অনেক ছোট থাকতে একবার আমি আর আমার মেঝ ভাই দুইজন মিলে আমার বাবার অফিসে যাই। বাবা তখন ঢাকা ওয়াসাতে চাকুরী করতো। যেতে যেতে সন্ধ্যা হয় গিয়েছিলো।
গিয়ে দেখি বাবা নামায পরছেন মাগরিবের। আমাদের দুজনকে দেখে বাবা একটু অবাকই হয়। কেননা বাবার অফিসে আমরা আগে কখনোই যাই নাই। বাবা আমাদের দুজনকে বসতে বলে। আমরা বসলে একটু পর বাবা চারটা পরোটা, ডাল আর একটা ডিম দিয়ে যায়। আমরা দুজনে সবই খেয়ে ফেলি। তারপর একটু বসে থেকে চলে আসি।
বাসায় এসে মার কাছ থেকে জানতে পারি আমরা যা খেয়ে এসছি তা ছিলো বাবার সন্ধ্যার নাস্তা। তারমানে বাবা তার খাবার আমাদের দিয়ে দিয়েছিলেন। আমাদের খাওয়ার জন্য বাবাকে সন্ধ্যায় না খেয়ে থাকতে হলো। খুব মন খারাপ হয়েছিলো তখন। এর পর বাবার অফিসে গেলেও কোনদিন আর কিছু খাই নাই।
(একটু আগে বাসায় ফোন দিয়েছিলাম। আমি কি খেয়েছি তা জানতে চাইলো প্রতিদিনের মতো। যানতে চেয়ে আবার বলে, "আমি যে প্রতিদিন জানতে চাই তাতে রাগ করো নাকি?" আমি কিছুই বলি নাই, শুধু হেসেছিলাম। অনেকদিন পর আজকে খুব ভাবে মনে পরছে সেইদিনের কথা)
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


