আগে ভ্যানে করে আচার বিক্রী করে বেড়াত। যখনি আচারওয়ালা তার ঘন্টা বাজিয়ে বাসার সামনে দিয়ে যেত, আচার খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম।
একবার আচারওয়ালা তার ঘন্টা বাজালো। আমি তখনি মাকে বললাম টাকা দিতে বললাম আচার খাওয়ার জন্য। মা টাকাটা দিতে দেরী করলো। টাকা নিয়ে আচারওয়ালাকে খুজতে খুজতে বাসা থেকে একটু দূরে চলে গেলাম। কিন্তু আচারওয়ালাকে পেলাম না।
তাই বাসায় ফিরে যাবো, কিন্তু ঘুরেই দেখি আমি বাসা চিন্তে পারতেছি না। সাথে সাথেই কান্না শুরু করে দিলাম। তখন একটা ছোট ছেলে আমার মতোই বয়স আমার কাছে এসে ঘটনা শুনে আমাকে বললো, "আমাদের বাসায় চলো, তুমি আমাদের বাসাতেই থাইকো।" আমিও কিছু না বুঝে রওনা দেই। কিছুক্ষন হাটতেই দেখি এলাকার এক বড় ভাই।
আমাকে কান্না করতে দেখে জিজ্ঞেস করলো কি হইছে। আমি বললে আমাকে আমার বাসায় দিয়ে আসে। আর ঘটনা সবাইরে বলে দেয়। মা ঘটনা শুনেই শুরু করে দেয় প্যাদানী।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



