somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

SOPA/PIPA-জানুন, বুঝুন, প্রতিরোধে জনমত গড়ে তুলুন

২০ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

SOPA- Stop Online Piracy Act, PIPA- Protect IP Act ভার্চুয়াল দুনিয়ায় সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। এ আইন বাস্তবায়ন না করার দাবীতে ইউকিপিডিয়ার ধর্মঘটের ঘোষণার পরই মূলত ব্যাপারটা সাধারণের নজরে এসেছে। গুগল ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে ৭ মিলিয়নের বেশী সাক্ষর সংগ্রহ করেছে বিলটির বিরুদ্ধে অনলাইন পিটিশনের জন্য।


তবে জিনিসটা কি, কি এর ক্ষমতা, এর প্রভাবগুলাই কি হতে পারে এ ব্যাপারে অধিকাংশ মানুষই অন্ধকারে রয়েছেন। অনেকেরই ধারণা, এটা নিতান্তই আমেরিকার অভ্যন্তরীণ ব্যাপার এবং এতে বহির্বিশ্বের লাভক্ষতির কিছু নাই। তাদের ভাবনাটা অনেকটা এমন যে, বিশালাকার কোন বট গাছের গোড়া কেটে ফেলার সিদ্ধান্ত javascript:void(1);নেয়া হয়েছে আর আপনি ওই গাছের মগডালে বসে ভাবছেন, গোড়া কেটে ফেললে ফেলো, আমার তো মাথাব্যাথার কোন কারন দেখছি না...বিশেষজ্ঞ মতামত বিশ্লেষণে একটু সহজভাবে মূল বিষয়টা দেখা যাক।



সোপা'র মূল বক্তব্য বলছে, যুক্তরাষ্ট্রের সম্পত্তির অবৈধ ব্যবহার প্রতিরোধের মাধ্যমে সমৃদ্ধি, সৃজনশীলতা, ব্যবসায় উদ্যোগ ও নতুন কিছু উদ্ভাবনের প্রচেষ্টাকে উৎসাহিত করা।

২০১১ সালের ২৬ অক্টোবর মার্কিন সিনেটে উত্থাপিত বিলটি একটি মেধাস্বত্ব বা কপিরাইট সংরক্ষন আইন যেটি প্রকারান্তরে পুরো ইন্টারনেট বিশ্বকেই নিয়ন্ত্রন করার একটি ভয়ংকর অপচেষ্টা! বিশ্লেষকদের মতে, ৮০ পৃষ্ঠার বিলটিতে প্রচুর ফাঁকফোকর রাখা হয়েছে যার ব্যাপক অপব্যবহার সম্ভব।



উইকিপিডিয়ার কর্তৃপক্ষ উইকিমিডিয়ার বিবৃতিতে বলা হয়,

"আইনটি পাস হলে বিনামূল্যের উন্মুক্ত ইন্টারনেট সেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এটি হবে মার্কিন মালিকানাধীন ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রনে একটি মোক্ষম অস্ত্র"


প্রশ্ন হচ্ছে, "মার্কিন মালিকানাধীন ওয়েবসাইট" এর সংজ্ঞাটা কি? যুক্তরাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন ডোমেইন এক্সটেনশানের সকল ওয়েবসাইট "যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট" বলে বিবেচিত হবে। সে হিসেবে .com, .org, .net, .info ডোমেইন এক্সটেনশানের সকল ওয়েবসাইট সংজ্ঞানুসারে "যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট" এর আওতায় পড়ে যাবে। এবার চিন্তা করে দেখেন, এই ডোমেইন এক্সটেনশানগুলো বাদ দিলে আর বাকি থাকে কি? ফেসবুক, ইউটিউব, টুইটার, উইকিপিডিয়া...আমাদের এই ব্লগ, বাদ পড়ছে কে?? সুতরাং, পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হতে যাচ্ছে গোটা ইন্টারনেট জগৎ!


এবার আসা যাক, ব্যবস্থাগুলো আসলে কি নেয়া হবে?

আইনটার নামই হচ্ছে কপিরাইট সংরক্ষণ আইন, সুতরাং সহজ বাংলায় কপিরাইট রক্ষা করবে। কপিরাইট বা মেধাস্বত্ব জিনিসটা কি? বইয়ের শুরুতে আমরা দেখে থাকি "সর্বস্বত্ব লেখক/প্রকাশক কর্তৃক সংরক্ষিত", একটি সিনেমার স্বত্ব সেটির প্রডিউসারের, একটি সফটওয়্যারের স্বত্ব তার নির্মাতা প্রতিষ্ঠানের, এমনকি আপনার তোলা একটি ছবির স্বত্ব আপনার নিজের, আপনি চাইলে এর ব্যবহার নিয়ন্ত্রিত করে দিতে পারেন।


এখন আপনি একটি মুভি বা মুভির গানগুলোর ডাউনলোড লিংঙ্ক আপনার ওয়েবসাইটে শেয়ার করলেন। কাজটি আপনি করেছেন সেই মুভির স্বত্বাধিকারীর অনুমতি ছাড়াই, আবার আপনি যে লিঙ্কগুলো দিচ্ছেন যেমন টরেন্ট, মিডিয়াফায়ার বা কোন ফাইল আপলোড সাইটের লিঙ্ক, সেগুলোও তো অবৈধ! সুতরাং, এই আইন অনুসারে আপনি ভয়াবহভাবে "মেধাস্বত্ব" লঙ্ঘন করছেন! মামলা হলে কোনরূপ সতর্কবাণী ছাড়াই বন্ধ করে দিতে পারবে আপনার ওয়েবসাইট! এককথায় কোনকিছু ফ্রী ডাউনলোডের সুযোগ বন্ধ হয়ে যাবে পুরোপুরি।

আবার কোন ব্লগ বা সামাজিক যোগাযোগ সাইটে আপনি একটি ছবি শেয়ার করলেন যেটি মালিক কর্তৃক কপিরাইট করা, এখন ওই সাইট বা ব্লগ কর্তৃপক্ষ আপনার ছবিটি ডিলিট করলো না (সাধারণত আনসেন্সরড ছবি না হলে কেউ ডিলিট করেও না), মালিকের অভিযোগের প্রেক্ষিতে পুরো ব্লগ বা সাইটটিই বন্ধ করে দেবার ক্ষমতা রাখবেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল।


কপিরাইট আইন ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনগুলোর রেসাল্ট থেকে মুছে ফেলা হবে, বন্ধ করে দিতে পারবে আপনার গুগল এডসেন্স একাউন্ট। আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনার ওয়েবসাইটের আইপি পাঁচদিনের মধ্যে ব্লক করে দিতে বাধ্য থাকবে।

সঙ্গীতের পাইরেসি রোধে প্রণীত ধারাবলে অভিযুক্ত ব্যাক্তিকে তিন বছরের সাজা ও অর্থদণ্ড দেয়া যাবে। এক্ষেত্রে অভিযুক্তের অপরাধটা কেমন হতে পারে? আজকাল জনপ্রিয় হওয়া গানগুলোকে অনেকেই নিজের মতো করে গেয়ে ইউটিউবে আপলোড দিচ্ছেন, অনেকসময় সেগুলো মূল গানের চেয়েও জনপ্রিয় হয়ে যাচ্ছে। কিন্তু এই আইনের মাধ্যমে মূল গানটির স্বত্বাধিকারী আপনার বিরুদ্ধে মামলা ঠুকে দিতে পারবেন, জেল ও মোটা অঙ্কের জরিমানাও হয়ে যাবে! আপনার আপলোড করা অবৈধ(!) ভিডিওটি রিমুভ না করার অপরাধে(!) পুরো ইউটিউব সাইটটিই বন্ধ করে দেয়ার ক্ষমতা রাখে এই আইন!

এরকম আরও বহু ধারা-উপধারায় সমগ্র ইন্টারনেট ব্যবস্থাটাকেই নিজেদের পূর্ণ দখলে নেয়া হবে। মেধারক্ষার নামে মুক্তচর্চা আর জ্ঞান-বিজ্ঞানের অবাধ প্রবাহে চরমভাবে বাঁধাগ্রস্ত হবে। টাকা দিয়ে নেট চালানো আর বিদ্যুতের বিল উঠাইয়া বিটিভি দেখা বোধ করি এক ব্যাপার হইয়া যাবে।


সুতরাং, ব্যাপারটা মোটেও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় ভাবার কোন সুযোগ নেই। বরং পশ্চিমা শাসকদের খবরদারির বাইরে থাকা দুনিয়ার একমাত্র ক্ষেত্রটির ওপর নিয়ন্ত্রন প্রতিষ্ঠার এক ভয়াবহ নীলনকশা। অনলাইনে আমেরিকা-বাংলাদেশ বলে কিছু নেই...স্থান-কাল, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে এখানে সকল ইন্টারনেট ব্যাবহারকারী এক সত্তা, এক পরিবার। সে পরিবারকে শৃঙ্খলিত করার এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে প্রত্যেককেই। হয়তো মূল প্রতিবাদটা আমেরিকানদেরই করতে হবে, তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে স্ব স্ব অবস্থান থেকে প্রতিবাদ এই আন্দোলনকে নিঃসন্দেহে একটি বৃহৎ রুপ দিতে সহায়তা করবে। অতএব, নিজে জানুন, পাশের মানুষটিকে জানান। ফেসবুকে, ব্লগে, গোটা ভার্চুয়াল দুনিয়ায় আওয়াজ তুলুন...
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০১
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×