আমার প্রিয় পোস্ট

এই ব্লগ একান্ত আমার ব্যাক্তিগত চিন্তা চেতনা ও মত প্রকাশের ক্ষেত্র। মতের অমিল থাকা অস্বাভাবিক নয়। আবার আমার লেখা বা মতেও ভুল-ত্রুটি থাকতে পারে। তাই যেকোন বিষয়ে সুস্থ আলোচনা-সমালোচনা কাম্য।

বিড ছাড়াই ফ্রীল্যান্সিং জব পাওয়ার একটি চমৎকার সাইট

৩১ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৫

শেয়ারঃ
0 21 0



যারা ফ্রীল্যান্সিং সাইটগুলোতে বিড করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, কাজ পান নি, অথবা ইন্টারনেটে টাকা আয়ের উপর অনেক চেষ্টা করেও ব্যার্থ তাদের জন্য আজ এমন এক সাইটের কথা বলছি যাতে কাজ পেতে আপনাকে কোন রকম বিড করতে হবে না, দরকার নেই কোন বিশেষ দক্ষতারও, শুধুমাত্র ছোট ছোট কিছু কাজের মাধ্যমে আপনি আপনার মাসিক ইন্টারনেট খরচ তুলে আনতে পারবেন একটু মনযোগী হলেই। microworkers.com হচ্ছে এমন একটা সাইট যেটাতে কাজ করতে হলে আপনাকে কখনই কোন বিড করতে হবে না। আসবেন, কাজ করবেন আর পেমেন্ট পাবেন। নাম শুনেই বুঝতে পারছেন যে এই সাইটের কাজগুলো খুব ছোট ছোট এবং এখান থেকে আপনি পেমেন্ট পাবেন অল্প অ্যামাউন্ট। সর্বনিন্ম ১০ সেন্ট থেকে সর্বোচ্চ ৪ ডলার পর্যন্ত কাজ আমি দেখেছি। কাজগুলোও এমন যে আপনার করতে ১ মিনিট থেকে ৩০ মিনিট লাগবে। কাজগুলোর মধ্যে উল্ল্যেখযৌগ্য হল সোস্যাল বুকমার্কিং সাইটে কোন সাইটকে বুকমার্ক করা বা ভোট দেয়া (যেমন digg, delicious, mixx, redit ইত্যদি), ফেসবুকে ফ্যান হওয়া, ভোট দেয়া, সাইন আপ করা, সফটওয়্যার ডাউনলোড ও ইন্সটল করা, অ্যাডে ক্লিক করা, ব্লগে কমেন্ট করা, আর্টিকেল লেখা, ফোরামে কমেন্ট করা ও লিংক দেয়া, আপনার ব্লগে পোস্ট বা লিংক দেয়া ইত্যাদি। এর মধ্যে আর্টিকেল লেখার কাজে সবচেয়ে বেশী টাকা পাওয়া যায়। ৫০ ওয়ার্ডের একটা আর্টিকেলে আপনি পাবেন ৫০ সেন্ট, ২৫০-৩০০ ওয়ার্ডের ক্ষেত্রে পাবেন সর্বোচ্চ ২ ডলার। আর ব্লগ পোস্টের ক্ষেত্রে রেট নির্ধারিত হয় আপনার ব্লগের পেজর্যাং কের উপর, ৪০ সেন্ট থেকে ১ ডলার। ।সাইটে রেজিষ্ট্রেশনের পর লগিন করলে আপনি কাজের লিস্ট পাবেন। কাজের পাশে দেখবেন কয়টি কাজ একসেপ্ট করা হবে, কয়টি ইতিমধ্যে করা হয়েছে এবং কাজটি করতে আপনার কত সময় লাগবে। কাজটা করা হলে কাজদাতা যে প্রমাণ চাইবে সেটি প্রুফ বক্সে সাবমিট করুন। টাকা পেতে পারবেন পেপ্যাল, মানিবুকারস, অ্যালার্টপে আর চেকের মাধ্যমে। টাকা পাওয়া নিয়ে কোন সন্দেহ নেই। অবশ্যই টাকা পাবেন। আমার পরিচিত যারা কাজ করেছে সবাই টাকা পাচ্ছে। পেপ্যাল আর অ্যালার্ট পে তে প্রতি মাসের ১ তারিখে আর মানিবুকারসে মাসের প্রথম সপ্তাহে পেমেন্ট করা হয়। সর্বনিন্ম পেআউট ৯ ডলার। বর্তমানে যে হারে কাজ আসছে তাতে আমার প্রতি তিন দিনে একটা পেআউট হয়। সাইটটাতে কাজ করতে চাইলেআপনার যে সব একাউন্ট খুলতে হবে সেগুলো হল,
১। একটা ইমেইল অ্যাকাউন্ট। প্রচুর স্প্যাম মেইল আসবে, তাই আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কোন কাজ করবেন না।
২। digg.com
৩। delicious.com
৪। mixx.com
৫। redit.com
৬। facebook (অন্তত ১০০ ফ্রেন্ড)
৭। myspace
৮। একটি ইংরেজী ব্লগ
৯। টুইটার
১০। hubpage
১১। jumptag.com

