আমার প্রিয় পোস্ট

I am not a complete fool. Some parts have been lost ............ ( tutul00m@yahoo.com)

প্রথম আলো পত্রিকার মোস্তফা কামাল আর একটা সংবাদ

০৬ ই মে, ২০০৯ রাত ৯:২৮

শেয়ারঃ
0 1 0

কয়েকদিন ধৈরা বাংলাদেশে যারেই ফোন দেই সবাই জিজ্ঞেস করে অস্ট্রেলিয়াতে নাকি এখন ফিনান্সিয়াল সাপোর্ট হিসাবে ৫০ লাখ টাকা দেখাইতে হবে। প্রথম আলোতে নাকি এইটা ছাপা হৈছে। অনেক খুইজা আইজকা খবর্টা পাইলাম।

এইখানে মোস্তফা কামাল খবর্টা ল্যাখছে। অস্ট্রেলিয়ার সরকাররে পক্ষ থেকে নাকি জানানো হৈছে সম্প্রতি অস্ট্রেলিয়াতে যাওয়া বাংলাদেশি ছাত্রদের দাখিল করা কাগজ পত্র নাকি কিছু জাল পাওয়া গ্যাছে। তারা নাকি পড়ার নাম কৈয়া যাইয়া নিজের টিউশান ফি নিজেই দেয়। যার জন্য তাগো অনেক কাজ কর্তে হয় আর রাইতে দেরী কৈরা বাসায় ফির্তে গ্যালে অনাকাংখিত ঘটনার জন্ম দেয়। যার জন্য সব মিলাইয়া বাংলাদেশকে নাকি চার স্তরে নামানো হৈছে।

কিন্তু জনাব মোস্তফা কামাল কি এইটা জানেন যে, বাংলাদেশকে প্রায় বছর খানেক আগেই এ্যাসেসমেন্ট লেভেল ফোরে নামানো হৈছে। উনার কথাতে মনে হৈছে যে দুইদিন আগে পরে এইটা করা হৈছে। আর এইখানে আইসা বেশী কাজ কোন দেশে মানুষই না করে। এখন কোনো ছাত্র যদি তার নিজের টিউশান ফি নিজে দিতে পারে পারে তাতে কৈরা সমস্যাটা কৈ।

কিছুদিন ধৈরা রাইতে একটু ঝামেলা হৈতাছে যার বেশীর ভাগই কর্তাছে লেবানীজেরা। নেপালীরাও গ্যাঞ্জাম কর্তাছে। আমি এখনো শুনি নাই কোন বাংলাদেশী বড়সড় কোনো গ্যাঞ্জাম কর্ছে। রাইতে কাজ কৈরা ফিরে বৈলা বাংলাদেশগো দোষ হৈয়া গ্যালো!!!

আর আইজকা অস্ট্রলিয়ান সরকারের ওয়েব সাইট অনেক কৈরা ঘাইটাও কোনোখানে পাইলাম না যে ৫০ লাখ টাকার কথা কোনোখানে কওয়া আছে। আর যেইখানে একটা কলেজে দেড় বছরের কোর্সের জন্য মাত্র ১২-১৫ লাখ টাকা দর্কার হয় (কলেজ ভিত্তিক, ইউনির কথা আলাদা) সেইখানে আমারে কেনো ৫০ লাখ টাকা দেখাইতে হবে!!! যেহেতু অস্ট্রলিয়ান সরকারের ওয়েব সাইতে এই ধরনের কিছু নাই তার্মানে মোস্তফা কামাল আর প্রথম আলো পত্রিকা যতৈ ফাল পারুক কোনো কামে আইবো না।

উনি ল্যাখলো এইটা নাকি নতুন শর্ত, এইটা বছর খানেক আগের বাসী খবর। কিন্তু এইরকম খবর দেরী কৈরা খবর ছাপাইয়া তারা ঠিক কি বুঝাইতে চাইলো? খামাখাই ছাত্রগো মাঝখানে আতংক ছড়ানোর মানে কি হৈলো তা বুঝলাম না!!!

