আমার প্রিয় পোস্ট

(",)('.')(,")

হাসির ঝুলি-২ (ক্লোজআপহাসি)

০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৮

শেয়ারঃ
0 0 0

০১.
এক সর্দারজীর একবার মুরগি পালার শখ হইছে। একটা মুরগী আর একটা খাঁচা কিইনা মুরগী পালার মিশন শুরু করল। কিন্তু খাঁচার পিছনে ফুটা আছিল সেই ফুটা দিয়া মুরগী পালায়া গেল। সর্দারজী অনেক খুইজা-খাইটা মুরগীটারে ধইরা আনল, খাঁচায় ভইরা রাখল কিন্তু মুরগীটা আবার পিছনের ফুটা দিয়া বাইর হইয়া গেল। সর্দারজী আবার মুরগীটারে ধইরা আইনা আবার খাঁচায় ভরল কিন্তু আবার পিছন দিয়া বাইর হইয়া গেল।
এইবারতো সর্দারজীর চান্দি গরম। মুরগীটারে ধইরা আইনা খাঁচায় না ভইরা জবাই কইরা খাইল।

কিন্তু.......

আবারও পিছন দিয়া বাইর হইয়া গেল।


০২.
এলাকার এক ভিক্ষুককে এক লোক ২ টাকা ভিক্ষা দিতেই ভিক্ষুকটা লোকটাকে ডাক দিল।

ভিক্ষুকঃ ভাইজান শুনেন।

লোকঃ কি ব্যাপার?

ভিক্ষুকঃ ভাইজান, আপনে আগে আমারে ১০ টাকা ভিক্ষা দিতেন। মাঝে দিয়া ৫ টাকা কইরা দিতেন আর এখন ২ টাকা দিলেন বিষয়ডা কি?

লোকঃ শুনেন, যখন আমি ১০ টাকা দিতাম তখন আমার বিয়া হয় নাই। বিয়া হওয়ার পর থেকে খরচ বেড়েছে তাই ৫ টাকা দেয়া শুরু করলাম। এখন আমার ঘরে সন্তান এসেছে তাই খরচ আরও বেড়েছে সেজন্য দুই টাকা দিচ্ছি।

ভিক্ষুকঃ হায় হায়! আপনেতো দেহি লোক ভালা না, আমার ভিক্ষার টাকা দিয়া সংসার চালাইতাছেন।


০৩.
এক সুন্দরী যুবতী বাসস্টপে বাসের জন্য অপেক্ষা করছে। বাস আসতেই যুবতীটি বাসে উঠতে গিয়েও পারলনা কারন তার পরনের স্কার্টটি ছিল ভীষন টাইট। যুবতীটি পিছিয়ে এসে তার স্কার্টের পিছনের চেইন একটু আলগা করে নিল। কিন্তু ততক্ষনের বাস ছেড়ে দিয়েছে। পরবর্তি বাস আসলে আবার উঠার চেষ্টা করল। কিন্তু এবারও পারলনা স্কার্ট টাইট থাকার কারনে। যুবতীটি আবার পিছিয়ে এসে তার স্কার্টের পিছনের চেইন আরেকটু আলগা করে নিল। কিন্তু এর পরবর্তি বাসে উঠতে গিয়েও একি অবস্থা, স্কার্ট এখনও টাইট। যুবতীটি আবার পিছিয়ে এসে তার স্কার্টের পিছনের চেইন একটু আলগা করার জন্য টান দিতেই পিছন থেকে একটা লোক যুবতীটিকে ধরে বাসে তুলে দিল আর নিজেও বাসে উঠে পড়ল। যুবতীতো রেগে আগুন। চিৎকার করে বলে উঠল,

আপনার এত্ত বড় সাহস! কোন অধিকারে আপনি আমার গায়ে হাত দিলেন।

লোকঃ আমিওতো তাই জিগাই! কোন অধিকারে আপনে আমার প্যান্টের চেইন ধইরা তিনবার টান মারলেন।

 

প্রকাশ করা হয়েছে: হাসির ঝুলি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩৭
জোনাকি বলেছেন: লোকটা কি তুমি ছিলা তাষু?
৪. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪১
অচেনা বাঙালি বলেছেন: হা হা হা ।

হেবভি হইছে!
৬. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫১
অন্যরকম বলেছেন: আন্ডার ওয়ার পড়া ছিল ত @ তুষমা.... তিন তিনবার টানাটানি করছে.... আঁইডা হইছে নি?
৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৭
উদাসী স্বপ্ন বলেছেন: ৩ নম্বর খান অলটাইম হিট। মাগার আমাগো দেশে এমুন স্কার্ট কেউ পরে না! বড় দুঃখ জাগলো মনে!
১০. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:০০
সাইফুর বলেছেন: হে হে হে কঠিন...........
১১. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১০
তুষারমানব বলেছেন: এ আন্দার কি বাত হে।@ অনু
১২. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১১
তুষারমানব বলেছেন: ধন্যবাদ রকি ভাই।
১৪. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৬
জয়িতা বলেছেন: অসতাগফিরুল্লাহ মিন জালেক।রোজার দিনে এইসব কি?সবাই তওবা পরেন।
জটিল অইছে।
১৬. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৩
নিজেরআয়না বলেছেন: ৫ এর বেশি থাকলে তাই দিতাম। বহুত মজা পাইছি। আর কলিগদের সঙ্গে শেয়ার করছি। ধন্যবাদ
১৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০১
আবুফয়সাল আহমেদ বলেছেন: তুষারমাব: আমিওতো তাই জিগাই! কোন অধিকারে আপনে আমার প্যান্টের চেইন ধইরা তিনবার টান মারলেন।
জটিল তবে টানাটানিতে একটু মনে হয় ঢিলা হয়ে গেছে। হা হা হা
২১. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪০
রিজভী বলেছেন: প্প্ব্নপ্প্ম্কপ্প্বগুপ্প্ম ..............প্প্ম্রপ্প্মম
২২. ০২ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
বিহংগ বলেছেন: ৫ এর উপরে দেয়ার নিয়ম নাই, তাই ৫ই দিলাম
২৩. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১০:২৩
মানুষ বলেছেন: ১ম টা জটিল। ৫ খিকজ!
২৪. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১০:২৫
রাশেদ বলেছেন: হা হা! জটিল হইছে।
২৬. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৩
নাদান বলেছেন: খিকজ ! প্রিয়তে রেখে দিলাম।
২৭. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৮
অজানা একজন বলেছেন: হো হো োহ োহো হো হো হো

চরমমমজ হইচে ভায়া
২৮. ০৩ রা নভেম্বর, ২০০৭ রাত ৩:৩৮
ছায়ার আলো বলেছেন: আরে এইটাতো আমি পড়িই নাই
জটিল হইছে!
২৯. ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:২৫
তুষারমানব বলেছেন: সবাইকে ধন্যবাদ।
৩১. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০১
েজবীন বলেছেন: হায় হায় এইটাতো পড়িই নাই

মারাত্নক.... হইছে..

৩২. ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩০
আমি অবুঝ বলেছেন: েজবীন বলেছেন: হায় হায় এইটাতো পড়িই নাই

মারাত্নক.... হইছে..

 

মোট সময় লেগেছে ০.৯৭৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার পথচলা আমার পথে...
যেন বেলা শেষে আকাশ কার মোহে।
আমার স্বপ্ন আমার সাথে...
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে,
খুঁজে পায় জীবনের তীর...
জীবনকে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