এই অ্যাকাউন্টগুলো আগে খুলে রাখাই ভাল। তা না হলে কাজ আসার পর খুলে করতে গেলে ততক্ষণে কাজটা নাও থাকতে পারে।
ইন্টারনেটে আয়ের অনেক চেষ্টা করেও যারা ব্যার্থ হয়েছেন তারা সাইটটা দেখতে পারেন। টাকা পেতে কোন সমস্যা হবে না, যদি আপনি কাজ করতে পারেন। টাকা একটু কম পেলেও যা কাজ পাওয়া যাবে তা অনেক সহজ, আর ডাটা এন্ট্রির তুলনায় অনেকগুণ ভাল। আর সহজ কিছু কাজ করে যদি মাসে নূন্যতম নেটের বিলটা উঠে আসে তাতেই বা মন্দ কি?

 

সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১০ রাত ১১:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩১ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: বোঝলাম না কি কইলেন ভাইসাব :(

তয় এইডা আপনার লাহান পাবলিকের জইন্যে না :|

২. ৩১ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: গাধা কইছি ইয়াহুতে আছুস নাকি?
৩১ শে মার্চ, ২০১০ রাত ৮:১০

লেখক বলেছেন: নারে ভাই, থাকলে তো কথা হইতই। নেটের অবস্থা চরম খারাপ। :(

৩. ৩১ শে মার্চ, ২০১০ রাত ৮:০১
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: হুমমম, অনেকেই মোটামুটি ভালই কামাচ্ছে। আপনিও তো বেশ ভালই আয় করেছেন দেখা যায় ;)
৩১ শে মার্চ, ২০১০ রাত ৮:১৫

লেখক বলেছেন: হ্যাঁ জনাব, গোপন সুত্রে খবরে জানা গেছে আপনিও নাকি এইটাতে বেশ মোটা অংকের অর্থ উপার্জন করেছেন। হাজার হইলেও গোপন সুত্রে পাওয়া খবর ;)

এইটা সম্পর্কে আপনার একটা ৫০ word এর review আশা করছি B-) :`> :``>> :#)

৪. ৩১ শে মার্চ, ২০১০ রাত ৮:৩২
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ছিঃ ছিঃ এই সব বিরোধী দলের অপপ্রচার ;) আমি এই সব ছোটখাট কাজ করি না :P
৩১ শে মার্চ, ২০১০ রাত ৮:৪২

লেখক বলেছেন: এইহানেও বিরুধী দল :-*

নাহ এগো যন্তনায় দ্যাশে থাকা দায় X((

৫. ৩১ শে মার্চ, ২০১০ রাত ৮:৩৬
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: facebook এর কাজটা করতে চাই কিন্তু কি করব বুঝিনা
সময় থাকলে বিস্তারিত জানাবেন।
১ম থেকে শেষ পর্যন্ত
৩১ শে মার্চ, ২০১০ রাত ৯:০৩

লেখক বলেছেন: ফেসবুকের দুইটা কাজ দেখলাম মনে হয়।
একটা আছে ফেসবুক একাউন্ট তৈরি করে দিতে হবে। সেক্ষেত্রে বায়ার যা চেয়েছে (যেমনঃ ইউজার ইমেইল, পাসওয়ার্ড ইত্যাদি) তা আপনাকে উপস্থাপন করতে হবে।

