somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পপকরন খাইতে খাইতে লিখা মুভি রিভিউঃ (পর্ব ২) the big year ( সাবটাইটেল সহ ডাউনলোড লিঙ্ক )

৩১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশির ভাগ মুভি ডাউনলোড করি সাধারণত রিভিউ পড়ে অথবা imdb তে ভালো রেটিং দেখে। । the big year এর imdb রেটিং মোটামুটি বাজেই বলা যায়, মাত্র 5.9 কিন্তু এটা দেখার ইচ্ছা প্রবল হইছে এই মুভিটার কাস্টিং দেখে। pink panther দেখার পর থেকেই আমি steve martin
এর বিশাল ফ্যান হয়ে গেছি। আর তার সাথে আছে jack black

এই লোকের ফ্যান হইছি gullivers travel দেখার পর। এবং owen Wilson
, midnight in paris এর এই অভিনেতার কাজ আমার সব সময়ই উপভোগ্য লাগে।



মূলত ছবির পোস্টারে এই তিন জনের এই পোজ দেখে মুভিটা ডাউনলোড শুরু করি।


ছবির কাহিনী আক্ষরিক অর্থে খুব দুর্বল বলে মনে হয়েছে।মাত্র একটা লাইনে পুরা মুভির ঘটনা বলে ফেলা যায়ঃ তিন জন পাখিপ্রেমী বিভিন্ন প্রজাতির পাখি খুঁজে বের করার চেষ্টা করে এবং তাদের জন্য এই বছরটা হচ্ছে big year কেননা যে সর্বাধিক সংখ্যক পাখি খুঁজে বের করতে পারবে – সে-ই হবে বিজয়ী ।



তবে মুভিতে ক্যামেরার কাজ আসলে দেখার মতো একটা জিনিস! পুরো মুভির শুটিং হয়েছে কানাডা আর ইউ এসএ জুড়ে।


কানাডার attu island এর পাহাড় আর সমুদ্রের অদ্ভুত নৈসর্গিক দৃশ্য আপনার মনকে অন্য রকম এক মায়ায় আকর্ষণ করবে।



british Columbia এর মাইলের পর মাইল হাইওয়ে , tofino আর osoyoos এর দিগন্ত বিস্তৃত মাঠ- অসাধারণ অসাধারণ সব মোমেন্ট । সাথে usa এর Atlanta আর Georgia এর চমৎকার সব লোকেশন আপনার দেখা হয়ে যাবে ।



director of photography তে ছিলেন Lawrence sher
নামের এই ভদ্রলোক, মুভিপাগলদের কাছে এই লোক পরিচিত hangover part 1 & 2 এবং due date এর জন্য। আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি, এ মুভিতে big bang theory এর jim Parsons
ছোট চরিত্রে আছে।

হাল্কা সুরে মাথা দুলিয়ে শোনার মতো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ধন্যবাদ Theodore Shapiro কে । মুভির প্লট নেয়া হয়েছে mark obmascik এর বই “The Big Year: A Tale of Man, Nature and Fowl Obsession by ” থেকে । তবে দুর্বল কাহিনী বিন্যাস এবং সংলাপের জন্য লেখক mark কে আমি ভদ্রতার খাতিরেও ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত! মুভির Screenplay তে ছিল Howard Franklin ।



জীবনেও দেখেন নাই, এমনকি নাম পর্যন্ত শুনেন নাই- এরকম অস্থির অস্থির কিছু পাখিকে বড় পর্দায় তুলে আনার জন্য পরিচালক david frankel
অনেক কষ্ট করেছেন, যদিও ৪১ মিলিয়ন বাজেটের এই ছবি বক্স অফিস ফ্লপ, আয় করেছে মাত্র ৭ মিলিয়ন।



১০০ মিনিটের এই কমেডি মুভিটা , যাদের photography এর প্রতি টান আছে , তাদের অবশ্যই দেখা উচিৎ। আর সিরিয়াস মুভি দেখতে দেখতে মাথা জ্যাম হয়ে থাকলে, শিউর থাকেন বস, দেখার পর ফুর্তি মেজাজেই থাকবেন!


মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক এখানে , সাথে সাবটাইটেল আছে।



উৎসর্গঃ
আমার অনেক বন্ধু আছে। এদের মধ্যে, আমার কেন জানি মনে হয়, দুই জন বন্ধু , আমার ধারণা, শেষ বয়েসে যখন আমার পাশে কেউ থাকবে না, পরম মমতায় এঁরা আমাকে জড়িয়ে রাখবে।
ইসতিয়াক রেজা ফাহিদ
এবং
ইবরাহিম আলম অমিত ,
ধন্যবাদ, বন্ধুত্ব কি জিনিস সেটা বুঝানোর জন্য।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×