সবচেয়ে ভালো হয় যার কাছ থেকে যাই শুনেন, এইখানেও একটু খোঁজ নিয়েন

http://www.immi.gov.au/

 

সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৯ রাত ৯:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই মে, ২০০৯ রাত ৯:৩৬
আব্দুল্লাহ শেরদীল বলেছেন: ঢিলটা জায়গা মতো লাগেনি। অবশ্য নতুন কিছু নয়। সবার গোচরে আনার জন্য ধন্যবাদ।
০৬ ই মে, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন: কোন ঢিলের কথা কৈলেন, আমি ঠিক বুঝি নাই

২. ০৬ ই মে, ২০০৯ রাত ৯:৩৭
~স্বপ্নজয়~ বলেছেন: এই ৫০ লাখ টাকা দেখানোর কথা আমিও অনেকের কাছে শুনছি, কিন্তু ডিমা তো কোন আপডেটে কিছু লেখে নাই, তাই যে যে আমারে জিগাইছে, আমি না কইরা দিছি।
০৬ ই মে, ২০০৯ রাত ৯:৪১

লেখক বলেছেন: ওগো ওয়েব সাইটে এই ব্যাপারের কিছুই নাই, কিন্তু এই খবর্টা দেওয়ার মানে কি?

৩. ০৬ ই মে, ২০০৯ রাত ৯:৪৩
রাগ ইমন বলেছেন: আমিও বুঝলাম না ।

তবে , আমার নিজের অভিজ্ঞতা বলে আমার নিজের সাব্জেক্টে পড়ার জন্য এক বছরে ৩৫ লাখ টাকা লাগতো । আর সব কোর্সই ছিলো দুই বছরের (শুরুতে) আর স্পেশালাইজেশন কম্পলিট করতে আরো তিন বছর । তা, ৭০ লাখ যোগাড় করতে পারি নাই । বেশি না , এই ৬৭ লাখ মত কম পড়েছিলো ।
০৬ ই মে, ২০০৯ রাত ৯:৪৬

লেখক বলেছেন: টিউশান ফি + প্রতি মাসের জন্য ১০০০ ডলার + মেডিকেল আর কিছু থাকতে পারে। কিন্তু তার্মানে এই না যে ৫০ লাখ!!!

৪. ০৬ ই মে, ২০০৯ রাত ৯:৪৪
নাজিরুল হক বলেছেন: যাক শুইনা ভাল লাগলো।
আমগো দেশের পত্রিকার স্বভাব হইলো তিল কে তাল বানানো।
০৬ ই মে, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: এর জন্য যে যাই বলুক সবচেয়ে ভালো হয় ওয়েবে http://www.immi.gov.au খোঁজ নিলে।

৫. ০৬ ই মে, ২০০৯ রাত ৯:৪৬
রোবোট বলেছেন: গুজব ছড়ানোর ধান্দা আর কি?
০৬ ই মে, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন: আমার জ্ঞানে আসে নাই

৬. ০৬ ই মে, ২০০৯ রাত ৯:৪৭
লংকার রাজা বলেছেন: @রাগ ইমন
বেচারা,এত টাকা জোগাড়ের পর মাত্র ৬৭ লাখ টাকার জন্য হইল না।আপনি আমারে কইতেন,ব্লগে সাহায্য চাই নামে একটা পোস্ট স্টিকি কইরা ফেলতাম।
০৬ ই মে, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: আহারে এত জোগাড় কৈরাও মাত্র ৬৭ লাখের জন্য পারে নাই

৭. ০৬ ই মে, ২০০৯ রাত ৯:৪৮
গিফার বলেছেন: নাজিমুলা অস্ট্রেলিয়া যাইয়া এইসব কর ? ছি ছি
০৬ ই মে, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: এই পোস্ট তোমার জন্য নহে বালক, তুমি ১৮- মাইনাস পোস্ট পড়ো গিয়া

৮. ০৬ ই মে, ২০০৯ রাত ১০:১৪
মিছে মন্ডল বলেছেন: @রাগ ইমন, মাত্র ৬৭ লাখের অভাবে রাগ কইরা আপনি অস্ট্রেলিয়া গেলেন না!!! আমারে কইতেন, আমি জন হাওয়ার্ড রে বইলা দিতাম।হেই আমার ছুডু কালের দোস্ত আছিলো...হেহেহেহে
০৬ ই মে, ২০০৯ রাত ১০:১৭

লেখক বলেছেন: এখন্তো আর জন হাওয়ার্ড নাই, কেভিন রুড

৯. ০৬ ই মে, ২০০৯ রাত ১০:২৩
নিরক্ষর বলেছেন: ‌আমি ওষ্ঠোলিয়া যাইতাম চাই :) কিছু কি কর্তে পারেন আমার জন্য? ;)

০৬ ই মে, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: আপনি নিরক্ষর আর আমি অক্ষর। কন কি কর্তে পারি আপ্নের জন্য

১০. ০৬ ই মে, ২০০৯ রাত ১০:২৭
মিছে মন্ডল বলেছেন: এই জন্যই তো রাগ ইমনের জন্য কিছু করতে পারতাছিনা....