আর একটি কাজ আছে ফেসবুক ওয়ালে লিঙ্ক পোষ্ট করার, এই কাজের জন্য আপনার ফেসবুকে নিজের আইডি ব্যাবহার করতে হবে, কোন ভুয়া আইডি ব্যাবহার করলে চলবে না। একটা লিংক দেয়া আছে কাজটিতে, ঐ লিংক আপনার ফেসবুক পেজে পেষ্ট করতে হবে, এবং লিঙ্কটি নূন্যতম দুইদিন থাকতে হবে আপনার পেজে। এক্ষেত্রে বায়ার এর দেয়া লিঙ্কটি আপনার ফেসবুক ওয়ালে পেষ্ট করে আপনার পেজের লিঙ্ক প্রুফ বক্সে পেষ্ট করে দেন, তাহলেই হবে।

৩১ শে মার্চ, ২০১০ রাত ৯:০৮

লেখক বলেছেন: আমারটা tutulahmed66এট ইয়াহু ডট কম।

৬. ৩১ শে মার্চ, ২০১০ রাত ৮:৫২
নিলআকাশেরদুঃখ বলেছেন: thanks.yahoo ta thakla valo hoyto problem a porla ask korta partam
৩১ শে মার্চ, ২০১০ রাত ৯:১৪

লেখক বলেছেন: ইয়াহু তে অনেক চেষ্টা করেও ঢুকতে পারছি না। ঢুকতে পারলে বাজ দিব। রেজিষ্ট্রেশন করে চেষ্টা কর, খুব সহজ, এমনিতেই পারবে। :D

৩১ শে মার্চ, ২০১০ রাত ৯:২৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

৮. ৩১ শে মার্চ, ২০১০ রাত ৯:১১
রিফাত হোসেন বলেছেন: হুম দেখি টু পাইস টাইম পাস হয়কিনা । যদি হয় তাহলে রসগোল্লা দিব আপনাকে ।
৩১ শে মার্চ, ২০১০ রাত ৯:২৯

লেখক বলেছেন: রসগোল্লা ভালা পাই :P

৯. ৩১ শে মার্চ, ২০১০ রাত ৯:১৩
রিফাত হোসেন বলেছেন: ghontae noe hazar takar kam chharchhi alshamir laigga, actualy kam tam valo lage na, ghora jodi computer thaka kichu pai tahola ar bahira jabona.khali computer a tipa tipi korbo B-) :D
৩১ শে মার্চ, ২০১০ রাত ৯:৩৭

লেখক বলেছেন: আলসেমীর সবচেয়ে বড় উদাহরণ মনে হয় আমি, আপনে আর কি? যাই হোক যদি ঘরে বসে আয় করতে চান তাহলে getafreelancer.com এও চেষ্টা করে দেখতে পারেন। এখানে লিখালিখির অনেক কাজ পাওয়া যায়, ইংরেজীতে ভাল দক্ষতা থাকলে এখনই নেমে পড়তে পারেন।

১০. ৩১ শে মার্চ, ২০১০ রাত ৯:৩৫
শ্রাবনের ফুল বলেছেন: বাহ! প্রিয়তে নিলাম আপাতত
৩১ শে মার্চ, ২০১০ রাত ৯:৪৭

লেখক বলেছেন: তোমার জন্য তো এইটা না, তুমি কম্পু সায়েন্সের স্টুডেন্ট কাম করবা বড় বড় ফ্রী ল্যান্সিং সাইটে, তোমার ডলার ইনকাম লেভেল হবে শতকের ঘরের। চেষ্টা কর, শুভকামনা থাকল।

৩১ শে মার্চ, ২০১০ রাত ১০:২৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

০৪ ঠা এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৩. ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৪৫
মনুমনু বলেছেন: ভালো লাগল, ধন্যবাদ
০৪ ঠা এপ্রিল, ২০১০ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

০৫ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:০৪

লেখক বলেছেন: হ, এইডা আপনার লাহান পাব্লিকের জইন্যে না... ;)

১৫. ০৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৫
রিফাত হোসেন বলেছেন: ০,৩৬ সেন্ট পায়েছি ।

বলেছিলাম রসগোল্লা দিব, এই নেন এক গামলা !

মন ভরে আহার করুন । আরও দিব পরে.

০৫ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: এখনও অনেক দেরিরে ভাই, ৯ ডলার না হইলে তুলতে পারবেন না কিন্তু, চালাইয়া যান, শুভকামনা থাকল :D

০৫ ই এপ্রিল, ২০১০ রাত ৮:০২

লেখক বলেছেন: লোভ ধরাইয়া দিলেন তো :||

১৭. ১২ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২৮
মহসিন০৮ বলেছেন: টাকা তোলার সিস্টেম কি রকম ???
১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪৮

লেখক বলেছেন: মানিবুকার্স, পেপল, এলার্ট পে...

