আমার একটা ড্রয়ার ছিলো। তাতে আমার সব গোপন জিনিস রাখতাম। ঐ চাবিটা সব সময় আমার কাছেই রাখতাম। কখনোই হাতছাড়া করতাম না।
একদিন সন্ধ্যায় পড়তে বইসা দেখি চাবি নাই। প্যান্টের পকেটে খুইজাও পাইলাম না। বাসার পাশে একটা বেড়ীবাধ ছিলো। তার পাশের একটা মাঠে গিয়া বিকালে খেলছিলাম। ভাবলাম খেলতে গিয়া ঐখানে ফালাইছি।
ঐখানে যাইতে রাইতের অন্ধকার আর ছিনতাইকারীর ভয়ও করতো। কিন্তু চাবিটা তখনি লাগবো দেইখা একটা মোমবাতি আর ম্যাচ নিয়া যাই। মাঠের কাছে গিয়া মোমবাতি ধরাইয়া যেইখানে প্যান্ট রাখছিলাম তার আশেপাশে খুজতে থাকি।
একটু পর দেখি পুলিশ। হয়তো মোমবাতির আলো দেইখা আইছিলো। রাতের বেলা হেরোইন আর গাজার আসর বইতো দেইখা পুলিশ কিছুক্ষন পরপর ঐদিকে যাইতো। পুলিশ দেইখা আমার গলার পানি শুকায়া গেলো। আমারে জিগাইলো কি করি মোমবাতি জ্বালাইয়া। আমি কইলাম আমার চাবি হারাইছে তাই খুজি। পোলাপাইন দেইখা তেমন সন্দেহ করে নাই। খালি কইলো তাড়াতাড়ি বাসায় যাও, চাবি কালকে দিনে খুজো। আমি আর না দাড়াইয়া চইলা আসি।
চাবি না পাইয়া মন খারাপ কইরা পড়তে বইসা দেখি বালিশের নিচে সেই চাবি।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



