somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ঈশ্বর সেদিন ব্যস্ত ছিলেন – ২
“ক্ষ্যাপছে!” বলে সে অশ্লীলভাবে গা দুলিয়ে হাসতে থাকে

“কেন?”

ইবলিশের কথা বলার সময় থুতু ছিটানোর অভ্যাস আছে। তাই একটু দূরে থেকে বাতচিৎ করতে হয়। ফলে পুরো ঘটনা জানা গেল না। তবে যা শুনলাম তাতেই আমার খাবি খাওয়ার যো! ইবলিশের চরিত্র কোন কালেই ভালো ছিল না। চান্স পেলেই হুরপরীদের সাথে টাঙকি মারতে বসে। তো সেদিন সপ্তম আশমানের হেভেনলী কান্ট্রিক্লাবের পিছনের ঝোপটা খালি পেয়ে, ওই আরকি যা হবার তাই। ঈশ্বর আবার ঠিক সেই দিনই ইউরেনাসকে বল বানিয়ে গল্ফ খেলতে গেছেন। পড়বি তো পড় মালির ঘাড়ে। মুস্কিল হল ঝোপের মধ্যে কনসেন্সুয়াল সেক্স নিয়ে মোকদ্দমা করা যায় না, তাই ইবলিশ সেযাত্রায় বেচে গেছে । কিন্তু তারপর থেকে মহেশ্বর বড়ই বিচলিত। ঈশ্বর বাই ডিফল্ট সর্বোজ্ঞ । তাদের চিন্তাটিন্তা করতে হয়না । অনভ্যাসের কারনে চিন্তা করার মতো কিছু হলেই তাঁর দাপাদাপি শুরু হয়।

“তো কি নিয়ে চিন্তিতরে ভাই?”

ইবলিশ এবার আরো জোরে খ্যাক খ্যাক করে হাসতে থাকে, তার ঠোটের কোনা দিয়ে দুফোটা হলুদ রঙের তরল বেরিয়ে আসে, “হালায় যে কিলিব হেইডা ভুইলা গেসিল! এহন কয় ক্যামনে কি!!!”
ইবলিশ এইবার পেটে হাতদিয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে হাসে।

হায় হায় ! বলে কি? এতো মহাবিপদের সংকেত, স্বয়ং স্রষ্টা হিম সেল্ফ ইজ আ হিজড়া!
দুনিয়া গোল্লায় যাক, মানুষ মরুক । আপাতত ঈশ্বর নিজের প্রোডাক্টিভিটি নিয়ে ভাবিত। এই সময় তাকে না বিরক্ত করাই মঙ্গল
]]>
http://www.somewhereinblog.net/blog/udayanblog/28709169 http://www.somewhereinblog.net/blog/udayanblog/28709169 2007-05-05 01:30:49
ঈশ্বর সেদিন ব্যস্ত ছিলেন ঈশ্বর ঘোঁৎ করে একটা আওয়াজ করলেন
ইদানিং তাঁর মেজাজ চড়ে থাকে । ভেবেছিলেন ইবলিশের সাথে দু'দান দাবা খেলে একাকীত্ব লাঘব করবেন। কিন্তু হারামজাদা শয়তানটা প্রতিবারই তাঁকে হারিয়ে দেয়। আজকে তার ব্যতিক্রম হয়নি সেটা ঘোঁৎ করে ওঠাতেই স্পষ্ট।

আমি আবার বললাম, "মহাপ্রভু"
ঈশ্বর এবার দপ করে জ্বলে উঠলেন । তিনি জ্বলে উঠলে চোখ নামিয়ে ফেলার নিয়ম। ঈশ্বরদের প্রশ্ন করার নিয়ম নেই। তারা বাই ডিফল্ট সর্বোজ্ঞ।
"দুনিয়া যে উচ্ছন্নে গেল... সবাই যে আপনার অপেক্ষায়"
ঈশ্বর এবার ফোঁস করে উঠলেন, সমূহ বিপদের লক্ষন। একবার ভাবলাম কেটে পড়ি, এমন সময় মহাপ্রভূ হাওয়ায় মিলিয়ে গেলেন। এরকম কিছু হলে আমি গন্ধম গাছের পিছে লুকাই। রেগে গেলে ঈশ্বরের ঢিল ছোড়ার অভ্যাস আছে। তখন এই গাছটাই সেরা রেফিউজ। ডানা ঝাপটা দিয়ে যেই গাছের দিকে যাচ্ছি তখন আবার সেই ফোঁসফোঁসানি, মহাপ্রভূর পুনরাবির্ভাব।
"জ্বী, মহাপ্রভূ?", মাথা নিছু করে বলি আমি
প্রবল শক্তিতে তিনি কি যেন ছুড়ে মারেন আমার দিকে । তারপর আবার সেই ঘোঁৎ। ঈশ্বর মিলিয়ে যান হাওয়ায়।

আমি বেকুবের মতো হাঁ করে দেখি সামনে। ইহাই কি জগৎ সংসারের অন্তহীন হানাহানির পরম দাওয়াই?
ঈশ্বরকে সেই প্রশ্নটা জীজ্ঞাসা করার সাহস হয়নি আমার । ঈশ্বর এক মনে দাঁতে দাঁত চেপে ইবলিশের সাথে দাবা খেলেই গেছেন । আমিও আমার মতো রামছাগলটাকে পৃথিবীতে পৌছে দিয়ে এসেছি। জগৎ সংসারে ঘাসের অভাব হয় না..
]]>
http://www.somewhereinblog.net/blog/udayanblog/28709027 http://www.somewhereinblog.net/blog/udayanblog/28709027 2007-05-04 02:09:17
দুর্বচন - 1 "তুই শালা একটা মাগী!"
থতমত খেয়ে আমি বলি, "ক্যান?"
"সরু সরু হান্ড্রেডস যে মেয়েদের সিগারেট জানোস না?"
বিষয়টা মাথায় ছিল না। সাড়ে আট ডলার দিয়ে কেনা, না পারি ফেলতে, না পারি ফুকতে। এসব সময়ে প্রসঙ্গ পালটানো জরুরী । জিজ্ঞেস করি, "দেশের অবস্থা কি মীর্জা ভাই?"
"সব হারামীর হোগায় বাঁশ, প্রপার্টির হিসাব দিতে কইছে, অহন পাছা দিয়া ত্যাল পড়ব"
মীজর্া ভাই অস্টিনের কাপাডেলটাপাই, ভিএলএসআই নিয়ে মাস্টার্স করে সাথে একটা এমবিএ বাগিয়েছেন ওয়ার্টন থেকে । অনেক জল ঘোলা করে ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানীর সাপ্লাই চেইন সিস্টেমস ম্যানেজার হলেও, ভাষার ব্যাপারে এখনও ফরিকাপুলের সেই মীর্জা মোহাম্মাদ রব্বানী রয়ে গেছেন।
"আবার কি হল, বস?"
"ওই যে, তুমার চাচায় পোংগা মারছে! এখন সব কয়টারে খাসী বানায়া ইউনুসরে বসাইবো ক্ষ্যামতায়"
"তো ক্ষতি কি? উনি তো লোক ভালো। এইট পাশ না, পিএইচডিটাও জেনুইন। ভালো ব্যবস্থাপক। মনে তো হয় না খারাপ হবেন। একটু চেইঞ্জ মন্দ কি?"
"হ তোরে কইসে!"
আজকে প্রচুর কাজ হাতে । দিনের শুরুতে মীজর্া ভাই এর সাথে ক্যাচালে যাওয়া ঠিক না। আমি দৃষ্টি ফিরাই লোটাস নোটসের দিকে।
"দেশটা শালার ধান্দাবাজ, রাজাকার আর সুদখোরে ভইরা গেল!", মীর্জা ভাই গজগজ করতে থাকেন...

কিছু করার নাই। সারাদেশে হাজার হাজার মীর্জা ভাই ড্রয়িং রুমে চায়ের কাপ হাতে নিয়ে দিনরাত গজরগজর করে যাচ্ছেন । আমি ভাই কামলা মানুষ । দাতমুখ খিচে আবার ঝাপ দেই কাজে...
]]>
http://www.somewhereinblog.net/blog/udayanblog/28699425 http://www.somewhereinblog.net/blog/udayanblog/28699425 2007-02-20 00:16:52