আপনার ৯ ডলার হলে আপনি এড্রেস ভেরিফিকেশন রিকোয়েষ্ট করলে ওরা আপনার ঠিকানায় এড্রেস ভেরিফিকেশন এর চিঠি পাঠাবে। তারপর এড্রেস ভেরিফিকেশন হলে আপনি যেভাবে টাকা নিতে চান সেভাবেই নিতে পারবেন। তবে আমার কাছে মানিবুকার্স ই সুবিধাজনক মনে হয়েছে।

১৮. ২৪ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৬
রিফাত হোসেন বলেছেন: এখন পর্যন্ত ১ ডলার ৪৭ সেন্ট জমা হয়েছে ।
২৬ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: আমার একটা পে আউট দিলাম ২ দিন আগে। এখন এই মুহুর্তে ১.২৯ ডলার ;)

১৯. ২৪ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
রিফাত হোসেন বলেছেন: আর নতুন একটা সন্ধান পেয়েছি । বিড ছাড়া

http://www.shorttask.com/ তবে এখনো ব্যবহার করি নাই ।
২৬ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: নতুন সাইট দেখে ভয় লাগে, অনেক গুলান ভুয়া, তাই না যাচাই করে কাজ করতে ভয় লাগে, তবে মাইক্রোওয়ার্কার্স বহুল পরীক্ষিত বলেই লিংকটা শেয়ার করা আর কি :D

২০. ২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৯
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ভাইয়া আপনার সেল নং দরকার ছিল...
মেইল : sk_foysal@ইয়াহু.কম
৩০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: ভাইরে আমারে কল করে পাওয়ার সম্ভাবনা ৫% । সারাদিনই তো ঘুমাই, আড্ডা দেই, আর খেলি। এই সময় গুলাতে আমারে কল কইরা পাওয়া মুশকিল। আর কল রিসিভ করলেও মাঝে মাঝে ঘুমের মইধ্যে কি আবোল তাবোল বকি তার ঠিক থাকে না। তাই নাম্বার নিয়া লাভ নাই। তার চাইতে মেইলে যোগাযোগ ভাল। আমারে মেইল করতে পারেনঃ
tutulahmed66@ জিমেইল/ইয়াহু ডট কম

২১. ১৬ ই মে, ২০১০ রাত ১:২১
শরীফ িবিড বলেছেন: সাইটটাতে কাজ করতে চাইলেআপনার যে সব একাউন্ট খুলতে হবে সেগুলো হল, ১। একটা ইমেইল অ্যাকাউন্ট। প্রচুর স্প্যাম মেইল আসবে, তাই আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কোন কাজ করবেন না। ২। digg.com

Hi,
আমি এ বিষয়ে জানতে চাই, প্লিজ হেল্প...
* "আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কোন কাজ করবেন না" তার মানে কি যেটা সবসময় ব্যবহার করি সেই ই-মেইল ব্যবহার না করা। অন্য আরেকটি ই-মেইল তৈরী করে ব্যবহার করতে বলছেন?
* "digg.com" বা অন্য যে সাইটগুলো দেয়া আছে সেগুলোতে কি একাউন্ট খুলতে হবে?

উত্তর দিবেন প্লিজ.

আরো কিছু প্রশ্ন আছে.....আসছি।
১৭ ই মে, ২০১০ রাত ৩:৪৭

লেখক বলেছেন: উঃ১
হ্যাঁ আপনাকে নতুন মেইল এড্রেস নিবন্ধন করতে হবে।

উঃ২
digg বা অন্য যে সাইটে বুকমার্কিং এর কাজ করবেন তার জন্য আলাদা ভাবে রেজিঃ করতে হবে

২২. ১৬ ই মে, ২০১০ সকাল ৮:৪১
বাবুল হোসেইন বলেছেন: মনে হচ্ছে অনেক কাজে লাগবে। ধন্যবাদ ভাইয়া।
১৭ ই মে, ২০১০ রাত ৩:৫০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :P

২৩. ১৬ ই মে, ২০১০ সকাল ৮:৫২
বাবুল হোসেইন বলেছেন: আচ্ছা ভাইয়া পেমেন্ট টা কিভাবে করবে আমার যদি পেপল একাউন্ট না থাকে?
১৭ ই মে, ২০১০ রাত ৩:৫৩

