কেমন চলছে?
৩. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১২:১০
comment by: অনন্তমৈথুন বলেছেন: ভাল..

প্রমোশন হইছে আপনাদের দোয়ায়..

দেশৈ আসবেন কবে?
৪. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১২:১৪
comment by: ঝরা পাতা বলেছেন: অসাধারণ একটা বই। বিনম্র শ্রদ্ধা।

উপলব্ধি গল্পটাও দারুন ভালো লেগেছিলো। কিছু কিছু বই বার বার পড়লেও পুরনো হয় না। যদ্যপি আমার গুরুও সেরকম একটা বই।
৫. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১২:১৭
comment by: হযবরল বলেছেন: আমার দোয়ায় প্রমোশন ? বহোৎ খুব। কনগ্রাটস।
আশা করি ডিসেম্বরে দেশে আসব।
৬. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১২:২৭
comment by: অনন্তমৈথুন বলেছেন: আসলে কি দেখা হবে? আসলে এই ঠিকানায় একটা টোকা দিয়েন বাবা হযু..
৭. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১২:২৭
comment by: কেমিকেল আলী বলেছেন: সুন্দর লিখেছেন
৮. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১২:৩০
comment by: মাহবুব সুমন বলেছেন: সুন্দর লিখেছেন........প্রচন্ড প্রচন্ড ভালো ও শ্রদ্ধা জাগানো একজন মানুষ আমার জীবনে।
৯. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১:০৩
comment by: মোহাম্মদ আলী মাখন বলেছেন: অসাধারণ একটা বই । ৪ বছর আগে পড়েছি । আবার পড়বো ঠিক করলাম আপনার লেখাটা পড়ে ।
১০. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১:৩০
comment by: সোনার বাংলা বলেছেন: সালাম জননী
তোমায় সালাম।
সুন্দর পোষ্ট।৫
১১. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১:৩৪
comment by: অনেক ভেবে চিন্তে একজন বলেছেন: শহীদ জননীকে সশ্রদ্ধ সালাম
১২. ০২ রা জুলাই, ২০০৭ রাত ২:২৪
comment by: স্বপ্নময় বলেছেন: হুমম
১৩. ০২ রা জুলাই, ২০০৭ ভোর ৪:১৯
comment by: স্বরহীন বলেছেন: তুমি মিয়া কই? কোন খবর নাই...
১৪. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ৭:০৩
comment by: আড্ডাবাজ বলেছেন: শহীদ জননীকে সশ্রদ্ধ সালাম জানাই।
১৫. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ৮:২৬
comment by: স্বরহীন বলেছেন: আমি ফিরে এসেছি একা।আমার ফোন লাইন টা কাজ করছে না এখন।আরো কিছু দিন লাগবে ঠিক হতে। কিন্তু নাম্বার এক ই থাকবে।কথা হবে তখন।

অনেক দিন হলো যোগযোগ নাই কারো সাথে ই।কেমন আছো?
১৬. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ৮:৪৮
comment by: তারেক রহিম বলেছেন: সালাম।
হযুদা, আপনাকেও সালাম।
১৭. ২২ শে জুলাই, ২০০৭ দুপুর ১:৩৬
comment by: আহমেদ ফারুক বলেছেন: অসাধারণ

১৮. ২৬ শে জুলাই, ২০০৭ ভোর ৫:০৭
comment by: রাশেদ বলেছেন: শ্রদ্ধা ও সালাম।
১৯. ১৩ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:৪৬
comment by: তুষার ০০৭ বলেছেন: 'তিনি নিশ্চয়ই ভাবেননি, তিনি ইতিহাস লিপিবদ্ধ করছেন।'
এটা ভাল একটা পয়েন্ট, আসলেই সেই সময় এটা ধারণাতীতই ছিল। যে কারণে পরবর্তীতে তিনি নিজেই বাক্যরীতি, শব্দচয়ন খানিকটা সংশোধন করেছেন।

 



 


জন্ম চট্টগ্রাম। শৈশব এবং কৈশোর চট্টগ্রামে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ ঢাকা শহরের বুকে। কর্ণেল অরেলিয়ানোর মত বত্রিশটা বিফল বিপ্লবের নায়ক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫৪৬৭১