আমার প্রিয় পোস্ট

ইউ আহমেদ

দ্রুত পদক্ষেপ নিন - মুক্তিযুদ্ধকে নীতিমালায় সংযুক্ত করুন - এখনই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫

শেয়ার করুন:                   Facebook

ব্লগে আছি প্রায় দীর্ঘদিন।

এই দীর্ঘসময়ে ব্যক্তিগত জীবনের প্রচুর ক্ষতি করেও ব্লগিং করেছি শুধু মাত্র মাতৃভাষায় মনের কথা বলার জন্যেই। এই আয়োজনে যারা কাজ করেছেন তাদের অবশ্যই ধন্যবাদ প্রাপ্য।

কিন্তু ব্লগিং করতে এসে যে বিষয়ে বিশেষ ভাবে পীড়িত করেছে তা হলো স্বাধীনতা বিরোধী শক্তির সদম্ভ পদচারনা। নিজেরা ঘোষনা দিয়ে মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদদের আত্নাকে অপমান করছে। স্বঘোষিত স্বাধীনতা বিরোধী ছাড়াও আছে ৭১ এর মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের নেতৃত্বস্থানীয়দের উত্তরসূরীরা। এরা পরিকল্পিতভাবে এই ব্লগটাকে স্বাধীনতার বিরোধীদের প্লাটফরম হিসাবে ব্যবহার করছে।

এখানে পুনরাবৃত্তি ছাড়াই যদি আব্দুর রাজ্জাক শিপনের পোস্টটি উল্লেখ করি তা হলেই যথেষ্ঠ হবে।

যুদ্ধাপরাধী সারমেয় সম্প্রদায়কে লড়াইয়ের মাঠ ছেড়ে দেয়া হবেনা

গত একবছরে বাংলাদেশের প্রধান দুইটি দল - আওয়ামীলীগ বা বিএনপি অথবা তাদের ছাত্র ফ্রন্টের কেউ কি কোন পোস্ট দিয়েছে?
কেউ কি বলেছে - এসো আওয়ামীলীগ করি, বা বিএনপি করি?

না, একটা পোস্টও চোখে পড়েনি।

কিন্তু স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের দ্বারা পরিচালিত জামায়াত আর তাদের রগকাটা বাহিনী প্রায় প্রতিদিনই একটার পর একটা পোস্ট দিয়ে ব্লগে স্বাধীনতা বিরোধীদের শক্তির আশ্ফালন করছে।

কিছু উদাহরন দেওয়া যাক।

বিজলীর খড়ি নামে একটা নিক থেকে শিবিরের প্রচারনা চালানো হতো। সীমা লংঘন করায় তাকে ব্যান করা হয়। কিন্তু সে "কাস্তের মতো চাঁদ" নিকে তার পুরানো নিকের ঘোষনা দিয়ে আবার যথারীতি শিবিরের পক্ষে প্রচারনা চালাচ্ছে। সর্বশেষ পোস্টে সে মুক্তিযুদ্ধকে ইসলাম ধর্ম বিরোধী হিসাবে চিহ্নিত করেছে। ব্লগের কর্তৃপক্ষ কিছু ব্লগারের নিক ব্যান করতে যতটা সক্রিয় - শিবিরের প্রচারক বিজলীর খড়ির বিষয়ে ততটা নিস্পৃহ। কেন?

আরেকটা নিক কিছু দিন আগে ব্লগে যুদ্ধাপরাধী গোলাম আজম নিয়ে বাড়াবাড়ি করায় প্রতিবাদ হিসাবে যে ফ্লাডিং হয় - তার থেকে কর্তৃপক্ষ কোন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। তারপর ফেব্রুয়ারী মাসেই দেখা গেলে কিছু নিকের আগমন হয়েছে - সুস্পষ্ঠত এদের লক্ষ্য হলো জামায়অত - শিবিরের পক্ষে প্রচারনা করা।

তাদের মধ্যে একজন হলো - ডিয়ার। যে কোন মানুষ সেই ব্লগের পোস্টগুলি দেখলেই বুঝতে পারবেন - কতটা নিম্নরুচীর ব্লগার সেই নিকটির আড়ালে বসে ব্লগিং করছে।

