somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পপকরন খাইতে খাইতে লিখা মুভি রিভিউঃ (পর্ব ১) ৫০/৫০ (সাথে সাব টাইটেল সহ ডাউনলোড লিঙ্ক)

২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাহিনী সংক্ষেপঃ
২৭ বছর বয়েসি অ্যাডাম একজন সাংবাদিক । তার সাথে থাকে তার গার্লফ্রেন্ড । আর আছে অ্যাডামের কাছের বন্ধু কাইল। মুভির শুরুর দিকেই দেখা যায়, অ্যাডামের spinal ক্যান্সার ধরা পরে। এদিকে কাইল আবার একটা পার্টিতে অ্যাডামের গার্লফ্রেন্ডকে অন্য লোকের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায়। ব্রেকআপের পর, হাসপাতালে কেমোথেরাপি নিতে গেলে, অ্যাডামের ধীরে ধীরে বন্ধুত্ব হয় কেটি নামের একজন তরুণী থেরাপিস্ট এর সাথে। একসময় সে জানতে পারে, তার টিউমার অপারেশন করাতে হবে। আর বাঁচার সম্ভবনা ৫০/৫০।



যাই হউক, ছবিটার প্রথম দিকে নাম ছিল I'm With Cancer । তারপরে নামকরণ করা হইছে Live With It।পরে ৫০/৫০।


ছবিটার মূল কেন্দ্রে আছে Joseph Gordon-Levitt , যিনি অ্যাডাম এর ভূমিকায় অভিনয় করছেন ।



আমার মনে হয়, এ পর্যন্ত joseph করা সেরা অভিনয় এই ছবিতে। ছবির জন্য সত্যি সত্যি তিনি তার মাথা ন্যাড়া করছেন।



আর সেই দৃশ্যটাই কিন্তু এই মুভিটার পোস্টার । মুভির অন্যান্যরা হল , অ্যাডামের বন্ধু Seth Rogen, থেরাপিস্ট Anna Kendrick, গালফ্রেন্ড Bryce Dallas Howard ।


ক্যানসার এর সাথে ড্রামা আর কমেডি এর এই রকম সম্মিলন আমি খুব কম মুভিতেই দেখেছি। লেখক Will Reiser এবং পরিচালক Jonathan Levine অতি দক্ষতার সাথে আপনাকে মনিটরের সামনে পাক্কা ১০০ মিনিট আটকে রাখবেন, জোর দিয়েই বলছি।


আর মুভিটার কিছু দৃশ সত্যি সত্যি চোখে লেগে থাকবে ।

মুভিটার imdb রেটিং ও অনেক ভালো, 8.0. আমার পার্সোনাল রেটিং 8.5. পুরস্কার এর তালিকা ও কিন্তু বিশাল। এরই মধ্যে জিতে নিয়েছে Aspen Filmfest । এছাড়া ও Broadcast Film Critics Association Awards, Dallas-Fort Worth Film Critics Association Awards, Golden Globes, USA, Hollywood Film Festival, Independent Spirit Awards, National Board of Review, USA, San Diego Film Critics Society Awards, Washington DC Area Film Critics Association Awards, Writers Guild of America, USA ইত্যাদি আসর মাত করে আসছে।


আপনি যদি মুভি পাগল টাইপ হয়ে থাকেন , অবশ্যই এই মুভিটা মিস করা উচিত হবে না। আমার নিজের ডার্ক কমেডি খুবই ভালো লাগে কিন্তু এই মুভিটার দেখার পর অনেক অনেক দিন তার স্বাদ , আপনার মুখে লেগে থাকতে বাধ্য ।কাঁদতে কাঁদতে হাসার কিছু দৃশ্য আছে, অসাধারণ , আর কিছু বলার নাই। মজার বিষয় হচ্ছে , ছবির লেখক Will Reiser তার নিজের ক্যান্সারে আক্রান্ত হবার সত্য কাহিনী নিয়েই কিন্তু এই মুভিটা বানানো হইছে।

ডাউনলোড লিঙ্ক এইটা
আর সাব টাইটেল এখানে

পোস্টটি উৎসর্গ করলাম আমার খুবই প্রিয় একজন ব্লগার অণুজীব কে। যদিও আমরা একই ভার্সিটিতে পড়ি, আমার সাথে কোনদিন ওর দেখা হয় নাই, ব্লগেই পরিচয়। এই ছেলেটার লেখার হাত আসলেই সে রকম!
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×