বেটা কেভিন রুড তো একটা ছাগল, বুশরে দেইখ্যা ছালাম দেয়, আর রানিরে দেইখ্যা বেয়াদপি করে.....
০৬ ই মে, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: দেখেন কিছু একটা কৈরা যদি আবার জনরে ফিরত আনতে পারেন। তাইলেতো রাগ ইমন আফার জন্য কিছু কর্তে পার্তেন

১১. ০৬ ই মে, ২০০৯ রাত ১০:২৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভাই আমি তো এটা দেখে লিস্ট থেকে অসির নামই বাতিল করে দিলাম ।

কিছু বুঝলাম না,কেন না জেনে এমন লেখে ?
০৬ ই মে, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: আবার লিস্টে নিয়া আহেন। তয় আরো একবার চেক কৈরা দেইখেন। তয় এইটা ঠিক যে, কিছু সমস্যা বার্ছে। কিন্তু এইটা নতুন করে নাই

১২. ০৬ ই মে, ২০০৯ রাত ১০:২৭
বিডি আইডল বলেছেন: আমাদের ছাম্বাদিকরা একটু নেটেও ঘুরাঘুরি করলে তো পারে!
০৬ ই মে, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন: তারে তো নাকি আবার অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থিকা কৈছে!!!

১৩. ০৬ ই মে, ২০০৯ রাত ১০:৩০
রাগ ইমন বলেছেন: হা হা হা হা !

হায় রে ! তখন ব্লগ কি তাই জানতাম না । এবং বাংলাদেশে তখন খুব সম্ভবত ব্লগ সৃষ্টিই হয়নি । ২০০৩ - ২০০৪ সালের কথা ।

অক্ষর , মেডিকেল রিলেটেড সাব্জেক্ট সব দেশেই খুব খরুচে ।

আমার সাবজেক্টেই ক্লিনিশিয়ান না হয়ে যদি টেকনিশিয়ান কোর্স করে , তাহলে ঐ তিন লাখেই হয়ে যেতো । সবাই তাই করে । প্রথমে টেকনিশিয়ান কোর্স বা ম্যানেজমেন্ট জাতীয় কোর্সে যায়। কেউ কেউ ডিপ্লোমা করে । বছর দুয়েক পরে পি আর হয়ে গেলে আস্তে ধীরে অস্ট্রেলিয়ান মেডিকেল বোর্ডের পরীক্ষা দেয় । পাশ করে তারপর আবার স্পেশালাইজেশন।

এর বাইরে অস এইড বা সেই লেভেলের স্কলারশীপ আছে । কিন্তু , সে সব পাওয়া কঠিন ভাগ্যের ব্যাপার আর কোর্স শেষ হওয়ার পরের দিন কান ধরে দেশে ফেরত । ২ বছরের ভিতর অস্ট্রেলিয়া ফেরত যাওয়া যাবে না । ম্যালা হ্যাপা আছে আরো । ২ বছর অপেক্ষা করে আবার ৩ বছর ইন্টার্ন ।
০৬ ই মে, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: এইখানেও অনেক আর ঝামেলা আছে কর্তে গ্যালে। আর স্কলারশীপ এর ঐ ঝামেলা তো আছে। তবে আপনি ম্যাকোয়ারি অথবা ইউনিভার্সিটি অফ নিয় সাউথ ওয়েলসে ট্রাই কর্তে পারেন। ততটা কঠিন হবার কথা না। এরা পুরা না দিলেও শুধু টিউশান ফী এর টা দিতে পারে। সেই ক্ষেত্রে হয়তো বছর খানেকের্টা দেখাইতে হৈতে পারে মানে ১০/১২ লাখ, তবে কোর্সের উপর নির্ভর করে এইটা

১৪. ০৬ ই মে, ২০০৯ রাত ১০:৪০
রোবোট বলেছেন: মোস্তফা কামাল সাবের গুজব ছড়ানোর ধান্দা আর কি
০৬ ই মে, ২০০৯ রাত ১০:৪৯

লেখক বলেছেন: কিন্তু তার ফায়দাটা কি হৈবো? এতে কৈরা তো অনেকেই দোটানা-তিন্টানার মদ্ধে পৈড়া যাইবো আর হতাশ হৈয়া যাইবো