একটা পোস্টে সে আল্লাহ আর রবীন্দ্রনাথকে সমপর্যায়ে নামিয়ে এনেছে - যাতে ব্লগের রবীন্দ্রনাথের ভক্তরা উত্তেজিত হয় আর একটা বিশৃংখলা সৃস্টি করে। কর্তৃপক্ষ বিষয়গুলো পুরোপরি এড়িয়ে যাচ্ছে। কেন?


http://www.somewhereinblog.net/blog/dearblog


তারপর আছে বাংলাদেশের অস্তিত্ব সাথে জড়িত বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরী চেষ্টা।

এদের টার্গেট হলোঃ

১) শেখ মুজিবুর রহমান
২) রবীন্দ্রনাথ ঠাকুর
৩) মুক্তিযোদ্ধারা
৪) মুক্তচিন্তার মানুষ

কিছু বিষয়ে বারবার বিতর্ক তৈরী চেষ্টা -

১) ওসমানী কেন আত্নসমর্পন অনুস্ঠানে থাকলো না
২) রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনে বিরোধীতা করেছে
৩) শেখ মুজিব কেন পাকিস্থানী আর্মির কাছে ধরা দিলো
৪) মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে ভরা ইত্যাদি।

এরা নিয়মিত ভাবে যা করে -

১) যুদ্ধপরাধী গোলাম আজমের জীবনী পোস্ট দেয়
২) আল বদর বাহিনীর প্রধান নিজামীর জীবনী পোস্ট দেয়
৩) সন্ত্রাসের মদদদাতা সাইদিকে একজন বিশ্ববিখ্যাত আলেম হিসাবে উপস্থাপনের অপচেস্টা করে।

মোট কথা ব্লগটাকে জামায়াত - শিবিরের প্রচার মাধ্যম হিসাবে ব্যবহার করছে কিছু ব্লগার।

দুঃখজনক হলেও সত্য এই বিষয়ে ব্লগের মডারেশনের সাথে জড়িত ব্যক্তি বা ব্যক্তিবর্গের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তার বিষয়টি ব্লগের সবার কাছে অত্যন্ত স্পস্ট। বিগত এক বছরে বহুন অনুনয়-বিনয়, অনুরোধ উপরোধ বা আন্দোলন করেও কর্তৃপক্ষের মুক্তিযুদ্ধ বিষয়ে অবস্থানের কোন সুস্পষ্ট ঘোষনা বা কর্মতৎপরতা দেখতে পায়নি।

মুক্তিযুদ্ধের বিষযটি নানান ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। কোন সময় প্রকৃতিক দূর্যোগকে আড়াল করে - কোন সময় একদল সুশীল মুখোশধারীদের নামিয়ে গালাগালিকে প্রধান ইস্যু করে মুক্তিযুদ্ধের বিষয়টিকে আড়ালে পাঠানো হয়েছে।

এখন আর বোধ হয় সেটা সম্ভব হবে না।

কর্তৃপক্ষ ব্লগের সুনামের (গুডইউল) কথা বিবেচনা করে আপনাদের অবস্থান পরিষ্কার করুন। আমরা সবাই জানি - বর্তমানে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে যুদ্ধপারাধীরা বহাল তবিয়তে আছে। তাদের মিডিয়া ও পত্রিকা আছে। যদি সামহোয়ার তাদের প্রকাশনার একটা অংশ হয় - সেইটা সৎভাবে ঘোষনা করা উচিৎ।

নতুবা -


১। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পোস্ট ছাপা হবে না
২। ৭১ র স্বাধিনতা যুদ্ধের কোন বিপক্ষ শক্তির বানী পোষ্ট করা যাবেনা
৩।রাজাকার বিরোধী পোষ্ট লিখে ব্যান হওয়াদের ব্যান মুক্ত করতে হবে।


কর্তৃপক্ষ নীতিমালায় মুক্তিযুদ্ধের বিষয়টি সংযুক্ত করুন। কারন - বাংলাদেশ মানেই মুক্তিযুদ্ধ। একে অস্বীকার বা পাশ কাটিয়ে বেশী দূর যাওয়া যাবে না।

আমি ব্যক্তিগত ভাবে চাই - সামহোয়ার হয়ে উঠুক মুক্ত বুদ্ধি চর্চার অন লাইন বাংলা প্লাটফরম - আশা করি ৭১ এর পরাজিত শক্তির প্রলোভনে পড়ে এই চমৎকার ব্লগসাইট টি মুখ থুবড়ে পড়বে না।

তাই - দ্রুত পদক্ষেপ নিন - মুক্তিযুদ্ধকে নীতিমালায় সংযুক্ত করুন - এখনই।


( যতক্ষন না উপরের দাবী বাস্তবায়ন হচ্ছে ততক্ষন পর্যণ্ত কোন মৌলিক লেখা পোস্ট করা হবে না)

(এস্কিমো এর লেখা থেকে)

 

 

  • ১২ টি মন্তব্য
  • ২০৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
comment by: রাশেদ বলেছেন: দ্রুত পদক্ষেপ নিন - মুক্তিযুদ্ধকে নীতিমালায় সংযুক্ত করুন - এখনই।

ইনশাল্লাহ ব্যবস্থা নিবেন ওনারা।
২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
comment by: চিপা রংবাজ বলেছেন:
আমাদের দাবী খুব পরিস্কার এবং স্পষ্টঃ
১। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পোস্ট ছাপা হবে না ।
২। ৭১ র স্বাধিনতা যুদ্ধের কোন বিপক্ষ শক্তির বানী পোষ্ট করা যাবেনা ।
৩।রাজাকার বিরোধী পোষ্ট লিখে ব্যান হওয়াদের ব্যান মুক্ত করতে হবে।
৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: মুক্তিযুদ্ধকে নীতিমালায় সংযুক্ত করুন - এখনই।
৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০০
comment by: পরশ পাথর বলেছেন: দ্রুত পদক্ষেপ নিন - মুক্তিযুদ্ধকে নীতিমালায় সংযুক্ত করুন - এখনই।
৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০২
comment by: মুকুল বলেছেন: নোটিসবোর্ডের উদ্দেশ্যে বলছি, সম্ভব হলে আজ রাতের মধ্যেই নীতিমালা প্রকাশ করে, নীতিমালা পরিপন্থী গোলাম আযমের পোস্টসহ অন্যান্য পোস্ট মুছে দিবেন।


আগামী কালের "ভালোবাসা দিবস" সবাই ব্লগের বন্ধুদের সাথে আনন্দ উৎসাহ নিয়ে উদযাপন করতে চাই।
৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৩
comment by: নাস্তিকের ধর্মকথা বলেছেন:
দ্রুত পদক্ষেপ নিন - মুক্তিযুদ্ধকে নীতিমালায় সংযুক্ত করুন - এখনই।
৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৬
comment by: নাভদ বলেছেন: আমাদের দাবী খুব পরিস্কার এবং স্পষ্টঃ
১। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পোস্ট ছাপা হবে না ।
২। ৭১ র স্বাধিনতা যুদ্ধের কোন বিপক্ষ শক্তির বানী পোষ্ট করা যাবেনা ।
৩।রাজাকার বিরোধী পোষ্ট লিখে ব্যান হওয়াদের ব্যান মুক্ত করতে হবে।
৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৪
comment by: ঐশ্বরিয়া বলেছেন: রাশেদ বলেছেন: দ্রুত পদক্ষেপ নিন - মুক্তিযুদ্ধকে নীতিমালায় সংযুক্ত করুন - এখনই।
৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৫
comment by: থার্ডআই বলেছেন: আমার লেখা ড্রাফট করলাম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৫

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ তানভীর ভাই, সাথে থাকার জন্য

১০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৬
comment by: মুকুল বলেছেন: ধন্যবাদ থার্ডআই ভাই। সুদিন আসলে আবার পোস্ট দিয়েন।
১১. ০২ রা মার্চ, ২০০৮ দুপুর ১২:৩৭
comment by: অভী চৌধুরী বলেছেন: স্বাধীনতা-বিরোধীরা খুবই সংগঠিত এবং দ্রুত ছড়িয়ে পড়ছে। আমাদের মতো বিচ্ছিন্নতা তাদের মধ্যে নেই। তারা পড়াশোনা শেষ করবার পর-পরই প্রতিষ্ঠিত হচ্ছে তাদের তৈরিকৃত জায়গাগুলোতে। আর আমরা যারা আমাদের সার্বভৌমত্বে বিশ্বাস করি তারা কেউ কারো নই, কেবল মতাদর্শিক ঐক্য ছাড়া আমাদের আর কোনও পারস্পরিক মেলবন্ধন নেই, আমরা দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছি। আমাদের প্রতিবাদের ভাষা একাকী এবং ক্ষীণ। আমাদের সংগঠিত হতে হবে যদি আসলেই আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাই।

 



 


Superior by Nature
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩৮০৩৪