লেখক বলেছেন: মানিবুকার্স আছে না? ;)

১৭ ই মে, ২০১০ ভোর ৪:০৬

লেখক বলেছেন: আপনের জন্যে মনে হয় না এইটা চলব, বড় গুলানে ট্রাই করেন, ফ্রীল্যান্সার, রেন্ট এ কোডার আছে না? ;)

২৫. ১৭ ই মে, ২০১০ ভোর ৪:০৪
শয়তান বলেছেন:
অফটপিকঃ আপনার এই পোস্টটা প্রতিবেশি একটা ব্লগে আরও অনেকগুলি পোস্টের সাথে কপি পেস্ট হয়ে ছিল অনেকদিন । খেয়াল হতেই রিপোর্্ট করেছিলাম । আজ দেখি ঐ কপি পেস্টারের ব্লগই বাতিল হয়ে গেছে ।


নিজের লেখাগুলি সবাই খেয়াল করে রাখবেন :)
১৭ ই মে, ২০১০ ভোর ৪:১১

লেখক বলেছেন: হে হে হে, আপনি আসলেই ভাল শয়তান ;)

আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আসলে ব্লগে সময় দিতে পারি না, আর লিখার ধৈর্যও নাই। নিজের কোন লিখা কোন দিকে যায় তার ইয়াত্তা নাই। আমার কোন লেখারই ব্যাক আপ থাকে না। আর সব অন্য কেউ কপি পেষ্ট করলেও সমস্যা নাই। তাও যদি কারও কাজে আসে। :D

২৬. ২২ শে মে, ২০১০ রাত ৯:৪৬
শরীফ িবিড বলেছেন: রিফাত হোসেন: বলেছেন: আর নতুন একটা সন্ধান পেয়েছি । বিড ছাড়া http://www.shorttask.com/ তবে এখনো ব্যবহার করি নাই ।

এই সাইটটি শুধূ পেপাল সাপোর্ট করে। কাজ করলে টাকা আনার কি কোন উপায় আছে?
২৩ শে মে, ২০১০ সকাল ৭:৩৯

লেখক বলেছেন: বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না, তাই যতদুর সম্ভব সম্ভাবনা নাই। এই ব্যাপারে বেশি কিছু বলতে পারি না।

২৭. ২৮ শে মে, ২০১০ সকাল ১০:১১
শরীফ িবিড বলেছেন: Amar microworkers.com -a 2.26$ jomar por success rate 75% ar niche namay account freeze hoyecha.
a bishaye kichu bolben ki?
০৬ ই জুন, ২০১০ সকাল ৭:৩৭

লেখক বলেছেন: একাউন্ট ফ্রীজ হলে অপেক্ষা করেন, এক মাস হয়ে যাবার পর আবার সাকসেস রেট ১০০% হবে।

২৮. ০৪ ঠা জুন, ২০১০ রাত ১২:৫৯
রাজুঈ বলেছেন: টাইম লিমিট ও সাকসেজ রেইট নিয়ে টেনশন আছি.


আমাদের যা স্পিড.............!


হেল্প প্লিজ
০৬ ই জুন, ২০১০ সকাল ৭:৪৩

লেখক বলেছেন: কাজ শেষ হয়ে যাবার আগে করলেই হল, টাইম লিমিট নিয়ে কোন সমস্যায় কোনদিন পরিনি।

আর সাকসেস রেট ৭৫% এর নিচে নামলে কাজ করা যায় না, তবে কিছু কাজের রিভিউ বাকি থাকা অবস্থায় সাকসেস রেট ৭৫% এর নিচে নামলেও কাজ করা যায়। তাই যদি সাকসেস রেট কমবার আশঙ্কা থাকে তবে আরও ছোট কিছু কাজ করে রাখা দরকার যাতে সাকসেস রেট বাড়ে। আর রিস্কি কাজ না করাই ভাল- মানে যে গুলোতে সাকসেস রেট কমবার আশঙ্কা থাকে আর কি?