১৫. ০৬ ই মে, ২০০৯ রাত ১০:৫০
অচেনা সৈকত বলেছেন: রাগ ইমন@ এর চাইতে আমেরিকা আসলেই পারতেন। আড়াই লাখ টাকার মধ্যেই ইউএসএমএলই-র সবগুলো পরীক্ষা দিয়ে রেসিডেন্সী পেয়ে যেতেন। কোন কোর্সেরও দরকার নাই।
০৬ ই মে, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: তাইলে উনারে বিস্তারিত কৈয়া দেন, যদি উনি আগ্রহি থাকে

১৬. ০৬ ই মে, ২০০৯ রাত ১১:০৪
মিছে মন্ডল বলেছেন: আমিও চিন্তা করছি ইউএসএমএলই পরীক্ষা দেয়ার।টাকার একটা ব্যবস্থা হলেই পড়তে বসে যাব।
০৬ ই মে, ২০০৯ রাত ১১:০৭

লেখক বলেছেন: সৈকত ভাইরে তাইলে জিজ্ঞেস করেন, উনি মনে হয় জানেন। সাহায্যও মনে হয় কর্তে পার্বেন

১৭. ০৬ ই মে, ২০০৯ রাত ১১:০৭
হাসান বায়েজীদ বলেছেন: যেই ফিরিস্তি দিলো সেই ভাবে ট্যাকা কামানো চলবোই, আর সেই ট্যাকা ওরা ঠিকিই লইবো, মাঝখান থিকা স্তর নামাইলো, হারামজাদারা
০৬ ই মে, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন: ঐগুলি মনে হয় না কোনো কারন। যদিও আসল কারন জানি না, তবে কয়েক মাস আগে শুঞ্ছিলাম দেশের অবস্থার কারনে নাকি করা হৈছে। তখন আবার তত্ত্বাবধাওয়ক সর্কার ছিলো। ঐসব কারনেই নাকি কর্ছিলো। সঠিক্টা জানি না

০৭ ই মে, ২০০৯ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: কি হৈছে?

১৯. ০৭ ই মে, ২০০৯ রাত ২:২৯
রাগিব বলেছেন: @অচেনা সৈকত

USMLE যে খরচের কথা বলছো, তা কেবল পরীক্ষার ফী। প্রস্তুতি নেয়ার জন্য যে কোচিং করা লাগে, তার ফী এর অনেক বেশি।
২১. ০৭ ই মে, ২০০৯ রাত ২:৪০
নরাধম বলেছেন: পারতপক্ষে ওদিকে না যাওয়াই ভাল মনে হয়, মানে USMLE র দিকে, তবে পাশ করতে পারলে তো টাকার গাছ হয়ে যাইতে হয়, টাকা আর টাকা!
২২. ০৭ ই মে, ২০০৯ রাত ২:৪৪
রাগিব বলেছেন: @নরাধম

USMLE এর খাটুনি কম নয়। ৭৪% এর উপরে পেলে তবেই পাস, আর পাস করলেও রেসিডেন্সি জোগাড় করা নিয়ে বিশাল চেষ্টা লাগে, তার পর ৩৬ ঘণ্টার শিফটে ৩ বছর রেসিডেন্সি করলে তবেই ডাক্তার হওয়া যায়।
২৩. ০৭ ই মে, ২০০৯ রাত ৩:৩২
রাগ ইমন বলেছেন: সাহায্য করতে চেয়েছেন যাঁরা তাঁদের ইচ্ছার জন্যই আমি খুশি। অনেক দোয়া থাকলো ভাই ।

খরচের যে হিসাব দিলেন , খরছ তার চেয়ে অনেক বেশি । পরীক্ষার ফির সাথে যোগ করতে হবে লিভিং কস্ট , কোচিং করলে কোচিং ফি ।

তাছাড়া , সব সাবজেক্টে সরাসরি পরীক্ষা দেওয়া যায় না । কিছু সাবজেক্টে ওদের দেশের ট্রেনিং ছাড়া পরীক্ষাই দিতে দেবে না ।

তারপরেও , আপনারা মনে হয় ভুলে যাচ্ছেন , ইউ এস এম এল ই এর পরে আছে তিন থেকে পাঁচ বছরের ইন্টার্নশীপ, যেটা আপনাকেই জুতার তলা খসিয়ে খুঁজে নিতে হবে।

মেডিকেল সাবজেক্টে কোন দেশ ফরেনারদের ছাড় দেয় না । আয় বেশি , ঝামেলাও তাই বেশি । মানুষের জীবন এর দাম বলে কথা ।
০৭ ই মে, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: হিসাব বেশি হৈতে পারে। আমি তো শুধু মোটামুটি একটা বলছি। যারা কলেজে আস্তে চায় তাদের জন্য

২৪. ০৭ ই মে, ২০০৯ রাত ৩:৩৩
রাগ ইমন বলেছেন: নারু মনে হয় গাঞ্জা টানে , নাইলে এত গাছ পাইলো কই ?

এত সোজা না ।
০৭ ই মে, ২০০৯ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: কঙ্কি!!!

২৫. ০৭ ই মে, ২০০৯ রাত ৩:৫৬
ধীবর বলেছেন: প্র আলোর ওই রিপোর্টের বিরুদ্ধে একটা প্রতিবাদপত্র লিখে পাঠিয়ে দিন। সহব্লগার মাসুম ভাই চেস্টা করলে হয়তো সেটাও ছাপা হলেও হতে পারে। বা অন্তত সংশোধনি শিরোনামে প্র আলো ওই খবরটির জন্য দুঃখপ্রকাশ করতে পারে।
০৭ ই মে, ২০০৯ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: এখন করে কি কিছু হবে। এর মদ্ধে অনেকেই এইটা জেনে গেছে

২৬. ০৭ ই মে, ২০০৯ সকাল ১০:৪৭
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আমার ইনকামটেক্স সার্টিফিকেটসহ ৫০+ লাকপে :( ... টাকা কৈ থন আইছে তারও বিস্তারিত কৈতে হপে... আরো ম্যালা হ্যাপা ... যে কারনে অস্ট্রেলিয়া যাওন এখন প্রায় শুন্যের কোঠায় হৈছে...

হয়তো ওয়েব সাইটে অনেক কিছুই সুন্দর ... দেখলে মনে হয় আমি এলেজেবল... কিন্তু ঘটনা বাংলাদেশে অসিগো এমবাসিতে... থার্ড পার্টি কাগজ জমা লয়... পাট থিক্কা চুন খসলেই কাগজ ফেরত... কোন জবাব ছাড়াই :(
০৭ ই মে, ২০০৯ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: এ্যাসেস্মেন্ট লেভেল ফোরে পাঠাইয়া দেওনে এত হ্যাপা বার্ছে। আগে এতো ছিলো না

২৭. ০৭ ই মে, ২০০৯ সকাল ১০:৫৫
জুবেরী বলেছেন:
IELTS শুরুর পড় সংবাদটা পড়ে সত্যই দোটানা-তিন্টানার মদ্ধে পড়ছিলাম ।

ভরসা পাইলাম ।

বিশেষ ধন্যবাদ ।
০৭ ই মে, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: তার্পরেও ওদের ওয়েব সাইতে ভালো করে দেখে নিবেন। কারন নিয়ম আবার হয়তো চেইঞ্জ হৈতে পারে

২৮. ০৭ ই মে, ২০০৯ দুপুর ১২:৪০
মাহবুব সুমন বলেছেন: অস্ট্রেলিয়াতে ডেন্টাল স্কুল সর্বমোট ৯ টি, সব গুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয় না।

অন্যদেশ থেকে যারা বি.ডি.এস. পাশ করে এখানকার ডেন্টাল স্কুলগুলোতে পড়তে চায় তারা ২ বছরের এডভান্স স্ট্যান্ডিং পায়, বাকি ২ বছর পড়ার পর ১ বছরের ইন্টার্ন শেষ করে তারা ডেন্টিস্ট হিসেবে কাজ করতে পারে। এ ২ বছরে $৭০,০০০০+ খরচ হবে শুধু টিউশন ফিতেই।
কোনো স্কলারশীপ পাওয়া যাবে না।
সব ইউনিও আবার এভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয় না।

মেডিসিন বা ডেন্টিস্ট্রি পড়তে প্রচন্ড খরচ এখানে ( $৩৫- ৩৬,০০০/ বছর টিউশন ফি ), চান্স পাওয়াও খুবই কঠিন।
এখানে মেডিসিন ও ডেন্টিস্ট্রি অন্য সাবজেক্টের উপরে থাকে।

অবশ্য ২ বছরের এম.ডি.এস. করতে অজএইড বা অন্য স্কলারশীপ পাওয়া যায় তবে এটা পাশ করে এখানে প্রাকটিস করা যায় না, এডিসি ( অস্ট্রেলিয়ান ডেন্টাল কাউন্সিল ) পরীক্ষা পাশ করতেই হয়।

স্পেশালাইজেশনের জন্য আছে রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ ডেন্টাল সার্জনস। এখানে চান্স পাওয়া যেমন খুবই কঠিন তেমনি অনেক খরচও।

এ.ডি.সি পরীক্ষা পাশ করাও কঠিন ও অনেক খরুচে। যাদের ক্লিনিক্যাল এক্সপোজার কম, বেসিক ভালো না এবং অস্ট্রেলিয়ান ডেন্টাল প্রাকসিস সম্পর্কে কোনো ধারনা নাই তারা কখনোই এ.ডি.সি পরীক্ষা পাশ করতে পারে না।

মেডিক্যাল ডক্টরদের জন্য এ.এম.সি ( অস্ট্রেলিয়ান মেডিক্যাল কাউন্সিল ) পরীক্ষা পাশ করতে হয়।


@ অক্ষর,
নিউক্যাসেল ও ইউ.এন.এস.ডাল্লিউ তে ডেন্টাল স্কুল নাই। সিডনী ইউনিতে আছে।

০৭ ই মে, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: আমি জানি না, আমি যাস্ট স্কলারশীপের কথা বলছিলাম

২৯. ০৭ ই মে, ২০০৯ দুপুর ১২:৪২
মাহবুব সুমন বলেছেন: @ অক্ষর,

রিপোর্ট টা পড়ে আমিও ধন্ধে পড়ে গিয়েছি।
ভুয়া কাগজ দিয়ে যারা এখানে এসেছে তাদের ব্যপারে নাকি পুলিশ ও ইমিগ্রেশেনে রিপোর্ট করা হয়েছে !
০৭ ই মে, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন: ভূয়া কাগজের কথা যদি অস্ট্রেলিয়ান এ্যাম্বাসী কিছু বলে সেইটা আলাদা কথা। কিন্তু মোস্তফা কামালের তো এই সব বলার দর্কার নাই

০৭ ই মে, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন: আমিও হুমম

৩১. ০৭ ই মে, ২০০৯ দুপুর ২:৪১
মিছে মন্ডল বলেছেন: @রাগীব ভাই, ইউ এস এম এল ই তে ৭৪ পারছেন্টাই পেলে পাশ হয়ত করা যাবে ,কিন্তু কেউ রেসিডেন্সি দিবে না। কমপক্ষে ৯০ এর ওপর স্কোর করতে হবে। পরীক্ষা অবশ্যই কঠিন, কিন্তু তারপরও আমাদের দেশের ছেলে-মেয়েরা কিন্তু ৯০ এর ওপর স্কোর করছে। কিন্তু সমস্যা হল পার্ট-২ সিএস পরীক্ষার জন্য দেশ থেকে ভিসা পাওয়া। ইউএস এম্বাসি অনেক কিছু দেখে, যার মাঝে অন্যতম হচ্ছে ভাল ব্যাংক ব্যালান্স ও স্কোর। স্কোর ভাল না থাকলে ও কমপক্ষে ৬ মাস ইউএসএ তে লিভিং কস্ট না দেখাতে পারলে ভিসা দেয় না। আর ক্যাপলান এর যে কোচিং এর কথা বলছেন, তা আমাদের দেশে নাই।শুধু বই গুলো আর কিছু লেকচার ডিভিডি পাওয়া যায় নীলক্ষেতে। তবে ওই দেশে ক্যাপলান কোচিংয়ের খরচ বিশাল। যেকোন ইউনিভার্সিটির টিউশান ফি এর থেকেও বেশি বলা যায়। এরপরও কিন্তু আমাদের দেশের অনেকেই পাশ করে ইউএসএ যাচ্ছে.....
৩২. ০৭ ই মে, ২০০৯ দুপুর ২:৪৬
মিছে মন্ডল বলেছেন: যারা ইউএসএমএলই পরীক্ষার কথা ভাবছেন, তাদের জন্য আমাদের দেশি স্টুডেন্ট ও ডক্টরদের তৈরী ফেইসবুক গ্রুপের ঠিকানা নিচে দিলাম ....আশা করি উপকৃত হবেন ।

MBBS to MD (USA): transition from dream to reality
৩৩. ০৮ ই মে, ২০০৯ সকাল ৭:১৫
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: অক্ষর মিয়া ত দেখি ব্রাট গ্যানের নৌকা ...
০৯ ই মে, ২০০৯ রাত ১০:৩১

লেখক বলেছেন: পুলাপাইন পাশের লাইনে থাকো

৩৫. ০৯ ই মে, ২০০৯ সকাল ১০:০০
কেএসআমীন বলেছেন: ৫০ লাখ দেখাইতে হইবো বাংলাদেশ হাইকমিশনে। এইটা ঠিক আছে। সেন্ট্রাল ওয়েব সাইট থেইকা কি বাংলাদেশের খবর জানা যাবে?

যার টেকা নাই, সে অস্ট্রেলিয়া গিয়া পড়বে কল্লিইগা? তার জন্য তো বাংলদেশের প্রাইভেটগুলাও মিছা।

একমাত্র উপায় সে যদি পাবলিকে চান্স পায়...
০৯ ই মে, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: আপনার কথা ঠিক বুঝি নাই। বাংলাদেশ হাই কমিশানে দেখাইতে হবে মানে?

অস্ট্রেলিয়ান ওয়েব সাইটেই দেয়া আছে এপ্লাই করার জন্য কি লাগবে কি লাগবে না, তার মদ্ধে কিন্তু এই কথা কোথাও নাই

৩৬. ০৯ ই মে, ২০০৯ রাত ১১:৫৯
আকাশনীল বলেছেন: আমার এত টাকা নাই, কি যে করুম /:) :|
১০ ই মে, ২০০৯ সকাল ৮:৪৫

লেখক বলেছেন: তাইলে ডলার জোগাড় কর্তে থাকেন

৩৮. ১২ ই মে, ২০০৯ দুপুর ২:০৮
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: পুলাপাইন আমারে ভুইলা গেসে ...:(
১২ ই মে, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: নিজেরি খবর নাই

৩৯. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৪:০৩
ক-খ-গ বলেছেন: মাল্টোবা ম্যাঠামে দেখি সিরিকাস আলুছানা কর্তেছে, ব্যাফার কি?? ম্যাঠাম, ও ম্যাঠাম, তুমি আছো কেমুন? :)
১৬ ই মে, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন: তুমারে যে দেখি না? তুমার খবর কি?

৪০. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৪:১৪
সহেলী বলেছেন: অস্ট্রেলিয়ানরা এত টাকা টাকা করে কেন ? ওদের টাকা নাই বলে ! ওরা কি আমাদের দেশের চেয়েও গরীব !
থাক যাওয়ার দরকার নাই ঐখানে , তার চেয়ে সেই টাকায় আম জাম লিচু খাবো ।
১৬ ই মে, ২০০৯ রাত ১০:১৩

লেখক বলেছেন: আমারেও কিছু পাঠাইয়া দিয়েন

৪১. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৪:২৭
সুবাইল বলেছেন: সহেলী বলেছেন: অস্ট্রেলিয়ানরা এত টাকা টাকা করে কেন ? ওদের টাকা নাই বলে ! ওরা কি আমাদের দেশের চেয়েও গরীব !
থাক যাওয়ার দরকার নাই ঐখানে , তার চেয়ে সেই টাকায় আম জাম লিচু খাবো ।
১৬ ই মে, ২০০৯ রাত ১০:১৩

লেখক বলেছেন: হ, তারে কৈয়া দিয়েন যেনো আমারেও কিছু দেয়

৪২. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৪:৩২
সুবিদ্ বলেছেন: @সুবাইল: তো রাজশাহী-দিনাজপুরে যাওয়ার একটা প্ল্যান কর.........
১৬ ই মে, ২০০৯ রাত ১০:১৪

লেখক বলেছেন: আমারেও নিয়েন কিন্তু

৪৩. ১৭ ই মে, ২০০৯ রাত ২:১০
রেজওয়ান শুভ বলেছেন: কি অবস্থা ?? মইরা গেসেন নি ?? নতুস পুস্ট দিসি ... দেখেন নাই তো !!! :( :(
২৪ শে মে, ২০০৯ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: ভালো লাগে না আর ব্লগ, অনেক দিন পর আইলাম

২৪ শে মে, ২০০৯ দুপুর ১:০০

লেখক বলেছেন: আমি আছি

৪৫. ২২ শে মে, ২০০৯ রাত ২:২৯
এন এইচ আর বলেছেন: মাষ্টার মশাই আপনার ছাত্ররা তো সব ফেল মারব কোন খোজ খবর নাই। কোন ক্লাস নাই কোন লেকচার দেননা।
২৪ শে মে, ২০০৯ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: কিছু ল্যাখতে মঞ্চায় না

