তখন ক্লাশ এইটে পড়ি। সকালে ফাইনাল পরীক্ষা দিয়ে আসার পর থেকেই পেটের ডান দিকে খুব ব্যথা করছিলো। বিকালের দিকে ব্যথা আরো বাড়তে থাকলো। শেষে ব্যথা সহ্য করতে না পেরে আমাকে সামনের ডাক্তারের কাছে নিয়ে গেলো। ডাক্তার পেটে বিভিন্নভাবে চাপ দিয়ে ওষুধ দিয়ে বললো এটা খেলে ব্যথা কমবে কিন্তু ওকে হাসপাতালে নিয়ে যান।
বাসায় চলে এসে হাসপাতালে গেলাম। ইমার্জেন্সী ওয়ার্ডে নিয়ে নার্স আমাকে একটা বেডে রেখে ডাক্তার ডাকতে গেলো। এই সময়ে বড় আপা বললো আমি যেনো ডাক্তারের সামনে জোরে জোরে চিৎকার করি। নাহলে আমাকে ভালো মতো দেখবে না।
ডাক্তার এসে পেটের এদিক ওদিক দেখে একটা টেস্ট করাতে বললো। টেস্ট করে এসে শুয়ে থাকলাম। রেজাল্ট দেখে ডাক্তার বললো আমার এ্যাপেন্ডিস্ক বড় হয়ে গেছে, এখনি যেনো অপারেশান করাই। কিন্তু আমি রাজি হলাম না। কারন পরেরদিন ইংরেজীর ফাইনাল পরীক্ষা। ডাক্তারকে বললে ডাক্তার বললো যেনো অপারেশান করিয়ে নেই। নাহলে পরে অসুবিধা হতে পারে। কিন্তু আমি রাজি হলাম না। পরে আপা ডাক্তারের কাছে বললো যে আজকে করাবো না আপনি কিছু ওষুধ লিখে দেন, কিন্তু ডাক্তার ওষুধের নাম লিখে দিতে রাজি হলো না। পরে অনেক অনুরোধ করার পর দিলো। বড় আপা আর আমি ওষুধ নিয়ে বাসায় ফিরলাম।
পরদিন না পরেই পরীক্ষা দেই। সেই ব্যথা আমার এখনো আর উঠে নাই। শুনেছিলাম এইটা নাকি একা একাও ঠিক হয়ে যায়।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


