বন্ধুদের সাথে সাতচাড়া (সাতটি চাড়া পরপর উপরের দিক সাজানো থাকে, আর একটু দূর থেকে টেইনিস বল দিয়ে সেটাকে লক্ষ্য করে ছুড়ে মেরে ভাংতে হয়) খেলতেছিলাম। বল দিয়ে ভেঙ্গেই দিলাম দৌড়, একটু পর এসে ঐগুলো সাজাইতেছিলাম। সাজাতে সাজাতে একজনের সাথে আমার ঝগড়া লেগে যায়।
কথা কাটাকাটির এক সময় আমি তার দিকে একটি চাড়া ছুড়ে মারি। মেরেই দেই দৌড়। দৌড়ে চলে যায় মেঝ ভাইয়ের স্কুলে। স্কুলে গিয়ে দেখি টিফিন পিরিয়ড চলে। তার সাথে টিফিন খেয়ে অনেক পর ভয়ে ভয়ে বাসায় ফিরি।
বাসায় ঢুকতেই মার হাতে ধরা। ধরে নিয়ে বলা শুরু করে "আজ থেকে বাসার বাইরে যাওয়া বন্ধ।" এই কথা বলে শুরু করে পিটানো পর্ব। খুব ধোলাই দেয় আমারে। পরে বোনেরা এসে আমারে ছাড়িয়ে নিয়ে যায়।
পরে শুনি যাকে চাড়া উড়ায় মারছিলাম, ঐ চাড়াতে তার মাথা ফেটে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। তিনটা সিলাই সহ ব্যান্ডেজ করানো লাগছে।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