৪৬. ২২ শে মে, ২০০৯ সকাল ১১:৫৮
ক-খ-গ বলেছেন: মাল্টোবা আফা তুমি কৈ???
২৪ শে মে, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: আছি রে

৪৭. ২৩ শে মে, ২০০৯ রাত ২:৫২
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আফা, ফেসবুকে একটা খপর দেকলাম ...;)
২৪ শে মে, ২০০৯ দুপুর ১:০০

লেখক বলেছেন: চুপচাপ থাকো, তুমি কিছুই দেখো নাই

৪৮. ২৩ শে মে, ২০০৯ দুপুর ১:৪২
নিশিব্লগারু বলেছেন: ঢানমন্ডি-র ভুক্টুরিয়া বার্চিটি তে পড়ুম...।
ওসতেরেলিয়া-র চার্টিপিকেট ...।

লোল........
২৪ শে মে, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: :)

৪৯. ২৪ শে মে, ২০০৯ দুপুর ১২:০০
ক-খ-গ বলেছেন: শ্লা তোমারে বাইন্ধা পিডানোর কাম
২৪ শে মে, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: ক্যা?

৫০. ২৫ শে মে, ২০০৯ বিকাল ৫:৪২
শাওন৩৫০৪ বলেছেন: অস্ঠেলিয়া কেমুন জায়গা??
২৭ শে মে, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: ভালো না, পঁচা

২৭ শে মে, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: হেরে যাইয়া দেইয়া আহেন

২৭ শে মে, ২০০৯ দুপুর ১:০৪

লেখক বলেছেন: ভালো আছি বরু

২৭ শে মে, ২০০৯ দুপুর ১:০৪

লেখক বলেছেন: কি কর্ছিলেন আপ্নে? আর আপ্নের কমেন্ট ব্যান হৈলে মন্তব্য করেন ক্যাম্নে?

৫৪. ২৭ শে মে, ২০০৯ দুপুর ১২:৫৭
মোনালিসা আক্তার বলেছেন: কমেন্ট পড়ে হাসতে শেষ।

ধন্যবাদ ধারুন একটা খবরকে প্রটেস্ট করার জন্য।
২৭ শে মে, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন: তবে সবারি উচিত, আরো একবার ভালো মতো খবর্টা যাচাই করা

৫৫. ২৭ শে মে, ২০০৯ দুপুর ১:০৭
ক-খ-গ বলেছেন: এই লেখা পড়তে বারবার ছুইট্টা আহি
২৮ শে মে, ২০০৯ ভোর ৬:৪৭

লেখক বলেছেন: এইডা তোমার রাগের কথা... (মানায় নারে মানায় না)

৫৬. ২৮ শে মে, ২০০৯ সকাল ৭:১২
আশরাফ মাহমুদ বলেছেন: ক-খ-গ বলেছেন: এই লেখা পড়তে বারবার ছুইট্টা আহি

;)
২৮ শে মে, ২০০৯ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: লেখক বলেছেন: এইডা তোমার রাগের কথা... (মানায় নারে মানায় না)

;)

৫৭. ২৮ শে মে, ২০০৯ সকাল ৮:০০
অচেনা সৈকত বলেছেন: আমার উচিত ছিল এই লেখাটার কমেন্ট ট্র্যাক করা। ইউএসএমএলই তে কোচিং-এর কোন দরকার নাই। খামোখা কাপল্যান-কে টাকা দিবেন কেন? নিজে পড়েই পাস করা যায়। আমি এ ব্যাপারে একটু একটু জানি কারণ আমার পত্নী প্রথমটা পাস করে গেছে। যাদের আমেরিকা আসবার ডাইরেক্ট উপায় নাই তারা পাবলিক হেলথে এমএস করতে আসতে পারেন। এমএস করলেই চাকরী কনফার্ম। সেটা করতে করতেই সবগুলো পার্ট দেয়া যায়।
২৮ শে মে, ২০০৯ সকাল ৯:৫০

লেখক বলেছেন: যাগো এইটা কামে লাগবো তারা কি এখন আর দেখবো এই পোস্ট

১০ ই জুন, ২০০৯ সকাল ১০:০১

লেখক বলেছেন: আমারেও ডাক দিয়েন

 

মোট সময় লেগেছে ১.৭৩১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি যখন বড় বিপদে পরি তখন মানিব্যাগ থিকা বউয়ের ছবি বাইর করি আর ভাবি...

এর থিকা বড় বিপদ আর কি হৈতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই