আমার প্রিয় পোস্ট

I am not a complete fool. Some parts have been lost ............ ( tutul00m@yahoo.com)

প্রেম, বিয়ে অতঃপর পারিবারিক সমস্যা !!!

১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২০

শেয়ারঃ
0 0 0

দুইজন মানুষ, একজন আমেরিকার আরেকজন ইংল্যান্ডের একটি বারে বসে অনেকক্ষণ ধরে মদ পান করছিল।

ইংল্যান্ডের লোকটি আমেরিকানকে বললো, "আমার পরিবারকে নিয়ে ইদানিং খুব সমস্যায় আছি। তুমি কি জান যে, আমার পরিবার আমাকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। তাও গ্রামের এক ক্ষ্যাত মেয়েকে। যাকে আমি কোন দিন দেখিও নাই। আমি এমন মেয়েকে বিয়ে করতে চাইনা যাকে আমি কোনদিন ভালবাসি নাই। আমি ভালবেসে বিয়ে করতে চাই। এই কথা আমি আমার পরিবারকে সাফ জানিয়ে দিয়েছি।"

তখন আমেরিকান বললো, "ভালোবাসার বিয়ে!!! তাহলে আমার কথা শোনো। আমি এক বিধবাকে তিন বছর হৃদয় দিয়ে ভালোবাসার পর বিয়ে করি। তার একটি মেয়ে ছিল। দুই বছর পর আমার বাবা তার প্রেমে পরে এবং তাকে বিয়ে করে। হিসেব অনুযায়ী আমার বাবা আমার জামাতা আর আমি বাবার শ্বশুর হই। আবার আমার সত মেয়ে আমার মা হয়ে যায় আর আমার বৌ আমার নানি হয়ে যায়। আরো বেশি সমস্যা হয়ে যায় যখন আমার একটি ছেলে হয়। আমার ছেলে বাবার ভাই হয়ে যায় যার জন্য তাকে আমার চাচা ডাকতে হয়। পরিস্হীতি আরো খারাপ হয় যখন আমার বাবার একটি ছেলে হয়। কেননা বাবার ছেলে হওয়ায় তার ছেলে হয় আমার নাতি। আর তাই আমি হলাম তার দাদা। স্বভাবতই আমি নিজেই নিজের দাদা এবং নিজেই নিজের নাতি হলাম।

এখন তুমিই বলো তুমি কি তোমার পরিবারকে নিয়ে খুব সমস্যায় আছো? আর প্রেম করে বিয়ের মজাতো দেখলেই। এখনও কি প্রেম করে বিয়ে করতে চাও?"

 

সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৫১
এন এইচ আর বলেছেন: হুম কিন্তু আমিতো ...............
১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩২

লেখক বলেছেন: কি আপ্নিতো? প্রেম কৈরা বিয়া কর্বেন? বুইঝেন ঠ্যালা

২. ১৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:১০
শিবলী বলেছেন: পেরেম কর্তে ছাই না......
১৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৩

লেখক বলেছেন: ক্যা ভাই, ভয় পাইয়া গ্যালেন?

১৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৩

লেখক বলেছেন: খালি হুমাইতাছেন ক্যা?

 

মোট সময় লেগেছে ০.৯৩৮৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি যখন বড় বিপদে পরি তখন মানিব্যাগ থিকা বউয়ের ছবি বাইর করি আর ভাবি...

এর থিকা বড় বিপদ আর কি হৈতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই