আমার প্রিয় পোস্ট

Apple-এর ম্যাক-এ Mac OS X 10.5.2-তে somewhereinblog ঠিক মত দেখার উপায়

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৯

শেয়ারঃ
0 0 0

আমি জানি অনেক ম্যাক ব্যবহারকারী somewhereinblog ব্যবহার করতে পারছেন না। যদিও ekushey.org-এ ম্যাকের জন্য বাংলা কিবোর্ড ও বাংলা ফন্ট পাওয়া যাচ্ছে। অনেকেই হয়তো ভাবছেন ম্যাকে হয়তো বাংলা ঠিক মতো কাজ করে না বা, somewhereinblog হয়তো ম্যাক support করে না।

আসলে ব্যাপারটা তা নয়। যারা এই সমস্যায় যারা পড়েছেন তারা সবাই হয় Safari ব্যবহার করেন বা Firefox 2 ব্যবহার করেন।

প্রথমত, Firefox 2.x বা Firefox 1.x-এ বাংলা support নেই। Firefox-এ বাংলা support আসবে 3.0 version থেকে। Firefox 3 এখন beta version-এ। যদি কেউ Firefox 3 ব্যবহার করতে চান, তাহলে নিচের link থেকে download করতে পারেন।

Firefox 3 beta 3

যদিও Firefox 3 beta 3 একটি beta software, এটি সম্পূর্ণ ব্যবহার যোগ্য browser। আমার মনে হয় সকল ম্যাক ব্যবহারকারী Firefox 3 beta 3 বা এর পরের version গুলো ব্যবহার করতে পারেন। আর Firefox 3 যে সঠিক ভাবে somewhereinblog দেখাতে পারে তার প্রমাণ হলো নিচের ছবিটি:



আমার এই পুরো Post-টি Firefox 3-তে লেখা।

এবার আসা যাক Safari-এর কথায়। Safari, Apple-এর তৈরি অনেক চমৎকার একটি browser। কিন্তু এটিতে কিছু bug এখনো রয়ে গেছে। যার মধ্যে একটা হলো, যদি কোনো webpage-এ নিম্নের ছবিটির মতো font class declare করে তাহলে Safari তার বাংলা এবং অন্য জটিল লিপির সংযুক্তাক্ষর support নষ্ট হয়ে যায়।



Safari-এর এই সমস্যার কথা ইতিমধ্যে জানানো হয়েছে। আসা করি Apple অল্প সময়ের মধ্যে এর সমাধান দেবে।

কিন্তু বাংলা সঠিক ভাবে দেখতে হলে অবশ্যই AAT (Apple Advance Typography) font লাগবে। আমার জানা মতে একুশের site-এই মাত্র দু’টো বাংলা font পাওয়া যাচ্ছে। যদি কেউ আরো AAT বাংলা font-এর সন্ধান জানেন দয়া করে somewhereinblog-এ জানাবেন।

এ ছাড়া অন্য browser গুলো হচ্ছে Omniweb, Cemino, Opera, iCab etc.

Omniweb: এটি আসলে WebKit-এর উপর তৈরি browser. এর backend পুরোটাই Safari-এর উপর নির্ভরশীল। যার ফলে Safari-এর সকল bug গুলো Omniweb-এ ও বিদ্যমান।

Cemino: এটি Mozilla-এর একটি browser। যার backend-এ Firefox 2.x। তাই এই চমৎকার browser-টিও দুঃখজনক ভাবে বাংলা support দেয় না। কিন্তু Firefox 3 বের হবার পর আসাকরি এর backend-এ Gecko 1.9 ব্যবহার করা হবে।

Shiira: এটিও OmniWeb-এর মতো WebKit browser। তাই Safari-এর সব bug share করে।

Opera: এটিতে বাংলা support নেই। এতে আদৌ বাংলা support দেয়া হবে কিনা আমার জানা নেই।

iCab: এটি আমার মতে সবচেয়ে কম developed browser. বাংলা support কবে হবে বলা যাচ্ছে না।

এছাড়া আরো কিছু WebKit ও Gecko ভিত্তিক browser আছে যে গুলোর অবস্থাও একই।

বর্তমান অবস্থায় Firefox 3 beta 3-ই এক মাত্র solution.

তবে, আমি কিন্তু আগে somewhereinblog-এ Safari ব্যবহার করেছি। তখন হয়তো somewhereinblog-এ উপরে মতো কোনো font class declaration ছিলো না। যার ফলে Safari-তে SolimanLipi-এর পরিবর্তে Rupali font-এ দেখা যেতো। মনে হয় SolimanLipi দেখানোর জন্য হয়তো somewhereinblog team হয়তো এই definition যোগ করেছে। আর যদি এটা না হয়, তাহলে Apple-এ তাদের Safari 3-তে এই bug তৈরি করেছে।

আমি এই post Leopard 10.5.2 থেকে লিখছি। আমি Safari 3.0.4 ব্যবহার করছি। যদি কোনো Tiger 10.4.x এবং Safari 2.x ব্যবহারকারী তার অভিজ্ঞতা সবাইকে বলেন তাহলে সব ম্যাক ব্যবহারকারী উপকৃত হবে।

আসা করছি এই post-টি ম্যাক ব্যবহারকারীদের কাজে আসবে।:)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ম্যাকAppleবাংলা ;
প্রকাশ করা হয়েছে: ইউনিকোডবাংলা ভাষাম্যাকিন্টোশ  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০০
ত্রিভুজ বলেছেন:
চমৎকার লেখা। লিখুন নিয়মিত....
২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩২
স্করপিয়ন্স বলেছেন:
এত বড় একটা পোস্ট দিলেন , অনেক ভারী ভারী টেকনিকাল টার্মও ইউজ করলেন অথচ আসল যে জিনিস , সেই ইউনিকোড শব্দটাই দেখলামনা একবারো
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৬

লেখক বলেছেন: ম্যাকিন্টোশে বাংলা solution বলতে এখন শুধু মাত্র Unicode solution-ই অবশিষ্ট আছে। কোনো বিজয় বা লিখনি এখন আর ম্যাকে কাজ করে না। তাই ম্যাকে বাংলা বলতে Unicode বাংলাকেই বাঝায়। একারণেই কোথাও Unicode শব্দটা ব্যবহার করিনি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

৩. ১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৭
আমি কেউ না বলেছেন: Opera supports Bengali really nice in my mac 10.5.1
৪. ০৪ ঠা জুন, ২০১১ রাত ২:১৫
হাহাকার বলেছেন: আমার আইম্যাক-এ কোন বাংলা সাইট ই ব্রাউজ করতে পারতাম না। আমি তখন মজিলা ৪ ব্যবহার করতাম। বাংলা কোন লেখা এলেই হ্যাং করত।
এখন অপেরা ব্যবহার করছি কোন ঝামেলা নাই,,,,

 

মোট সময় লেগেছে ০.৯১৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