আমার প্রিয় পোস্ট

তবু যাইনি এখন

১২ ই এপ্রিল, ২০০৭ রাত ৩:৩৩

শেয়ারঃ
0 0

দরজার কাছ থেকে
স্বপ্ন আমার এমন তাকালো!
এমন বাঁকালো তার মহৎ গ্রীবা!
আমি জল হয়ে গেলাম।

পরাজিত প্রত্যয়ে
বসে ছিলাম আমি;
এবং তুমি এলে ঘাসের ফুলের
মতোন হঠাৎ।

বললে, "বদলে গ্যাছো!"

অভিমানে দুরে ছিল মন;
কচুরীপানা দ্্বীপের মতোন
ভাসতে ভাসতে এসে মিশে যায় মানবিক মন।

বললে, "বাড়িতে এসো।"

এমন ধাতুতে কেন গড়া আমি?
এমন মহৎ ভঙ্গি!
এতগুলো সাহজিক কথন!

তবু যাইনি এখন।


-----
ঢাকা
জুলাই 1, 1997

 

সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ৩:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই এপ্রিল, ২০০৭ সকাল ১০:০৯
অতিথি বলেছেন: মন্দ না! চালিয়ে যান....
২. ১২ ই এপ্রিল, ২০০৭ সকাল ১০:৩০
অতিথি বলেছেন: সহজ, সাবলীল
ভালোই তো!
৪. ১২ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:৫৪
অতিথি বলেছেন: ধন্যবাদ আপনাদের। এই সাইটে কবিতা তো কেউ পড়েইনা!

 

মোট সময় লেগেছে ২.৭৯০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