২৯. ০৪ ঠা জুন, ২০১০ রাত ১:২৬
অস্থির পোলাপাইন বলেছেন: জসিলা জিনিস মাইক্রোওয়ার্কারস.।
১১.২১$ জমছে উঠাইতে ভয় লাগতাছে .।যদি না পাই.!!!
টাকা তোলার পুরো প্রসেসটা একটু বললে একটু ভালো হত ভাই.।
বেশিরভাগ কাজ করি সাইন-আপ, এর ঝামেলা-ঝক্কি নাই.।
আইপি চেন্জার ইনসটল করে নিসি...শুধু নিও-বাক্স সাইন আপই করলাম প্রায় ২২ টা(২ সপ্তাহে)..
ধন্যবাদ এবং +++++++...:) :) :)
০৬ ই জুন, ২০১০ সকাল ৭:৪৮

লেখক বলেছেন: আমি কিছু দিন আগেই আমার মানি বুকার্সে টাকা নিলাম ৯ ডলার।

প্রথম দফায় টাকা তোলা একটু ঝামেলার, আপনার এড্রেস ভেরিফিকেশনের জন্য চিঠি পাঠাবে ( মানে ঠিক ঠিকানা দিয়েছেন কিনা পরীক্ষা করে দেখতে ), ঐ চিঠিতে একটা পিন কোড থাকবে যা আপনার একাউন্ট থেকে পেষ্ট করলে আপনার এড্রেস ভেরিফাই হয়ে যাবে। আর এড্রেস ভেরিফাই হয়ে গেলে তারপর আপনি পেপাল বা মানি বুকার্সের মাধ্যমে টাকা তুলতে পারবেন। বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না বিধায় বাংলাদেশে টাকা তুলবার মাধ্যম হল মানিবুকার্স, আর মানিবুকার্সের একাউন্ট খুলতে হলেও এড্রেস ভেরিফিকেশন দরকার হবে আলাদা ভাবে। প্রথম দফা একটু সমস্যা হবে। কিন্তু পরবর্তীতে আর সমস্যা নাই। :)

৩০. ০৬ ই জুন, ২০১০ রাত ৯:৪৭
অস্থির পোলাপাইন বলেছেন: অনেক ধইন্য বস....:) :) :)
আরেকটু কষ্ট করেন-ডাচ এর একাউন্ট এ কি টাকা পাঠানো যায়??
আসলে তা কি ডলার হিসেবে আসবে??
০৭ ই জুন, ২০১০ ভোর ৪:১৫

লেখক বলেছেন: ডাচ বাংলা এর একাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন, তবে সেটা সরাসরি মাইক্রোওয়ার্কার্স থেকে না, মানিবুকার্স থেকে আনতে পারবেন, তবে সম্ভবতঃ ১৩ ডলারের নিচে আনতে পারবেন না। যাই হোক মানিবুকার্স থেকে ডলারেই পাঠাবে কিন্তু ডাচ টাকায় হিসেব করে টাকা দেবে।

৩১. ১৮ ই জুন, ২০১০ রাত ২:০৫
শরীফ িবিড বলেছেন: ইন্টারনেটে আয়ের অনেক চেষ্টা করেও যারা ব্যার্থ হয়েছেন তারা সাইটটা দেখতে পারেন। টাকা পেতে কোন সমস্যা হবে না, যদি আপনি কাজ করতে পারেন। প্রচুর কাজ ঐখােন, কাজ পাওয়া অনেক সহজ।

www.minuteworkers.com

যারা article rewrite এর কাজ করতে চান তারা েযাগােযাগ করূন,

http://www.somewhereinblog.net/blog/sharif2bd
৩২. ১৮ ই জুন, ২০১০ রাত ২:১১
শরীফ িবিড বলেছেন: ইন্টারনেটে আয়ের অনেক চেষ্টা করেও যারা ব্যার্থ হয়েছেন তারা সাইটটা দেখতে পারেন। টাকা পেতে কোন সমস্যা হবে না, যদি আপনি কাজ করতে পারেন। প্রচুর কাজ ঐখােন, কাজ পাওয়া অনেক সহজG
CLICK HERE
৩৩. ২২ শে জুন, ২০১০ বিকাল ৫:৫৭
নিশাচর নাইম বলেছেন: http://www.mymicrojob.com এটা দেখতে পারেন। ১০০% গেরান্টেড পেমেন্ট সাইট। আর কাজগুলাও মাইক্রোওয়ার্কার থেকে সোজা।
৩৫. ১১ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১২
সংবাদ বলেছেন: দেখা যাক শুরু করতাছি সফল হলে ধন্যবাদ দিমু
৩৬. ১৪ ই জুলাই, ২০১০ বিকাল ৪:১১
মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: ভাই paypal এর বিষয়টা কি একটু বুঝিয়ে বলবেন??
আমি এ লাইনে নতুন।
আমি কাজ করে টাকা কিভাবে পাব, দয়া করে একটু বিস্তারিত( আমি কখনো টাকা তুলি নাই,তাই কিছুই জানি না) জানালে উপকৃত হব এবং কৃতজ্ঞ থাকব।
ধন্যবাদ।

