আমার প্রিয় পোস্ট

করোটিতে রোদ্দুর

০৯ ই নভেম্বর, ২০০৬ বিকাল ৪:০১

শেয়ারঃ
0 0 0

এসো, আলোর ঝরনাধারায় এসো,
এলো চুলে ধরতেই গান,
অশরীরী হাওয়া এসে একমুঠো রোদ্দুর দিল ছুঁড়ে।

দিশেহারা আমি নেমে পড়ি রাস্তায়।
রাস্তায় রোদ্দুর আমার সর্বাঙ্গে ঝরে পড়ে।
চুঁইয়ে, চুঁইয়ে আলো গড়ায়
আমার চুলে চোখে মুখে।
আমি রৌদ্রের ঝরনাধারায় দুহাত উপরে তুলে
উদার বৃক্ষের ভঙ্গিতে দাঁড়াই।

''দাও রোদ্দুর আলো দাও
আলো দাও আমার কবিতায়
দাও আমার গান ভরিয়ে দাও।
অনর্্তহিত করো ছায়া
ভাসিয়ে দাও, ডুবিয়ে দাও দেশ
অমর করো আমায়।''

আলোর আশর্ীবাদে আমি
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে উঠি।
অবশেষে আলোর জন্মদাত্রী সূর্যের
পদস্পর্শ করে আমি দেবতায় উত্তর্ীণ হলাম \

এসো আলোর ঝরনাধারায় এসো,
এসো আলোয় ভিজে ধর গান।
দুহাত বাড়িয়ে দাও সূর্যের দিকে,
এমন আঁধার যুগে,
সূর্যের আর্শিবাদেই পাবে
অন্য নতুন দিন।

 

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ০.৯১৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