আমাগো ঐখানে একটা খেলার মাঠ ছিলো। ঐখানে একদিন খেলা শেষে তিন বন্ধু মিলা বইয়া আছি। তখন আমাগোর মদ্ধের একটা দুইজনরে ডাক দিলো। আমরা কাছে গেলো একটা জর্দার ডিব্বা দেখাইলো। বোম দেইখা সাথেই সাথেই বুকের মদ্ধে মোচর দিয়া উঠলো। জর্দার ডিব্বা খুব ভালো মতো হলুদ টেপ দিয়া পেচানো ছিলো।
আমরা দুইজনে দেইখাই চইলা আইতে চাইলে ঐ আমাগো ডাক দিলো, "আবে খাড়া, কই যাস। চল এইটারে নিয়া যাই, খুইলা আমরা তাবিজ বোম বানাই।" আমরা দুইজনেই মানা করলাম। কিন্ত ঐ নিয়া যাইবোই। কইলো, "ঠিক আছে খালি আমার সাথে থাক। তোগো কিছুই করন লাগবো না"।
আস্তে আস্তে ধইরা জামার নিচে ভরলো। দোকান থিকা একটা ব্লেডও কিনা নিলো। এলাকার ভিতর একটা বাড়ি বানাইতাছিলো। ঐ বাড়ির ছাদে গিয়া উঠলাম তিনটা মিলা। তারপর ঐ খুলতে শুরু করলো। আমরা দুইজনেই একটু দূরে খাড়াইয়া রইলাম। ঐ হলুদ টেপে মোচড় মারে আর এইখানে আমাগো দিলে মোচড় মারে।
তারপর ডিব্বার মুখখা খুব ভালো কইরা কাটলো। মুখখা সড়াইয়া আমাগো দিকে খুব করুন ভাবে তাকাইলো। আমরা ডরে ডরে সামনে গেলাম। যাইয়া দেখি ভিতরে পুরাটাই বালি দিয়া ভরা।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


