আড়ালে জীবন
২৭ শে জুন, ২০০৬ রাত ৮:৪০
মেঘের আড়ালে চলে গেলে চাঁদ
জীবনের এই বিফলতাগুলো
বুকের বেদনা টুকরো দুঃখ
সব লাগে বিস্বাদ।
বইয়ের কালো মলাটের মতো
রাতের আকাশে, প্রম্পটারের
মতো করে চাঁদ আড়ালেই থেকে
পড়ে চলে জীবন।
হাহাকার শুনে সত্যি অর্থহীন
মনে হয় সব। সিদ্ধার্থের
মতো যদি চলে যাওয়া যেত
কোথায় - অনিকেত।
তবু আদি সত্য এই যে-
অর্থহীন হয়ে পড়ে সব-
সিদ্ধার্থের মত গৃহত্যাগী,
রবিগুরুর মত নিশছিদ্র সংসারী
কিংবা অ্যালেনের মতো বোহেমিয়ান হওয়া;
যখন পুরোনো দুঃখের তোড়ে ভেসে যায়
কবিতার লাইন, ছত্র, দাঁড়ি, কমা, সেমিকোলন
ভেসে যায় ছন্দ, পয়ার কিংবা মুক্তক।
তখন থাকে শুধু
প্রিয় লেখকের খটখটে অজল গদ্য
যার পদবিহীন দেহ আজ
মাটির শরীরে বৃষ্টির ঘ্রান শোঁকে
18 ই অগাস্ট 1997
পরবতর্ীতে একটা গান করা হয়েছিল এটাকে নিয়ে।
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০০৬ রাত ৮:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
চমৎকার!
অতিথি বলেছেন:
ভালো লাগলো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