এই একাউন্টে এড করলে খুশি হব।
৩৭. ১৮ ই জুলাই, ২০১০ রাত ১০:৪৮
পলাশ১ বলেছেন: মানিবুকারসের টাকা প্রসঙ্গঃ
মাস ছয়েক আগে এই বৃটিশ এজেন্সির কাছে একটা ট্রানস্লেশনের কাজ পাই; দুই দফায় ৮ ও ১৮ ডলার পাই, মানি বুকার্সে। অনেকদিন টাকাটা পড়ে ছিল। পরে একদিন ব্যাঙ্ক একাউন্ট দিলাম। সুইফট কোড দিতে হয়। ব্যাঙ্ক একাউন্ট ভেরিফাই ও মানি ট্রান্সফার একই সঙ্গে হয়ে গেল। কোনো ঠিকানা ভেরিফিকেশনের প্রয়োজন হয় নি। ১৩ ডলার পাঠাতে আরো ২ ডলার সার্ভিস চার্জ নিল। টাকা ব্যাঙ্কে এসেছে ইউরোতে। ৮৮০ টাকা পেলাম।
যা হোক পোস্টটা ভালো। পরে সময় করে সাইটগুলো দেখবো।
৩৮. ১৯ শে জুলাই, ২০১০ রাত ১১:৩৩
আশিকুর রহমান অমিত বলেছেন: একটা ইংরেজি ব্লগের নাম চাই
৩৯. ০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ৯:৩৩
জীবন্মৃত মানবতা বলেছেন: ভাই, প্রুভ এর বিষয়টা আমি ঠিক বুঝলাম না। আমি এই প্রথম একটা কাজ করলাম, ৩ টি সাইটের লিঙ্ক ভিজিট করলাম। এই ক্ষেত্রে প্রুভ করতে হলে কি করতে হবে?
৪০. ১১ ই আগস্ট, ২০১০ রাত ১০:৫৭
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: টাকা কামাই করা এত সোজা হইলে দুনিয়ার সবাই দশটা কইরা মাউস কিনা চাইর হাত পা দিয়া সারাদিন খালি ক্লিক করতো।

ফাউল। মাইনাস।
৪১. ১৮ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩৩
রিক্তের বেদন২০১০ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ! ইয়াহু তে add দিয়েছি ! একসেপ্ট করলে খুশি হতাম ! :) :) :) :)
৪২. ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪২
টিয়াপাখি বলেছেন: প্রিয়তে নিলাম :)
৪৪. ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:০৯
মুসাফির রকস বলেছেন: অহন Exam. শেষ হলে চেস্টা করুম..............
৪৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩৪
এম মেহেদী হসান(বুলবুল) বলেছেন: আমি ইতিমধ্যে ২০০$ এর মত কামাইছি। সাইটটি আমার কাছে দারুণ ভাল লাগে। আমি যে সকল সাইটে কাজ করে টাকা পাইছি তার প্রমান এখানে দেখুন। Click This Link
৪৬. ১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:২০
মাহবুবুর রশিদ বলেছেন: একাউন্ট করলাম,কাজ করলাম,টাকা ও েপলাম িকন্তু টাকা পাব িকভােব?
৪৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৯
শরীফুজজামন বলেছেন: Bhai, I have some money in Alert pay account. I want to withdraw those money. I have account in Dhaka Bank and also have a Patoneer Debit card. How can I withdraw those money. If you have any knowledge about the process then please let me know.

Thanks for the post.

 

মোট সময় লেগেছে ১.৩৪৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
চালাকের ভীড়ে একজন বোকা,
প্রতিনিয়তই খাই ধোঁকা,
যদিও খাইনি প্রেমে ছেঁকা,
তবুও আমি এখনও একা...........

খুবই বোকা, সাধারণ......
বাকি দশ জনের মতই একজন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই