ক্লাস টু-তে যখন পড়ি তখন বাসা থেকে আমার জন্য রাইফেলস পাবলিক স্কুলে ভর্তির জন্য একটা ফর্ম নিয়ে আসলো। আগের কয়েক দিন-রাত ধরে আমারে সব পড়ানো হইলো। আমিও সব মুখস্থ করে নিলাম।
পরীক্ষার দিন গেছি ভর্তি পরীক্ষা দিতে। সিটে বসার পর থেকেই চাপ দিলো বাথরুমের। আমি পাশের জনকে জিজ্ঞেস বললাম আমি বাথরুমে যাবো, আমারে কি করতে হবে। ও বললো, "ম্যাডাম যাইতে দিবে না, তোমারে খাতা জমা দিয়ে দিতে হবে।" কিন্তু আমি খাতা জমা দিবোনা। সবই আমি পারি। একটু পর বেশী চাপ দিয়ে দিলো। অগত্যা না পেরে আমি খাতা জমা দিয়েই চলে আসলাম। কিছুই লিখতে পারি নাই। আমি জানতামও না যে, খাতা জমা না দিলেও আমারে যাইতে দিবে।
নিচে এসে দেখি আপা দাঁড়ায় আছে। সে আমারে জিজ্ঞেস করলো, "কিরে এত তাড়াতাড়ি চলে আসলি যে?" আমি বললাম সবই সহজ ছিলো, তাই লিখতে দেরী হয় নাই, সব পারছি।
আমি ঐবার ঐ স্কুলে ভর্তি হইতে পারি নাই।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


